নবাবগঞ্জে আনসার ভিডিপির উপজেলা সমাবেশ অনুষ্ঠিত

অলিউর রহমান মেরাজ, দিনাজপুর প্রতিনিধি : “শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা” এই শ্লোগানে দিনাজপুরের নবাবগঞ্জে আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় নবাবগঞ্জ  উপজেলা পরিষদ মিলনায়তনে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের পিভিএম জেলা কমান্ডার আনসার ও গ্রাম প্রতিরক্ষা মোঃ হাসান আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান ও নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফেরদৌস ওয়াহিদ ও উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শুভ্র প্রকাশ চক্রবর্তী ও নবাবগঞ্জ প্রেসক্লাবের সহ সকল সাংবাদিক বৃদ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নবাবগঞ্জ  উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রেজেনা পারভিন আক্তার।

উপজেলা সমাবেশে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ  উপজেলার সকল ইউনিয়নের আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকল সদস্যগণ।

নেত্রকোণায় আনসার ও ভিডিপির জেলা সমাবেশ অনুষ্ঠিত

নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণায় আনসার ও ভিডিপি’র “জেলা সমাবেশ” অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুন সকালে নেত্রকোণা পাবলিক হলে আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট, মোঃ গোলাম মৌলাহ্ তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ময়মনসিংহ রেঞ্জের পরিচালক মুহাম্মদ নূরে আলম সিদ্দিকী।

বিশেষ অতিথি ছিলেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল আমিন, জামালপুর আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট মোঃ মিজানুর রহমান, আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংক নেত্রকোণার ব্যবস্থাপক টিএম আবদুল্লাহ।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নেত্রকোনা আনসার ও ভিডিপি’র সহকারী জেলা কমান্ড্যান্ট আব্দুস সামাদ সহ জেলা আনসার ও ভিডিপি’র সদস্যবৃন্দ।

এসময় কৃতিত্ব পূর্ণ বিশেষ অবদানের জন্য, জেলার আনসার ও ভিডিপি’র ২৫জন সদস্যকে সাইকেল, সেলাই মেশিন ও অন্যান্য মূল্যবান পুরস্কার সামগ্রী বিতরণ করা হয়।

নেত্রকোণায় মোহনগঞ্জ হাসপাতালের জরুরী বিভাগে সহকারী চিকিৎসককে পিটিয়ে আহত, গ্রেফতার-১

নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলা হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আলমগীর হোসেন (৪৩) কে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। আহত সহকারী চিকিৎসক আলমগীর হোসেন বর্তমানে মোহনগঞ্জ হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসাধীন রয়েছেন।

গতকাল বুধবার (১৫ জুন) দিবাগত আনুমানিক রাত নয়টার দিকে এ হামলা ও মারপিটের ঘটনাটি ঘটে। ইমন মিয়াসহ ১০/১২ জনের বিরুদ্ধে এ হামলার অভিযোগ উঠে।

এ সময় ইমন বাহিনীর আতংকে প্রায় ১ ঘন্টা মোহনগঞ্জ হাসপাতালের কার্যক্রম বন্ধ হয়ে পড়ে। রাত ১০টায় নেত্রকোণা সিভিল সার্জন মোঃ সেলিম মিঞাকে মারামারি ঘটনা ও জরুরী বিভাগ বন্ধ থাকার বিষয়টি অবহিত করা হয়।

মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদা খাতুন বাদী হয়ে বুধবার রাতেই থানায় ইমন মিয়াকে প্রধান আসামী করে অজ্ঞাতনামা আরো ১২ জনের নামে মামলা দায়ের করেন। মোহনগঞ্জ থানা পুলিশ রাতেই অভিযান চালিয়ে মামলার প্রধান আসামী ইমন মিয়া (২৮) কে গ্রেফতার করেছে।  আজ বৃহস্পতিবার তাকে কোর্টে প্রেরণ করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,বারহাট্টা উপজেলার মল্লিকপুর গ্রামের সালেক হায়দারের পুত্র পৌর শহরের নওহাল গ্রামের বাসিন্দা ইমন মিয়া গত ১৩ জুন তার শাশুড়ি ফরিদা পারভীনকে শ্বাসকষ্ট জনিত সমস্যায় মোহনগঞ্জ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক এবং উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আলমগীর হোসেন প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

