স্পেনে প্রবেশ চেষ্টাকালে ১৮ অভিবাসী নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ মরোক্কোর সীমান্ত অতিক্রম করে উত্তর আফ্রিকায় স্পেনের ছিটমহল মেলিলায় অনুপ্রবেশের সময় ১৮ অভিবাসী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অনেকে। বড় একটি ভিড় সেখানে প্রবেশের চেষ্টা করলে এসব হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রতিবেশি মরক্কোর কর্মকর্তারা।

স্পেনের কর্মকর্তারা বলেছেন, গতকাল শুক্রবার (২৪ জুন) ভোরে কয়েকশ’ অভিবাসী ছিটমহলে অনুপ্রবেশের চেষ্টা করে। এদের বেশিরভাগকেই ঠেলে ফেরত পাঠানো হয় কিন্তু একশ’র বেশি প্রবেশ করতে সক্ষম হয়। বেড়ার ওপর থেকে পরে গিয়ে কয়েকজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিরাপত্তা বাহিনীর ১৪০ সদস্য ও আরও ৭৬ অভিবাসী আহত হয়েছেন। সংঘর্ষের পর বেশ কয়েক জন নিরাপত্তা কর্মকর্তা ও অভিবাসীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্পেনের উত্তর আফ্রিকার দুটি ছোট্ট ছিটমহল মেলিলা ও সিউটা। আফ্রিকার সঙ্গে যা ইউরোপীয় ইউনিয়নের একমাত্র স্থল সীমান্ত। যে কারণে এই দুই ছিটমহল দিয়ে অভিবাসীরা ইউরোপে প্রবেশের চেষ্টা করেন। পশ্চিমাঞ্চলীয় শাহারায় মরোক্কোর স্বায়ত্তশাসন পরিকল্পনায় স্পেন সমর্থন দিলে দুদেশের বছরব্যাপী কূটনৈতিক সংকটের অবসান ঘটে। এরপর রাবাত সফরে যান পেদ্রো স্যানচেজ। এ সময়ে দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন ধাপকে স্বাগত জানিয়েছে দুদেশের সরকার।

উল্লেখ্য, ২০২১ সালের এপ্রিলে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন পশ্চিম সাহারার স্বাধীনতাপন্থী নেতা ব্রাহিম ঘালি। তাকে মাদ্রিদে চিকিৎসা নেওয়ার সুযোগ দেওয়া হলে দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। তখন সীমান্ত প্রহরীরা অন্যদিকে মনোযোগ দিলে মরোক্কো সীমান্ত দিয়ে সেউটা ছিটমহলে ঢুকে পড়ে প্রায় ১০ হাজার অভিবাসী। এ ঘটনাকে স্পেনকে দেওয়া মরোক্কোর শাস্তি হিসেবে দেখা হয়েছে।

 

পদ্মা সেতু আমাদের গর্ব, অহংকার, প্রত্যয়, সাহসের: শেখ হাসিনা

জাতীয় ডেস্কঃ আজ শনিবার (২৫ জুন) গোটা জাতির স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন এর দিন। পদ্মা সেতু শুধু একটি সেতুই নয় বরং এটি আমাদের উন্নয়ন, অহংকারের প্রতীক। আত্মমর্যাদা, আত্মপরিচয়, যোগ্যতা সর্বোপরি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার প্রত্যয়ের ফসল।

পদ্মা সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের একটি প্রকল্প। পদ্মা সেতু বাংলাদেশের ১৬ কোটি মানুষের স্বপ্ন। অন্যতম শক্তিশালী ও প্রভাবশালী বিশ্বনেতা জননেত্রী শেখ হাসিনা এই সেতু উদ্বোধন করছেন আজ। যার দূরদর্শিতা ও দৃঢ় মনোবল এবং সাহসী উদ্যোগ ও চেষ্টায় শত বাধা-বিপত্তি, ষড়যন্ত্র ও চক্রান্ত মোকাবিলা করে এই সেতু নির্মিত হয়েছে। গোটা জাতি উন্মুখ হয়ে আছে সেই সেতুর উদ্বোধনী অনুষ্ঠান দেখার জন্য। সবার জন্যই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্বোধনী অনুষ্ঠান দেখার ব্যবস্থা করা হয়েছে।

