যুক্তরাজ্যের ১০০কোম্পানিতে সপ্তাহে ৪ কর্মদিবস পদ্ধতি চালু

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাজ্যের ১০০ কোম্পানিতে মোট ২ হাজার ৬০০ জন কর্মী রয়েছে। তবে ৪ কর্মদিবসের সপ্তাহের ক্যাম্পেইনে আশা করা হচ্ছে, তারা দেশটিতে একটি রূপান্তরমূলক পরিবর্তন আনতে সক্ষম হবেন। দ্য গার্ডিয়ানের তথ্যমতে, চার কর্মদিবসের সপ্তাহের সমর্থকরা বলছেন, সপ্তাহে পাঁচ কর্মদিবসের পদ্ধতিটি পুরনো। চার কর্মদিবসের সপ্তাহ কোম্পানিগুলোকে তাদের উত্পাদনশীলতা বাড়াতে এবং কম কর্মঘণ্টার মধ্যে সমপরিমাণ কাজ সম্পন্ন …

রুশ ক্ষেপণাস্ত্র হামলার ব্যাপারে ইউক্রেনের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়া তার বিদ্যুৎ গ্রিডে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার যে প্রস্তুতি নিচ্ছে, যে ধরনের হামলা ইতোপূর্বে দেশের বিভিন্ন অংশকে শীতল ও অন্ধকারে নিমজ্জিত করেছে। ইউক্রেনের এক সামরিক মুখপাত্র বলেছেন, সম্প্রতি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম একটি রুশ যুদ্ধজাহাজ কৃষ্ণ সাগরে কালিব্র ধরণের ক্ষেপণাস্ত্রসহ মোতায়েন করা রয়েছে। খবর এএফপি’র। মুখপাত্র নাটালিয়া গুমেনিউক বলেছেন, এটি ইঙ্গিত …

কাতারে ক্যামেল ফ্লু আতঙ্ক! বন্ধ হতে পারে ২০২২ ফুটবল বিশ্বকাপ

আন্তর্জাতিক ডেস্কঃ ২০২২ কাতার ফুটবল বিশ্বকাপ বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে শোনা যাচ্ছে। শুনতে খানিকটা অবাক লাগলেও, এটাই আপাতত সবচেয়ে বড় সত্যি। ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংগঠনের চিকিৎসকেরা সতর্ক করতে শুরু করেছেন যে ২০২২ ফুটবল বিশ্বকাপ চলাকালীনই কাতারে ক্যামেল ফ্লু ছড়াতে পারে। এই অসুখটি করোনা ভাইরাস এবং মাঙ্কি পক্সের মতোই সাংঘাতিক হতে পারে। ফিফা বিশ্বকাপ দেখতে …

দুর্ভিক্ষের ঝুঁকিতে থাকা দেশগুলোতে শস্য রপ্তানি করবে ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্কঃ দরিদ্র, দুর্ভিক্ষ ও খরার ঝুঁকিতে থাকা দেশগুলোতে ইউক্রেন শস্য রপ্তানি করবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানিয়েছেন, ৫ কোটি ডলারের শস্য রপ্তানির পরিকল্পনা রয়েছে তার দেশের। এ উদ্যোগের নাম ‘গ্রেইন ফ্রম ইউক্রেন। জেলেনস্কি আরও জানান, ইতিমধ্যে সুদান, ইথিওপিয়া, সোমালিয়া, দক্ষিন সুদান, ইয়েমেনের মতো ২০টির বেশি দেশের কাছ থেকে ১৫ কোটি ডলার …

এপ্রিলে ফের বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ

স্বাস্থ্য ডেস্কঃ ডেঙ্গু জ্বরে প্রাণহানিতে সবচেয়ে ভয়ঙ্কর মাস ছিল নভেম্বর। চলতি বছর ২৬ নভেম্বর পর্যন্ত মোট মৃত্যু ২৪৪ জন। যার মধ্যে নভেম্বরের ২৬ দিনেই মারা গেছেন, ১০৩ জন।  তবে, গত দুই সপ্তাহের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ১৩ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে ৪ হাজার ৪৮০ জন আক্রান্ত এবং মৃত্যু হয়েছে ২৭ জনের। তবে পরের …

ক্যামেরুনে ভূমিধসে ১৪ জন নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ মধ্য আফ্রিকার দেশ ক্যামেরুনে ভূমিধসে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। গতকাল রোববার (২৭ নভেম্বর) দেশটির রাজধানী ইয়াউন্দে এ ঘটনা ঘটে। বার্তাসংস্থা রয়টার্সের তথ্যমতে, প্রায় ২০ মিটার উঁচু মাটির একটি বাঁধের গোড়ায় অবস্থিত ফুটবল মাঠে অন্ত্যেষ্টিক্রিয়ায় বহু মানুষ অংশ নিয়েছিলেন। হঠাৎ সেটি তাদের ওপর ধসে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। মৃতদেহগুলো হাসপাতালের মর্গে নেওয়া …

এসএসসি ও সমমানে গড় পাসের হার ৯৩.৫৮ শতাংশ

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। নয়টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ড মিলিয়ে এবার গড় পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ। আজ সোমবার ( ২৮ নভেম্বর) দুপুরে শিক্ষামন্ত্রী দীপু মনি এক সংবাদ সম্মেলনে বিস্তারিত ফলাফল প্রকাশ করেন। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নয়টি সাধারণ শিক্ষাবোর্ড এবং …

প্রাদেশিক পরিষদ থেকে পদত্যাগ করবে ইমরানের দল

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির রাজধানী ইসলামাবাদ অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি বন্ধ ঘোষণা করেছেন। একই সঙ্গে ইমরান ঘোষণা দিয়েছেন, আগাম জাতীয় নির্বাচনের দাবিতে পিটিআইয়ের আন্দোলনের অংশ হিসেবে তাঁর দল দেশটির সব কটি প্রাদেশিক পরিষদ থেকে পদত্যাগ করবে। খবর আল-জাজিরার।  গতকাল শনিবার রাওয়ালপিন্ডির সমাবেশে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান এ ঘোষণা দেন। তিনি বলেন, …

খুলনায় ডেঙ্গুতে কিশোরীর মৃত্যু

স্বাস্থ্য ডেস্কঃ খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফিরোজা (১৬) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে বাগেরহাটের কচুয়া উপজেলার গজালিয়া এলাকার আলী শেখের মেয়ে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে।  খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুহাস রঞ্জন …

চলতি সপ্তাহের যেকোনো সময় হতে পারে প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল

শিক্ষা ডেস্কঃ গত ২৪ নভেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশের কথা থাকলেও টেকনিক্যাল সমস্যার কারণে তা পেছানো হয়। তবে, ফলপ্রত্যাশীদের বেশি দিন অপেক্ষা করতে হবে না। চলতি সপ্তাহের যেকোনো সময় এই ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। গতকাল শনিবার (২৬ নভেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।  …