তখন ইমন মিয়া সরকারি এ্যাম্বুলেন্সের কথা বললে ড্রাইভার না থাকায় কর্তব্যরতদের হুমকি ধামকি দিয়ে প্রাইভেট এ্যাম্বুলেন্সে রোগী ফরিদা পারভীনকে নিয়ে যান। ওই এ্যাম্বুলেন্স না দেয়ার জের ধরে বুধবার রাত পৌঁনে নয়টার দিকে সন্ত্রাসী ইমন বাহিনীর নেতৃত্বে ১০/১২ জনের একদল সন্ত্রাসী ওই হামলা ও মারপিটের ঘটনাটি ঘটায়। কর্তব্যরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আলমগীর হোসেনকে পিটিয়ে আহত করা হয়।

এ বিষয়ে মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ রাশেদুল হাসান মামলার সত্যতা স্বীকার করে জানান,এ ঘটনায় মূল আসামী ইমন মিয়াকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হয়েছে। বাকীদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে।

বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে চীনা পরিচয়ে কাতারে আসতে হবে তাওয়ানবাসীকে

সিএনবিডি ডেস্কঃ আসন্ন ২০২২ ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ কাতার তাইওয়ানকে চীনের অংশ বলে উল্লেখ করেছে। তাইওয়ানের এ সংক্রান্ত এক সমালোচনার জবাবে দোহা সাফ জানিয়ে দিয়েছে দেশটি বেইজিং-এর ‘এক চীন’ নীতির প্রতি সম্মান দেখিয়ে যাবে।

যারা চলতি বছর অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের টিকিট কেটেছেন তাদের সবাইকে ‘হায়া’ কার্ডের জন্য আবেদন করতে হচ্ছে। কারণ এই কার্ড বিশ্বকাপ চলার সময় কাতারের ভিসা হিসেবে কাজ করবে। মঙ্গলবার এই কার্ডের আবেদন সংশ্লিষ্ট ওয়েবসাইটের জাতীয়তা অংশের ড্রপ-ডাউন তালিকায় তাইওয়ানের নাম ছিল না।

এর কারণ হিসেবে কাতারের এক কর্মকর্তা তাইওয়ানের নাগরিকদের চীনা হিসেবে বিবেচনা করা হবে বলে জানান। এরপর গতকাল (বুধবার) ওয়েবসাইটে ‘তাইওয়ান, চীনা রাজ্য’ এই কথামালা যুক্ত করা হয়। সঙ্গে তাইওয়ানের পতাকা ব্যবহার করা হয়। কিন্তু ঐ শব্দগুলোও তাইওয়ানের নাগরিকদের ক্ষুব্ধ করে।

বুধবারই তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জোয়ানে উ বলেন, ‘আমাদের দেশকে খাটো করার চেষ্টা মেনে নেয়া যায় না।” তারা আয়োজকদের সাথে যোগাযোগ করে অবিলম্বে বিষয়টি সংশোধনের চেষ্টা করছেন বলেও জানান তিনি।’

তাইওয়ানের এই বক্তব্যের জবাবে কাতারের কর্মকর্তারা তাদের অবস্থানে অটল থাকার কথা ঘোষণা করেছেন বলে জানিয়েছে চীনা পত্রিকা সাউথ চায়না মর্নিং পোস্ট। দৈনিকটি বলেছে, বিশ্বকাপ ফুটবলের কারণে চীনের ব্যাপারে কাতারের নীতিতে কোনো পরিবর্তন আসবে না।

স্বাধীন রাষ্ট্র হিসেবে তাইওয়ানকে স্বীকৃতি দেয়া বা তাইওয়ানের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পথে হাঁটেনি কাতার। দোহা তাইওয়ানের ব্যাপারে চীনের ‘এক চীন’ নীতি মেনে চলে। চীন তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে এবং আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোর সহযোগিতায় যেকোনো ধরনের বিচ্ছিন্নতাবাদী আচরণ করার ব্যাপারে তাইওয়ানের কর্মকর্তাদের হুঁশিয়ারি দিয়ে আসছে বেইজিং।

