বাজেট ২০২২-২৩ : দাম বাড়ছে ও কমছে যেসব পণ্যের

সিএনবিডি ডেস্কঃ জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের জন্য অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বর্তমান সরকারের ২৩তম, বাংলাদেশের ৫১তম ও তাঁর নিজের চতুর্থতম বাজেট আজ বৃহস্পতিবার (৯ জুন) বিকেল ৩টায়  পেশ করেন। ‘কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন’ শিরোনামের এবারের বাজেটি প্রস্তুত হয়েছে সরকারের অতীতের অর্জন এবং উদ্ভূত বর্তমান পরিস্থিতির সমন্বয়ে। এবারের বাজেটে সঙ্গত কারণেই সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কৃষি খাত, স্বাস্থ্য, মানবসম্পদ, কর্মসংস্থান ও শিক্ষাসহ বেশ কিছু খাত।

২০২২-২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেটে সরকারের আয়ের সম্ভাব্য লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ লাখ ৩৬ হাজার ২৭১ কোটি টাকা। ঘাটতি বাজেটের আকার ধরা হয়েছে ২ লাখ ৪১ হাজার ৭৯৩ কোটি টাকা। প্রস্তাবিত বাজেটে কর বাবদ আয় ধরা হচ্ছে ৩ লাখ ৮৮ হাজার কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৭০ হাজার কোটি টাকা। এছাড়া রাজস্ব বোর্ড বহির্ভূত কর থেকে আয় করার লক্ষ্য নির্ধারণ করা হচ্ছে ১৮ হাজার কোটি টাকা। আর কর ছাড়া আয় ধরা হয়েছে ৪৫ হাজার কোটি টাকা। বাজেটের ঘাটতি পূরণে সরকারকে অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস থেকে ঋণ নিতে হবে। যে কারণে প্রস্তাবিত বাজেটে অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৬ হাজার ৩৩৫ কোটি টাকা। যেখানে বৈদেশিক উৎস থেকে ঋণ নেয়ার লক্ষ্যমাত্রা থাকবে ৯৫ হাজার ৪৫৮ কোটি টাকা।

নতুন এ বাজেটে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে ৭ দশমিক ৫ শতাংশ। এতে মূল্যস্ফীতি ৫ দশমিক ৫ শতাংশে নির্ধারণ করা হয়েছে।

দাম বাড়ছে যেসব পণ্যেরঃ আমদানিকরা বিলাসী পণ্য যেমন-বডি স্প্রে, প্রসাধনী পণ্য, জুস, প্যাকেটজাত খাদ্য ইত্যাদি ক্ষেত্রে আমদানিতে নতুন করে শুল্ক আরোপ হতে পারে। যদিও ইতোমধ্যে গত ২৩ মে এক প্রজ্ঞাপনে বিদেশি ফল, বিদেশি ফুল, ফার্নিচার ও কসমেটিকসজাতীয় প্রায় ১৩৫টি এইচএস কোডভুক্ত পণ্যের ওপর আমদানি পর্যায়ে বিদ্যমান ৩ শতাংশের পরিবর্তে ২০ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপ করা হয়। প্রস্তাবিত বাজেটে ওই তালিকা আরও দীর্ঘ হতে পারে।

অতিরিক্ত শুল্ক আরোপের কারণে এবার বৃদ্ধি পাচ্ছে তামাকজাত পণ্যের মূল্য। স্ল্যাব অনুসারে শুল্ক আরোপ হয়েছে।

দেশীয় পণ্য সুরক্ষায় শুল্ক আরোপে আমদানি করা স্মার্ট মোবাইল ফোনের দাম আরেক দফায় বাড়তে পারে। সেক্ষেত্রে সুবিধা পাবে দেশীয় কোম্পানিগুলো।

শীতাতপ নিয়ন্ত্রিত/তাপানুকুল সার্ভিসের পাশাপাশি প্রথম শ্রেণির রেলওয়ে সেবার ওপর ১৫ শতাংশ মূসক আরোপের প্রস্তাব করায় রেল ভ্রমণে লাগবে বাড়তি খরচ।

