ফুলবাড়ীতে মায়ের সাথে অভিমান করে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা

ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা : কুড়িগ্রামের ফুলবাড়ীতে মায়ের সাথে অভিমান করে শ্রাবন্তী রায় খুশী (১৪) নামের এক সপ্তম শ্রেণীর শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার (৪জুন) সকালে উপজেলার সদর ইউনিয়নের নাগদাহ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত খুশী ওই এলাকার সন্তোষ চন্দ্র রায়ের মেয়ে এবং রাবাইতারী বালিকা উচ্চ  বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী।

পুলিশ  জানায়, বিদ্যালয়ে অর্ধবার্ষিক পরীক্ষা চলার কারনে খুশির মা শনিবার ভোরে খুশিকে পড়াশুনার জন্য ঘুম থেকে জাগিয়ে  দেন। জাগিয়ে দেয়ার পরেও  খুশী দেরিতে উঠলে বকুনি দেন তার মা। এতে অভিমান করে সকাল সাড়ে ৬ টার দিকে ঘরের দরজা-জানালা বন্ধ করে সবার অজান্তে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে খুশি। মেয়ে ঘরে থাকলেও সারাশব্দ  না থাকায় কিছুক্ষণ পর মেয়েকে ডাকতে গেলে ঘরের দরজা বন্ধ দেখতে পান তিনি। পরে জানালার ফাঁক দিয়ে দেখেন মেয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলছে। মায়ের চিৎকারে পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙ্গে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত খুশির মরদেহ উদ্ধার করে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত ) সারওয়ার পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

নির্যাতনে গৃহবধূর চোখ নষ্ট: স্বামীকে আটকে ব্যর্থ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: সিলেটের বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের খারমাপুর গ্রামের আনোয়ার মিয়ার মেয়ে এলেমা বেগম সুনারা স্বামী, শাশুড়ি ও ননদের নির্যাতনের শিকার হয়ে এখন মৃত্যুর সাথে লড়ে যাচ্ছ। চিকিৎসকদের বরাত দিয়ে সুনারার স্বজনরা জানিয়েছেন, তার বাম চোখ মারত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। নাকের হাড ও ভেঙে গেছে। ক্ষতিগ্রস্থ চোখটি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা খুবই কম।

সুনারার স্বামীর বাড়ি মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের ভেড়ীগাঁও গ্রামে। তার স্বামীর নাম মিজানুর রহমান বকুল এবং শশুড়ের নাম আজাদ মিয়া। সুনারার স্বামী বকুল কুয়েত প্রবাসী, প্রায় দুই মাস আগে তিনি দেশে আসেন। যৌতুকের জন্য বকুল ও তার মা-বোন মিলে (২৭ মে) শুক্রবার বিকেলে সুনারাকে নির্দয়ের মতো মারপিট করা হয়। রক্তাক্ত অবস্থায় সুনারা ঘরের মেঝেতেই পড়ে ছিলেন। কিন্তু, কেউ তাকে হাসপাতালে নিয়ে যাননি।

প্রতিবেশীর বরাতে খবর পেয়ে সেখানে ছুটে যান সুনারার ভাই ময়নুল ইসলাম। ঘটনাস্থল থেকে আহত সুনারাকে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে দ্রুত তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের জন্য নির্দেশ দেন কতব্যরত চিকিৎসক।

এই ঘটনায় সুনারার ভাই ময়নুল ইসলাম বাদী হয়ে শনিবার (২৮ মে) রাজনগর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় সুনারার স্বামী বকুল, শাশুড়ি মিজারুন বিবি ও ননদ শেনা বেগমসহ আরো কয়েকজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, মামলা দায়েরের পর বকুল আত্মগোপনে রয়েছেন। যে কোনো সময় তিনি দেশ ত্যাগ করতে পারেন বলে ধারণা করছেন। তাই দ্রুত তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতনের শিকার গৃহবধূর স্বজনরা। স্বজনরা আরো জানান আজ কদিন হয়ে গেল কিন্তু এখন ও ঘাতককে ধরতে পারছে না।

মামলার এজাহারে বলা হয়েছে- ৮ বছর আগে বকুলের সাথে সুনারার বিয়ে হয়। বিয়ের পর বকুল প্রবাসে চলে যান এবং মাঝে-মাঝে ছুটিতে দেশে আসতেন। তাদের ৭বছর ও ৫বছর বয়সী দুটি পুত্র সন্তান রয়েছে। বকুল প্রবাসে অবস্থানকালে তার মা-বোন যৌতুকের জন্য সুনারাকে প্রায় সময় মারপিট করতেন।