সূত্র : পার্সটুডে।

নৌবাহিনীর জন্য বৃহত্তম এলসিটির কিল লেয়িং খুলনা শিপইয়ার্ডে

খুলনা প্রতিনিধিঃ খুলনা শিপইয়ার্ড লি. বাংলাদেশ নৌবাহিনীর জন্য তিনটি ল্যান্ডিং ক্র্যাফট ট্যাংক (এলসিটি) নির্মাণ করবে। গতকাল বুধবার (১৫ জুন) খুলনা শিপইয়ার্ড চত্বরে এসব এলসিটি নির্মাণের কিল লেয়িং অনুষ্ঠিত হয়। আর এগুলো হবে এযাবৎকালে দেশে নির্মিত সর্ববৃহৎ এলসিটি।

খুলনা শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক কমডোর এম সামছুল আজীজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর খুলনা নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল মোহাম্মদ আনোয়ার হোসেন। এছাড়াও কিল লেয়িং অনুষ্ঠানে খুলনা শিপইয়ার্ড এর উর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কমান্ডার রিয়ার এডমিরাল বলেন, বাংলাদেশ নৌবাহিনীর জন্য খুলনা শিপইয়ার্ড কর্তৃক জাহাজ নির্মাণ এটাই প্রথম নয়। এর আগেও এ প্রতিষ্ঠান বাংলাদেশ নৌবাহিনীর জন্য ৫টি পেট্রোল ক্র্যাফট, ২টি লার্জ পেট্রোল ক্র্যাফট, ২টি টাগ বোট এবং ৬টি ল্যান্ডিং ক্র্যাফট ইউটিলিটি সফলভাবে নির্মাণ করে হস্তান্তর করেছে। আর এখন সর্ববৃহৎ দৈর্ঘ্যের এলসিটি নির্মাণ করছে। এগুলো খুলনা শিপইয়ার্ডের ক্রমবর্ধমান সক্ষমতার প্রমাণ। কেবল নৌবাহিনীর জন্য নয় বরং কোস্টগার্ড, মোংলা বন্দর, পায়রা বন্দর, মৎস্য অধিদপ্তরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য আন্তর্জাতিকমানের জাহাজ নির্মাণ করে খুলনা শিপইয়ার্ড দেশের সামগ্রিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি আরো বলেন, ১৯৯৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তে খুলনা শিপইয়ার্ডকে বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। মৃতপ্রায় এ প্রতিষ্ঠান বর্তমানে তার হৃত গৌরব পুনরুদ্ধার করেছে এবং লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। সঠিক নেতৃত্ব, কর্মনিষ্ঠা ও সততা যে একটি প্রতিষ্ঠানকে সফলতার অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে তার সফল উদাহরণ খুলনা শিপইয়ার্ড।

উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনীর জন্য নির্মিত এ তিনটি ল্যান্ডিং ক্র্যাফট ট্যাংক (এলসিটি) দেশের সবচেয়ে লম্বা দৈর্ঘ্যর (৭০ মিটার) এবং সর্বাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ ল্যান্ডিং ক্র্যাফট ট্যাংক যাতে অত্যাধুনিক মেশিনারি এবং যন্ত্রপাতি সংযোজন করা হবে। জাহাজ তিনটি আন্তর্জাতিক সমুদ্রসীমা এবং দেশের অভ্যন্তরের নদীগুলোয় অপারেশন সক্ষম হবে। প্রতিটি জাহাজে একই সাথে ছয়টি মাঝারি মানের ট্যাংক পরিবহন করা যাবে। এ ছাড়াও ছয়টি মাঝারি মানের ট্যাঙ্কের পরিবর্তে প্রতিটি জাহাজ পাঁচটি মিডিয়াম আর্টিল্যারি গান ভেহিকেল অথবা ১২টি এপিসি অথবা ১৮টি মিলিটারি ট্রাক পরিবহনে সক্ষম হবে। আর এলসিটিগুলোর প্রাথমিক কাজ হবে যুদ্ধকালীন সময়ে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের উভচর অভিযান পরিচালনা এবং ট্যাংক, এপিসি-সহ সাপোর্ট ইউনিট ও ল্যান্ডিং ফোর্স পরিবহন করা এবং উপকূলীয় এলাকায় মানবিক সহায়তায় ত্রাণসামগ্রী পরিবহন করা। জাহাজ তিনটি আন্তর্জাতিক ক্লাসিফিকেশন সোসাইটি লয়েডস রেজিস্ট্রারের (ইংল্যান্ড) নীতিমালা অনুসরণ করে নির্মিত হবে।