নিবন্ধিত প্রতিষ্ঠান কর্তৃক উড়োজাহাজ আমদানির ক্ষেত্রে আগাম কর অব্যাহতি প্রদানের প্রস্তাব করা হয়েছে।

বর্তমানে সোলার প্যানেল আমদানিতে শূন্য শতাংশ আমদানি শুল্ক প্রযোজ্য রয়েছে। দেশীয় সোলার সেক্টরের আবেদনের পরিপ্রেক্ষিতে আমদানি করা সোলার প্যানেলের ওপর বিদ্যমান আমদানি শুল্ক শূন্য শতাংশ থেকে বৃদ্ধি করে ১ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। বাড়ছে বিদেশ থেকে আমদানি করা কফির দামও।

মূল্যবৃদ্ধি তালিকায় যুক্ত হচ্ছে বিলাসবহুল গাড়ি। ৪০০০ সিসির ওপর বিলাসবহুল রিকন্ডিশন গাড়িতে সম্পূরক শুল্ক, নিয়ন্ত্রণমূলক শুল্ক ও আগাম কর এবং ভ্যাট মিলিয়ে প্রায় সাড়ে ৮০০ শতাংশে করহার প্রস্তাব করা হয়েছে।

রেফ্রিজারেটর ও ফ্রিজার উৎপাদনের ক্ষেত্রে স্থানীয় উৎপাদন পর্যায়ে অব্যাহতি প্রত্যাহার করে ভ্যাটের হার ৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। এতে ফ্রিজের দাম বাড়তে পারে। অবশ্য ফ্রিজ তৈরির উপকরণ ও যন্ত্রাংশ আমদানি এবং স্থানীয় ক্রয়ের ক্ষেত্রে কর ছাড় সুবিধা রয়েছে। তা ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী।

বাটার ও চিজ বা পনির পণ্য দুটি সমজাতীয় উল্লেখ করে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেছেন, বাটার আমদানিতে ২০ শতাংশ সম্পূরক শুল্ক বিদ্যমান থাকলেও চিজ আমদানিতে সম্পূরক শুল্ক আরোপিত নেই। তাই বাটারের মতো চিজ আমদানিতে ২০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করার প্রস্তাব করা হয়েছে।

দেশে উৎপাদিত মুঠোফোন উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠানকে আরও বিকশিত করার লক্ষ্যে বিদেশি চার্জারের আমদানি শুল্ক ১৫ শতাংশ হতে বৃদ্ধি করে ২৫ শতাংশ করা হয়েছে।

বর্তমানে দেশে গ্যাস লাইটার বা দেশলাই উৎপাদিত হচ্ছে। তাই দেশীয় শিল্পের সুরক্ষার জন্য পণ্যটি আমদানির ক্ষেত্রে সম্পূরক শুল্ক ১০ শতাংশ আরোপ করার প্রস্তাব করা হয়েছে। একই বিবেচনায় লাইটারের যন্ত্রাংশের আমদানি শুল্ক ১০ শতাংশ হতে বৃদ্ধি করে ২৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।

বাসাবাড়িতে পানি বিশুদ্ধকরণের জন্য ব্যবহৃত ওয়াটার পিউরিফায়ারের আমদানি শুল্ক ১ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করা হয়েছে।

ব্যবসার ক্যাশ রেজিস্ট্রার আমদানি শুল্ক শূন্য শতাংশ। অপরদিকে টিকিট ক্যালকুলেটিং যন্ত্রের আমদানি শুল্ক ১০ শতাংশ। মেশিন দুটি প্রায় একই ধরনের হওয়ায় শুল্কহার সামঞ্জস্যপূর্ণ হওয়া প্রয়োজন। তাই ক্যাশ রেজিস্ট্রারের ক্ষেত্রে আমদানি শুল্ক ১০ শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

বর্তমানে দেশে বিলাসবহুল পাখি আমদানি হচ্ছে। উক্ত পণ্যের ওপর ৫ শতাংশ আমদানি শুল্ক প্রযোজ্য রয়েছে। পাখিগুলো বিলাসবহুল বিধায় আলোচ্য ক্ষেত্রে আমদানি শুল্ক ৫ শতাংশ হতে বৃদ্ধি করে ২৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।