সুনারার ভাই ময়নুল ইসলাম বলেন, বকুল দেশে আসার পর আমাদের কাছ থেকে  ৩ লাখ টাকা নিয়ে দেবার জন্য সে আমার বোনকে চাপ দেয়। আমাদের পক্ষে এতো টাকা দেয়ার সার্মথ্য না থাকায় তারা আমার বোনকে এভাবে মেরেছে। এখন তার জীবন সংটাপন্ন, একটি চোখ নষ্ট হয়ে গেছে। ওই চোখ দিয়ে সে আর পৃথিবীর আলো দেখতে পারবে কী না জানা নেই।

মামলার তদন্তকারী কর্মকর্তা রাজনগর থানার এসআই মোশাররফ হোসেনের সাথে যোগাযোগ করলে বৃহস্পতিবার (২ জুন) তিনি জানায়,২৯ মে রাতে বকুলের মা-বোনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বকুলকেও গ্রেপ্তারের জন্য চেষ্টা অব্যাহত আছে।

লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত রাশিয়ার অভিযান চলবে

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনে ঠিক করা লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত কথিত বিশেষ সামরিক অভিযান চলবে বলে গতকাল শুক্রবার (৩ জুন) রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেছেন। আর এর মাধ্যমে লুহানেস্ক ও দোনেৎস্কের কথা বুঝিয়েছেন তিনি।

ইউক্রেনের রাজধানী কিয়েভ দখল করতে ব্যর্থ হওয়ার পর রাশিয়া জানায়, পুরো লুহানেস্ক ও দোনেৎস্ককে ইউক্রেনের উগ্র জাতীয়তাবাদীদের হাত থেকে স্বাধীন করবে তারা।

পেসকোভ এ ব্যাপারে বলেন, আমাদের অন্যতম লক্ষ্য হলো লুহানেস্ক ও দোনেৎস্ক রিপাবলিকের জনগণকে রক্ষা করা। তাদের নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং নির্দিষ্ট ফলাফল অর্জিত হয়েছে বলেই মনে করেন তিনি।

উল্লেখ্য, বর্তমানে লুহানেস্কের প্রায় ৯০ ভাগ দখল রাশিয়ার অধীনে আছে। পুরো লুহানেস্ক দখল করতে তারা সেভেরোদোনেৎস্ক শহরে আক্রমণ চালাচ্ছে। এ শহরটির বেশিরভাগ অঞ্চলও রাশিয়ার দখলে আছে।

অন্যদিকে গত শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং আফ্রিকান ইউনিয়নের প্রধান ও সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি সেল বৈঠক করেন। আর এ বৈঠকের বিষয়টি নিয়ে কথা বলেছেন রুশ মুখপাত্র দিমিত্রি পেসকোভ। তিনি বলেছেন, পুতিন আফ্রিকান ইউনিয়নের নেতাকে ইউক্রেনের সত্যিকারের পরিস্থিতি সম্পর্কে বিশেষভাবে জানাবেন।

 

নীলফামারীতে গাঁজা সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

মোঃ মোশফিকুর ইসলাম ,নীলফামারীঃ নীলফামারীতে মাদক সেবনের দায়ে জিএম জাকির আলী (২৪) নামে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। সে শহরের শাহীপাড়ার জোবায়েদ আলীর ছেলে। গত বৃহস্পতিবার (২ জুন) শাহীপাড়ার পুরাতন শিশু একাডেমীর ভবনের পিছনে গাঁজা সেবনের সময় তাকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন নাহার তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহমুদ উন নবী, সদর উপজেলা সমবায় কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ তালুকদার প্রমুখ।

সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহমুদ উন নবী বলেন, জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোখলেছুর রহমান (বিপিএম-পিপিএম) স্যারের নির্দেশে পরিচালিত মাদকের বিরুদ্ধে চিরুনি অভিযানের অংশ হিসেবে আজকে গাঁজা সেবনের সময় ওই যুবককে গ্রেপ্তার করা হয়। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯/১ (গ) ধারায় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়। এছাড়া মাদকের বিরুদ্ধে আমাদের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।