 

বেনাপোল থেকে বিপুল পরিমাণ মাদক, ঔষধ ও প্রসাধনী জব্দ

যশোর প্রতিনিধিঃ দেশের সর্ববৃহৎ স্থলবন্দর যশোরের বেনাপোলে ভারতীয় পণ্যবাহী ট্রাক থেকে বিপুল পরিমাণ বাজি, ওষুধ, ফেনসিডিল, গাঁজা ও প্রসাধনী সামগ্রী জব্দ করেছে পুলিশ। গতকাল বুধবার (১৫ জুন) রাত সাড়ে ১০টার সময় বেনাপোল টার্মিনাল রোডের স্ক্যানিং মেশিনের সামনে থেকে এসব অবৈধ পণ্য উদ্ধার করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

নাভারণ সার্কেল সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান সংবাদমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে বেনাপোল টার্মিনাল এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ভারতীয় ট্রাক আটক করা হয়। পরে ওই ট্রাক থেকে ৭৪৯ বোতল ফেনসিডিল, ১৮৬ কেজি গাঁজা, বিপুল পরিমাণ বাজি, ঔষধ ও প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়।

তিনি বলেন,  এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে যে বা যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বরিশালের বাবুগঞ্জে জাল ভোট দিতে এসে স্কুলছাত্রী আটক

বরিশাল প্রতিনিধীঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাদঁপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাল ভোট দেয়ার অভিযোগে দ্বশম শ্রেনীর এক স্কুল শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।গতকাল বুধবার (১৫ জুন) দুপুর ১ টার দিকে ঐ ইউনিয়নের ১নং ওয়ার্ডের আরজি কালিকাপুর মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতীয় তলার ভোট কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ওই স্কুলছাত্রীর নাম নাদিয়া আক্তার (১৫) এবং সে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেয়া মোরগ প্রতীকের মেম্বার প্রার্থী মোসলেহ উদ্দীন হাজীর মেয়ে।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শাহ মো. আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নাদিয়া আক্তার মোরগ প্রতীকের প্রার্থী মোসলেহ উদ্দীন হাজীর মেয়ে। জাল ভোট দেয়ার অভিযোগে তাকে আটক করা হয়েছে। তিনি আরো বলেন, ওই ওয়ার্ডে ২হাজার ৩ শত ১৬ জন ভোটার রয়েছেন। এর মধ্যে নারী ভোটার ১১৪৮ জন ও পুরুষ ভোটার রয়েছেন ১১৬৮ জন। ভোট কেন্দ্র ১৭ জন আনসার সদস্য ও বিপুল সংখক পুলিশ সদস্য নিয়োজিত করা হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন ‍এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ হালদার এ বিষয়ে জানান, শুনেছি জাল ভোট দেয়ার অভিযোগে ‍এক নারীকে পুলিশের হেফাজতে দিয়েছেন প্রিসাইডিং অফিসার। ‍এখন পর্যন্ত থানায় আসেনি। থানায় আসলে বিস্তারিত জানা যাবে।

 

কক্সবাজারের টেকনাফে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র অভিযানে বুধবার দিনগত রাতে ২ জন চোরাকারবারিসহ ৪ কেজি ৩১৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

আটক ২ মাদক চোরাকারবারিরা হলেন- উপজেলার হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং এলাকার মৃত কাদের বশের পুত্র আব্দুর রহমান (৩০) ও মৌলভীবাজার গ্রামের আবদুস সালামের পুত্র মোহাম্মদ নুর (২৫ )।