দাম কমছে যেসব পণ্যেরঃ ২০২২-২৩ অর্থবছরের বাজেটে জনস্বার্থে কিংবা দেশীয় শিল্প সুরক্ষায় বিভিন্ন ধরনের পণ্যে শুল্ক প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। এসব কারণে অনেক পণ্যের দাম কমতে পারে।

কম্পিউটার সামগ্রীর মধ্যে ল্যাপটপ, ডেস্কটপ, প্রিন্টার ও অন্যান্য কম্পিউটার ও আইসিটি পণ্যে পাঁচ শতাংশ শুল্ক দিতে হয়। প্রস্তাবিত বাজেটে স্থানীয় শিল্পের বিকাশে ওই শুল্ক প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। ফলে স্থানীয় শিল্পে উৎপাদিত কম্পিউটার ও আইসিটি পণ্যের দাম কমতে পারে।

একই কারণে কমতে পারে স্থানীয় পর্যায়ে উৎপাদিত কৃষি যন্ত্রপাতি ও যন্ত্রপাতির সরঞ্জামের দাম। এ ছাড়া কৃষি উদ্যোক্তাদের জন্য বিশেষ কর সুবিধার প্রস্তাব করা হয়েছে বাজেটে।

ভ্যাট অব্যাহতির সুবিধা পাচ্ছে দেশীয় গাড়ি তৈরির শিল্প। ফলে মোটরগাড়ি তৈরিতে যন্ত্রপাতি ও যন্ত্রাংশের আমদানিতে শুল্ক ছাড়ের পাশাপাশি পাঁচ শতাংশ ভ্যাট অব্যাহতি প্রস্তাব আসতে পারে বাজেটে। ফলে দেশে তৈরি গাড়ি তুলনামূলক কম দামে মিলবে।

এ ছাড়া স্থানীয় উৎপাদিত মোবাইল হ্যান্ডসেট উৎপাদক প্রতিষ্ঠান বড় ধরনের শুল্ক ও ভ্যাট সুবিধা ভোগ করে আসছে। যেখানে আমদানি করা হ্যান্ডসেটের ওপর ৫৮ শতাংশ শুল্ক-কর প্রযোজ্য। সেখানে স্থানীয়ভাবে উৎপাদিত ও অ্যাসেম্বলড হ্যান্ডসেটের জন্য কর দিতে হয় যথাক্রমে ১৩ ও ১৮ শতাংশ। প্রস্তাবিত বাজেটেও এই সুবিধা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। সে হিসেবে স্থানীয় পর্যায়ে উৎপাদিত ফিচার ফোন (বাটন ফোন) আগামী অর্থবছরে তুলনামূলক কম দামে মিলতে পারে।

প্রসঙ্গত, করোনাভাইরাসের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তনের লক্ষ্য নিয়ে প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের বাজেটের আকার হচ্ছে ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা। এবারের বাজেটের আকার যেমন বড়, তেমনি এ বাজেটে ঘাটতিও ধরা হয়েছে বড়। অনুদান বাদে এই বাজেটের ঘাটতি দুই লাখ ৪৫ হাজার ৬৪ কোটি টাকা, যা জিডিপির সাড়ে ৫ শতাংশের সমান। অনুদানসহ বাজেট ঘাটতির পরিমাণ দুই লাখ ৪১ হাজার ৭৯৩ কোটি টাকা, যা জিডিপির ৫ দশমিক ৪০ শতাংশের সমান।

উল্লেখ্য, আজ শুক্রবার (১০ জুন) বিকেল ৩টায় ওসমানী মিলনায়তনে ২০২২-২৩ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

হযরত মুহাম্মদ (সা.) কে কটূক্তিকারী নূপুরের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ

আন্তর্জাতিক ডেস্কঃ প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) এবং ইসলামের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্যের দুই সপ্তাহ পর ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বরখাস্তকৃত মুখপাত্র নূপুর শর্মার বিরুদ্ধে মামলা হয়েছে। বিদ্বেষ ছড়ানো, সমাজে শান্তি-শৃংখলা বিনষ্টের দায়ে নূপুর শর্মার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলায় বিজেপি নেতা ছাড়া আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৯ জুন) দিল্লি পুলিশ এ মামলা দায়ের করেছেন বলে খবর প্রকাশ করেছে এনডিটিভি।

