ঢাবির শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের নতুন চেয়ারম্যান ড. সাবের আহমেদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত শান্তি  ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগে তিন বছরের জন্য নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. মো. সাবের আহমেদ চৌধুরী। গতকাল বুধবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান তাঁকে এ পদে নিয়োগ দেন। ড. সাবের আহমেদ চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক। তিনি ১৯৯৯ সালে …

রাশিয়ার হামলায় কিয়েভে নিহত ৭

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনজুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে কিয়েভে অন্তত ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে ৩টি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। এ ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু পর্যবেক্ষণ সংস্থা। জ্বালানি অবকাঠামো, হাসপাতাল, স্কুল ও আশ্রয়কেন্দ্রের মতো বেসামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু বানানোয় রাশিয়াকে ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ ঘোষণা করেছে ইউরোপীয় পার্লামেন্ট। বিবিসি জানায়, গতকাল …

নিজ দলের এমপিদের বিদ্রোহের মুখে ঋষি সুনাক

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত কনজারভেটিভ পার্টির নেতা ঋষি সুনাক নিজ দলের এমপিদের বিদ্রোহের মুখে পড়েছেন। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।  প্রতিবেদনে বলছে, দেশটির সংসদে হাউজবিল্ডিং (বাড়ি নির্মাণ) পরিকল্পনা সম্পর্কিত একটি বিল উত্থাপন করে সেটির ওপর ভোট আয়োজন করতে চেয়েছিলেন ঋষি সুনাক। কিন্তু তার দলের এমপিরা এ বিল নিয়ে তার বিরুদ্ধে বিদ্রোহের …

যুক্তরাষ্ট্রে ওয়ালমার্ট স্টোরে বন্দুকধারীর গুলিতে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের চেসাপিক শহরে বন্দুকধারীর গুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার (২২ নভেম্বর) ওয়ালমার্ট স্টোরে ঢুকে গুলি চালায় বন্দুকধারী। এতে পুলিশের গুলিতে বন্দুকধারীর মৃত্যু হয়।  জানা যায়, যুক্তরাষ্ট্রে স্কুলে, শপিং মলে, দোকানে, খোলা জায়গায় বন্দুকধারীদের তাণ্ডব চলছেই। এবার আক্রান্ত চেসাপিকে ওয়ালমার্ট স্টোরে জিনিস কিনতে আসা সাধারণ মানুষ। এক বন্দুকধারী সেই স্টোরে ঢুকে …

জগন্নাথ হলের ভবন থেকে পড়ে প্রাণ গেল ঢাবি শিক্ষার্থীর

শিক্ষা ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের ভবন থেকে পড়ে এক শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম লিমন কুমার রায় (২০)। আজ বুধবার (২৩ নভেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌনে ১১ টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের …

মাওয়া হাইওয়েতে ট্রাকের ধাক্কায় ২জন নিহত

সিএনবিডি ডেস্কঃ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে মাওয়া হাইওয়েতে এক ট্রাকের ধাক্কায় অপর ট্রাকের ড্রাইভার ও হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (২৩ নভেম্বর) ভোরে মাওয়া হাইওয়ের দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মুন্সিগঞ্জের হাসারা হাইওয়ে থানার অফিসার মোল্লা জাকির হোসেন বলেন, বুধবার রাতে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তিনি …

সিরিয়ায় রকেট হামলায় নিহত ৫

সিরিয়ার আজাজ শহরে রকেট হামলায় ৫ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে। এ হামলায় আহত হয়েছেন আরও ৫ জন। বিষিয়টি নিশ্চিত করেছে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ। খবর ইউএস নিউজের।  গতকাল মঙ্গলবার (২২ নভেম্বর) হামলা চালানো হয় উত্তর পশ্চিমাঞ্চলের তুরস্ক সমর্থিত বিদ্রোহী অধ্যুষিত সীমান্তবর্তী শহরটিতে। এ হামলায় বিধ্বস্ত হয়েছে একাধিক স্থাপনা। সম্প্রতি ইস্তাম্বুলে বোমা হামলায় …

কাতার বিশ্বকাপঃ সৌদির দুর্দান্ত জয়!

বিশ্বকাপের দুইবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন শুরু করে র‌্যাঙ্কিয়ের তৃতীয় স্থানে থেকে। আর সৌদি আরব বিশ্বকাপ খেলেতে আসে ৫১তম স্থানে থেকে। দুই দলই গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়। আর গুরুত্বপূর্ণ ম্যাচটিতে মেসির আর্জেন্টিনাকে ২-১ গোলে হারায় আরব দেশটি।  এই জয়ে চলমান বিশ্বকাপে প্রথম অঘটনের জন্ম দিয়েছে সৌদি আরব। সে সঙ্গে প্রথমবারের মতো আর্জেন্টিনার …

ফের চড় খেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

আন্তর্জাতিক ডেস্কঃ ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর গালে আবারও চড় মারা হয়েছে। গত রোববার  (২০ নভেম্বর) একটি ভাইরাল ভিডিওর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা মেহর এ ঘটনা জানায়।  সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ওই ভিডিও ক্লিপে দেখা যায়, প্রেসিডেন্ট ম্যাক্রোঁ যখন হেঁটে কোথাও যাচ্ছিলেন, তখন জলপাই-সবুজ রঙয়ের টি-শার্ট পরা এক নারী তাকে চড় মারছেন। ক্লিপটিতে ওই সময় ঘটনাস্থলে …

কলম্বিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ৮ আরোহী নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ কলম্বিয়ার মেডেলিন শহরে একটি আবাসিক এলাকায় ছোট্ট একটি বিমান বিধ্বস্ত হয়ে আট আরোহীর সবাই নিহত হয়েছেন। গতকাল সোমবার (২১ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্স বিষয়টি নিশ্চিত করেন। মেডেলিন শহরের মেয়র দানিয়েল কিন্তেরো এক টুইট বার্তায় জানান, আট আরোহীর মধ্যে ছয়জন যাত্রী এবং দুজন ক্রু ছিলেন। বিমানটি শহরের বেলেন রোসালিস এলাকায় পড়েছে এবং এতে অন্তত …