চলন্ত ট্রেন থেকে যুবকের ঝাঁপ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ ভানুগাছ রেলওয়ে স্টেশনে চলন্ত কালনী এক্সপ্রেস ট্রেন থেকে ঝাঁপ দিয়ে নামার সময় এক যুবক গুরুতর আহত হয়। আহত অবস্থায় আশপাশে লোকজন এসে তাকে উদ্ধার করে কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে যুবকটির  আশঙ্কাজনক অবস্থা হলে কর্তব্যরত ডাক্তার দ্রুত তাকে মৌলভীবাজার  সদর হাসপাতাল প্রেরণ করা হয়।

পরে মৌলভীবাজার সদর হাসপাতাল থেকে সিলেট উসমানী মেডিকেল কলেজ প্রেরণ করা হয়।

হাসপাতাল সূত্রে জানা যায় ওই যুবকটির বাড়ি হচ্ছে কমলগঞ্জ সদর ইউনিয়নের উত্তর বালিগাঁও গ্রামের মৃত রবেন্দ্র পালের ছেলে অলক রুদ্র পাল।

মহানবীকে কটুক্তির প্রতিবাদে আত্রাইয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও মা আয়েশা সিদ্দিকা (রাঃ)এর প্রতি ভারতে বিজেপি সরকারের দুইজন মূখপাত্র কর্তৃক মানহানীকর বক্তব্যের প্রতিবাদে নওগাঁর আত্রাইয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। মঙ্গলবার (১৪ জুন) সকাল দশটায় উপজেলার ধর্মপ্রাণ মুসলিম জনতা দলমত নির্বিশেষে বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা চত্বরে আসে। এ সময় প্রতিবাদী স্লোগানে
মুখোরিত হয়ে ওঠে উপজেলা পরিষদ চত্বর।

আত্রাই উপজেলা ইমাম উলমা পরিষদের আয়োজনে মঙ্গলবার সকাল দশটায় উপজেলা পরিষদ চত্বর থেকে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসলিম জনতাঅংশ গ্রহনে উপজেলা ইমাম উলমা পরিষদের ষভাপতি মাওঃ আমিনুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আত্রাই মোল্লা আজাদ মেমোরিয়াল ডিগ্রী কলেজ মাঠে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন পালশা মদীনাতুল উলুম মাদরাসার মুহতামিম ও আত্রাই উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওঃ আমিনুল ইসলাম।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মদীনাতুল উলম মাদরাসার মহতামিম ও আত্রাই উপজেলা ইমাম উলামা পরিষদের সাধারণ সম্পাদ মাওঃ মুজাহিদ খান, আত্রাই ষ্টেশন মসজিদের ইমাম মো আমিনুল ইসলাম, মাওঃ আজিমুদ্দিন, আত্রাই মদীনাতুল উলুম মাসরাসার সিনিয়র মুদারিস মাওঃ শাহে আলম, মাওলানা আব্দুল বাকী, নওদুলী মাদরাসার মুহতামিম মাওঃ আশরাফুল ইসলাম, কারী জাকির হোসেন প্রমূখ।

বক্তাগন মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও মা আয়েশা সিদ্দিকা (রাঃ) এর প্রতি ভারতে বিজেপি সরকারের কটুক্তিকারি দুইজন মূখপাত্রের বিচারের দাবি সহ ভারতীয় সকল পন্য বয়কটের ডাক দেন। এ বিক্ষোভ সমাবেশকে ঘিরে যে কোন অপৃতিকর ঘটনা না ঘটে সে জন্য আত্রাই থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

