ফিলিপাইনে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ জনে দাঁড়িয়েছে। ভূমিধসে নতুন করে একজন মারা গেছে। এখনও তিনজন নিখোঁজ রয়েছে। খবর এএফপির।  ফিলিপাইনের মধ্য ও দক্ষিণাঞ্চলে সপ্তাহান্তে বড়দিনের ছুটিতে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে নিখোঁজ থাকা আরও ২৪ জনের বেশি লোকের সন্ধানে কর্তৃপক্ষ এখনও অভিযান অব্যাহত রেখেছে। পুলিশ জানায়, মিন্দানাও …

এবার বছরের প্রথম দিনই হবে বই উৎসব

শিক্ষা ডেস্কঃ প্রাণঘাতী করোনার মহামারির কারণে ২০২১ ও ২০২২ সালে বছরের প্রথম দিন উৎসব করে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া সম্ভব হয়নি। এবার আর সে প্রতিবন্ধকতা নেই। আগামী ১ জানুয়ারি সারাদেশে সাড়ম্বরেই উৎসব করবে সরকার। আড়ম্বরপূর্ণ পরিবেশে উৎসব করতে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরগুলো দেশের শিক্ষা …

কম্বোডিয়ায় একটি হোটেল-ক্যাসিনো ভবনে আগুন লেগে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্কঃ কম্বোডিয়ার থাইল্যান্ড সীমান্তবর্তী এলাকার একটি হোটেল-ক্যাসিনোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১০ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) পুলিশ একথা জানিয়েছে।  বার্তা সংস্থা এএফপি জানায়, স্থানীয় সময় গতকাল বুধবার আনুমানিক সাড়ে ১১টায় দেশটির থাইল্যান্ডের সঙ্গে লাগোয়া সীমান্তে পোয়েপেট শহরের গ্র্যান্ড ডায়মন্ড সিটি হোটেল-ক্যাসিনোতে আগুন লাগে। ওই সময় ক্যাসিনোটিতে প্রায় ৪০০ …

২০২২ সালের সালতামামিতে বিশ্ব অর্থনীতি

অনলাইন ডেস্কঃ চলতি বছরের মতো এমন টালমাটাল অর্থনৈতিক অবস্থার মুখোমুখি কয়েক দশকেও হয়নি বিশ্ব। বাঘা বাঘা অর্থনীতির দেশগুলো মূল্যস্ফীতি, জ্বালানি সংকট, জিডিপি ও পুঁজিবাজার সামলাতে গিয়ে বড় রকমের ধাক্কা খেয়েছে।  চলতি বছর ইউরোপের ধনী দেশগুলোর মূল্যস্ফীতি ঠেকেছে দুই অঙ্কের ঘরে। পুঁজিবাজারে বিনিয়োগ হারিয়েছে ১৫ শতাংশ। জ্বালানি সংকটে তেল-গ্যাসের দাম হয়েছে আকাশছোঁয়া। সম্প্রতি ইকনোমিকস তাদের এক …

স্বপ্নের মেট্রোরেলে চড়তে পেরে অত্যন্ত আনন্দিত ও উচ্ছসিত যাত্রীরা

অনলাইন ডেস্কঃ জনসাধারণের জন্য উন্মুক্ত হলো দেশের প্রথম মেট্রোরেল। বহুল প্রতীক্ষার পর মেট্রোরেলে চড়তে পেরে অত্যন্ত আনন্দিত ও উচ্ছসিত যাত্রীরা। আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) প্রথমদিনের মতো মেট্রোরেলের বাণিজ্যিকযাত্রা শুরু হয়। সকাল ৮টা ১৫ মিনিটে সাধারণ যাত্রীদের নিয়ে মেট্রোরেল প্রথমবারের মতো উত্তরা নর্থ স্টেশন থেকে আগারগাঁও স্টেশনে উদ্দেশে ছেড়ে যায়। এর মধ্য দিয়ে দেশের মাটিতে প্রথমবার …

আহমদ হোসেন পুনরায় সাংগঠনিক সম্পাদক হওয়ায় পূর্বধলায় আনন্দ মিছিল

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ একনাগাড়ে পঞ্চমবারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে নেত্রকোণার কৃতি সন্তান জননেতা আহমদ হোসেনকে নির্বাচিত করায় নেত্রকোণার পূর্বধলায় আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে পূর্বধলা শহীদ মিনার হতে মাঠ থেকে উপজেলার দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের অংশগ্রহণে একটি আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক …

১ কেজি গাঁজা, দেশীয় মদসহ মাদক কারবারি আটক

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে গত সোমবার (২৬ ডিসেম্বর) কুলাউড়ায় ১ কেজি গাঁজা ও ১৬০ লিটার মদসহ প্রেমসুক্ষিয়া রবিদাস (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কুলাউড়া থানা পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে গতকাল দিবাগত রাতে কুলাউড়া থানার আনোয়ার হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চালানো হয় কুলাউড়া থানাধীন ১১নং শরীফপুর ইউপির …

২০২৩ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষা যখন

শিক্ষা ডেস্কঃ ২০২৩ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি) এপ্রিলের মাঝামাঝি সময়ে হতে পারে। আর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা হওয়ার কথা রয়েছে জুনে। গতকাল মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাবকমিটির সভাপতি তপন কুমার সরকার গণমাধ্যমকে এ তথ্য জানান। তপন কুমার সরকার বলেন, এসএসসি পরীক্ষা এপ্রিলের …

আফগানিস্তানে নারীদের ওপর তালিবান নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছে জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানে নারী ও মেয়েদের লক্ষ্য করে তালেবানের জারি করা নিষেধাজ্ঞা নীতির নিন্দা করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। গতকাল মঙ্গলবার (২৭ ডিসেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ বলেছে, নারী শিক্ষার ওপর ক্রমবর্ধমান নিষেধাজ্ঞা ‘গভীরভাবে উদ্বেগজনক’। এ ছাড়া নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে আফগানিস্তানে নারীদের সব ক্ষেত্রে সমান এবং অর্থবহ অংশগ্রহণের আহ্বান জানানো …

খুব সহজে ও স্বাস্থ্যসম্মত উপায়ে গরুর মাংসের শুঁটকি

লাইফস্টাইল ডেস্কঃ গরুর মাংসে রয়েছে অনেক পুষ্টি উপাদান। অনেকে গরুর মাংসের শুঁটকি খেতে পছন্দ করেন। আজ আমরা জানবো কীভাবে বাসায় খুব সহজে ও স্বাস্থ্যসম্মত উপায়ে গরুর মাংসের শুঁটকি রান্না করা যায়। তবে অনেকে আছে, গরুর মাংস খেতে খুব ভয় পায়। যাদের কোলেস্টেরল আছে, কার্ডিয়াক পেশেন্ট, তারা চাইলে এ খাবারটি মাঝেমধ্যে খেতে পারে। গরুর মাংস খুব …