বগুড়ার শেরপুরে শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিন শিক্ষার্থীর তিন জন শিক্ষক!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়টির কাগজ-কলমে ছাত্র সংখ্যা ৫৫ জন ও শিক্ষক হিসেবে কর্মরত আছেন ৫ জন। কিন্তু সম্প্রতি সরেজমিনে গিয়ে মাত্র তিন জন শিক্ষার্থী ও তিন জন শিক্ষক কে উপস্থিত পাওয়া গেছে।

সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত স্কুল পরিচালনার সময় নির্ধারিত থাকলেও এই স্কুলে ছাত্র-শিক্ষক কেউই সময় মত স্কুলে আসেন না। ছুটিও হয় ৩টায়। এভাবেই চলছে সদ্য সরকারি শ্যামনগর প্রাথমিক বিদ্যালয়টি। অনিয়ম দুর্নীতির বেড়াজালে স্কুলটির শিক্ষা ব্যাবস্থা ভেঙ্গে পড়েছে। নিয়ম মোতাবেক স্কুল না চলা ও শিক্ষার মান ভালো না হওয়ায় স্কুলে শিক্ষার্থীর অভিভাবকরা ভর্তি না করে অন্য স্কুলে ভর্তি করার অভিযোগও তুলেছেন। দিন দিন স্কুলটির শিক্ষার্থীর সংখ্যা শুণ্যের কোঠায় আসতে শুরু করেছে। শ্যামনগর গ্রামেরই ৩ জন শিক্ষক অথচ স্কুলটিতে শিক্ষার্থী হাতে গণা কয়েকজন।

গত ২১ মে শনিবার বিকাল সাড়ে তিন টায় সরেজমিনে গিয়ে স্কুলটি বন্ধ পাওয়া যায়। পরে ২৬ মে বৃহস্পতিবার আবার বেলা ১১ টায় স্কুলে গেলে খেলাধুলার জন্য পতাকা তুলে স্কুলটি বন্ধ রাখা হয়েছে এমনটি জানানা অভিভাবক সদস্য রুনি রানী। সর্বশেষ গত ৩ মে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে স্কুলটিতে তৃতীয় শ্রেনীর  সোহাগ নামের একজন মাত্র  শিক্ষার্থীকে উপস্থিত পাওয়া যায়। এরপর প্রায় ১ঘন্টা পর চতুর্থ শ্রেণীর  নূরে ইসলাম নামে ১ জন ও পঞ্চম শ্রেণীর আব্দুল্লাহ নামের ১ জন শিক্ষার্থীর দেখা মিলে। এসময় ৫ জন শিক্ষকের মধ্যে তিন জন শিক্ষক কে উপস্থিত পাওয়া যায়।

তারা হলেন, সহকারী শিক্ষক কিসমত আরা কেয়া, সান্তনা খাতুনও শোচীন্দ্রনাথ সরকার। দুপুর ২ টা পর্যন্ত প্রধান শিক্ষক মেরিনা খাতুন ও সহকারী শিক্ষক চম্পা খাতুন স্কুলে হাজির হন নি। উপস্থিত শিক্ষকগণকে বার বার অনুরোধ করলেও তারা শিক্ষার্থীর ক্লাস নেন নি।

অভিভাবক সসদ্যের স্বামী, নাম প্রকাশে অনিচ্ছুক স্কুল সংলগ্ন প্রতিবেশী ও স্কুলে উপস্থিত শিক্ষার্থীরা জনান,  স্কুলে শিক্ষার্থী প্রায় ২০ জন আছে। কিন্তু খাতা কলমে ৫৫ জন রয়েছে। স্কুল চলাকালীন সময়ে গিয়ে ৫ জন শিক্ষকের মধ্যে উপস্থিত পাওয়া গেছে ৩ জন এবং শিক্ষার্থী উপস্থিত পাওয়া যায় ৩ জন। প্রতিদিন ৩ টায় স্কুল ছুটি হয় এমনটায় জানালেন স্কুলে উপস্থিত ৩ জন শিক্ষার্থী সোহাগ। তারা জানেনা ৪টা পর্যন্ত স্কুলে কাস চলবে। প্রতিদিন নির্ধারিত সময়ের আগে বিদ্যালয় ছুটি দিয়ে বাড়ি চলে যান শিক্ষকরা। সরকারি ছুটি ছাড়াও স্কুলটি বন্ধ রাখার অভিযোগ পাওয়া যায়।