জেনে নিন কম্পিউটার ঠান্ডা রাখার কার্যকর উপায়সমূহ

প্রযুক্তি ডেস্কঃ বিজ্ঞানের অন্যতম আবিষ্কার কম্পিউটার। মানব জীবনের সাথে এখন মিলেমিশে একাকার এ যন্ত্রটি।পড়াশোনা থেকে শুরু করে গবেষণা, ব্যবসা-বাণিজ্য,চিকিৎসা  সহ সর্ব কাজে ব্যবহার হয় কম্পিউটার। তাছাড়া বিনেদনের প্রধান অনুষজ্ঞ হয়েছে কম্পিউটার। আর এসব কারনে দীর্ঘ সময় চালু রাখতে হয় কম্পিউটার। প্রাই সকল কম্পিউটার চালানো অবস্থায় গরম হয়ে থাকে। আর অতিরিক্ত গরম হয়ে থাকলে কম্পিউটারের বড় ধরনের ক্ষতি  হলেও হতে পারে। তাই কম্পিউটার ঠান্ডা রাখা খুবই জরুরি।কম্পিউটার বা পিসি ঠান্ডা রাখার বিশেষ কিছু কার্যকর উপায় আছে।

চলুন আজ জেনে নিই কম্পিউটার ঠান্ডা রাখার কার্যকর উপায়সমূহঃ

★ পিসির ছিদ্রগুলো দিয়ে বাতাস বেরিয়ে যেতে দিতে হবে।পিসি দেওয়ালের পাশে থাকলে,দেওয়াল হতে কয়েক ইঞ্চি দূরে রাখা উচিত।

★ পিসির কেসিং বন্ধ রাখতে হবে।অনেকে মনে করেন,যেহেতুপিসির কেসিংয়ের বাযুছিদ্র গরম বাতাস বের হতে সাহায্য করে,সেহেতু কেসিংয়ের সম্পূর্ণ ঢাকনা খোলা রাখলে নিশ্চয়ই গরম বাতাস ভালো ভাবে বের হবে।যুক্তি ঠিক আছে! কিন্তু ঢাকনা খোলা রাখলে বাতাস বেশি বের হওয়ার পাশাপাশি সিপিইউতে ধুলাবালি বেশি পরিমানে ঢুকবে। এতে কুলিং ফ্যান  জ্যাম হয়ে বাতাসের প্রবাহ  আরো কমিয়ে দেবে।

★ পিসি নিয়মিত পরিষ্কার রাখতে হবে।নিয়মিত পিসির কেসিং খুলে পরিষ্কার করা উচিত।

★ ভালো মানের কুলিং ফ্যান সিপিইউতে লাগানো যেতে পারে। সিপিইউ কেসিং বা  পিএসইউয়ের সঙ্গে কুলিং ফ্যান দেওয়া থাকে, যেগুলো খুব     শক্তিশালী নয়।

★ ওয়াটার কুলিং সিস্টেম ইনস্টল করা। আধুনিক অনেক শক্তিশালী পিসিগুলোতে শুধু ফ্যান দিয়ে বাতাস বাইরে পার করা সম্ভব  নয়। এ জন্য  ওয়াটার কুলিং সিস্টেম ইনস্টল  করা, যা পানির মাধ্যমে তাপ শোষন করে এবং এটা অনেক বেশি কার্যকর।

★ ফেইজ চেঞ্জ ইউনিট একটি অত্যাধুনিক কুলিং টেকনোলজি। এটা সিপিইউর জন্য এক ধরনের  রেফ্রিজারেটর কাজ করে। এটাও ব্যবহার করা যেতে পারে।

★ বিভিন্ন কম্পোনেন্টের জন্য আলাদা ফ্যান লাগানো। সিপিইউ’টাই সবচেয়ে বেশি তাপ উৎপন্ন করে কিন্তু বর্তমানের কম্পিউটারের ক্ষমতা বাড়ার সাথে সাথে জিপিইউ, র‍্যাম, স্টোরেজ ইত্যাদিও যথেষ্ট তাপ উৎপাদন করে। তাই  জিপিইউ, মেমরি ইত্যাদি কম্পোনেন্ট এর জন্য ডেডিকেটেড ফ্যান কিনে ইন্সটল করে কম্পিউটার  ঠান্ডা রাখা যায়।