রায়পু‌রে বেসরকা‌রি হাসপাতাল, ক্লি‌নি‌ক ও গোডাউ‌নে ভ্রাম্যমান আদাল‌তের অ‌ভিযান

মোঃ জ‌হির হো‌সেন, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুর জেলার রায়পু‌র পৌর শহ‌রে বেসরকা‌রি  হাসপাতাল, ক্লি‌নি‌ক ও গোডাউ‌নে ভ্রাম্যমান আদাল‌তের অ‌ভিযান প‌রিচা‌লিত হ‌য়ে‌ছে। জনসাধার‌ণের অসুস্থ্যতার জন্য চি‌কিৎসা নি‌তে বেসরকা‌রি হাসপাতাল মু‌খি তুলনামুলক বে‌শি। এ সু‌যো‌গে বেসরকা‌রি কিছু হাসপাতাল  বাড়‌তি টাকা ও আদায় ক‌রে থা‌কে এমন অ‌ভি‌যোগ মা‌ঝে ম‌ধ্যে পাওয়া যায়। গত বৃহস্প‌তিবার (০২ জুন) সহকারী ক‌মিশনার (ভূ‌মি) রা‌সেল ইকবাল ভ্রাম্যমান আদালত প‌রিচালনা ক‌রেন। এ সময় উপ‌স্থিত ছি‌লেন ইউএইচএফপিও ডাঃ বাহারুল আলম ও ডাঃ মোঃ কবির।

ভ্রাম্যমান প‌রিচালনাকা‌লে  অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যসেবা কার্যক্রম  পরিচালনা করার অপরাধে দুইটি ডায়াগনস্টিক সেন্টারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় পৃথক দুইটি মামলায়  ১৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। লাইসেন্স না থাকায় একটি ডায়াগনস্টিক সেন্টারকে বন্ধ করে দেয়া হয় এবং উপযুক্ত সরঞ্জাম ও টেকনিশিয়ান না থাকায় আরো দুটি ডায়াগনস্টিক সেন্টারের এক্সরে কক্ষে তালা দিয়ে  দেয়া হয়।

সেইসাথে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির অসদুদ্দেশ্যে গোডাউনসমূহে খাদ্যশস্যের মজুতদারি নিয়ন্ত্রণে মনিটরিং করা হয়। চালের পাইকারি ব্যবসায়ীদেরকে এবিষয়ে সতর্ক করে দেয়া হয়।

ভ্রাম্যমান আদালত প‌রিচালনাকা‌লে সার্বিক সহযোগিতা ক‌রেন  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, রায়পুর ডাঃ মোঃ বাহারুল আলম, রায়পুর উপজেলা খাদ্য কর্মকর্তা, মোঃ মাইনুল হোসেন এবং রায়পুর থানা পুলিশ।

বড়লেখায় আল-ইক্বরা ইসলামিক সোসাইটি দোহালিয়া’র আলোচনা সভা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ১০ নং দক্ষিণভাগ দক্ষিণ ইউপি বৃহত্তর দোহালিয়ায় গত (৩১শে মে) একঝাঁক তরুণ দ্বারা পরিচালিত  অরাজনৈতিক ও সামাজিক সংগঠন আল-ইক্বরা ইসলামিক সোসাইটি বৃহত্তর দোহালিয়া’র ৩য় বছর পূর্তি উপলক্ষ্যে ০৩/০৬/২২খ্রিঃ আল-ইক্বরা ইসলামিক সোসাইটি বৃহত্তর দোহালিয়া’র আয়োজনে দোহালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়’র হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল।

পূর্ব নির্ধারিত আলোচনা সভাটি সংগঠনের সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি আমিরুল ইসলাম ছিদ্দিক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জনাব এম সাইফুর রহমান এর  সঞ্চালনায় শুরু হওয়া সভায় মহাগ্রন্থ আল-কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক আশিক আহমদ।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য ও দোয়া মাহফিল পরিচালনা করেন জামেয়া ইসলামিয়া দারুল উলুম আজিমগঞ্জ মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল কাদির।

সংগঠনের সভাপতি (ভারপ্রাপ্ত) আমিরুল ইসলাম ছিদ্দিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম সাইফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সাবেক ইউপি সদস্য আব্দুল হক, ইসলামিক সমাজসেবা ও মানবকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি হাফেজ খলিলুর রহমান শাহীন, সাধারণ সম্পাদক বদরুল ইসলাম, জাকির হোসেন শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের সভাপতি এম সামছুল হক, সহ-সভাপতি আব্দুল মজিদ, সমাজসেবক নজরুল ইসলাম টেক্কা, ফয়জুর রহমান,  সাংবাদিক অজিত দাশ, সাংবাদিক আফজাল হোসেন রুমেল, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার পরিচালকবৃন্দ।