সারা বিশ্বে এ সেতু নিয়ে ইতিবাচক ও প্রশংসামূলক আলোচনা হচ্ছে। জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদ্মা সেতুর জন্য ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় তিনি বলেন, এ সেতু আমাদের আত্মবিশ্বাস সৃষ্টি করেছে। নানা চাপ, ষড়যন্ত্র ও মিথ্যা মামলার পর বাঙালি পদ্মা সেতু নির্মাণ করে দেখিয়ে দিয়েছে যে আমরাও পারি। ভবিষ্যতে আমরা আরো উন্নত কাজ করতে পারব।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় তার ফেসবুক ভেরিফায়েড অ্যাকাউন্টে এক মন্তব্যে বলেছেন, পদ্মা সেতু শুধু একটি স্থাপনা নয়। এটি এখন বাঙালি জাতি তথা বাংলাদেশের গর্ব, আত্মমর্যাদা ও অহংকারের প্রতীক। এই সেতু নির্মাণের কৃতিত্ব প্রতিটি বাঙালির, আপনার, আমার, আমাদের সবার। তিনি আরো  লিখেছেন, এই সেতু নির্মাণের ফলে দেশের প্রায় এক-তৃতীয়াংশ নদীবেষ্টিত ভূখণ্ড সরাসরি রাজধানীর সঙ্গে যুক্ত হয়েছে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী বেলা ১১টা ৪৫ মিনিটে জাজিরা পয়েন্টে পৌঁছে সেতু ও ম্যুরাল ২-এর উদ্বোধনী ফলক উন্মোচন করেন। সেখানে মোনাজাতেও যোগ দেন তিনি।

 

গণমানুষের স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন; দলে দলে যোগ দিচ্ছে মানুষ

সিএনবিডি ডেস্কঃ আজ শনিবার (২৫ জুন) গণমানুষের স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন হতে যাচ্ছে। এক জমকালো আয়োজনে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে শুরু হওয়া বহুল প্রতিক্ষিত পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারে অনুষ্ঠানে যোগদান করেন। জনসভায় যোগদান শেষে জাজিরা প্রান্তের সার্ভিস এরিয়া-২ তে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি হেলিকপ্টারে ঢাকায় ফিরে আসবেন।

স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে অংশ নিয়েছেন দেশি বিদেশি প্রায় কয়েক হাজার আমন্ত্রিত অতিথি। উদ্বোধন উপলক্ষে আজ শনিবার উৎসবে মাতবে গোটা দেশে। এ উপলক্ষে দুপুর ১২টায় মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ীতে জনসভার আয়োজন করেছে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই জনসভায় ভাষণ দেবেন।

আজ প্রধানমন্ত্রী পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে স্মারক ডাকটিকিট, স্যুভেনির শিট, উদ্বোধনী খাম ও সিলমোহর প্রকাশ করবেন। এরপর প্রধানমন্ত্রী টোল প্লাজায় যাবেন। সেখানে তিনি টোল প্রদান করবেন।

এদিকে সরজমিনে দেখা গেছে, শনিবার ভোর থেকে দলে দলে জড়ো হচ্ছে মানুষ। পদ্মা সেতুর আশপাশের অঞ্চলসহ গোটা দক্ষিণাঞ্চলবাসী আনন্দে মাতোয়ারা। সেসব অঞ্চলসহ আশপাশের এলাকার সব বয়সী মানুষ জড়ো হচ্ছেন। অনেকে এসেছেন সপরিবারে। প্রায় ১০ লাখ মানুষ জড়ো হওয়ার কথা আছে। নানা রঙের টি–শার্ট তাঁদের গায়ে। ঢোল-ঢাক-বাঁশি বাজিয়ে আসছেন তাঁরা। নাচতে নাচতে আসছেন, মিছিল করতে করতে আসছেন তাঁরা। অনেকের হাতে দেখা গেছে ব্যানার, ফেস্টুন।