এনডিটিভি ওই খবরে জানায়, সমাজে শান্তি ও সম্প্রীতি বিনষ্টের দায়ে বিজেপির সাবেক মুখপাত্র, একজন এমপি, একজন সাংবাদিক, সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী এবং ধর্মীয় সংগঠনের সদস্যদের নাম উল্লেখ করে দুটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে।

বিজেপির বরখাস্তকৃত মুখপাত্র নূপুর শর্মা এবং দলের দিল্লি মিডিয়া সেলের প্রধান নবীন কুমার জিন্দালের নবিকে (সা.) নিয়ে আপত্তিকর মন্তব্যের কারণে বিশ্বের মুসলিম দেশগুলোতে প্রচণ্ড সমালোচানার ঝড় ওঠে। এ ঘটনায় কূটনৈতিক চাপে পুলিশ মামলা করে।

মামলায় অন্য আসামিরা হলেনঃ পিস পার্টির প্রধান মুখপাত্র শাদব চৌহান, সাংবাদিক সাবা নাকভি, হিন্দু মহাসভার পদধারী নেতা শাকুন পাণ্ডে, রাজস্থানের মাওলানা মুফতি নাদিম, আব্দুর রেহমান, অনীল কুমার মীনা এবং গুলজার আনসারি।

উল্লেখ্য, গত ৪ জুন এক সংবাদমাধ্যমে উত্তর প্রদেশের জ্ঞানবাপি মসজিদ ইস্যুতে ওই নেত্রী এবং টুইটারে জিন্দাল নবিকে (সা.) নিয়ে বিতকির্ত মন্তব্য করেন। এরপরই ক্ষোভে ফেটে পড়ে ভারতের মুসলিমরা।

বৈদ্যুতিক শকে মায়ের মৃত্যু; ছেলের অনুষ্ঠান আর খাওয়া হলো না

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাজেবকসা গ্রামে বৈদ্যুতিক তার জড়িয়ে (৯ জুন) বৃহস্পতিবার সকালে রুমি আকতার (৪৪) নামে এক মহিলার মৃত্যুর খবর পাওয়া গেছে।

সংশ্লিষ্ঠ ইউপি চেয়ারম্যান  জিতেন চন্দ্র রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পারিবারিক সুত্রে জানা গেছে, উপজেলার বাজেবকসা গ্রামে জালাল হোসেনের ৬ বছরের সন্তানের সুন্নতে খাৎনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল শুক্রবার। এজন্য বাড়িতে চলছিল ডেকোরেটরের কাজ বৃহস্পতিবার সকালে ৩ সন্তানের জননী রুমি আকতার কাপড় শুকাতে দিয়ে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়লে ঘটনা স্থলেই সে মারা যায়। তার শাশুড়ি তাকে বাঁচাতে গেলে সেও আহত হয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়।

মায়ের এমন আকষ্মিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ দিন বিকালে আমজুয়ান বাজেবকসা হাই স্কুল মাঠে জানাযা শেষে আমজুয়ান আম্মাজান কবর স্থানে দাফন তার দাফন সম্পন্ন করা হয়েছে বলে পারিবারিক সুত্রে জানা গেছে।

রায়পুরে বিধবা পরিবারের ওপর হামলা, ভাংচুর ও নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে জমি সংক্রান্ত বিরোধে শাহনারা বেগম নামে (৬৭) এক বিধববা নারী ৩৫ বার হামলার শিকার হয়েছেন। বিভিন্ন সময় হামলার ঘটনায় ২৫ টি জিডি করলেও অভিযুক্ত মিরাজ হোসেনের নির্যাতন থেকে রক্ষা পায়নি তার পরিবার।

বৃহস্পতিবার দুপুরে (৯ জুন) প্রশাসনের সহযোগীতা চেয়ে উপজেলা শহরের একটি চাইনিজ রেস্তোরায় আয়োজিত সাংবাদিক সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে এসব অভিযোগ করেন তিনি।

শাহনারা উপজেলারর চরপাতা ইউনিয়নের চরপাতা গ্রামের বাসিন্দা ও মৃত আব্দুল মান্নানের স্ত্রী। অভিযুক্ত মিরাজ তার প্রতিবেশি।