অনুষ্ঠানে আগত বক্তারা সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকে এ-যাবৎ পর্যন্ত মানবতার কল্যাণে বাস্তবায়িত কর্মসূচীর ভূয়সী প্রশংসা করেন এবং সংগঠনের কল্যাণে নিজেদের সহযোগিতার বিষয়টি উল্লেখ করে সমাজের বৃত্তবান স্বাবলম্বীদের আহ্বান করেন সামর্থ্য অনুযায়ী সংগঠনের পাশে দাড়ানোর।

পরিশেষে, সভার সভাপতি ও সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি জনাব আমিরুল ইসলাম ছিদ্দিক উপস্থিত থেকে সভা সফল করার জন্য এবং এদিনের  সভাটি বাস্তবায়নের সাথে সম্পৃক্ত সকলকে কৃতজ্ঞতাসহ আন্তরিক ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

রানী এলিজাবেথ ৭০ বছর পূর্তি ‘কুইন্স প্লাটিনাম জুবিলি’ পালন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: বৃটেনের রানী এলিজাবেথের তার শাসনের ৭০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে নানা আয়োজনে ‘কুইন্স প্লাটিনাম জুবিলি’- পালিত হলো। গত ২রা জুন রানী এলিজাবেথের ৯৬তম জন্মদিন উপলক্ষে এ বছরের এই দিনটি বৃটিশদের জন্য ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। ওইদিন রাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পাঁচ তারকা হোটেল গ্র্যান্ড সুলতান টি রিসোর্টে অ্যান্ড গলফে মশাল প্রজ্বলন জ্বালিয়ে ও কেক কাটেন বাংলাদেশে নিযুক্ত বৃটিশ হাই কমিশনার রবার্ট চাটার্টন ডিকসন।

এর আগে রানী এলিজাবেথ এর বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে একটি ডকুমেন্টরি প্রদর্শন করা হয়।

কুইন কমনওয়েলথ ট্রাস্ট ও ইয়াং কমনওয়েলথ লিডার সিদরাতুল মুনতাহা এর আয়োজনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিছবাহুর রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসীন মিয়া মধু, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, বৃটিশ হাইকমিশনারের প্রেস সচিব নায়ন নাথসহ অন্যান্য বিশিষ্ট জনেরা।

বৃটিশ হাইকমিশনার তিনি তার বক্তব্যে ডিকসন বলেন রানী এলিজাবেথ যুক্তরাজ্য এবং কমনওয়েলথের জন্য শক্তির এক অবিশ্বাস্য উৎস হিসেবে কাজ করেছেন। এ সময়টিতে কমনওয়েলথের ব্যাপক পরিবর্তন হয়েছে।

তিনি আরও বলেন, আজ আমাদের অংশীদারদের উদারতার জন্য ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশে মেয়েরা শিক্ষা ও নারী ক্ষমতায়নে অবদানের জন্য আমরা একটি অনুদান দিচ্ছি। রানীর দৃষ্টান্তমূলক অবদানের উপর নিবেদিত কর্মময় জীবনের প্রতি সশ্রদ্ধ এবং তাঁর রাজত্বজুড়ে আন্তর্জাতিক সহযোগিতার জন্য যে সাফল্য অর্জিত হয়েছে তা আমরা উদযাপন করছি। আগামী দিনগুলিতে এভাবে চালিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেন।

“বৃহত্তর ঐক্য সৃষ্টির নামে বৃহত্তম তামাশা করে বিএনপি নিজেদের ব্যর্থতা আড়ালের অপচেষ্টা করছে”

রাজনীতি ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বৃহত্তর ঐক্য সৃষ্টির নামে বৃহত্তম তামাশা করে বিএনপি নিজেদের ব্যর্থতা আড়ালের অপচেষ্টা করছে। তারা জনগণের কাছে যাওয়ার কোনো ইস্যু খুঁজে পাচ্ছে না। তারা এখন সময় ক্ষেপণের জন্য নিজ বলয়ে সংলাপ করছে। বিএনপির নেতায় নেতায় সংলাপ জনগণ এর আগেও দেখেছে। কিন্তু জনগণ পর্বতের মুষিক প্রসব ছাড়া আর কিছুই দেখেনি।

