ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে ৩২ হাজার রুশ সেনা নিহত : জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে ৩২ হাজার রুশ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। তারপর থেকেই দুপক্ষের বহু সেনা সদস্য এবং ইউক্রেনের হাজার হাজার বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।

ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, সেভেরোদোনেৎস্কে ভয়াবহ লড়াই অব্যাহত রয়েছে এবং তিনি ইউক্রেনীয় সেনাদের নিয়ে গর্বিত। কারণ তারা কয়েক সপ্তাহ ধরে রুশ সেনাদের হামলা শক্তভাবে প্রতিহত করছে।

তিনি বলেন, যুদ্ধের শুরু থেকেই রাশিয়ায় বেশ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। রাশিয়া মে মাসের প্রথম দিকে পুরো ডনবাস দখল করার আশা করেছিল। যুদ্ধের এখন ১০৮তম দিন, কিন্তু তাদের তেমন কোনো অর্জন নেই। ওই এলাকাসহ ইউক্রেনের সর্বত্র রুশ দখলদারদের ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি। রাশিয়ার প্রায় ৩২ হাজার সেনা মারা গেছে। এটা তাদের জন্য বড় ধরনের ক্ষতি।

অপর দিকেইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা ওলেক্সি আরেস্টোভিচ সামাজিক মাধ্যমে এক সাক্ষাৎকারে জানান, এই যুদ্ধে ইউক্রেনের ১০ হাজার সেনা নিহত হয়েছে। তবে প্রতিদিনই প্রায় একশজন করে সেনা হারাচ্ছে ইউক্রেন। এছাড়া আরও কয়েকশ সেনা আহত হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেলেন আব্দুর রউফ তালুকদার

সিএনবিডি ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন বর্তমান অর্থসচিব আবদুর রউফ তালুকদার। আগামী ৪ জুলাই থেকে গভর্নর হিসেবে তার নিয়োগ কার্যকর হবে। তাঁকে আগামী চার বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে এই নিয়োগ দিয়েছে গণপ্রজাতন্ত্রী  বাংলাদেশ সরকার।

নতুন গভর্নর রউফ তালুকদার ১৯৮৮ সালের ফেব্রুয়ারিতে (বিসিএস ১৯৮৫ ব্যাচ) বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে তিনি শিল্প মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় এবং তথ্য মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ হাইকমিশনে কুয়ালালামপুরে প্রথম সচিব (বাণিজ্যিক) হিসেবেও কাজ করেছেন এই কর্মকর্তা। ২০১৮ সালের ১৮ জুলাই অর্থ সচিবের দায়িত্ব পান আব্দুর রউফ তালুকদার।

গতকাল শনিবার (১১ জুন) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেন্দ্রীয় ব্যাংক শাখার এক প্রজ্ঞাপনে তাকে এই নিয়োগ দেওয়া হয়।

কেন্দ্রীয় ব্যাংক শাখার ওই প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ এবং অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে আগামী ৪ জুলাই তার যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ দেওয়া হলো।

প্রজ্ঞাপনে আরেও বলা হয়, আব্দুর রউফ তালুকদার গভর্নর পদে নিয়োজিত থাকাকালীন সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির শর্ত মোতাবেক বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি বাংলাদেশ ব্যাংক থেকে গ্রহণ করবেন।

উল্লেখ্য, আগামী ৩ জুলাই বর্তমান গভর্নর ফজলে কবিরের মেয়াদ শেষ হচ্ছে। ২০১৬ সালে চার বছরের জন্য গভর্নর হিসেবে নিয়োগ পান সাবেক অর্থ সচিব ফজলে কবির। সে হিসেবে তার মেয়াদ ২০২০ সালের ১৯ মার্চ শেষ হওয়ার কথা থাকলেও এর ৩৪ দিন আগে ২০২০ সালের ১৬ ফেব্রুয়ারি গভর্নর হিসেবে তার মেয়াদ তিন মাস ১৩ দিনের জন্য বাড়িয়ে দেয় সরকার। সরকারের পক্ষ থেকে বলা হয়, ৬৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত তিনি গভর্নর থাকবেন। ফজলে কবিরের ৬৫ বছর বয়স পূর্ণ হয় ২০২০ সালের ৩ জুলাই। তার আগেই মে মাসে তার দায়িত্বের মেয়াদ আরও দুই বছর বাড়ানো হয়।