উল্লেখ্য, গণমানুষের বহুল প্রত্যাশিত ৬.১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা বহুমুখী সেতু নির্মাণে ব্যায় হয়েছে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা। পদ্মা সেতু অন্যান্য বড় শহরের সাথে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার সড়ক যোগাযোগে ব্যাপক অগ্রগতি বয়ে আনবে। যার কারনে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোসহ সারা দেশে একটি উৎসবের আমেজ বিরাজ করছে।

পদ্মা সেতু

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বি এন পি না যাওয়ার ঘোষনা দিয়েছে। দলের নেতারা বলছে চিঠি পেয়েছে কিন্তু তারা তা গ্রহন করেনি। উদ্বোধনী অনুষ্ঠানে না যাওয়ার কারন হিসাবে দলটি বলছে মাননীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পানিতে চুবানোর কথা বলেছেন তাই গোস্মা করেছে তারা।

বি এন পি এই অনুষ্ঠানে না গেলে কি হবে? কেউ কি দু:খ পাবে? যারা দু:খ পাবে তারা কি জানে বেগম জিয়া পদ্মা সেতু নিয়ে কি কি বলেছেন? তিনি বলেছেন “সরকার এই সেতু নির্মান করতে পারবেনা”। তিনি আরও বলেছেন “জোড়াতালি দিয়ে সেতু নির্মান করলেও এই সেতুতে উঠার রিস্ক আছে, ভেঙ্গে পরতে পারে”।

এছাড়াও বিদেশী দালাল নিয়োগ করে বিশ্ব ব্যংকের টাকা ফেরৎ পাঠানোর ষড়যন্ত্র করেছে বি এন পি। কিন্তু সরকার যখন দেশীয় অর্থায়নে সেতু নির্মান করে ফেলেছে, এখন দলের নেতারা দাবী করছে খালেদা জিয়াই এই সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করেছে! এই দাবী সত্য হলে সেই চিহ্নটি কোথায়? এখন যখন সেতু উদ্বোধনের সময় হয়েছে, দলের নেতারা বিদ্রুপ করছে পদ্মা সেতু নিয়ে। বলছে এই সেতুর চাইতেও গুরত্বপূর্ন কাজটি হল দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। এবং বি এন পি’ই সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করবে দেশে।

বেগম খালেদা জিয়া দুইবার প্রধানমন্ত্রী ছিলেন, তৃতীয়বারও শপথ নিয়েছিলেন গণতন্ত্রকে হত্যা করে। দুইবার ক্ষমতায় গিয়ে চরম দুর্দশায় নিয়ে গিয়েছিলেন দেশকে। পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। বিদ্যুৎ উৎপাদনের নামে খাম্বা দেখিয়ে অর্থ লোপাট করে বিদেশে সম্পদ গড়েছে। এতিমের টাকাও রেহায় পায়নি বেগম জিয়ার হাতে। এখন পদ্মা সেতু নিয়ে এত কথা কেন? এতদিন ক্ষমতায় ছিলেন, অন্তত একটি অর্জন দেখিয়ে বলুন “এটা আমরা করেছি”।

বি এন পি’র ইতিহাস জনগন ভুলে গেছে ভাবা সঠিক নয়। যারা দেশের এই অর্জনকে কটাক্ষ করে তাদের সেতু উদ্বোধন অনুষ্ঠানে না যাওয়াই উচিৎ হবে। সত্যটি বি এন পি’ও জানে তাই অযুহাত দেখিয়ে অনুষ্ঠানে না যাওয়ার ঘোষনা দিয়েছে। অন্তর্জালায় ভুগে অসত্য কথা বললেও বি এন পি জানে দলটির কোন অর্জন নেই। পদ্মা সেতু বাংলাদেশের ২০ কোটি মানুষের অহঙ্কার, বাঙালীর সাহসের অঙ্গীকার। পদ্মা সেতু ৭১ এর পর আবারও প্রমান করেছে “বাঙালী অসম্ভবকে সম্ভব করতে পারে। আবারও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই বাবার মত দু:সাহস দেখিয়েছেন। প্রমত্তা পদ্মার উপর দিয়েই পারাপার হবে বাঙালী। জয় বাংলা