আর্টিকেল ক্রেডিটঃ সাবিক ওমর সবুজ। 

নেত্রকোণায় জেলা প্রেসক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক অন্জনা খান মজলিশের বরণ অনুষ্ঠিত

নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণায় জেলা প্রেসক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক অন্জনা খান মজলিশের বরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুন) সন্ধ্যায় জেলা প্রেসক্লাব মিলনায়তনে জেলা প্রেসক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক অন্জনা খান মজলিশ বরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে এডভোকেট সানওয়ার হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে জেলা প্রেসক্লাবের আয়োজনে বরণ অনুষ্ঠান হয়।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মনির হোসেন,জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, জেলা প্রেসক্লাব সম্পাদক এম মুখলেছুর রহমান খান, সাবেক সহ-সভাপতি আব্দুল হান্নান রন্জনসহ জেলা প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।

 

বজ্রপাতে ১ জনের মৃত্যু ও দু’জন আহত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে বজ্রপাতে এইচএসসি পরীক্ষার্থী নিহত ও মা-মেয়ে আহত হয়েছেন। নিহত গোবিন্দ দেব মাঝি (১৯) মৃত গোবিন্দ উপজেলার মৃর্তিঙ্গা চা বাগানের বিজয় দেব মাঝির ছেলে ও সুজা মেমোরিয়াল কলেজের দ্বাদশ শেণীর শিক্ষার্থী।

আহতরা হলেন আলীনগর ইউপির চিৎলিয়া গ্রামের আছলম মিয়ার স্ত্রী সুলতানা বেগম (৫০) ও তার মেয়ে মুনতা বেগম (২০)। গুরুতর জখম অবস্থায় তাদেরকে সিলেট এম এ জি ওসমানি মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার বিকেল ৪টার দিকে পৃথকস্থানে বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটে।

উপজেলার রহিমপুর ইউপি সদস্য ধনা বাউরী বলেন, নিহত তরুণ মৃর্তিঙ্গা চা বাগানের শ্রমিক বিজয় মাঝির ছেলে গোবিন্দ মাঝি (২০) বিকালে ধান খেতে জমি মাটি কাটতে কুদাল নিয়ে যায়। এসময় হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ধান খেতেই মারা যায়।

স্থানীয় হীরা লাল রাজভর জানান, বিকেল ৪ টার দিকে বৃষ্টিতে ভিজে উপজেলার মৃর্তিঙ্গা চা বাগানের মোকামটিলা এলাকায় কৃষি জমিতে কাজ করছিল গোবিন্দ দেব মাঝি (১৯) ও তার বড় ভাই নৃপেন দেব মাঝি (২৮)। হঠাৎ বজ্রাঘাতে গোবিন্দ দেব ঘটনাস্থলেই মারা যায়। এসময় বড় ভাই নৃপেন কিছুটা আহত হলেও তা গুরুতর ছিলনা।

এদিকে, একই সময়ে উপজেলার আলীনগর ইউনিয়নের চিৎলিয়া গ্রামের আছলম মিয়ার স্ত্রী সুলতানা বেগম (৫০) ও মেয়ে মুনতা বেগম(২০) বাড়ির কাজ করছিলেন। এসময় বজ্রপাতে তারা দু’জনই মারাত্মক আহত হন। আহতাবস্থায় প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে তাদের সিলেট এমএজি ওসমানি মেডিকেল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়।

এবিষয়ে সত্যতা নিশ্চিত করতে আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিমলায় তিস্তা সেচ ক্যানেলে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে স্কুল ছাত্রের মৃত্যু

মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারীঃ নীলফামারীর ডিমলায় তিস্তা সেচ ক্যানেলে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে শাহীন হোসেন (১৫) নামে এক স্কুলছাত্র মারা গেছে। গত সোমবার রাত ৮টার দিকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এর আগে বিকেল ৩টার দিকে উপজেলার তুহিন বাজার এলাকায় তিস্তা সেচ নালার স্লুইস গেটে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়।