সাংবাদিক সম্মেলনে অসহায় বৃদ্ধ শাহনারার ছেলে মুফতি হাবিবুল্লাহ সোহাইল উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, মিরাজররা ৫ বছর ধরে শাহনারাদের ৩১ শতাংশ জমি জোরপূর্বক দখল করে রেখেছে। জমি উদ্ধারে মামলা করায় শানারাদের ওপর তিনি ক্ষিপ্ত হয়ে উঠেন। মামলা তুলে নিতে ৩৫ বার বিধবার ওপর হামলা করা হয়েছে। পুলিশ, স্থানীয়দের সহযোগীতাসহ পালিয়ে তিনি প্রাণে রক্ষা পান। পূত্রবধূ নিয়ে তিনি বাড়িতে থাকেন। বাড়ি থেকে বের হলেই মিরাজরা বিভিন্ন ধরণের হুমকি দেয়, গালমন্দ করে। যেকোন সময় মিরাজরা তাদের অপূরনীয় ক্ষতি করার আশংকা করা হচ্ছে। এর থেকে বাঁচতে প্রশাসনের সহযোগীতা চেয়েছেন ভূক্তভোগী পরিবার।

চলতি মৌসুমে চায়ের চতুর্থ নিলামে ৮কোটি টাকার চা বিক্রয়

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: চলতি মৌসুমে চায়ের চতুর্থ নিলামে প্রায় আট কোটি টাকার চা বিক্রি হয়েছে। চট্টগ্রামের সাতটি ও শ্রীমঙ্গলের চারটি ব্রোকার্সসহ শতাধিক বায়ার নিলামে অংশ নেন। ১১টি ব্রোকার্সের মাধ্যমে নিলামে ৩০টি বাগানের মোট তিন লাখ ৪৬ হাজার ১শ’ কেজি চা তোলা হয়। সবচেয়ে বেশি দামে (প্রতি কেজি ২৬২ টাকা) বিক্রি হয়েছে চট্টগ্রামের কর্ণফুলী বাগানের চা। গেলো বুধবার মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার অডিটোরিয়ামে নিলাম কার্যক্রম সম্পন্ন হয়।

শ্রীমঙ্গল ব্রোকার্সের পরিচালক হেলাল আহমদ জানান, শ্রীমঙ্গলের চারটি ব্রোকার্সের মাধ্যমে এক লাখ ৭৫ হাজার কেজি চা তোলা হয়েছে। তার মধ্যে প্রায় সব চা বিক্রি হয়ে গেছে।

চট্টগ্রামের প্রোগ্রেসিভ ব্রোকার্সের নির্বাহী কর্মকর্তা জনি দেব জানান, মৌসুমের চতুর্থ চা নিলামে শ্রীমঙ্গলে বেশি চা বিক্রি হয়েছে। তার মধ্যে কর্ণফুলী বাগানের চা বেশি দামে বিক্রি হয়। তবে আগামী নিলামে চা বিক্রি আরও বাড়বে। চট্টগ্রামের সাতটি ব্রোকার্সের মাধ্যমে এক লাখ ৭১ হাজার ১শ’ কেজি চা তোলা হয়। তার মধ্যে সব চা বিক্রি হয়েছে।

নাহার চা বাগানের ব্যবস্থাপক পীযুষ কান্তি ভট্টচার্য বলেন, ‌‘চতুর্থ নিলামে আমাদের সিটি গ্রুপের কর্ণফুলী বাগানের চা বেশি দামে বিক্রি হয়।

এখন থেকে গুগল ড্রাইভে করতে পারবেন কপি-পেস্ট

তথ্য ও প্রযুক্তিঃ নতুন আপডেটের মাধ্যমে গুগল ড্রাইভে কপি ও পেস্ট ফিচার কর যাবে এবং এখন থেকে কি-বোর্ড কমান্ডের মাধ্যমে এ ফিচারগুলো ব্যবহার করা যাবে।