আজিজুর রহমান প্রিন্স, কলামিস্ট ও আওয়ামীলীগ নেতা, টরন্টো, কানাডা।


 

রাণীশংকৈল রিক্সাভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সভাপতি-মাহবুব, সাধারণ সম্পাদক-সেন্টু

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা রিক্সাভ্যান শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন শুক্রবার (২৪ জুন) পৌর শহরের শিবদিঘী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মাহাবুব আলম ও সাধারণ সম্পাদক পদে মফিজুল ইসলাম সেন্টু নির্বাচিত হয়েছেন। এদিন সন্ধ্যা ৭টায় নির্বাচন কমিশন এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে গোপন ব্যলোটের মাধ্যমে ভোটগ্রহণ চলে। এ নির্বাচনে মোট ১৬৪৫ ভোটারের মধ্যে ১০৯৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। অবৈধ হওয়ায় ৩১টি ভোট বাতিল করেন নির্বাচন কমিশন।

সভাপতি পদে মাহবুব আলম( চেয়ার) প্রতিক ৮৯৫ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খায়রুল কবির (রিক্সা) প্রতিক পেয়েছেন ১৯৯ ভোট। অপরদিকে সাধাঃ সম্পাদক পদে মফিজুল ইসলাম সেন্টু (গরুরগাড়ি) প্রতিক পেয়েছেন ৬৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুর রাজ্জাক( হ্যারিকেন) প্রতিক পেয়েছেন ৩৮৮ ভোট।

নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন- মীরডাঙ্গী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবর আলী, সাবেক পৌর আ’লীগ সাধারণ সম্পাদক রফিউল ইসলাম, আ’লীগ নেতা আব্দুর রশিদ,আ’লীগ নেতা মুক্তার হোসেন,ও সাংবাদিক খুরশিদ আলম শাওন।

প্রসঙ্গত: ভোটগ্রহনকালে উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, সহকারী কমিশনার(ভূমি) ইন্দ্রজিৎ সাহা ও থানার প্রতিনিধি ভোটকেন্দ্র পরিদর্শন করেন। নিরোপেক্ষ ও সুষ্ঠ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে বলে সংশ্লিষ্ঠ ভোট পরিদর্শকবৃন্দ জানান।

নওগাঁয় ট্রাক ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে ৩ শিক্ষকসহ নিহত ৫

কামাল উদ্দিন টগর,নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে পাঁচজন শিক্ষক নিহত হয়েছে। শুক্রবার (২৪ জুন) সকাল ৮টায় নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কে জেলার সদর উপজেলার বাবতলি মোড়ে
এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত পাঁচ জন হলেন নিয়ামতপুর উপজেলার ভাদুরন্দ গ্রামের ওমর আলীর মেয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জান্নাতুল ফেরদৌস (৩৮), রামপুরা গ্রামের শিক্ষক মকবুল হোসেন (৬০), শিক্ষক দেলোয়ার হোসেন (৪৭), অটোরিকশার চালক ডাঙ্গাপাড়া গ্রামের সেলিম উদ্দিন (৪৫) ও ট্রাকের হেলপার গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার লেলিন হোসেন (৩৫)।

