বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে

স্বাস্থ্য ডেস্কঃ প্রতিদিন বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছেই। পাশাপাশি নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যাও বাড়ছে প্রতিদিন। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় ১৪০০ মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে প্রায় সাড়ে ৫ লাখে। এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। অন্যদিকে …

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ

 শিক্ষা ডেস্কঃ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বিজ্ঞপ্তিটি ‘চতুর্থ গণবিজ্ঞপ্তি’ নামে পরিচিত হবে। গতকাল বুধবার (২১ ডিসেম্বর) এনটিআরসিএ সদস্য (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) এ বি এম শওকত ইকবাল শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি …

ভারতে স্কুলবাস পাহাড়ের খাদে পড়ে ১৫ শিক্ষার্থী নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে একটি স্কুলবাস পাহাড়ের খাদে পড়ে ১৫ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। গতকাল বুধবার (২১ ডিসেম্বর) সকালে মণিপুরের নোনে জেলায় এই দুর্ঘটনা ঘটে।  জানা গেছে, বাসটিতে শিক্ষার্থী-কর্মকর্তা মিলিয়ে অন্তত ৩৬ জন যাত্রী ছিলেন। এ পর্যন্ত ১৫ শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের …

টুইটারের সিইও পদ থেকে সরে দাঁড়াবেন ইলন মাস্ক

আন্তর্জাতিক ডেস্কঃ জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার প্রধান ইলন মাস্ক বলেছেন, উত্তরসূরি পাওয়া গেলে টুইটারের সিইও পদ থেকে তিনি সরে দাঁড়াবেন। টুইটার ব্যবহারকারীদের মতামতের আপাত প্রতিক্রিয়ায় মাস্ক আজ বুধবার (২১ ডিসেম্বর) এ ঘোষণা দেন।  ইলন মাস্ককে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী (সিইও) পদে চান না বলে সোমবার ভোটের মাধ্যমে এর ব্যবহারকারীরা জানিয়ে দিয়েছেন। এর আগে টুইটার ব্যবহারকারীদের …

খুব সহজে ও স্বাস্থ্যসম্মত উপায়ে চিকেন চিজ

লাইফস্টাইল ডেস্কঃ মুরগির মাংস ও চিজ দুটোই স্বাস্থ্যসম্মত। প্রায় সবার বাড়িতে ফ্রিজে মুরগির মাংস থাকে। চাইলে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে তৈরি করা যায় মুখরোচক সব রেসিপি। আজ আমরা জানাব, কীভাবে বাসায় সহজে ও স্বাস্থ্যসম্মত উপায়ে চিকেন চিজ রান্না করবেন।   চলুন তাহলে দেখে নিই কী কী উপকরণ লাগবে-  উপকরণঃ মুরগির মাংস, চিজ, পেঁয়াজ কুচি, রসুন বাটা, …

আফগানিস্তানে নারীদের বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানে নারীদের বিশ্ববিদ্যালয় বন্ধ করার ঘোষণা দিয়েছে তালেবান। দেশটির উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রীর দেয়া এক চিঠিতে এই ঘোষণা দেয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই পদক্ষেপ বহাল থাকবে বলে জানিয়েছেন মন্ত্রী । এই ঘোষণা অবিলম্বে কার্যকর হবে। এই ঘোষণায় আনুষ্ঠানিক শিক্ষায় নারীদের প্রবেশাধিকারকে আরও সীমাবদ্ধ করা হল। এর আগে নারীদেরকে বেশিরভাগ মাধ্যমিক বিদ্যালয় …

বিশ্বে করোনায় সংক্রমণ বেড়েছে প্রায় আড়াই লাখ ও প্রাণহানি প্রায় দেড় শতাধিক

স্বাস্থ্য ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আরও ১ হাজার ২৬৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৯৮ হাজার ৩০২। আগের দিনের তুলনায় সংক্রমণ বেড়েছে প্রায় আড়াই লাখ ও প্রাণহানি বেড়েছে প্রায় দেড় শতাধিক। আজ বুধবার (২১ ডিসেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। গত ২৪ …

ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক ঘোষণা

শিক্ষা ডেস্কঃ বাংলাদেশ ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি হিসেবে সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে শেখ ওয়ালী আসিফ ইনান দায়িত্ব পেয়েছেন। গতকাল মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই নতুন নেতৃত্ব ঘোষণা করেন। সাদ্দাম হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি রংপুর বিভাগের পঞ্চগড় জেলায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের …

ক্যালিফোর্নিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ২

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলীয় উপকূলে ৬ দশমিক ৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে দুজনের মৃত্যু হয়েছে এবং অন্তত ১১ জন আহত হয়েছে। মঙ্গলবার ভোররাতের এ ঘটনায় বহু বাড়ি, রাস্তা ও পানি সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হাজার হাজার মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।  যুক্তরাষ্ট্রের প্রশান্ত উপকূলীয় স্থানীয় সময় ভোররাত আড়াইটায় ভূমিকম্পটি হয়, এরপর প্রায় ৮০টি …

করোনার চতুর্থ ডোজ টিকা দেওয়া শুরু

স্বাস্থ্য ডেস্কঃ করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারাদেশে টিকার চতুর্থ ডোজের কার্যক্রম শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আনুষ্ঠানিকভাবে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক আহমেদুল কবীর। তিনি বলেন, টিকার অ্যান্টিবডি বেশি দিন থাকে না। এ জন্যই সরকার চতুর্থ ডোজ টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছে। চার কোটি মানুষ চতুর্থ …