গতকাল বৃহস্পতিবার (২ জুন) রাজধানীর সেতু ভবনে সাংবাদিকদের এক ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপি দিন-রাত সরকারের অন্ধ সমালোচনা আর বিরামহীন মিথ্যাচার এবং বিষোদগার করে চলেছে। এখন তারা বলছেন, আমার ভাষা নাকি রাজনীতির ভাষা নয়। আমরা সব সময় রাজনৈতিক ভাষায় কথা বলি। আমাদের ভাষায় কোনো আপত্তিকর বক্তব্য আসে না। এমন শিক্ষা আওয়ামী লীগের নেতাকর্মীরা পায়নি। অন্যদিকে বিএনপি ও তাদের কর্মীরা রাস্তার ভাষায় কথা বলে।

বিএনপি নেতারা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম সম্মানের সঙ্গে উচ্চারণ করেন না এমনটা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, তারা স্লোগান দেয়, ‘৭৫-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’- এর চেয়ে অশ্রাব্য ভাষা আর কী হতে পারে! প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়,- এটা কি কখনো মেনে নেওয়া যায়? এর চেয়ে আর নোংরা ভাষা কী হতে পারে? আগে নিজেরা সংযত ভাষায় কথা বলুন, তারপর আমাদের বলুন। জনগণ মনে করে, আগুন সন্ত্রাস, দুর্নীতি আর লুটপাট যাদের রাজনীতি, তাদের ভাষা-মাধুর্যের চেয়ে ভাষা চাতুরতাই বেশি প্রিয় হবে। এটাই স্বাভাবিক।

কুড়িগ্রামে ৩ বছরের শিশু কন্যাকে পুকুরে নিক্ষেপের ঘটনায় পিতা আটক

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পিতার বিরুদ্ধে তিন বছরের শিশু কন্যাকে পুকুরে নিক্ষেপ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অলৌকিক ভাবে বেঁচে যাওয়া শিশুটিকে উদ্ধার করে স্থানীয় জনসাধারণ ঐ পিতাকে আটক করে থানা পুলিশে দিয়েছে। পরে বৃহস্পতিবার (২ জুন) হত্যা চেষ্টার মামলা দায়ের করে ঐ পিতাকে কুড়িগ্রাম কোর্টে সোপর্দ করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ।

সুত্রে জানা গেছে, উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিমছাট গোপালপুর গ্রামের ইন্তাজ আলীর পুত্র শফিকের সাথে প্রায় ৭ বছর আগে পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানী গ্রামের মৃত আব্দুর রহমানের কন্যা সুমা খাতুন(২৫) এর বিয়ে হয়। এসময় সুমনা খাতুন (৫) ও ঝুমরী খাতুন (৩) নামে তাদের দুটি কন্যা সন্তান জন্ম নেয়। কন্যা সন্তান জন্মের ঘটনা নিয়ে প্রায় সময় তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। এ অবস্থায় প্রায় ৪ মাস আগে সুমা খাতুন তার সন্তান নিয়ে বাপের বাড়িতে চলে আসে।

ঘটনার ৩ মাস পর স্বামী শফিক হোসেনও শ্বশুড় বাড়িতে আসে এবং সেখানেই অবস্থান করতে থাকে। ঘটনার দিন, গত ২৮ মে রাতে স্ত্রী, ২ কন্যা ও স্বামী শফিক হোসেন রান্না ঘরে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে স্ত্রী সুমনা ঘুম ভেঙ্গে দেখে বিছানায় ছোট মেয়ে ঝুমরি খাতুন (৩) ও স্বামী শফিক হোসেন ঘরে নেই। পরে আত্বীয় স্বজনসহ খোজাখুজি শুরু করে এবং ভোরবেলা পার্শ্ববর্তী আলম মিয়ার পুকুরে পানির মধ্যে বাঁশের কঞ্চি ধরে আটকে থাকা মেয়েটিকে জীবিত অবস্থায় উদ্ধার করে। এঘটনার পর থেকে স্বামী আত্বগোপনে যায়।

পরে গত ১ জুন পার্শ্ববর্তী বাঁশজানী বাজারে শফিককে ঘোঘুরি করতে দেখে স্থানীয় লোকজন তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে শিশু কন্যাটিকে পুকুরে ঢিল মেরে পালিয়ে আসে বলে জানায়।