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় প্রবাসী যুবকের মৃত্যু

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সড়ক দূর্ঘটনায় প্রাণ গেলো দুবাই প্রবাসী হৃদয় মিয়া (২৫) নামে এক তরুণের। শনিবার (১১ জুন) বিকেল প্রায় ৪ টার দিকে শহরের পানি উন্নয়ন বোর্ডের সম্মুর্খে এ ঘটনাটি ঘটে।

হৃদয় মিয়া মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের টিভি হাসপাতাল এলাকার মতি মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে হৃদয় শহরের কোর্ট রোড এলাকা থেকে মোটরসাইকেল যোগে যাবার পথে পানি উন্নয়ন বোর্ডের সম্মুর্খে একটি টমটমের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল আরোহী দুবাই প্রবাসী হৃদয় মিয়া (২৫) গুরুতর আহত হন।

পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে। উদ্ধারের পর সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিনুল হক এর সাথে যোগাযোগ করা হলে তিনি প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেন।

প্রাক্তন শিক্ষককে সন্মাননা প্রদান ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

মো.নাছির উদ্দিন, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর  উপজেলার ঐতিহ্য বাহী উজানচর কে এন উচ্চবিদ‍্যালয়ের শিক্ষাকতায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরুপ প্রাক্তন প্রধান শিক্ষক মো.বজলে কাদির ও বাবু নিতাই চন্দ্র সাহাকে সন্মাননা প্রদান ও ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে শনিবার (১১ জুন) সকাল ১০ঘটিকার সময়  বিদ‍্যালয় মাঠ প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উজানচর কে এন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উজানচর ইউনিয়ন পরিষদের  সফল চেয়ারম্যান কাজী জাদিদ আল-রহমান জনির সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক তপন চন্দ্র সূত্র ধর ও স্কুল ম‍্যানেজিং কমিটির বিদ্যুৎসাহী সদস্য মো.তাজুল ইসলাম তাজ মিয়া,বীরমুক্তিযোদ্ধা ছিদ্দিকুর রহমান।

উজানচর কে এন উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো.আজারুল ইসলামের সঞ্চালনায় কাজী জাদিদ আল-রহমান জনি বলেন, তোমাদের জন্য সুখবর আজকে তোমরা ঘরে বসেই পরীক্ষা দিতে পারছো,বাহিরে কোথাও  যেতে হবেনা তোমরা চিন্তা মুক্ত হয়ে সুন্দর ভাবে পরীক্ষা দিয়ে স্কুলের সন্মান ঐতিহ্য ধারাবাহিক ভাবে ধরে রাখবে, তোমাদের প্রতি অনুরোধ থাকবে তোমরা ভালো ফলাফল করে আমাদের এ প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করবে। আমি তোমাদের ভবিষ্যৎ জীবন উজ্জল ও উত্তোরোত্তর সম‍‍‍ৃদ্ধি কামনা করছি।

এসময় উপস্হিত ছিলেন বাবু নারায়ণ চন্দ্র রায়,বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক কমান্ডার,মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ,হাজী আব্দুল বাতেন সাবেক মেম্বার, হারুনুর রশীদ,হুমায়ুন কবির, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য আলম সরকার,হুমায়ুন আহমেদ, আশাদুজ্জামান রাজলু, সাবেক মেম্বার আব্দুল হাকিম, ইয়ামিন, শহীদ মিয়া, মনির মেম্বার, নাছির উদ্দিন, আবুকালাম, ইকবাল, আশরাফ আলীসহ আমন্ত্রিত অতিথি শিক্ষক ছাত্রছাত্রীবৃন্দ।

নবাবগঞ্জে ইউনিয়নের সুপার ভাইজার ও গনগাকারীদের নিয়ে ৪ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

অলিউর রহমান মেরাজ, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে শনিবার সকাল ১১ টায়  ইউনিয়নের সুপার ভাইজার ও গনগাকারীদের নিয়ে ৪ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

