সাকিব আল হাসান, রৌমারী (কুড়িগ্রাম):কুড়িগ্রামের রাজীবপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব আজিম উদ্দীন মাস্টারকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য এক শ্রেণির কিছু কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আজেবাজে লিখে অপপ্রচার করে সম্মানহানির চেষ্টা করছে।
বিভিন্ন সুত্রে জানা যায়, আজিম উদ্দীন মাষ্টার একজন নরম মনের মানুষ। তিনি একজন মানুষ গড়ার কারিগর। করোনায় দুর্দিনেও প্রধান শিক্ষক আলহাজ্ব আজিম উদ্দীন মাষ্টারকে উপজেলা বাসীর পাশে থাকতে দেখা গেছে এমনটাই বলছেন এলাকাবাসী। তিনি রাজীবপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদানের পর থেকে স্কুলটি উন্নয়ন হয়েছে।
স্কুল শিক্ষক শহিদুল ইসলাম বলেন, প্রধান শিক্ষক আলহাজ্ব আজিম উদ্দীন মাষ্টারের সুনাম নষ্ট করার জন্য একটি কুচক্রী মহল উঠে পড়ে লেগেছে। আজিম স্যার লোক হিসাবে সহজ সরল।
স্কুল ছাত্র মাসুম, সজীব, রিয়াজ বলেন, আজিম স্যার খুব ভালো মানুষ। ইদানিং আজি স্যার সম্পর্কে ডাহা মিথ্যা ও বানোয়াট তথ্য পরিবেশন করা হয়েছে।
এ বিষয়ে প্রধান শিক্ষক আলহাজ্ব আজিম উদ্দীন মাষ্টার বলেন, একটা কথা আছে আল্লাহ যাকে ইজ্জত দেন, তাকে কেউ বেইজ্জত করতে পারে না। তেমনি আমার সম্মান ও ইজ্জত আল্লাহ ছাড়া কেউ চেষ্টা করলেও পারবে না ইনশাআল্লাহ। তবে যে বা যারা আমার নামে প্রতিহিংসা মূলক অপপ্রচার করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অলিউর রহমান মেরাজ, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে নবাবগঞ্জে ২০২১-২২ অর্থবছরের টি আর প্রকল্পের অধিনে (নির্বাচনী এলাকায় নবাবগঞ্জ উপজেলার ৭৩টি মসজিদের উন্নয়ন কাজের জন্য সভাপতি গণের মাঝে নগদ অর্থ বিতরণ বিতরণ করা হয়েছে।
তথ্যটি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও )প্রকৌশলী রেফাউল আজম।
এ উপলক্ষ্যে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর ৬আসনের সাংসদ সদস্য এমপি শিবলী সাদিক। এসময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান।
পরে নবাবগঞ্জ উপজেলার ৭৩টি মসজিদের উন্নয়নের কাজে মোট ৬৩ লাখ টাকা বিতরণ করেছেন সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক।
কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছী উপজেলার মথুরাপুর ইউপি চেয়ারম্যানের মাসুদ রানার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন একই ইউনিয়নে কর্মরত ডিজিটাল সেন্টারের নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানা।
মথুরাপুর ইউপি চেয়ারম্যান মাসুদ রানা
এ বিষয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন ওই নারী উদ্যোক্তা। ইউনিয়ন চেয়ারম্যান মাসুদ রানা উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং দলীয় মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন।
গত শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন জীবনযুদ্ধে লড়াইকরা ওই নারী উদ্যোক্তা। ওই নারী জানান, গত সোমবার নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসানের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের অনুলিপি দিয়েছেন স্থানীয় সরকার বিভাগের উপরিচালক উত্তম কুমার রায় এবং বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন বরাবর।