এ ঘটনায় ঐদিন বিকেলে থানা পুলিশকে ঘটনা অবহিত করলে ওসি আলমগীর হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ধৃত শফিক হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে এবং ২জুন তার বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা দায়ের করে কুড়িগ্রাম কোর্টে প্রেরণ করে।

ওসি আলমগীর হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিজের যৌন ক্ষমতা হারানোয় বাবাকে খুন, চার বছর পর খুললো রহস্যের জট

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাট কালীগঞ্জ উপজেলায় বাবার কবিরাজি চিকিৎসার কারণে যৌন ক্ষমতা হারিয়েছে এমন ক্ষোভ থেকে নিজের পিতাকে খুন করেছিলেন জাহাঙ্গীর আলম। অবশেষে চার বছরের তদন্ত শেষে ক্লুলেস এই হত্যা মামলাটির রহস্য উদঘাটন করে খুনিকে গ্রেফতার করেছে লালমনিরহাট সিআইডি।

গতকাল বৃহস্পতিবার (২ জুন) দুপুরে লালমনিরহাট পুলিশ সুপারের কার্যালয়ের তৃতীয় তলায় জেলা সিআইডির সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সিআইডির এ সংবাদ সম্মেলনে লালমনিরহাট সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার ইসমাইল (পিপিএম বার) সিআইডি ইন্সপেক্টর মোঃ আজিমুদ্দিন, সাব-ইন্সপেক্টর জাহিদসহ প্রমূখ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জেলা (সিআইডির) অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মোঃ ইসমাইল পিপিএম (বার) বলেন, ২০১৮ সালের ৩১ জুলাই কালিগঞ্জ উপজেলার নিথক অচিনতলা এলাকায় গভীর রাতে নিজ শয়নকক্ষে খুন হন গোলাম হোসেন (৪০)। তাকে ঘুমন্ত অবস্থায় গলায়, কাধে, ঘাড়ে কুপিয়ে হত্যা করা হয়। নিহতের বড় ছেলের দায়ের করা মামলায় তদন্ত কাজ শুরু করলেও কোন রহস্য খুঁজে পাওয়া যায়না। দীর্ঘ চার বছরে ৬ জন তদন্তকারী কর্মকর্তা ক্লুলেস মামলাটির রহস্য উদঘাটন করতে পারেননি। তবে এ বছরের মার্চে ৭ম তদন্ত কারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব নেন সিআইডির উপ-পরিদর্শক (এসআই) জায়েদুল ইসলাম জাহিদ। দায়িত্ব নিয়ে এই মামলার সন্দিগ্ধ আসামী গোলাম হোসেনের দ্বিতীয় ছেলে জাহাঙ্গীর আলমকে গত ১০ এপ্রিল আটক করে আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করেন। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করলে সুকৌশলী জিজ্ঞাসাবাদে তার পিতাকে হত্যার কথা স্বীকার করেন সে।

সংবাদ সম্মেলনে জাহাঙ্গীরের স্বীকারোক্তির বরাতে জানানো হয়, তার বাবা ২০০৯ সালের দিকে কবিরাজি চিকিৎসায় তার যৌন ক্ষমতা নষ্ট করে দেন। পরের বছর বিয়ে করলে বাসর ঘরে তিনি বুঝতে পারেন তার যৌন ক্ষমতা নাই। সেই থেকে স্ত্রীর সাথে এই বিষয়টি নিয়ে মনোমালিন্য শুরু হয়। দীর্ঘ আট বছরের সংসার জীবনে অক্ষমতা নিয়ে স্ত্রীর সাথে কলহ, বিরোধ লেগে থাকলে পিতার প্রতি ক্ষোভ তৈরি হতে থাকে। এক পর্যায়ে তাকে হত্যা করলে যৌন ক্ষমতা ফিরে পাবেন মনে করে পরিকল্পনা করতে থাকেন। ঘটনার দিন স্ত্রী ঢাকায় গার্মেন্টস এ থাকায় এবং হালকা বৃষ্টিতে রান্না ঘর থেকে দা নিয়ে গিয়ে তার বাবাকে কুপিয়ে হত্যা করেন। বাবার লাশ বাড়ির পাশে গর্ত করে লুকিয়ে ফেলার পরিকল্পনা করলেও পিতার গোঙানিতে বড় ভাই ও ভাবি আসলে তিনি আর মরদেহ লুকাতে পারেননি। পরক্ষনে সেখানেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে আদালতে ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন খুনি বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।