শিক্ষার্থী অনেক অভিভাবকের অভিযোগ শিক্ষার মান নিম্ন ও শিক্ষকদের অসাদাচরনের কারণে ছেলে মেয়েদের এই স্কুলে না দিয়ে ১ কি: দুরে বিশালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করানো হয়েছে। তারা বলেন, একজন সরকারি শিক্ষক অনেক টাকা বেতন পেলেও শিক্ষার মান নেই।

স্কুলের সহকারী শিক্ষিকা শান্তনা ও কিসমতারা খাতুন জানান, প্রধান শিক্ষিকা অফিসের কাজে বাহিরে আছেন। এই বিদ্যালয়ে মোট ৫ জন শিক্ষক ও ৫৫ জন শিক্ষার্থী রয়েছে। তারা কারণ জানেন না।

প্রধান শিক্ষিকা মেরিনা খাতুন জানান, আমার স্কুলটি নিয়ম অনুযায়ি চলছে। ১জন শিক্ষিকা অনুপস্থিত বিষয়টি জানতে চাইলে সে জানায় অসুস্থ থাকায় তিনি  আসেনি। কিন্তু ছুটি নেয়নি। কিন্তু ১জন শিক্ষার্থী কথা বলায় রেগে গিয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করে।

এলাকার একাধিক অভিভাবক জানান, শিক্ষকরা নিয়ম নীতি না মেনে খেয়াল খুশি মত তারা স্কুল  চালায়। যার ফলে শিক্ষা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। আর এজন্য তাদের ছেলে মেয়েদের কাছের শ্যমনগর স্কুলে ভর্তি না করে অন্য স্কুলে দিতে বাধ্য হচ্ছে।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রাসেল আহম্মেদ বলেন, আমি ৪ মাস হয়েছে দায়িত্ব পেয়েছি। অনেক বিষয় আমার জানা নেই।

শেরপুর উপজেলা শিক্ষা অফিসার মিনা পারভিন জানান, নির্ধারিত সময়ের আগে স্কুল ছুটি দেওয়া বিষয়টি প্রধান শিক্ষকের কাছে জেনে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

নেত্রকোণায় নবাগত জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা জেলার নতুন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। ৫ জুন বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জিডিএলজি জিয়া আহমেদ সুমন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মনির হোসেনসহ জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ। নেত্রকোণা জেলার কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এ সময় নবাগত জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, আমার অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নেত্রকোণা জেলার সার্বিক উন্নয়ন সাধন করতে চাই। তিনি তার কর্মকান্ডে সাংবাদিকসহ নেত্রকোণা জেলাবাসীর সহযোগিতা কামনা করেছেন।

উক্ত মতবিনিময় সভায় নবীন ও প্রবীন সাংবাদিকবৃন্দ তাদের মতামত পেশ করেছেন।

সালমান খান ও বাবা সেলিম খানকে খুনের হুমকি চিঠি

বিনোদন ডেস্কঃ বলিউড সুপারস্টার সালমান খান ও তার বাবা সেলিম খানকে খুনের হুমকি দেওয়া হয়েছে। গতকাল রবিবার (৫ জুন) মুম্বাইয়ে একটি হুমকি চিঠি পেয়েছেন সালমান খান ও সেলিম খান। এরপরেই মুম্বাই পুলিশ এক অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। খবর হিন্দুস্তান টাইমস।

সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, গতকাল রবিবার স্থানীয় সময় সকালে মুম্বাইয়ের বান্দ্রায় এ হত্যার হুমকি দিয়ে একটি উড়ো চিঠি পাঠানো হয়েছে। সকালে সেলিম খান যেখানে হাটতে যান সেখানেই চিঠিটি পাওয়া যায়। বিশ্রাম নেয়ার স্থানেই ফেলে রাখা হয়েছিল একটি চিঠি। সেটি প্রথম হাতে পান সেলিম খানের নিরাপত্তারক্ষীরা। এদিকে এই হুমকির পেছনে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই আছে বলে মনে করা হচ্ছে। যদিও মামলায় কারো নাম উল্লেখ করা হয়নি।

উল্লেখ্য, সম্প্রতি পাঞ্জাবি গায়ক ও কংগ্রেস নেতা সিধু মুসেওয়ালাকে তার গাড়িতেই গুলি করে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত লরেন্স বিষ্ণোইয়ের নিশানায় আছেন সালমান খান। আর তাই কোনও রকম ঝুঁকি না নিয়ে তার নিরাপত্তা বাড়ানো হয়েছে। এর আগে ২০১৮ সালে লরেন্স বিষ্ণোই তাকে খুনের হুমকি দিয়েছিল বলে জানা যায়।

উত্তরাখণ্ডে বাস খাদে পড়ে ২৫ তীর্থযাত্রীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের উত্তরাখণ্ডে একটি বাস উল্টে খাদে পড়ে অন্তত ২৫ তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। কমপক্ষে ৬ জন গুরুতর আহত হয়েছেন। গতকাল রবিবার (৫ জুন) মধ্যপ্রদেশের পান্না জেলা থেকে যমুনাত্রীর দিকে যাচ্ছিল বাসটি। অন্তত ২৮ তীর্থযাত্রী ছিলেন বাসটিতে। খবর দ্য টাইমস অব ইন্ডিয়ার।

ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, উত্তর কাশীর ডামটায় যমুনাত্রী মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। এরপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ২০০ মিটার গভীর খাদে উল্টে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী।

রাজ্য পুলিশের কর্মকর্তা অশোক কুমার বলেন, আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে এখন পর্যন্ত ৬ জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী দুর্ঘটনার কবলে পড়া তীর্থযাত্রীদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। নিহতদের পরিচয় এখনো জানাতে পারেনি পুলিশ। তবে পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে বলে তারা জানায়।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ঘটনার পরপরই এক টুইট বার্তার মাধ্যমে শোক প্রকাশ করে জানিয়েছেন, প্রতি মুহূর্তে উত্তরাখণ্ড সরকারের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ রাখছেন। আহতদের চিকিৎসায় সবরকম ব্যবস্থা করা হয়েছে।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

 

ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ “একটাই পৃথিবী প্রকৃতির ঐক্যতানে টেকসই জীবন এবং ‘বৃক্ষ- প্রাণে প্রকৃতি প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের হরিপুরে সেচ্ছাসেবী সংগঠন “অক্সিজেন” এর আয়োজনে ‘বিশ্ব পরিবেশ দিবস’ উদ্যাপন করা হয়।

এ উপলক্ষে রবিবার (৫ জুন) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ.লীগ সাধারণ সম্পাদক অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল এবং নবাগত উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশা বিভিন্ন ঔষধি গাছের চারা রোপন করে বিশ্ব পরিবেশ দিবসের উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাউয়ুম পুস্প, মহিলা ভাইস চেয়ারম্যান মোতাহারা পারভীন সুমী প্রমুখ।

এছাড়াও বিভিন্ন কর্মকর্তা, স্বেচ্ছাসেবী সংগঠন অক্সিজেন সংগঠনের সদস্যবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নেত্রকোণায় বিশ্ব পরিবেশ দিবস ২০২২ পালিত

নেত্রকেণা প্রতিনিধিঃ “একটাই পৃথিবী: প্রকৃতির ঐকতানে টেকসই জীবন” এই স্লোগানকে ধারন করে নেত্রকোণায় বিশ্ব পরিবেশ দিবস-২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৫ জুন) সকালে নেত্রকোণা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক মনির হোসেনের সভাপতিত্বে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নেত্রকোণা জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