অভিযোগে ওই নারী উল্লেখ করেছেন যে, ‘সরকার দলীয় প্রভাবশালী চেয়ারম্যান মাসুদ রানা গত ইউনিয়ন পরিষদ নির্বাচনের পূর্ব থেকে আমাকে বিভিন্নভাবে যৌন হয়রানি করে আসতেছেন। তিনি মুঠোফোনে এবং বেশকিছু চিঠির মাধ্যমে দীর্ঘদিন যাবৎ আমাকে বিভিন্নপ্রকার কুপ্রস্তাব দিয়ে আসছেন যার যাবতীয় প্রমান আমার কাছে সংরক্ষিত আছে। তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে আমার কাছ থেকে আমার ব্যবহৃত মোবাইল ফোন কেড়ে নেন এবং তিনি তার কিছু গোপন তথ্য ডিলিট করে দেন। পরবর্তীতে লোক মারফত মোবাইল ফোনটি তিনি ফেরত দেন।
অভিযোগে আরও উল্লেখ করেছেন, কিছুদিন আগে গনটিকা চলাকালীন সময়ে আমার কাছে দুই লক্ষ টাকা চাঁদা হিসেবে দাবী করেন। আমি সেই চাঁদার টাকা দিতে না পারায় তিনি আমাকে আমার সকল কাজে বাধা সৃষ্টি করেন এবং ডিজিটাল সেন্টারের সকল সেবা সচিব এবং হিসাব সহকারীকে প্রদানের জন্য নির্দেশ দেন। আমি একজন বিবাহিত নারী এবং আমার দুটি জমজ কন্যা সন্তান আছে। বর্তমানে চেয়ারম্যানের এমন কু-প্রস্তাবের ফলে আমার কর্মক্ষেত্রে যেমন অসুবিধা হচ্ছে ঠিক একই ভাবে সাংসারিক কলহের সৃষ্টি হয়েছে, যার ফলে আমার বিবাহ বিচ্ছেদও ঘটেছে। এমতাবস্থায় আমার ইউনিয়ন ডিজিটাল সেন্টারে কাজ এবং সামাজিক চলাচলে বিষদ বাধার সৃষ্টি হয়েছে, যার পরিমান দিন-দিন বৃদ্ধি পাইতেছে এবং প্রতিনিয়ত আমার সম্মানহানি ঘটছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন ওই নারী।
সরজমিনে গিয়ে দেখা যায়, ইউনিয়ন পরিষদের ২য় তলায় ডিজিটাল সেন্টার নারী উদ্যোক্তা রুমের পাশের একটি কক্ষে তার অবৈধ কাজ করার জন্য একটি খাঠে তোষক, বালিশ, কোল বালিশ, নতুন বিছানার চাদর বিছানো। এই রুম বিগত দিনে বিটপুলিশিংয়ের রুম হিসাবে ব্যবহার হতো।
ওই নারী উদ্যোক্তার যৌন হয়রানির বিষয়টি নিয়ে মুঠোফোনে প্রশ্ন করা হলে ইউপি চেয়ারম্যান মাসুদ রানা বলেন, ‘আপনারা এখন কোথায় আছেন? মোবইলে এসব কথা যাবেনা। আমি আপনাদের সাথে সাক্ষাত কথা বলতে চাই।’ তবে দায়িত্ব গ্রহণের পর থেকেই তার সঙ্গে নাকি তার মনোমালিন্য আছে। তবে কি নিয়ে মনোমালিন্য এ বিষয়ে কোনো সদোত্তোর দিতে পারেননি তিনি।
নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ বলেন, এবিষয়ে একটি লিখিত পেয়েছি। দ্রুত তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
ঈশাত জামান মুন্না, লালমনিরহাট প্রতিনিধিঃকয়েক দিনের বৃষ্টি ও উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করেছে। ফলে লালমনিরহাটের তিস্তা তীরবর্তী এলাকার বন্যা পরিস্থিতি আরো অবনতি হয়েছে। পানিতে জেলার জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রাম, হাতীবান্ধার সানিয়াজান, গড্ডিমারী, সিন্দুর্না, পাটিকাপাড়া, সিংগিমারী, কালীগঞ্জ উপজেলার ভোটমারী, তুষভান্ডার কাকিনা, আদিতমারী উপজেলার মহিষখোচা, পলাশী, সদর উপজেলার খুনিয়াগাছ, রাজপুর, গোকুন্ডা ইউনিয়নের প্রায় ১০ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
বাড়ীঘরে পানি প্রবেশ করায় দুর্ভোগে পড়েছেন বন্যার্তরা। বন্যা প্রবণ এলাকাগুলোতে দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট। সবকিছু তলিয়ে যাওয়ায় দেখা দিয়েছে গো খাদ্যের চরম সংকট। পানিতে তলিয়ে রয়েছে ১২শ হেক্টর জমির ধান,বীজতলা,ভূট্টা খেতসহ বিভিন্ন ফসল। এদিকে বন্যার পানি প্রবেশ করায় ২০টি বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে।
