জাপানে তুষারপাতে কমপক্ষে ১৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ জাপানের উত্তরাঞ্চলসহ দেশটির বিস্তীর্ণ অংশে ব্যাপক তুষারপাতে কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। তুষারপাতের ঘটনায় আহত হয়েছেন আরও বহু মানুষ। খবর সিএনএন। গত সপ্তাহ থেকে জাপানের উত্তরাঞ্চলে ভারী তুষারপাত শুরু হয়। পরে দেশটির অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ে। তুষারপাতের কারণে মহাসড়কে শত শত যানবাহন আটকে পড়েছে। বিতরণ পরিষেবাগুলো বিলম্বিত হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানত পশ্চিম …

স্বপ্নের মেট্রোরেল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্কঃ রাজধানীবাসীর বহুল প্রতীক্ষিত স্বপ্নের মেট্রোরেল অবশেষে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেট্রোরেলের শুভ উদ্বোধন করতে রাজধানীর উত্তরায় পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সঙ্গে রয়েছেন ছোট বোন শেখ রেহানা এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী উত্তরায় উদ্বোধনস্থলে পৌঁছান। উদ্বোধনস্থলে পৌঁছেই তিনি ফলক উন্মোচন করেন। প্রধানমন্ত্রী …

যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়, প্রাণহানি বেড়ে ৫৭

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের জনগণ ইতিহাসের সবচেয়ে ভয়াবহ তুষারঝড় প্রত্যক্ষ করছে। এরই মধ্যে এ ঝড়ে ঠান্ডা ও তুষারপাতের কারণে পিচ্ছিল হয়ে থাকা সড়কে দুর্ঘটনাসহ বিভিন্ন দুর্ঘটনায় প্রাণ গেছে কমপক্ষে ৫৭ জনের। গতকাল সোমবার (২৬ ডিসেম্বর) নাগাদ কেবল নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলো কাউন্টিতেই প্রাণ হারিয়েছেন ২৭ জন। মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের জনগণ ইতিহাসের সবচেয়ে …

চীনে করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে

আন্তর্জাতিক ডেস্কঃ  এশিয়ার বৃহত্তম দেশ চীনে কয়েক দিন ধরে করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে। দেশটিতে করোনার সময় দেওয়া কঠোর বিধিনিষেধ তুলে নেওয়ার পরই করোনার সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে।এদিকে চীন ঘোষণা দিয়েছে,  এখন থেকে বিদেশ থেকে আসা কাউকে আর বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে না। ২০২৩ সালের ৮ জানুয়ারি থেকে এটি কার্যকর হবে।  ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে …

আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হয়ে প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানালেন মাশরাফী

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও সাবেক ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তজা।প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাতে নিজের ফেসবুক পেইজ থেকে একটি আবেগঘন পোস্ট দেন মাশরাফী।  পোস্টে তিনি লিখেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে …

বিশ্বে করোনায় আরও ৬১৪ জনের মৃত্যু

স্বাস্থ্য ডেস্কঃ করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৬১৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮৯ হাজার ৫২১ জন। আজ সোমবার (২৬ ডিসেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা জাপানে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ …

এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে ঢাকা বোর্ডে আরও ১০৯ জনের জিপিএ-৫

শিক্ষা ডেস্কঃ চলতি বছর এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে ঢাকা শিক্ষা বোর্ডের ৭২১ জন পরীক্ষার্থীর ৭২৩টি উত্তরপত্রের ফলাফলে পরিবর্তন এসেছে। ফল চ্যালেঞ্জ করে এ বোর্ডের আরও ১০৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এছাড়া ফেল করা ১০৯ জন শিক্ষার্থী পাস করেছেন।  এ বছর ঢাকা শিক্ষা বোর্ডের ৯০ দশমিক ০৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, আর বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি …

স্পেনে বাস দুর্ঘটনায় ৫ জন নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ স্পেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় গালিসিয়া এলাকায় সেতু অতিক্রমের সময় একটি বাস নদীতে পড়ে যাওয়ায় পাঁচজনের মৃত্যু হয়েছে। পর্তুগালের সীমান্তবর্তী ভিগো নগরীর কাছে গত শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে বলে গতকাল রোববার (২৫ ডিসেম্বর) কর্মকর্তারা  জানিয়েছেন। খবর এএফপি’র।   আঞ্চলিক লাভোজ ডি গালিসিয়া সংবাদপত্র জানায়, গালিসিয়ার কেন্দ্রস্থলের মন্টাসরোসোর কারাগারে থাকা স্বজনকে দেখতে যাওয়া ব্যক্তিদের ওই বাসে করে …

ভয়াবহ তুষারঝড়ের কবলে মার্কিন যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্কঃ ভয়াবহ তুষারঝড়ের কবলে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রাকৃতিক এই বিপর্যয়ে ইতোমধ্যেই ৩৪ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিদ্যু‍ৎহীন অবস্থায় দিন কাটাচ্ছে প্রায় ১৫ লাখ পরিবার। খবর বিবিসির।  বড়দিনের আমেজে প্রচুর পর্যটক ভিড় জমিয়েছিলেন আমেরিকায়। এই তুষারঝড়ের কারণে আপাতত সেখানেই আটকে পড়েছেন তারা। ইতোমধ্যে কয়েক হাজার ফ্লাইট বাতিল …

ইসরায়েলে তৃতীয়বার প্রধানমন্ত্রী হচ্ছেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলের ৭৪ বছরের ইতিহাসে সবচেয়ে কট্টর দক্ষিণপন্থি সরকার গঠিত হতে চলেছে। এই জোট সরকারের নেতৃত্ব দেবেন নেতানিয়াহু। তার দলই পার্লামেন্টে সবচেয়ে বড় দল। ইসরায়েলে ১৯৯৬ থেকে ১৯৯৯ এবং ২০০৯ থেকে ২০২১ পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন নেতানিয়াহু। তিনি তৃতীবারের জন্য প্রধানমন্ত্রী হতে চলেছেন। নেতানিয়াহুর জোটে আরো দুই শরিক আছে, তারাও কট্টর ডানপন্থী। ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহুকে …