বেলারুশ পররাষ্ট্রমন্ত্রী ভ্লাদিমির মেকি মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্কঃ বেলারুশের পররাষ্ট্রমন্ত্রী ভ্লাদিমির মেকি (৬৪) মারা গেছেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে দেখা করার দুদিন আগে তার মৃত্যু হলো। বেলারুশের রাষ্ট্রীয় বার্তাসংস্থা বেল্টার বরাত দিয়ে শনিবার (২৬ নভেম্বর) এ তথ্য জানায় বার্তাসংস্থা রয়টার্স। তবে, বেলারুশ পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যু কীভাবে হয়েছে সে বিষয়টি স্পষ্ট করা হয়নি। সোমবার (২৮ নভেম্বর) রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে দেখা …

ঠাকুরগাঁওয়ে বাস-মোটরসাইকেল সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত

সিএনবিডি ডেস্কঃ ঠাকুরগাঁওয়ের ডেবাডাঙ্গিতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। আজ রোববার (২৭ নভেম্বর) সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- জেলা সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মুথরাপুর গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে মাসুদুর রহমান (৫৫), তার স্ত্রী হামিদা বেগম (৪৫) …

বিশ্ব শান্তির জন্য উত্তর কোরিয়ার সাথে কাজ করতে চায় চীন

আন্তর্জাতিক ডেস্কঃ আঞ্চলিক-বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় একসাথে কাজ করতে উত্তর কোরিয়ার সর্বোচ্চ শাসক কিম জং উনের প্রতি আহ্বান জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।পিয়ংইয়ং’য়ে পাঠানো এক চিঠিতে এ বার্তা দিয়েছে বেইজিং। শনিবার (২৬ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কে-সি-এন-এ। এতে দুই দেশের স্বার্থ সংক্রান্ত ইস্যুতে মিল রয়েছে এমন বিষয়ে কাজ করতে …

স্বাচিপ’র সভাপতি জামালউদ্দিন, মহাসচিব কামরুল

স্বাস্থ্য ডেস্কঃ আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসকদের সংগঠন ‘স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)’ এর নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. জামালউদ্দিন চৌধুরী এবং মহাসচিব হয়েছেন অধ্যাপক ডা. কামরুল হাসান মিলন। গতকাল শুক্রবার (২৫ নভেম্বর) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্বাচিপের সম্মেলনে তাদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ …

পানি ও বিদ্যুতের জন্য ইউক্রেনের লক্ষ লক্ষ লোকের হাহাকার

রাশিয়া কয়েক ডজন ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর ইউক্রেনের লাখ লাখ মানুষ পানি ও বিদ্যুৎ সংযোগ পাওয়ার জন্য লড়াই করছে। রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইতোমধ্যে দেশটির বিদ্যুৎ গ্রিড মারাত্মভাবে ক্ষতিগ্রস্ত হয়। ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে এবং সাম্প্রতিক সপ্তাহগুলোতে লক্ষ লক্ষ মানুষ গুরুতর ব্ল্যাকআউট সহ্য করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘জীবনের জন্য-হুমকিপূর্ণ’ পরিণতি সম্পর্কে সতর্ক করেছে এবং …

স্নাতক পর্যায়ে জাতীয় গণিত অলিম্পিয়াড

শিক্ষা ডেস্কঃ জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড একযোগে শুরু হয়েছে দেশের ছয়টি অঞ্চলে। ঢাকা উত্তর ও দক্ষিণ, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর এবং সিলেটে একযোগে উদ্বোধন হয় এ অলিম্পিয়াড। গতকাল শুক্রবার (২৫ নভেম্বর) এ অলিম্পিয়াড উদ্বোধন করেন গণিত সমিতির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শহীদুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক মনিরুল …

ব্রাজিলে স্কুলে বন্দুকধারীর গুলিতে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্কঃ ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঞ্চলের দুটি স্কুলে বন্দুকধারীর গুলিতে ৩ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল শুক্রবার (২৫ নভেম্বর) সকালে দেশটির এস্পিরিটো সান্তোর আরাক্রুজ শহরে এই ঘটনা ঘটে। খবর সিএনএন।  সিএনএনের তথ্যমতে, ১৬ বছর বয়সী ওই বন্দুকধারীকে আটক করা হয়েছে। হামলার কারণ জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে এ ঘটনায় ওই শহরের গভর্নর রেনাটো কাসাগ্রান্ডে …

ইউনেস্কোর মূল কমিটি থেকে রাশিয়ার পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্কঃ ইউনেস্কোর গুরুত্বপূর্ণ একটি কমিটি থেকে রাশিয়ার রাষ্ট্রদূত পদত্যাগ করায় সংস্থাটির কাজের অচলাবস্থা দূর হল। তিনি এই গ্রুপটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছিলেন। কূটনৈতিক সূত্রে এ খবর জানা গেছে। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এ প্রেক্ষিতে আমেরিকাসহ পশ্চিমা বিশ্ব মস্কোর ওপর একের পর এক নিষেধাজ্ঞা জারি করে। এর ফলে বিশ্বজুড়ে সাংস্কৃতিক স্থানমসূহের সংরক্ষণের …

মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন আনোয়ার ইব্রাহিম

আন্তর্জাতিক ডেস্কঃ মালয়েশিয়ায় বেশ কয়েকদিনের নির্বাচন পরবর্তী অচলাবস্থার পর প্রবীণ বিরোধী নেতা আনোয়ার ইব্রাহিমকে দেশটির নতুন প্রধানমন্ত্রী মনোনীত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি। আনোয়ার ইব্রাহিম হবেন দেশটির ১০তম প্রধানমন্ত্রী। মালয়েশিয়ার রাজা সুলতান আবদুল্লাহ এই নতুন নেতা নিয়োগ দেন। এর আগে দেশটিতে নির্বাচনে নজিরবিহীন ঝুলন্ত সংসদ তৈরি হয়। আনোয়ার …

অতিথি আপ্যায়নে মজাদার কাশ্মীরি পোলাও

লাইফস্টাইল ডেস্কঃ অনেকে পোলাও খেতে পছন্দ করেন। আমরা নানাভাবে পোলাও তৈরি করতে পারি। আজ আমরা শিখবো কীভাবে বাসায় সহজে ও স্বাস্থ্যসম্মত উপায়ে কাশ্মীরি পোলাও রান্না করবেন। এটা খুব সাধারণ একটি খাবার। এতে সবজি ও ফল রয়েছে। যাঁরা নিরামিষভোজী, তাঁদের এ রেসিপি খুব প্রিয় খাবার।  আমরা জেনে নিই বাসায় সহজে কাশ্মীরি পোলাও রান্নার পদ্ধতি। তার আগে …