আজ বৃহস্পতিবার (১৬ জুন) সকালে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার দিনগত রাতে হ্নীলা বিওপি’র বিআরএম -১৩ হতে আনুমানিক ১.৫ কি. মি. উত্তরে এমজি ব্যাংকার এলাকা দিয়ে মিয়ানমার হতে মাদকের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে। উক্ত তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন ( ২ বিজিবি ) এর ব্যাটালিয়ন সদর এবং হ্নীলা বিওপি’র একটি টহলদল তাৎক্ষনিকভাবে ওই এলাকায় বেড়ীবাঁধের আঁড় নিয়ে গোপনে কৌশলে অবস্থান গ্রহণ করে। কিছুক্ষণ পরে ৫ জন ব্যক্তিকে মিয়ানমার হতে শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখলে তাৎক্ষণিকভাবে বিজিবি টহলদল উক্ত ব্যক্তিদেরকে চ্যালেঞ্জ করে দ্রুত তাদের দিকে অগ্রসর হয়। চোরাকারবারীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে একটি প্লাষ্টিকের বস্তা ফেলে দিয়ে পার্শ্ববর্তী গ্রামের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন তাদের পিছু ধাওয়া করে আব্দুর রহমান (৩০) ও মোহাম্মদ নুর (২৫) কে আটক করতে সক্ষম হয় বিজিবি টহলদল। অপর ৩ জন রাতের অন্ধকারে পালিয়ে যায় বলে তাদের আর ধরা সম্ভব হয়নি।

পরে ফেলে যাওয়া প্লাষ্টিকের বস্তা তল্লাশী করে ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এছাড়া ধৃত আসামী মোহাম্মদ নুর এর দেওয়া তথ্যের ভিত্তিতে হ্নীলা বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম -১৩ হতে আনুমানিক ৮’শ গজ উত্তরে শ্মশানঘাট এলাকায় তল্লাশী অভিযান পরিচালনা করে বেড়ীবাঁধের নিকটে পরিত্যক্ত একটি ছাপড়া ঘরের পার্শ্বে বিশেষভাবে লুকায়িত অবস্থায় একটি প্লাস্টিকের বস্তুা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বস্তার ভিতর হতে ২১ কোটি ৫৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যেরর ৪ কেজি ৩১৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়।

ধৃত চোরাকারবারিদের বিরুদ্ধে জব্দকৃত ক্রিস্টাল মেথ আইস এবং ইয়াবা ট্যাবলেটসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

ফুলবাড়ীতে ১২৯ বোতল ফেনসিডিল সহ মাদক চোরাকারবারি গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের  ফুলবাড়ী থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ১২৯ বোতল ফেনসিডিল সহ এক মাদক চোরাকারবারি গ্রেফতার হয়েছে। বুধবার রাতে ফুলবাড়ী থানার এসআই পলাশ চন্দ্র রায়, এএসআই সবুজ সরকার, এএসআই দীপেশ চন্দ্র রায়, এএসআই ফারুক হোসেন সহ পুলিশ সদস্যরা উপজেলার শিমুল বাড়ী ইউনিয়নের নন্দির কুটি গ্রামে অভিযান চালিয়ে ফেনসিডিল সহ ওই চোরাকারবারিকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত চোরাকারবারির নাম স্বদেশ চন্দ্র সেন ওরফে পঁচা (৪৫)। তিনি ওই গ্রামের খগেন  চন্দ্র সেনের ছেলে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান জানান, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনির ১৪(গ) ধারায় মামলা রুজু  করে আটককৃত আসামীকে জেল হাজতে পাঠানো হয়েছে।

নওগাঁর আত্রাইয়ে ৬ষ্ঠ জনশুমারী ও গৃহগণনা শুরু

একেএম কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় নওগাঁর আত্রাইয়ে (১৫ জুন বুধবার) থেকে শুরু হয়েছে। ষষ্ঠ জনশুমারী ও গৃহগণনা-২০২২ সপ্তাহ ব্যাপী এ কাযক্রম শেষ হবে আগামী ২১ জুন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জনশুমারী ও গৃহগণনা কার্যক্রম বাস্তবায়ন করবে।

বুধবার রাত্রি ১২.০১ মিনিটে শুমারি রেফারেন্স পয়েন্ট / সময় হিসেবে ধার্য্য করা হয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের বরাত দিয়ে সোমবার এক  সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়। এরই ধারাবাহিকতায় আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে বুধবার রাত ১২.০১ মিনিটে ভাসমান লোক গণনার মধ্যদিয়ে জনশুমারী ও গৃহগণনা-২০২২ কার্যক্রম উদ্বোধন করেন আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নিবাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আত্রাই থানার অফিসার ইনচাজ মোঃ আবুল কালাম আজাদ,উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ সাইফুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক কামাল উদ্দিনটগরসহ সকল জোনাল অফিসার, মাঠগণনাকারী, সুপারবাইজার, গণমাধ্যম কর্মীবৃন্দ।