সোমবার (২০ জুন) দুপুর ২টা থেকে দেশের বৃহত্তম সেচ প্রকল্প লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজ ডালিয়া পয়েন্টে পানির প্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ৯০ সেন্টিমিটার। যা (স্বাভাবিক ৫২ দশমিক ৬০ সেমি) বিপৎসীমার ৩০ সেন্টিমিন্টার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভোর থেকে পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার নিচে থাকলেও সকাল ১০ টার পর থেকেই বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে তিস্তা তীরবর্তী এলাকার মানুষ এবার বড় বন্যার শঙ্কা করছেন।
হঠাৎ তিস্তায় পানি বৃদ্ধি পাওয়া তিস্তা পাড়ের মানুষ বড় বন্যার আশঙ্কা করলেও বন্যা সতর্কীকরণ কেন্দ্রের দাবি, তিস্তায় বড় ধরনের বন্যার কোনো শঙ্কা নেই। বৃষ্টির কারণে উজানের ঢেউয়ের ফলে পানির প্রবাহ বেড়েছে। ভারতে পানির প্রবাহ কমে যাচ্ছে। তাই ডালিয়া পয়েন্টে তিস্তার পানির প্রবাহ কমে যাবে বলে দাবি করেছে পানি উন্নয়ন বোর্ড (পাওবৌ) ডালিয়া শাখা। পলি ও বালু জমে তিস্তা ভরাট হওয়ায় সামান্য পানির প্রবাহ লোকালয়ে ঢুকে বন্যার সৃষ্টি করে। তবে আতঙ্কিত না হতে পরামর্শ দিয়েছেন বন্যা সতর্কীকরণ কেন্দ্র।
লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর জানান, বন্যা কবলিত জেলার পাঁচ উপজেলায় ১৫০ মেঃ টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। গত শনিবার তা বিতরণ শেষ হয়েছে। বন্যা কবলিত যেসব এলাকা আছে সেগুলোতে শুকনো খাবার বিতরণের কার্যক্রম অব্যাহত রয়েছে। তিনি আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন।
বরিশাল প্রতিনিধিঃ দীর্ঘ দুই মাসেরও বেশী সময় পর টানা দুই দিনে দুইজনের করোনা শনাক্ত হয়েছে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে। গত ১০ এপ্রিলের পর হাসপাতালটির করোনা ওয়ার্ডে মাত্র একজন রোগী ভর্তি হয়েছে। পিসিআর ল্যাবের পরীক্ষায় তার করোনা নেগেটিভ হলেও এক্স-রে এবং সিটি স্ক্যান পরীক্ষার রিপোর্ট অনুযায়ী তার করোনা পজেটিভ বলে সন্দেহ সংশ্লিস্ট চিকিৎসকদের।
টানা দুই মাসেরও বেশি সময় পর গত রবিবার (১৯ জুন) ১১ জনের নমুনা পরীক্ষায় একজনের এবং সোমবার (২০ জুন) ১৬ জনের নমুনা পরীক্ষায় একজনের করোনা শনাক্ত হয়েছে। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় সব শেষ করোনা শনাক্ত হয়েছিলো চলতি বছরের এপ্রিলের প্রথম সপ্তাহে।
এপ্রিলের প্রথম সপ্তাহের পর মেডিকেলের করোনা ওয়ার্ডে গতকাল রবিবার শানু আক্তার নামে একজন রোগী ভর্তি হয়েছে। পিসিআর ল্যাবের নমুনা পরীক্ষার রিপোর্টে ওই রোগীর করোনা নেগেটিভ হলেও এক্স-রে এবং সিটি স্ক্যান পরীক্ষায় রিপোর্টে তার শ্বাসকষ্টসহ অন্যান্য লক্ষন দেখা যায়। এদিকে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক সহযোগী অধ্যাপক ডা. মাসুম আহমেদ ওই রোগীর করোনা পজেটিভ সন্দেহ করেছেন বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক কার্যালয়ের তথ্য সংরক্ষক জাকারিয়া স্বপন।
উল্লেখ্য, ২০২০ সালের ১৭ মার্চের পর এ পর্যন্ত মেডিকেলের করোনা ওয়ার্ডে ৭ হাজার ৬৭৩ রোগী ভর্তি হয়েছেন। যার মধ্যে ১ হাজার ৪৭৫ জনের মৃত্যু হয়েছে।
সিএনবিডি ডেস্কঃ গত রবিবার (১৯ জুন) আনন্দঘন পরিবেশে টরন্টোর ডজ মিলনায়তনে চট্টগ্রাম সমিতি কানাডার (ইনক) জমজমাট অভিষেক এবং ঈদ পুনর্মিলনী হয়েছে। জমকালো এই অনুষ্ঠানে মিল্টন, হ্যামিলটন, ওকভিল, কিচেনার, মিসিসাগা, ব্রাম্পটন এমনকি মন্ট্রিল থেকেও চট্টগ্রামবাসী যোগ দেন।