১১ জুন সকাল ১১ টায় নবাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে কর্মশালার দিনে সুপারভাইজার ও গনণাকারীদের প্রশিক্ষণ প্রদান করেন নবাবগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোঃ সাফিউল আলম।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউর রহমান।

এ প্রশিক্ষণে মোট ১০৬ জন জনশুমারী কাজে নিয়োজিত নরনারী অংশ নেন বলে নবাবগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোঃ সাফিউল আলম জানান।

এই প্রশিক্ষনের শুরুতে গনণাকারীদের মাঝে ট্যাব, টি-শার্ট,পরিচিতি কার্ড, ছাতা, ব্যাগ, স্টিকার ও লিফলেট প্রদান করা হয়েছে।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষাবৃত্তির চেক এবং সাইকেল বিতরণ: পরিবেশমন্ত্রী

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, দেশকে সবুজ বাংলায় পরিণত করতে বর্তমানে দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযান চলছে। ছাত্রসমাজকে এ বৃক্ষরোপণ অভিযানে নেতৃত্ব দিতে হবে। স্কুল, কলেজসহ বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে হবে। সমাজের সবাই যাতে সাধ্যমতো বৃক্ষরোপণ করে এবিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে ছাত্রসমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সকলে বৃক্ষরোপণ অভিযানে অংশগ্রহণ করলে দেশকে সবুজ বাংলায় পরিণত করার কাজ ত্বরান্বিত হবে।

পরিবেশমন্ত্রী শুক্রবার (১০ জুন) বিকালে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন “বিশেষ এলাকায়র জন্য উন্নয়ন সহায়তা “শীর্ষক কর্মসূচির ২০২১-২২ অর্থবছরের বরাদ্দকৃত জুড়ী উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষা বৃত্তির চেক এবং সাইকেল বিতরণ এবং বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে ঐচ্ছিক তহবিলের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন বলেন, ২০২২-২৩ অর্থবছরে সামাজিক নিরাপত্তা বেষ্টনী খাতে বরাদ্দ ও উপকারভোগীর সংখ্যা বাড়ানো হয়েছে। এখাতে নতুন অর্থবছরে ১ লাখ ১৩ হাজার ৫৭৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এখাতে বরাদ্দ বেড়েছে ৫ হাজার ৯৬২ কোটি টাকা। এছাড়া ২০২২-২৩ অর্থবছরের জন্য সামাজিক নিরাপত্তা খাতে ১১ লাখ উপকারভোগী বাড়ানো হচ্ছে।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের সরকার বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিধবা ভাতা, বয়স্ক ভাতাসহ বিভিন্ন ধরনের ভাতা দেশের প্রতিটি গ্রামে, প্রতিটি অঞ্চলে পৌঁছে যাচ্ছে। এর ফলে সেখানকার অর্থনৈতিক কর্মকাণ্ড বেগবান হচ্ছে যা দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

একাডেমিক সুপারভাইজার মোঃ আলাউদ্দিনের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী, ৭নং ফুলতলা ইউপি পরিষদের চেয়ারম্যান মাসুক আহমদ, পশ্চিমজুড়ী ইউপি পরিষদের চেয়ারম্যান মোঃ আনফর আলী, পূর্বজুড়ী ইউপি পরিষদের চেয়ারম্যান ওবায়েদুল ইসলাম রুয়েল, গোয়ালবাড়ী ইউপি পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল কাইয়ুম, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজু, সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, আব্দুল কাদির দারা মিয়া, সাধারণ সম্পাদক  ৫নং জায়ফরনগর ইউপি আওয়ামী লীগ, ৭নং ফুলতলা ইউপি পরিষদের প্যানেল চেয়ারম্যান মাহবুব আলম রওশন ও ৫নং জায়ফরনগর ইউপি প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম, আহমদ কামাল অহিদ যুবলীগ নেতা, শাহাবুদ্দিন আহমেদ লেমন সাবেক ইউপি চেয়ারম্যান গোয়ালবাড়ি,  আফিয়া বেগম, মহিলা বিষয়ক সম্পাদিকা ও সাবেক ইউপি সদস্য, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন সাবেল, সাধারণ সম্পাদক ইকবাল ভূঁইয়া উজ্জ্বল, কাজী আমজাদ হোসেন সহ সভাপতিঃ পশ্চিম  জুড়ী ইউপি দুনীতি প্রতিরোধ কমিটি, ইমরুল ইসলাম -সদস্য, জুড়ী উপজেলা আওয়ামীলীগ, জায়েদ আনোয়ার চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, ৫নং জায়ফরনগর ইউপি আওয়ামী লীগ,মাসুক মিয়া সহ সভাপতিঃ জুড়ী উপজেলা আওয়ামী লীগ প্রমুখ।

