ব্যাকটেরিয়া সংক্রমণ বিশ্বব্যাপী মৃত্যুর দ্বিতীয় কারণ

স্বাস্থ্য ডেস্কঃ ব্যাকটেরিয়া সংক্রমণ বিশ্বব্যাপী মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ। ২০১৯ সালের হিসাবে বিশ্বব্যাপী মৃত্যুর ঘটনায় প্রতি ৮ জনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে ব্যাকটেরিয়া সংক্রমণে। গবেষণায় বলা হয়েছে, এটি হার্ট অ্যাটাক ও হৃদরোগের পরে মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ তৈরি করেছে। আজ মঙ্গলবার (২২ নভেম্বর) প্রাণঘাতি ব্যাকটেরিয়ার সংক্রমণে মৃত্যুর এই অনুমিত হিসাব প্রকাশ করা হয়।  ল্যানসেট জার্নালে …

ইন্দোনেশিয়ার শক্তিশালী ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৬২ জন

আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬২জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন সাত শতাধিক।  নিহতদের বেশিরভাগই শিশু৷ গতকাল সোমবার (২১ নভেম্বর) ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ৫ দশমিক ৬ মাত্রার এ ভূমিকম্প আঘাত হানে। পশ্চিম জাভার গভর্নর রিদওয়ান কামিল রাতে এক সংবাদ সম্মেলনে বলেন, ”আমি দুঃখের সঙ্গে ১৬২ জনের মৃত্যুর খবর জানাচ্ছি। ভূমিকম্পে কমপক্ষে ৩২৬ জন আহত …

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শক হলেন ঢাবি অধ্যাপক সিদ্দিক-ই-রব্বানী

শিক্ষা ডেস্কঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘স্ট্রাটেজিক অ্যান্ড টেকনোলজি অ্যাডভাইজরি গ্রুপ ফর মেডিকেল ডিভাইসেস’ এর সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও অনারারি অধ্যাপক ড. খোন্দকার সিদ্দিক-ই-রব্বানী। গতকাল সোমবার (২১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী দুই বছরের জন্য দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া …

সৌদিতে তৈরি পোশাক খাতে বাংলাদেশিদের প্রভাব বাড়ছে

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবে ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে উঠছে বাংলাদেশের তৈরি পোশাক। দীর্ঘদিনের পরিশ্রমের কারণে এই খাতে প্রভাব বাড়ছে বাংলাদেশিদের। বাড়ছে ব্যবসা প্রতিষ্ঠান। প্রবাসীরা বলছেন, বাংলাদেশের তৈরি পোশাক শিল্প যুক্তরাষ্ট্র এবং ইউরোপনির্ভর হলেও, এই অঞ্চলেও রয়েছে নতুন সম্ভাবনা।   বাংলাদেশি তৈরি পোশাক শিল্পের কদর রয়েছে বিশ্বজুড়ে। ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারে প্রভাব রয়েছে মেড ইন বাংলাদেশের। এবার …

আজ বিশ্ব ডায়াবেটিস দিবস

স্বাস্থ্য ডেস্কঃ আজ সোমবার (১৪ নভেম্বর) বিশ্ব ডায়াবেটিস দিবস। বিশ্বজুড়ে ডায়াবেটিস সম্পর্কে বিশ্বময় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এটি একটি ক্যাম্পেইন, যা প্রতিবছর ১৪ নভেম্বর পালিত হয়। বিশ্বজুড়ে ডায়াবেটিস রোগ ব্যাপক হারে বেড়ে যাওয়ায়, বিশ্ব ডায়াবেটিস ফেডারেশন (আইডিএফ) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৯৯১ সালে ১৪ নভেম্বরকে ডায়াবেটিস দিবস হিসেবে ঘোষণা করে।  সারা বিশ্বের মতো বাংলাদেশেও জনসচেতনতার লক্ষ্যে …

২০২৩ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তির আবেদন ১৬ নভেম্বর থেকে শুরু

শিক্ষা ডেস্কঃ ২০২৩ শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেণিতে নতুন শিক্ষার্থী ভর্তির জন্য আগামী ১৬ নভেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। শেষ হবে ৬ ডিসেম্বর। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এমন তথ্য যুক্ত করে ভর্তি নীতিমালার খসড়া অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে। শিগগিরই বিষয়টি চূড়ান্ত করে নীতিমালা আকারে জারি করবে মন্ত্রণালয়। মাউশির তথ্য অনুযায়ী, সরকারি-বেসরকারি স্কুলে নির্ধারিত ফরমে …

স্লোভেনিয়ায় প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট নাতাশা পির্ক মুসার

আন্তর্জাতিক ডেস্কঃ বলকান দেশ স্লোভেনিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নাতাশা পির্ক মুসার। গতকাল রোববার (১৩ নভেম্বর) নির্বাচনে জয়ী হয়ে প্রেসিডেন্টের আসনে বসেন তিনি। নির্বাচনে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনজে লোগারকে পরাজিত করে জয়ী হন তিনি।  নাতাশা পির্ক মুসার (৫৪) পেশায় একজন আইনজীবী। সাংবাদিকতায় রয়েছে তার ব্যাপক আগ্রহ। স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াইয়ে নামলেও, পরে মধ্য-বামপন্থী সরকার তাকে …

ইস্তাম্বুলে ভয়াবহ বিস্ফোরণ, সন্দেহভাজন নারী আটক

আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের একটি ব্যস্ত রাস্তায় হঠাৎ বিস্ফোরণের  ঘটনায় ৮ জন নিহত এবং অন্তত ৫৩ জন আহত হয়েছেন। গতকাল রোববার (১৩ নভেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটে শহরের ব্যস্ততম ইস্তিকলাল অ্যাভিনিউতে এ ঘটনা ঘটে। ভয়াবহ এই বিফোরণের ঘটনায় এক সন্দেহভাজন নারীকে আটক করা হয়েছে।  আজ সোমবার (১৪ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান …

নিয়োগ দেবে আকিজ বেকারস

চাকরির খবরঃ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আকিজ বেকারস। প্রতিষ্ঠানটি ‘সিনিয়র অফিসার’ পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: আকিজ বেকারস বিভাগের নাম: ইন্টারনাল অডিট (অ্যাসিটস অ্যান্ড বেহিকল ম্যানেজমেন্ট) পদের নাম: সিনিয়র অফিসার পদসংখ্যা: ০১ জন শিক্ষাগত যোগ্যতা: এমবিএ (এআইএস)/বিবিএ (অ্যাকাউন্টিং/ফাইন্যান্স) অভিজ্ঞতা: ০৫ বছর বেতন: আলোচনা সাপেক্ষে চাকরির …

টেক্সাসে দুই প্লেনের সংঘর্ষে নিহত ৬

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের টেক্সাসে মাঝ আকশে দুই প্লেনের সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। গতকাল শনিবার (১২ নভেম্বর) টেক্সাসের ডালাস এক্সিকিউটিভ বিমানবন্দরে এয়ার শো চলাকালে এ দুর্ঘটনা ঘটে। এনডিটিভির তথ্যমতে, প্লেন দুটির একটি বোয়িং বি-১৭ বোমারু বিমান, অন্যটি ছোট প্লেন। এয়ার শো চলাকালে আকাশে নিজের গতিপথ ধরে সোজা এগোচ্ছে বোমারু বিমানটি। কিছু দূর এগোনোর পর পাশ …