আলোচনা সভায় অন্যদের বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মোরশেদা আক্তার, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার, নেত্রকোণা পরিবশ অধিদপ্তরের সহকারী পরিচালক পারভেজ আহম্মেদ, জেলা প্রেসক্লাব সম্পাদক এম মুখলেছুর রহমান খান সহ জেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।

পরে পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত শিশু চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে প্রধান অতিথি পুরস্কার তুলে দেন।

মৌলভীবাজারে জাতীয় পরিবেশ দিবস পালিত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি : নানা আয়োজনের মধ্যে দিয়ে সারাদেশের ন্যায় মৌলভীবাজারেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য“একটাই পৃথিবী, প্রকৃতির ঐকতানে টেকসই জীবন”।

রোববার (৫ জুন) দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্যর‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

র‌্যালীটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পৌর জনমিলন কেন্দ্রে গিয়ে সমাপ্ত হয়। পরে র‌্যালী পরবর্তী আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

এ সময় তিনি বলেন,আমাদের দেশে যে পরিমান বনভূমি থাকার কথা সে পরিমান বনভূমি নেই।অতএব আমাদেরকে আরো সচেতন হতে হবে।তাছাড়া অনেকে লাউয়াছড়া কিংবা হাওড়ে গেলে যেখানে সেখানে চিপস, চানাচুরের প্যাকেট ফেলে আসে। যা পরিবেশের জন্য খুব ক্ষতিকর। তার জন্য মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে। পরিবেশ আমাদের, সেটা রক্ষা করাও আমাদের নৈতিক দায়িত্ব।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদের উপস্থাপনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক মিছবাহুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: কামাল হোসেন, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কাজী লুৎফুল বারী, অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।

স্বাগত বক্তব্য মৌলভীবাজার জেলার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: বদরুল হুদা।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষিকা,ছাত্র-ছাত্রী, অভিভাবক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাকিবৃন্দ।

আলোচনা সভাশেষে বিশ্ব পরিবেশ দিবস-২০২২ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরষ্কার ও গাছের চারা তুলে দেন অতিথিরা। গাছ লাগান পরিবেশ বাঁচান, পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হলে গাছে বিকল্প নেই,গাছ থাকলে পরিবেশ বাঁচবে, পরিবেশ সুন্দর থাকলে আমরা বেঁচে থাকার প্রত্যাশা করতে পারি।

নবাবগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত

অলিউর রহমান মেরাজ, দিনাজপুর প্রতিনিধি : “একটাই পৃথিবী প্রকৃতির ঐকতানে টেকশই জীবন” এই প্রতিপাদ্যে দিনাজপুরের নবাবগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে রবিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা ফটক থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা গেট থেকে ঘুরে আসে। পরে উপজেলা চত্বরে কয়েকটি গাছ রোপণ করা হয় ও উপজেলা সভা কক্ষে আলোচনা সভা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ অনিমেষ সোম এ  সভায় সভাপতিত্ব করেন।

এ সময় উপজেলা উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউর রহমান  উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ মোশারফ হোসেন ও ১ নং জয়পুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ওবায়দুল রহমান ও যুগ্ন সাধারণ সম্পাদক মো : জিয়াউর রহমান মানিক নবাবগঞ্জ প্রেসক্লাবের সেক্রেটারি আতিকুল ইসলাম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

নেত্রকোণায় ফ্রন্টিয়ার রিপোর্টার্স সোসাইটি অব বাংলাদেশ (এফ. আর.এস. বি),র পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ’কে ফুলেল শুভেচ্ছা

নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণায় ফ্রন্টিয়ার রিপোর্টার্স সোসাইটি অব বাংলাদেশ (এফ. আর.এস. বি) নবাগত নারী জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ’কে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়েছে।