ভারতে মহানবীকে নিয়ে কটূক্তির জেরে হওয়া বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত ২, আহত ১০

আন্তর্জাতিক ডেস্কঃ মহানবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে ক্ষমতাসীন বিজেপির মুখপাত্র নূপুর শর্মার অবমাননাকর মন্তব্যের জেরে ভারতের ঝাড়খণ্ডে বিক্ষোভকারীদের ওপর পুলিশের গুলি বর্ষণের ঘটনায় দুজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। আজ শনিবার (১১ জুন) সকালে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি ও দ্য ওয়ারেরে এ তথ্য উঠে এসেছে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়ারের খবরে বলা হয়েছে, শুক্রবার ডেইলি মার্কেটের কাছে রাঁচি মূল সড়কে জড়ো হয়ে বিক্ষোভ করছিলেন কয়েক হাজার মুসলিম। এ সময় তাদের ওপর পুলিশ গুলি চালালে অন্তত দুজন নিহত এবং ১০ জনের বেশি গুরুতর আহত হন।

প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করলে কিছু বিক্ষোভকারী পাথর ছুঁড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে আন্দোলনকারীরা। এ ঘটনায় রাঁচি মূল সড়ক ও ডেইলি মার্কেট এলাকাসহ শহরের বিভিন্ন জায়গায় কারফিউ জারি করা হয়েছে।

সম্প্রতি জ্ঞানবাপী মসজিদ নিয়ে ভারতের একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে নূপুর শর্মা মহানবি (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। বিতর্কিত মন্তব্য করেন বিজেপি নেতা নবীন কুমার জিন্দালও।

এরপরই শুরু হয় সমালোচনা আর বিক্ষোভ। চলছে সংঘর্ষও। বিভিন্ন রাজ্যে এরই মধ্যে নূপুরের বিরুদ্ধে মামলা হয়েছে। দেশের গণ্ডি পেরিয়ে ক্ষোভ পৌঁছেছে বিভিন্ন মুসলিম দেশে। কড়া প্রতিক্রিয়া দিয়েছে বিভিন্ন দেশ।

এ ইস্যুতে পরিস্থিতি জটিল আকার ধারণ করায় বিজেপির পক্ষ থেকে নূপুর ও নবীনকে ছয় বছরের জন্য বরখাস্ত করা হয়েছে। মধ্যপ্রাচ্যের বেশ কিছু সংবাদমাধ্যম এবং বিবিসি জানায়, সেসব দেশে ভারতীয় পণ্য বর্জনের ঘোষণাও দিয়েছে মুসলমানরা।

এ ঘটনার পর দলের নেতা ও মুখপাত্রদের টিভি বিতর্কে অংশ নেওয়ার ব্যাপারে নতুন নিয়ম করেছে বিজেপি। এখন থেকে কেবল দলটির অনুমোদিত মুখপাত্র এবং প্যানেলিস্টরা টেলিভিশন বিতর্কে অংশ নিতে পারবেন। টিভি বিতর্কে অংশ নিতে মুখপাত্র এবং প্যানেলিস্ট নির্ধারণ করে দেবে দলটির মিডিয়া সেল।

সুত্রঃ এনডিটিভি ও দ্য ওয়ারেরে।

চলতি বছরের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ

শিক্ষা ডেস্কঃ চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এসএসসি পরীক্ষার এই রুটিন প্রকাশ করেছে। আগামী ১৯ জুন থেকে পরীক্ষা শুরু হয়ে শেষ হবে আগামী ৬ জুলাই। সব পরীক্ষাই সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এসএসসিতে বিভাগভেদে বাংলা, ইংরেজি, গণিত, গার্হস্থ্য বিজ্ঞান, কৃষিশিক্ষা, সংগীত, আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া, চারু ও কারুকলা, পদার্থবিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ফিন্যান্স ও ব্যাংকিং, রসায়ন, পৌরনীতি ও নাগরিকতা, ব্যবসায় উদ্যোগ, ভূগোল ও পরিবেশ, উচ্চতর গণিত, হিসাববিজ্ঞান, জীববিজ্ঞান, অর্থনীতি বিষয়ে পরীক্ষা হবে শিক্ষার্থীদের।