গুগল ক্রোম ব্যবহারকারীরা নতুন এই ফিচারটির সুবিধা নিতে পারবেন। ড্রাইভের ব্যবহারকারীরা বর্তমানে কন্ট্রোল বা কমান্ড কি-এর সঙ্গে সি, এক্স ও ভি বাটন চেপে কপি, কাট বা পেস্টের মাধ্যমে তাদের ফাইল স্থানান্তর করতে পারবেন। আগামী ৪ জুন থেকে ফিচারটি সবার জন্য উন্মুক্ত করা হবে।

সবচেয়ে প্রয়োজনীয় ফিচারটি যুক্ত করার দিক থেকে গুগল পিছিয়ে থাকলেও  ফিচারটি পরিপূর্ণভাবে কার্যকর থাকবে বলে সার্চ ইঞ্জিন জায়ান্ট জানায়। ফিচারটি বেসিক শর্টকাটে যুক্ত করা হবে এবং অন্যান্য ট্যাবেও এটি কাজ করবে।

কোনো ফাইল কপি করলে এবং ই-মেইল বা গুগল ডকে সেটি পেস্ট করতে চাইলে সেখানে ফাইলের শিরোনাম ও লিংক যুক্ত হয়ে যাবে। গুগল ড্রাইভের স্টোরেজে একই ফাইলের দুটি সংস্করণ রাখতে না চাইলে ব্যবহারকারীরা সহজেই শর্টকাট পেস্ট করতে পারবেন।

এর পাশাপাশি সার্চ ইঞ্জিন জায়ান্টটি সম্প্রতি গুগল ডকের ব্যবহারকারীদের জন্য আরেকটি ফিচার চালু করেছে। যার মাধ্যমে ডক ফাইলে থাকা একাধিক লেখা একত্রে নির্বাচিত করে ডিলিট, কপি-পেস্ট করা এবং মুছে ফেলা যাবে। ফিচারটি স্বয়ংক্রিয়ভাবে সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত হয়ে যাবে। অর্থাৎ আলাদাভাবে এটি চালুর প্রয়োজন হবে না। ওয়ার্কস্পেসের ব্যবহারকারী, লিগেসি জি স্যুট ও বিজনেস অ্যাকাউন্টধারীদের জন্যও এটি চালু করা হবে।

ডকসের ফিচারটি ব্যবহার করতে হলে গুগল ডকে প্রবেশ করতে হবে। এরপর একটি ডকুমেন্ট চালু করে সেখান থেকে একাধিক লেখা নির্বাচন করতে হবে এবং প্রয়োজন অনুযায়ী কমান্ড দেয়ার মাধ্যমে কাজ সম্পন্ন করা যাবে।

 

ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলা অনুষ্ঠিত

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক-বালিকা (অনুর্ধ-১৭) চুড়ান্ত খেলা বুধবার (৮ জুন) ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে  অনুষ্ঠিত হয়েছে।

চুড়ান্ত খেলায় (বালক) ঠাকুরগাঁও পৌরসভা দল বনাম রাণীশংকৈল উপজেলা দল অংশগ্রহণ করেন খেলায় রাণীশংকৈলকে ১-০ গোলে হারিয়ে ঠাকুরগাঁও পৌরসভা বালক দল বিজয় লাভ করেন। অপরদিকে (বালিকা) রাণীশংকৈল উপজেলা দল বনাম ঠাকুরগাঁও পৌরসভা দল অংশ গ্রহণ করেন।

ঠাকুরগাঁও পৌরসভা দলকে ৫-০ গোলে হারিয়ে রাণীশংকৈল উপজেলা বালিকা দল বিজয়ী হন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে, জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ফাইনাল খেলা শেষে বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  মামুন ভুঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মাহবুবুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার মির্জা তারেক আহমেদ বেগ, জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি প্রবীর কুমার গুপ্ত বুয়া রাণীশংকৈল রাঙ্গাটঙ্গী ফুটবল একাডেমির পরিচালকল অবসরপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম  প্রমুখ।

এছাড়াও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা-কর্মচারী, জেলা ফুটবল এসোসিয়েশনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ, ক্রীড়ামোদী দর্শকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদকর্মিরা উপস্থিত ছিলেন।

পরে বিজয়ী দুটি দল ও রানার আপ দলের মাঝে পুরস্কার হিসাবে ট্রফি প্রদান করা হয়।

নেত্রকোণায় সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা ভিত্তিহীন মামলার প্রতিবাদে মানববন্ধন