আজ রবিবার (৫ জুন) দুপুরে নেত্রকোণা জেলা প্রশাসক এর কার্যালয়ে অফিস কক্ষে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন ফ্রন্টিয়ার রিপোর্টার্স সোসাইটি অব বাংলাদেশ (এফ. আর.এস. বি) নেত্রকোণা জেলা কমিটির সাংবাদিক নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা ফ্রন্টিয়ার রিপোর্টার্স সোসাইটি অব বাংলাদেশ (এফ. আর.এস. বি) এর নেত্রকোণা জেলা কমিটির সভাপতি মোঃ রেজাউল হাসান (সুমন), ফ্রন্টিয়ার রিপোর্টার্স সোসাইটি অব বাংলাদেশ (এফ. আর.এস. বি),র নেত্রকোণা জেলা কমিটির সাধারণ সম্পাদক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি  ইকবাল হাসান, ফ্রন্টিয়ার রিপোর্টার্স সোসাইটি অব বাংলাদেশ (এফ. আর.এস. বি),র নেত্রকোণা জেলা কমিটির সহ- সভাপতি প্রণব রায় রাজু, ফ্রন্টিয়ার রিপোর্টার্স সোসাইটি অব বাংলাদেশ (এফ. আর.এস. বি),র নেত্রকোণা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ইমন, ফ্রন্টিয়ার রিপোর্টার্স সোসাইটি অব বাংলাদেশ (এফ. আর.এস. বি),র নেত্রকোণা জেলা কমিটির অর্থ সম্পাদক সোহেল মিয়া, ফ্রন্টিয়ার রিপোর্টার্স সোসাইটি অব বাংলাদেশ (এফ. আর.এস. বি),র নেত্রকোণা জেলা কমিটির সদস্য মোঃ  আবু হানিফ উজ্জ্বলসহ আরো অনেকে।

আবাসিক খাতে গ্যাসের এক চুলা ৯৯০, দুই চুলা ১০৮০

সিএনবিডি ডেস্কঃ আবাসিক খাতে প্রাকৃতিক গ্যাসের মাসিক বিল দুই চুলার ক্ষেত্রে ১০৮০ টাকা ও এক চুলার ক্ষেত্রে ৯৯০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারিগরি কমিটি। আগামী মাস থেকে এ দাম কার্যকর করা হবে বলে জানানো হয়। আজ রবিবার (৫ জুন) বিকেল ৩টায় বিইআরসি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবু ফারুক এ মূল্য ঘোষণা করেন।

এদিকে গ্যাসের গড় মূল্যহার প্রতি ঘনমিটার ৯ দশমিক ৭০ টাকা থেকে ২২ দশমিক ৭৮ শতাংশ বৃদ্ধি করে প্রতি ঘনমিটার ১১ দশমিক ৯১ টাকায় নির্ধারণ করা হয়েছে। আর এ বিল জুন মাস থেকেই প্রযোজ্য ও কার্যকর হবে।

এর আগে গত ২১ মার্চ রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে গ্যাস বিতরণ কোম্পানিগুলোর দাম বাড়ানোর বিপরীতে গণশুনানি করে বিইআরসি। তখন ওই শুনানিতে গ্যাসের দাম ১১৭ শতাংশ, অর্থাৎ এক চুলা ৯২৫ থেকে বাড়িয়ে দুই হাজার টাকা, দুই চুলা ৯৭৫ থেকে বাড়িয়ে দুই হাজার ১০০ টাকা করার প্রস্তাব করার বিপরীতে দুই চুলা ৯৭৫ থেকে বাড়িয়ে এক হাজার ৮০ টাকা এবং এক চুলার ট্যারিফ ৯২৫ থেকে বাড়িয়ে ৯৯০ টাকায় উন্নীত করার সুপারিশ করা হয়।

প্রসঙ্গত, এই দাম বৃদ্ধির পরও ১১ হাজার ৮০০ টাকা ভর্তুকি দিতে হবে বলে জানা গেছে। পেট্রোবাংলার এলএনজি আমদানি ব্যয় মেটাতে এই ভর্তুকি দেবে বিইআরসি ৷