শাহীন উপজেলার নাউতারা ইউনিয়নের নাউতারা বাজার এলাকার মো. নুরুজ্জামানের ছেলে। সে নাউতারা আবিউন্নেছা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। তার বাবা-মা ঢাকায় থাকায় সে নানির কাছে থাকত।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে তিস্তা সেচ প্রকল্পের নালায় ছয় বন্ধু মিলে গোসল করতে নামে। গোসলের সময় ব্রিজ থেকে ছয় বন্ধু একসঙ্গে পানিতে লাফ দেয়। পাঁচজন সাঁতরে পাড়ে উঠলেও শাহীন স্রোতের টানে তলিয়ে যায়।

নাউতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিক ইমতিয়াজ মনি বলেন, নিখোঁজের পর তাকে পাওয়া না গেলে খোঁজাখুঁজি শুরু হয়। এক পর্যায়ে ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হয়।

ডিমলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার নুর মোহাম্মদ বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করি। সন্ধ্যা পর্যন্ত কোনো সন্ধান না পেয়ে রংপুর থেকে আসা একদল ডুবুরি রাত ৮টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

শ্রীমঙ্গলে রক্তদাতা দিবস উপলক্ষে আলোচনা ও সন্মাননা প্রদান

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে “মানবতার স্পর্শে দূর হোক অন্ধকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক রক্তদাতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও ২০টি সংগঠন ও ব্যক্তি সম্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন্ন।

গতকাল মঙ্গলবার (১৪ই জুন) রাত ৯টায় উপজেলার পৌরশহরের ভানুগাছ রোডস্থ জেলা পরিষদ অডিটরিয়ামের কনফারেন্স রুমে সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মাহমুদুল আলম মান্না এর সভাপতিত্বে ও লুৎফর হক লোকমান এর উপস্থাপনায় রক্তদানসহ সমাজ সেবায় বিশেষ ভূমিকা রাখায় সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ: সৈয়দ মনসুরুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, পৌরসভার ৭,৮,৯ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর শারমিন জাহান চৌধুরীসহ সম্মাননা ক্রেস্ট প্রদানকৃত সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা সহ ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা।

নেত্রকোণায় মঙ্গলসিদ্ধ শান্তিময়ী উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের এস. এস. সি. পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার আটপাড়ায় মঙ্গলসিদ্ধ শান্তিময়ী উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের এস. এস. সি. পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১৪ জুন) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷

প্রধান শিক্ষক জাকারিয়া কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঙ্গলসিদ্ধ শান্তিময়ী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মোঃ খায়রুল ইসলাম। উপজেলা ছাত্রলীগের ধর্ম-বিষয়ক সম্পাদক, ডলপিন শর্মাসহ স্কুলের সহকারী শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ।

ফুলবাড়ীতে ফার্মেসী থেকে সরকারী ও ভারতীয় ঔষধ জব্দ

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালারহাট বাজারের জাহিদ ফার্মেসী থেকে বিক্রি নিষিদ্ধ সরকারী জন্ম নিরোধক ইনজেকশন, ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট ও ইনজেকশন জব্দ করেছে কুড়িগ্রাম ঔষধ প্রশাসন। কুড়িগ্রাম ঔষধ প্রশাসন অফিসের সহকারী পরিচালক বি এম জাহিদ হায়দারের নের্তৃত্বে একটি দল ওই ফার্মেসীতে অভিযান চালিয়ে ঔষধগুলো জব্দ করেন।

জব্দকৃত ঔষধের মধ্যে বাংলাদেশ সরকারের ৩ মাস মেয়াদের বিক্রি নিষিদ্ধ জন্ম নিরোধক ইনজেকশনের ৬ টি অ্যাম্পুল, ভারতীয় যৌন উত্তেজক টরকিউ ট্যাবলেট ৩৬টি ও ভারতীয় নিউরোবিয়ন ইনজেকশনের ১১টি অ্যাম্পুল রয়েছে।