নওগাঁর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল জানান, আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে নওগাঁর দিক থেকে মাছের ফিডবোঝাই একটি ট্রাক রাজশাহীর দিকে এবং সিএনজিচালিত একটি অটোরিকশা নওগাঁর দিকে যাচ্ছিল। ট্রাক ও অটোরিকশাটি বাবলাতলীর মোড়ে পৌঁছালে হঠাৎ করে বলিহার সংযোগ সড়ক থেকে একটি মাটিবোঝাই ট্রাক্টর মহাসড়কে উঠে পড়ে। এ সময় ট্রাক্টরকে পাশ দিতে গিয়ে ট্রাক ও অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। ওই সময় ট্রাকটি অটোরিকশাসহ পাশের জলাশয়ে পড়ে যায়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং পাঁচ জন নিহত হন।

এ ঘটনায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নুর জাহানকে (৩২) আহত অবস্থায় নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি নিহত শিক্ষক জান্নাতুল ফেরদৌসের বোন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তাঁর অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

জানা গেছে, নিহত জান্নাতুল ফেরদৌস, মকবুল হোসেন ও দেলোয়ার হোসেন এবং আহত নুর জাহান সবাই কোনো এক প্রশিক্ষণে অংশ নিতে নওগাঁয় যাচ্ছিলেন।

উদ্ধারকাজে অংশগ্রহণকারী ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন ইনচার্জ মো. শফিউল ইসলাম জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করেন তাঁরা। পরে মান্দা ফায়ার সার্ভিসের আরও একটি টিম ঘটনাস্থলে গিয়ে যোগ দেয়। পরে নওগাঁ ও মান্দা ফায়ার সার্ভিস টিম যৌথভাবে উদ্ধারকাজ পরিচালনা করে। ট্রাকের চাপায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে পানির নিচে ডুবে ছিল। অটোরিকশার বিভিন্ন অংশ কেটে ভেতর থেকে একটি একটি করে পাঁচটি লাশ উদ্ধার কয়রা হয়েছে। উদ্ধার করা মরদেহগুলো ফায়ার সার্ভিস নওগাঁ সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

ওসি নজরুল ইসলাম জুয়েল জানান, এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নওগাঁ সদর মডেল থানায় একটি মামলা করা হয়েছে। নিহত পাঁচ জনের মরদেহ মর্গে রাখা হয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা না হলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারগুলোর কাছে হস্তান্তর করা হবে।

এদিকে, নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মির্জা ইমাম উদ্দিন জানান, নিহতদের পরিবারকে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ২৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে। আর নিহতদের পারিবারিক অবস্থা বিবেচনা করে জেলা প্রশাসকের তহবিল থেকে প্রয়োজনে আরও অনুদান দেওয়া হবে।

ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হুমায়ুন কবির ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে  বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা করেছে জেলা আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের আয়োজনে বৃহস্পতিবার ২৩ জুন দুপুরে জেলা দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এবং একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ ডাকবাংলোতে গিয়ে নেতাকর্মিরা বঙ্গবন্ধু ম্যুরালে পুস্পমাল্য অর্পণ করেন।

পরে বাংলাদেশ আওয়ামী লীগ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মোহাম্মদ সাদেক কুরাইশীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, ঠাকুরগাঁও ১ আসনের সাবেক সংসদ সদস্যের পুত্র এবং ডেপুটি কনসাল জেনারেল, বাংলাদেশ কনসুলেট, দুবাই শাহেদুল ইসলাম সাহেদ, জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দ্রপতী দেবী আগরওয়ালা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনাম, জেলা ছাত্রলীগের সভাপতি আজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক শিমুল সরকার সহ জেলা, সদর উপজেলা আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাদেক কুরাইশী বলেন, বর্তমান উন্নয়ন হচ্ছে বলে অনেকেই আওয়ামী লীগের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলছে। তবে কোন লাভ নেই যে যতই কথা বলুক না কেন মাননীয় প্রধানমন্ত্রী দেশের মানুষের কথা ভেবে প্রত্যেকটি সেক্টরের উন্নয়ন করে যাচ্ছেন। উন্নয়ন না হলে আজ পদ্মা সেতু হতো না। আবারো বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেখিয়ে দিবে। এবং আওয়ামী লীগ সব সময় সাধারণ মানুষের পাশে আছে এবং থাকবে।