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণা জেলার খালিয়াজুড়ি উপজেলার মেন্দিপুর ইউনিয়নে সাতগাঁও এম.বি.পি. উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জমিলা খাতুন কর্তৃক সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা ভিত্তিহীন মামলার দায়েরের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলার কর্মরত সাংবাদিকরা।

৮ জুন বুধবার জেলা শহরের মোক্তারপাড়ায় জেলা প্রেসক্লাবের সামনের সড়কে সাংবাদিক সমাজের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে করা মিথ্যা ভিত্তিহীন মামলাটি দ্রুত প্রত্যাহার করতে নিতে হয়ে হবে, অন্যথায় কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে।

উল্লেখ্য, গত ডিসেম্বর মাসে জমিলা খাতুন শিক্ষাগত যোগ্যতার  জাল সনদ ও জন্ম তারিখ পরিবর্তন করে চাকুরী করছেন মর্মে অভিযোগ করেন শফিউল নামের এক ব্যাক্তি।

অভিযোগ পত্রে দেখা যায়, জমিলা খাতুন  এক বছর বয়সে প্রথম শেণী, দশ বছর বয়সে দাখিল ও ১২ বছর বয়সে তিনি আলীম পাশ করেন।চাকুরীতে যোগদানের পর তিনি তিন তিনবার জাতীয় পরিচয়পত্র সংশোধন করেন।এমনকি যোগদানপত্রে তার নামের সাথে ভোটার আইডির নামের অমিল পাওয়া যায়।

পরে জেলার কর্মরত সাংবাদিকরা সংবাদ মাধ্যমে তা প্রচার করেন। সংবাদ প্রচারের পরে বিষয়টি নিয়ে জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল গফুর স্বরেজমিনে বিদ্যালয়ে গিয়ে তদন্ত করেন।

নিয়োগ সংক্রান্ত কাগজপত্র সঠিকভাবে যাচাই-বাছাই না করেই জেলা শিক্ষা কর্মকর্তা জমিলা খাতুনের সকল কাগজপত্র ঠিক আছে মর্মে তদন্ত প্রতিবেদন জমা দেন।

এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল গফুরের কাছে বক্তব্যে চাইলে কিছুক্ষণ তিনি নিরব থেকে বলেন, এটা আমিত আর একা করি নাই। আমার সহকারী কর্মচারীরা মিলে আমরা কাজটি সম্পূর্ণ  করেছি ।

পরে সংবাদ প্রচার করার কারনে জমিলা খাতুন বাদী হয়ে জেলার তিনজন সাংবাদিকসহ মোট নয়জনকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫/২৬ ও ২৯ ধারায় সাইবার ট্রাইব্রুনাল আদালত ময়মনসিংহে মামলাটি দায়ের করেন।

মামলার আসামীরা হলেন, এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার, আমিনুল ইসলাম মনি,ভয়েজ অব নেত্রকোণার সম্পাদক আসাদুজ্জামান তালুকদার ও বার্তা সম্পাদক চপল সরকার।

বর্তমানে মামলাটি আদালতের আদেশে নেত্রকোনা পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন( পিবিআই) তদন্ত করছে।