কুড়িগ্রাম ঔষধ প্রশাসন সূত্র জানায়, গেলো রবিবার সন্ধ্যায় নিয়মিত অভিযানের অংশ হিসাবে বালারহাট বাজারের বিভিন্ন ঔষধের দোকানে অভিযান চালানো হয়। এসময় ওই বাজারের পল্লী চিকিৎসক মহব্বত আলীর মালিকানাধীন জাহিদ ফার্মেসী থেকে বাংলাদেশ সরকারের ৩ মাস মেয়াদের বিক্রি নিষিদ্ধ জন্ম নিরোধক ইনজেকশন, ভারতীয় যৌন উত্তেজক টরকিউ ট্যাবলেট ও ভারতীয় নিউরোবিয়ন ইনজেকশন উদ্ধার করে দোকানের মালিককে কারন দর্শানোর নোটিশ দেয়া হয়।

এ প্রসঙ্গে পল্লী চিকিৎসক মহব্বত আলী তার দোকানে বিক্রি নিষিদ্ধ সরকারী জন্ম নিরোধক ইনজেকশন, ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট ও ইনজেকশন পাওয়ার কথা স্বীকার করে বলেন, রোগীর চিকিৎসার জন্য ঔষধ গুলো দোকানে রাখা হয়।

কুড়িগ্রাম ঔষধ প্রশাসন অফিসের সহকারী পরিচালক বি এম জাহিদ হায়দারের যোগাযোগ করা হলে তিনি বলেন, বালারহাট বাজারের জাহিদ ফার্মেসীর মালিককে কারন দর্শানোর নোটিশ দিয়ে তার লাইসেন্স জব্দ করা হয়েছে এবং আজ বুধবারের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। জবাব পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

হাওড়ে নৌকা ডুবিতে যুবকের মৃত্যু

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় হাকালুকি হাওরে নৌকা ডুবিতে নিখোঁজ হওয়ার ৬ ঘন্টা পর এইচএসসি পরীক্ষার্থী এক তরুণের লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। গত সোমবার (১৩ জুন) রাত ১০টার দিকে উপজেলার ভাটেরার হাকালুকি হাওরে খোঁজাখুঁজি করে তানিম সিদ্দিকী (২০) নামে ওই তরুণকে উদ্ধার করা হয়।

এর আগে বিকেল চারটার দিকে ভাটেরার শাহমীর এলাকায় নৌকা ডুবিতে নিখোঁজ হন তানিম। তানিম উপজেলার বরমচাল ইউনিয়নের ইটাখলা গ্রামের তাজুল মিয়ার ছেলে। এ বছর ভাটেরা স্কুল অ্যান্ড কলেজ থেকে তার এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।

বিষয়টি নিশ্চিত করে ভাটেরার ইউপি চেয়ারম্যান সৈয়দ একেএম নজরুল ইসলাম জানান, সোমবার দুপুরে কয়েকজন বন্ধু কে সাথে নিয়ে তানিম নৌকাযোগে হরিপুর থেকে শাহমীর এলাকায় তার এক নিকটাত্মীয়ের বাড়িতে শিরনি দাওয়াতে যায়। সেখানে খাওয়া দাওয়া শেষে বিকেল ৪টার দিকে নৌকা যোগে ফেরার পথে নৌকাটি হঠাৎ ডুবে যায়। এতে তার অন্য বন্ধুরা সাঁতরে পানি থেকে উঠতে সক্ষম হলেও তানিম পানিতে ডুবে নিখোঁজ হয়ে যায়। পরে বিকেল থেকে স্থানীয়ভাবে উদ্ধার কাজ চালিয়ে রাত ১০টার দিকে তানিমের লাশ উদ্ধার করে এলাকাবাসীরা।

এ ব্যাপারে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায় জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহত তানিমের পরিবারের পক্ষ থেকে কেউ কোনো অভিযোগ দেননি বলে জানান ওসি।

এদিকে, তানিমের মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।