রাণীশংকৈলে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বৃহস্পতিবার (২৩ জুন) বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে উদযাপন করেছে উপজেলা আ.লীগ। এ উপলক্ষে এদিন সকালে উপজেলা আ’লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। বিকেলে আ.লীগ কার্যালয় থেকে পৌর শহরে আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা একটি বর্ণাঢ্য র‍্যালি বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন ।

র‍্যালিতে উপজেলা আ’লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক,সাধারণ সম্পাদক তাজউদ্দিন ও পৌর মেয়র মোস্তাফিজুর রহমানসহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

পরে আ’লীগ কার্যালয়ে উপজেলা আ’লীগ সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হকের সভাপতিত্বে এক আলোচনা  সভা অনুষ্ঠিত হয়। সভায় আ.লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক ছাড়াও বক্তব্য দেন- সহ-সভাপতি জবায়দুর রহমান, সাধারণ সম্পাদক তাজউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ হোসেন বিপ্লব, পৌরমেয়র ও আ.লীগ সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, পৌর আ.লীগ সম্পাদক অধ্যক্ষ মহাদেব বসাক, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ভাইস চেয়ারম্যান সোহেল রানা, আ’লীগ নেতা এম এ মোমিন, ইউনিয়ন আ.লীগ সভাপতি ফজলুর রহমান, মহিলা লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, প্রেসক্লাব (পুরাতন) সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, যুবলীগ নেতা মেনন ছাত্রলীগ নেতা তামিম প্রমুখ।

আওয়ামী লীগের দীর্ঘ সংগ্রামমুখর ইতিহাস ও স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধু ও আ.লীগের বলিষ্ঠ নেতৃত্ব ও দেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের কথা বক্তারা তুলে ধরেন। সঞ্চালনা করেন আ.লীগ নেতা আবু জাহিদ।

বগুড়া শেরপুরে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে র‍্যালী অনুষ্ঠিত

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে শেরপুর শহরের বাসষ্ট্যান্ডস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে দলীয় কার্যালয়ের সামনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট গোলাম ফারুক ও সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ।

এসময় উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মাদ আলী মুন্টু, আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু, এ্যাড. ইলিয়াছ উদ্দিন মিন্টু, সম হাফিজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক শাহজামাল সিরাজী, উপজেলা যুবলীগের সভাপতি তারিকুল ইসলাম তারেক, সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান ভুট্টো, ছাত্রলীগের সভাপতি আরিফুর রহমান শুভ, সাধারণ সম্পাদক সোহেল রানা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রেজাউল করিম সিপ্লব, সাধারণ সম্পাদক নূরে আলম সানি প্রমুখ উপস্থিত ছিলেন।

নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বাষিকী পালিত

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য শোভা যাত্রা এবং আলোচনা সভার মধ্যে দিয়ে বাংলাদেশের ঐতিহ্যবাহি এবং সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলন করেন আত্রাই-রাণী নগর আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল এবং উপজেলা আওয়ামী লীগ সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল এর আগে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

সকাল সাড়ে দশটায় উপজেলা আওয়ামীগ আয়োজিত এক বর্ণাঢ্য র‌্যালী দলীয় কার্যালয় থেকে বের হয়ে উপজেলার প্রধাণ প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দরীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীগ সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই – রাণী নগর আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক, উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ আক্কাছ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুব লীগের সভাপতি শেখ হাফিজুর রহমান হাফিজ, মহিলা ভাইস চেয়ার ম্যান মমতাজ বেগম, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মোঃ ফজলে রাব্বী জুয়েল, কালিকাপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক নাজমূল হক নাদিম, উপজেলা আওয়ামী লীগ শ্রম বিষয়ক সম্পাদক মোঃ ছাইফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী মসনদ স্বরুপ, সাধারণ সম্পাদ হুমায়ুন কবির সোহাগ প্রমূখ।