ডজ মিলনায়তনের এই অনুষ্ঠানের বিশেষ এক পর্বে ২০২২-২০২৪ সালের অর্থাৎ দুই বছরের জন্য ৭১ সদস্যবিশিষ্ট চট্টগ্রাম সমিতি কানাডার (ইনক) নতুন নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। নতুন এই কমিটির সভাপতি হয়েছেন মোহাম্মদ ইলিয়াস মিঞা এবং সাধারণ সম্পাদক হয়েছেন মঞ্জুরুল চৌধুরী।
অভিষেক অনুষ্ঠানে বক্তব্য দেন অন্টারিও পার্লামেন্টের সাংসদ ডলি বেগম, টরন্টো উপ-দূতাবাসের কন্স্যুলার জেনারেল লুৎফর রহমান, সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা ইলিয়াস মিঞা, সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক মোহাম্মাদ হাসান (চেয়ারম্যান-ডিজিটাল বাংলা নিউজ ডট কম), প্রফেসর ড. সদরুল হক, প্রফেসর ড. শাহাদাত খান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা কানাডায় বাংলাদেশ এবং বাংলাদেশে কানাডার বিষয় ছাড়াও প্রবাসীদের দেশপ্রেম ও আনন্দ-বেদনার চালচিত্র তুলে ধরেন।
এরপর অনুষ্ঠিত হয় মনোজ্ঞ এক সাংস্কৃতিক সন্ধ্যা। এতে অংশ নেন স্থানীয় শিল্পীরা। পুরো অনুষ্ঠান গানে গানে মাতিয়ে রাখেন খ্যাতিমান কণ্ঠশিল্পী তপন চৌধুরী। এছাড়া বাবা দিবস উপলক্ষে আটজন সেরা বাবাকে সন্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানের শেষ পর্ব শেষ হয় নৈশভোজের মাধ্যমে।
উল্লেখ্য, সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক মোহাম্মাদ হাসান (চেয়ারম্যান-ডিজিটাল বাংলা নিউজ ডট কম) ডিজিটাল বাংলা নিউজ ডট কমকে জানিয়েছেন, প্রতিবারের মতো এবছরের আগামী আগস্ট মাসে চট্টগ্রাম সমিতির বনভোজন এবং সেপ্টেম্বরে ঐতিহ্যবাহী চাঁটগাইয়্যা মেজবান হবে।
স্পোর্টস ডেস্কঃ ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন করোনায় আক্রান্ত হওয়ায় তার ইংল্যান্ড সফর স্থগিত হয়েছে। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন তিনি। যদি তার অবস্থার উন্নতি হয় তাহলে নিয়ম অনুযায়ী দলের সঙ্গে যোগ দিতে পারেন, তাহলেই তাঁকে দেখা যাবে সিরিজ নির্ধারণী এ ম্যাচে।
বিসিসিআইয়ের সূত্রে জানা যায়, অশ্বিন দলের সাথে ইংল্যান্ড ভ্রমণ করেননি। কারণ তিনি যাত্রার আগে কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। তবে আমরা আশাবাদী যে ১ জুলাই টেস্ট ম্যাচ শুরু হওয়ার আগে তিনি সুস্থ হয়ে উঠবেন। তবে তিনি লিচেস্টারশায়ারের বিপক্ষে অনুশীলন ম্যাচটি মিস করতে পারেন।
এদিকে স্কোয়াডের বাকি সদস্যরা ইতিমধ্যে লিস্টারে চলে গেছেন। বোলিং কোচ পারস হামব্রে এবং ব্যাটিং কোচ বিক্রম রাঠোরের তত্ত্বাবধানে প্রশিক্ষণ শুরু হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শেষ করে লন্ডনে পৌঁছেছেন দ্রাবিড়, পান্ত ও আইয়ার। আগামী ১ জুলাই এজবাস্টনে একমাত্র টেস্টে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত। সাদা পোশাকের ম্যাচটির আগে অশ্বিনের সুস্থ হওয়ার বিষয়ে আশাবাদী সবাই। তবে লিচেস্টারশায়ারের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে না থাকার সম্ভাবনা বেশি অশ্বিনের।