করোনার কারণে ঠিকমতো শ্রেণি কার্যক্রম না হওয়ায় নির্বাচনী পরীক্ষা দিতে হয়নি এসএসসি শিক্ষার্থীদের। সাধারণত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নেওয়া নির্বাচনী পরীক্ষায় সব বিষয়ে পরীক্ষা দিতে হতো শিক্ষার্থীদের।

সাধারণত বছরের ফেব্রুয়ারিতে এসএসসি এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা হয়। কিন্তু করোনা সংক্রমণের কারণে ২০২০ সালের মার্চ থেকে দেশের শিক্ষাপঞ্জি এলোমেলো হয়ে গেছে। ঠিক সময়ে পরীক্ষা হচ্ছে না বা কখনো কখনো বাতিল করতে হচ্ছে। এ বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষাও নির্ধারিত সময়ের অনেক পরে অনুষ্ঠিত হচ্ছে।

মৌলভীবাজার পুলিশের জালে ৭জুয়াড়ি আটক

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার শহর থেকে ৭ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১০ জুন ) দিবাগত রাতে তাদেরকে গোবিন্দশ্রী এলাকার লন্ডন প্রবাসী জুবেল মিয়ার বাড়ীতে থেকে তাদেরকে আটক করা হয়।

মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াসিনূল হক এর নির্দেশনায় এএসআই মোঃ জহুরুল ইসলাম সংঙ্গীয় একটি দলসহ থানা এলাকায় রাত্রিকালীন সময় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, মোঃ দুলাল মিয়া (৩৬), পিতা-মৃত রফিক মিয়া,সামছুল ইসলাম (৪১), পিতা-মাহমুদ আলী, উভয়-সাবিয়া,৭নং চাঁদনীঘাট ইউপি, হাসান মাহমুদ (৩০), পিতা-বশির আহমদ,সাং-গন্ধবপুর,মহসিন মিয়া (৩২), পিতা-আব্দুল মন্নাফ, তাজুল ইসলাম (৩৩), পিতা-শফিক মিয়া, শিমুল আহমদ (৩২), পিতা-সোনাই মিয়া, সাং-লামাজগন্নাথপুর, সর্ব ১১নং মোস্তফাপুর ইউপি,রাসেল আহমদ (৩২), পিতা-মৃত আব্দুল কুদ্দুস, সাং-করিমনগর, ১২নং গিয়াসনগর ইউপি।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান,তাদেরকে আদালতের মধ্যেমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ভারতের দুই শীর্ষস্থানীয় বিজেপি নেতা কর্তৃক মহানবী হযরত মোহাম্মদ (স:) কে কটুক্তি করার প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি : ভারতের দুই শীর্ষস্থানীয় বিজেপি নেতা কর্তৃক মহানবী হযরত মোহাম্মদ (স:) কে কটুক্তি করার প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখা এই কর্মসূচীর ডাক দেয়।

শুক্রবার জুমার নামাজ শেষে পূর্ব ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে বিভিন্ন মসজিদ থেকে মুসল্লীরা মুক্তির মোড়ে নওযোয়ান মাঠে এসে জমায়েত হন। সেখানে রাস্তার পাশে সংক্ষিপ্ত আকারে একটি মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলসহ ব্রীজের মোড়ে কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন এলাকায় এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা কমিটির সভাপতি মাষ্টার মো: আশরাফুল আলমের সভাপতিত্বে আয়োজিত এ প্রতিবাদসভায় সংগঠনের সাধারণ সম্পাদক অধ‍্যাপক শহিদুল ইসলামসহ অন‍্যান‍্য নেতৃবৃন্দ বক্তব‍্য রাখেন। বক্তারা অবিলম্বে ঐ দুই বিজেপি নেতাকে গ্রেফতারের দাবী জানানো হয়।