মার্কিন সিনেটের নিয়ন্ত্রণভার পেয়েছে ক্ষমতাসীন ডেমোক্র্যাটরা

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণভার পেয়েছে ক্ষমতাসীন ডেমোক্র্যাটরা। মধ্যবর্তী নির্বাচনে বেসরকারি ফলাফলে নেভাদার ডেমোক্র্যাটিক প্রার্থী ক্যাথোরিন কর্টেজ মাস্ট্রো রিপাবলিকান প্রার্থী এডাম ল্যাক্সাল্টকে হারিয়ে সিনেটর নির্বাচিত হয়েছেন। আর এ জয়েই সিনেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে ডেমোক্র্যাট পার্টি। খবর সিএনএন।  এ পর্যন্ত প্রাপ্ত ফলাফলে সিনেটে রিপাবলিকানদের ৪৯ এবং ডেমোক্র্যাটদের দখলে ৫০টি আসন। আর ১০০ আসনের সিনেটের …

বুয়েটে সৌরবিদ্যুৎ উৎপাদন করবে জেনেক্স ইনফ্রাস্ট্রাকচার

শিক্ষা ডেস্কঃ সৌরবিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং জেনেক্স ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে। গত বুধবার (৯ নভেম্বর) বুয়েট মিলনায়তনে বুয়েটের পক্ষে উপাচার্য অধ্যাপক ড. সত্যপ্রসাদ মজুমদার এবং জেনেক্স ইনফ্রাস্ট্রাকচারের পক্ষে প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর তানজিদুল আলম এই সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, বুয়েটের …

মিশরে যাত্রীবাহী বাস খালে পড়ে ২১জন নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ মিশরের উত্তরাঞ্চলের আগা শহরে যাত্রীবাহী একটি মিনিবাস মহাসড়ক থেকে পিছলে খালে পড়ে অন্তত ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয় জন। গতকাল শনিবার (১২ নভেম্বর)  এ দুর্ঘটনাটি ঘটে। খবর আল জাজিরা। জানা যায়, ৩৫ জন যাত্রী নিয়ে উত্তরাঞ্চলীয় দাকাহলিয়া প্রদেশের আগা শহর দিয়ে যাওয়ার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মানসুরিয়া খালে পড়ে যায়। …

শস্য ও সার রপ্তানি নিয়ে জাতিসংঘের সাথে রাশিয়ার বৈঠক

আন্তর্জাতিক ডেস্কঃ জাতিসংঘ ও রাশিয়ার উচ্চপর্যায়ের প্রতিনিধি দল শস্য ও সার রফতানিবিষয়ক কৃষ্ণ সাগর চুক্তি নিয়ে বৈঠক করেছে। দুটি চুক্তির মধ্যে একটির মেয়াদ শেষ হওয়ার আট দিন আগে গতকাল শুক্রবার (১১ নভেম্বর) তারা এ বৈঠক করে।  বৈঠকে অংশ নেন জাতিসংঘের মানবিক প্রধান মার্টিন গ্রিফিথস এবং জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার (আংটাড) প্রধান রেবেকা গিন্সস্প্যান। এছাড়া …

মিয়ানমারকে ‌‘একঘরে’ করার হুমকি আসিয়ানের

আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারে চলমান সংঘাত দ্রুত সমাধান না হলে দেশটিকে ‘একঘরে’ করা হবে বলে জানিয়েছে দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা সংস্থা অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশনস (আসিয়ান)। এটি করা হলে আসিয়ানের কোনো কর্মকাণ্ডে আর মিয়ানমার যুক্ত হতে পারবে না। গতকাল শুক্রবার (১১ নভেম্বর) কম্বোডিয়ার রাজধানী নমপেনে আসিয়ানের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে বলা …

রাজশাহী মেডিকেলে দুই ডেঙ্গু রোগীর মৃত্যু

স্বাস্থ্য ডেস্কঃ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ নভেম্বর) ভর্তি হবার পর চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।  হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার শামীম ইয়াজদানী জানান,  মারা যাওয়া দুজন হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সামেনা (৩৯) এবং পাবনার সুজানগরের কামরুল (২৮)।কামরুল ঢাকা থেকে আক্রান্ত হওয়ার পর গ্রামের বাড়ি আসেন। শারীরিক অবস্থা অনেক …

মেক্সিকোতে বারে বন্দুকধারীদের হামলায় ৯জন নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ মেক্সিকোতে একটি বারে বন্দুকধারীদের হামলায় নারীসহ ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার (১১ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।  প্রতিবেদনে জানা যায়, গত বুধবার স্থানীয় সময় রাত ৯ টার দিকে দেশটির গুয়ানাজুয়াতো রাজ্যের অ্যাপাসিও এল আল্টো শহরের একটি বারে এই হামলা হয়। স্থানীয় …

সড়ক দুর্ঘটনায় খেরসনে নিযুক্ত রুশ গভর্নরের রহস্যজনক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ দখলকৃত খেরসনে প্রাণ হারিয়েছেন রাশিয়া নিযুক্ত ডেপুটি গভর্নর কিরিল এস্ত্রেমোসোভ (৪৫)। আজ বৃহস্পতিবার (১০ নভেম্বর) এক রহস্যজনক সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে এ ব্যাপারে রাশিয়া এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। খবর বিবিসির।  কিরিলের দুর্ঘটনা প্রসঙ্গে রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যক্তিগত গাড়িতে করে খেরসন থেকে আরমিয়ানস্কে যাচ্ছিলেন তিনি। এ সময় বেপরোয়া …

রাষ্ট্রীয় খরচে সরকারি কর্মকর্তাদের সব ধরনের বিদেশ ভ্রমণ বন্ধ

জাতীয় ডেস্কঃ বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় সরকারি কর্মকর্তাদের জন্য সব ধরনের বিদেশ ভ্রমণ বন্ধের নির্দেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। গতকাল বুধবার (৯ নভেম্বর) মন্ত্রণালয়ের উপসচিব মো. তৌহিদুল ইসলামের সই করা এক পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে।  প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারের পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় মন্ত্রণালয়, বিভাগ, …

বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশের বান্ধবী বুশরা পাঁচ দিনের রিমান্ডে

শিক্ষা ডেস্কঃ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ (২৪) হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় বান্ধবী বুশরার পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (১০  ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এই আদেশ দেন। এর আগে, দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে পুলিশ। এ সময় তার ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। …