বিনোদন ডেস্কঃ ভারতের তামিল সিনেমার নব্বই দশকের তুমুল জনপ্রিয় অভিনেতা অজিত কুমার তার অ্যাকশন, অভিনয় দিয়ে ভক্তদের মাতিয়ে রাখেন। তবে এবার দুই চাকার বাহন নিয়ে বিশ্বভ্রমণে বেরিয়ে পড়েছেন খ্যাতিমান এই তারকা।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানাযায়, মোটরসাইকেল চালিয়ে ইউরোপ, আমেরিকা ও আফ্রিকার বিভিন্ন দেশে ভ্রমণ করছেন তিনি। নিজের ইচ্ছেমতো ঘুরছেন, প্রকৃতি ও মানুষের জীবনযাত্রা দেখছেন। বর্তমানে যুক্তরাজ্যে রয়েছেন তিনি। অজিতের ভ্রমণসঙ্গী হয়েছেন সুপ্রেজ ভেঙ্কট নামের সেখানকার এক ব্যবসায়ী। তিনিই অজিতের সঙ্গে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। যা মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে।
সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ছবিতে দেখা গেছে, অজিতের পরনে রেসিং পোশাক। বিএমডাব্লিউ আর ১২০০জিএস মোটরসাইকেলে চড়ে ভ্রমণ করছেন তিনি। এই মোটরসাইকেলের মূল্য প্রায় ২৫ লাখ রুপি।
উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি অজিত কুমার ভারতের মুম্বাই, চেন্নাই এবং দিল্লিতে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। এছাড়া রেসারদের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীও বটে। জার্মানি এবং মালেয়েশিয়াসহ তিনি বিভিন্ন দেশে বাইকের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।
তার অভিনীত সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ভালিমাই’। গত ২৪ ফেব্রুয়ারি মুক্তি পায় এটি। বক্স অফিসে দারুণ সাড়া ফেলে সিনেমাটি। যুক্তরাজ্য থেকে ফিরে আগামী মাসে ‘একে৬১’ সিনেমার শুটিংয়ে অংশ নেবেন অজিত।
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা সদর উপজেলার কেগাতী ও বারহাট্রা উপজেলার রায়পুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বন্যা কবলিতদের মাঝে ত্রাণ বিতরন করেন।
সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নেত্রকোণা সদর ও বারহাট্রা উপজেলার রায়পুর ইউনিয়নের শেখ পাড়া, দুধকুড়া, বনগ্রাম, রত্নপুর, কয়েরপুর, বালুচাড়া, চিচড়াকান্দাসহ বিভিন্ন জায়গায় ত্রাণ বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বারহাট্রা উপজেলার আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ জেলা আওয়ামীলীগের সহযোগী অঙ্গ সংগঠনের রাজনৈতিক নেতৃবৃন্দ।
আন্তর্জাতিক ডেস্কঃ পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সশস্ত্র বিদ্রোহীদের হামলায় অন্তত ১৩২ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। গত শনিবার ও রোববার রাতে মালির মোপ্তি অঞ্চলের ব্যাঙ্কাসের অন্তত তিনটি গ্রামে হামলা চালিয়ে এ হত্যাযজ্ঞ চালানো হয় বলে গতকাল সোমবার এক বিবৃতিতে জানিয়েছে দেশটির সরকার।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, মালি সরকার সন্দেহ করছে কাতিবা মাকিনা সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা এ হামলা চালিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, কাতিবা মাকিনা গোষ্ঠীটি আল কায়েদার সঙ্গে সম্পৃক্ত। এরা ঠাণ্ডা মাথায় দিয়াল্লাসাগউ, দিয়াওয়েলি ও ডেসাগৌ গ্রামের নিরীহ মানুষদের হত্যা করেছে। তবে এখন পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী।
এদিকে ব্যাঙ্কাসের মেয়র মোলায়ে গুইন্দো বলেছেন, কীভাবে হামলাটি সংঘটিত হয়েছে তা এখনো স্পষ্ট নয়। তদন্তকারীরা এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন। তাঁরা বিষয়টি খতিয়ে দেখছেন।
উল্লেখ্য, এ বছরের শুরু থেকে বেশ কয়েকটি হামলায় জাতিসংঘের বেশ কয়েকজন শান্তিরক্ষীর মৃত্যু হয়েছে।