সায়দাবাদ থেকে পদ্মা সেতুর ১৩ রুটের বাস ভাড়া নির্ধারণ

সিএনবিডি ডেস্কঃ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) রাজধানী ঢাকা থেকে পদ্মা সেতুর টোল সংযোজন করে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় যাতায়াতের জন্য ১৩টি রুটের বাস ভাড়া নির্ধারণ করেছে। গত মঙ্গলবার (৭ জুন) বিআরটিএর পরিচালক শীতাংশু শেখর বিশ্বাসের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে গতকাল বুধবার (৮ জুন) বিআরটিএর ওয়েবসাইটেে একটি বিজ্ঞপ্তি আপলোড করা হয়েছে। সেখানে বলা হয়েছে, পদ্মা সেতুর টোল সমন্বয় করে ভাড়া ১০ থেকে ১১টাকা বাড়ানো হবে এবং পদ্মা বহুমুখী সেতুর নির্ধারিত টোল সংযোজন করে আরামদায়ক সার্ভিস প্রদানের জন্য বাসের ক্ষেত্রে ৫১ আসনের জায়গায় ৪০ আসনবিশিষ্ট বাসের সংশোধিত ভাড়ার সঙ্গে টোল যুক্ত করে ভাড়া পুনর্নির্ধারণ করা হলো।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকা-ভাঙ্গা-মাদারীপুর-বরিশালের ভাড়া ৪১২ টাকা, ঢাকা-রাজৈর-গোপালগঞ্জের ভাড়া ৫০৪ টাকা, ঢাকা-গোপালগঞ্জ-খুলনার ভাড়া ৬৪৯ টাকা, ঢাকা-জাজিরা-শরীয়তপুরের ভাড়া ২১৮ টাকা, ঢাকা-বরিশাল-পিরোজপুরের ভাড়া ৫৩৪ টাকা, ঢাকা-গোপালগঞ্জ-বাগেরহাট-পিরোজপুরের ভাড়া ৬২৮ টাকা, ঢাকা-বরিশাল-পটুয়াখালীর ভাড়া ৫০১ টাকা, ঢাকা-ভাঙ্গা-মাদারীপুরের ভাড়া ৩২৭ টাকা, ঢাকা-গোপালগঞ্জ-খুলনা-সাতক্ষীরার ভাড়া ৬৩৩ টাকা, ঢাকা-ভাঙ্গা-ফরিদপুরের ভাড়া ২৮৮ টাকা, ঢাকা-মাদারীপুর-বরিশাল-ভোলা-চর ফ্যাশনের ভাড়া ৬৫৩ টাকা, ঢাকা-বুড়িগঙ্গা দ্বিতীয় সেতু-শরীয়তপুরের ভাড়া ২১৯ টাকা এবং ঢাকা-মাদারীপুর-বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটার ভাড়া ৬৯৪ টাকা করে হবে।

ঢাকার বাসগুলো সায়েদাবাদ থেকে ছেড়ে যাবে বলে বিআরটিএ পরিচালক ওই বিজ্ঞপ্তিতে জানিয়েছেন। আগামী ২৫ জুন উদ্বোধনের পর এসব বাস পদ্মা সেতু ব্যবহার করে চলাচল করবে।

উল্লেখ্য, আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করবেন এবং পরদিন দেশের দীর্ঘতম সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ফলে ২৬ জুন পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়ার পর থেকে নতুন এই ভাড়া প্রযোজ্য করা হবে।

 

দু’দিনব্যাপী মাতৃত্বকাল ভাতাভোগীদের সচেতনতামূলক প্রশিক্ষণ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে দরিদ্র মা’র জন্য মাতৃত্বকাল ভাতা প্রদান কর্মসূচীর দুই দিনব্যাপী সচেতনতামূলক প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।

গতকাল বুধবার (৮ জুন) সকালে কমলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে থেকে এ সচেতনতামূলক প্রশিক্ষণের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান। প্রশিক্ষণে ইউনিয়ন পরিবার পরিকল্পনা কর্মকর্তা মামুনুর রশীদ, কমলগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের প্রশিক্ষক মোহিনী সিনহা ও ইউনিয়ন কর্মী রাজু দত্ত সহ ১৩৯ জন ‘মা’ অংশগ্রহণ করছে।

এ সময় ভাতাভোগী মহিলাদের ব্যক্তিগত স্বাস্থ্য ও পরিষ্কার পরিচ্ছন্নতা, নিরাপদ মাতৃত্ব ও গর্ভবর্তী মায়ের পরিচর্যা, খাদ্য ও পুষ্টি, শিক্ষা, আয়বর্ধক কর্মসূচীতে অংশগ্রহণে উৎসাহিতকরণ, জেন্ডার ও নারীর অধিকার, বাল্য বিবাহ, পরিবার পরিকল্পনা, যৌতুক, বাল্যবিবাহ প্রতিরোধ, জন্ম নিবন্ধন, মাতৃদুগ্ধ পানের গুরুত্ব, মা ও শিশুর পরিচর্যা এবং দুর্যোগ ও ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।