ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতাসহ ৪টি অভিযোগ

আন্তর্জাতিক ডেস্কঃ ক্যাপিটল হিলে হামলার ঘটনায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতাসহ ৪টি অভিযোগ আনার সুপারিশ করেছে মার্কিন কংগ্রেসের তদন্ত কমিটি। ২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প হেরে যাওয়ার পর নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেন তার সমর্থকরা। ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলা চালায় কিছু রিপাবলিক সমর্থক। ওই হামলার পেছনে ট্রাম্পের সম্পৃক্ততা পেয়েছে তদন্ত কমিটি। ট্রাম্পের …

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ

শিক্ষা ডেস্কঃ প্রাথমিকের বৃত্তি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করেছে সরকার। আগামী ৩০ ডিসেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১০টা থেকে দুপুর ১২ পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এই পরীক্ষা নেওয়া হবে।গতকাল সোমবার (১৯ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২২ এর সময়সূচি নির্ধারণ করা হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর …

পাকিস্তানে আত্মঘাতি বোমা হামলায় সেনাসহ ৩জন নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের উত্তর অঞ্চলের মিরানশাহ জেলায় আত্মঘাতী বোমা হামলায় এক সেনা সদস্য ও দুজন বেসামরিক লোক নিহত হয়েছেন। খবর ডেইলি ডনের। গতকাল সোমবার (১৯ ডিসেম্বর) ওয়াজিরিস্তান প্রদেশে এই আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। পাকিস্তান সামরিক বাহিনীর ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। স্থানীয় পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, …

কিয়েভে নতুন করে ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের রাজধানী কিয়েভে আজ সোমবার (১৯ ডিসেম্বর) সকালে ড্রোন হামলা চালানো হয়েছে। কিয়েভ নগরীর সামরিক প্রশাসন এ কথা জানিয়েছে। একইসঙ্গে প্রশাসন বিমান সতর্কতার বিষয়ে জনগণকে মনোযোগী হওয়ার কথাও বলেছে। সামরিক প্রশাসন টেলিগ্রাম পোস্টে বলেছে, শত্রুরা রাজধানীতে হামলা চালাচ্ছে। এ মুহূর্তে কিয়েভের আকাশসীমায় নয়টি মনুষ্যবিহীন বিমান যান ভূপাতিত করা হয়েছে। প্রশাসন আরও বলছে, রুশ …

২০২৩ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তিতে ফের লটারি

শিক্ষা ডেস্কঃ দেশের সরকারি-বেসরকারি ২০২৩ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তিতে শূন্য আসনে ফের লটারির নির্দেশ দেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, ডিজিটাল লটারি কার্যক্রমে অন্তর্ভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্য আসনে ১০০ টাকা মূল্যের ফরম বিতরণ করে শিক্ষার্থী ভর্তি করানো যাবে। লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচনের সময় কমিটির প্রতিনিধির উপস্থিতি বাধ্যতামূলক। …

কানাডার টরন্টোতে বন্দুকধারীর গুলিতে ৫ জন নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ কানাডার টরন্টো নগরীতে বন্দুকধারীর গুলিতে ৫ জন নিহত ও একজন আহত হয়েছেন। দেশটির পুলিশ বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। কানাডার স্থানীয় সময় রোববার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে টরন্টোর উত্তরে ভগান এলাকায় এ ঘটনা ঘটেছে। বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদনে বলা হয়, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছে। ইয়র্ক আঞ্চলিক …

ম্যানেজার পদে নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক

চাকরির খবরঃ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘ম্যানেজার’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।  পদের নামঃ ম্যানেজার। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর ন্যূনতম পাঁচ থেকে সাত বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর মাইক্রোসফট …

মালয়েশিয়ায় ভূমিধসে ১৯ জন নিহত, নিখোঁজ ১৪ জন

আন্তর্জাতিক ডেস্কঃ মালয়েশিয়ার ভূমিধসে ১৯ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ ১৪ জন। স্থানীয় সময় গতকাল শুক্রবার (১৬ ডিসেম্বর) ভোরে দেশটির রাজধানী কুয়ালালামপুরে এ ঘটনা ঘটে। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, একটি ফার্মহাউসে ক্যাম্পিং করতে গিয়েছিলেন একদল পর্যটক। ঘটনাস্থলের পাশে পাহাড়ে থেকে মাটি ধসে পড়লে এ ঘটনা ঘটে। উদ্ধার কর্মীরা মাটি সরিয়ে জীবিতদের বের করে আনার চেষ্টা করছেন। …

মার্কিন রাষ্ট্রদূতের আচরণে ঢাবি শিক্ষক সমিতির উদ্বেগ

শিক্ষা ডেস্কঃ ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস মানবাধিকারের দোহাই দিয়ে একটি বিশেষ রাজনৈতিক পক্ষের স্বার্থ-সিদ্ধির সহায়ক ভূমিকায় অবতীর্ণ হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতি। গত বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ঢাবির শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. নিজামুল হক ভূঁইয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, মার্কিন রাষ্ট্রদূত …

ভারতের বিহারে বিষাক্ত মদ্যপানে প্রাণ গেল ৬৫ জনের

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের বিহারের সারান জেলায় বিষাক্ত মদ্যপানে ৬৫ জনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (১৬ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানায়। জানা গেছে, গত ১৪ ডিসেম্বর ওই জেলার চাপড়া এলাকায় বিষাক্ত মদ্যপানে অনেকেই বমি শুরু করেন। পরে তাদেরকে হাসপাতালে নেওয়ার পথে বেশ কয়েকজন মারা যান। বাকিদের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। এদিকে, প্রাথমিকভাবে …