বড়লেখায় টিলা কেটে মাটি বিক্রি: ট্রাক জব্দ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় সড়ক ও জনপথ বিভাগের টিলা কেটে মাটি বিক্রি করছে অসাধু একটি চক্র। সোমবার (৩০ মে) বিকেলে প্রশাসনের অভিযানকালে টিলা কর্তন বাহিনীর সদস্যরা পালিয়ে রক্ষা পেলেও তাদের অবৈধ মাটি পরিবহনে নিয়োজিত একটি ট্রাক জব্দ করেছেন সহকারী কমিশনার (ভুমি) মো.জাহাঙ্গীর হোসাইন। এ ব্যাপারে ট্রাক মালিকের বিরুদ্ধে মাটি ব্যবস্থাপনা ও পরিবেশ আইনে মামলা হয়েছে।

অভিযানে সহযোগিতা করেন বড়লেখা থানা পুলিশ, দক্ষিণভাগ ইউপি সহকারি ভুমি কর্মকর্তা আব্দুস শহিদ প্রমুখ।

উপজেলা ভুমি অফিস সূত্রে মতে জানা যায়, উপজেলার সফরপুর গ্রামের মৃত ছমেদ আলীর ছেলে সাইরুল ইসলাম দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি ও বেসরকারি টিলা কেটে নিজের মালিকানাধীন ট্রাক-ট্রাক্টরে করে মাটি বিক্রি করছেন।

সোমবার বিকেলে সফরপুর এলাকায় সওজ রাস্তার পাশের সরকারি টিলা কর্তনকালে পুলিশ নিয়ে ঘটনাস্থলে অভিযান চালান সহকারী কমিশনার (ভুমি) মো.জাহাঙ্গীর হোসাইন। এসময় ট্রাক মালিক সাইরুল ইসলামসহ চালক ও শ্রমিকরা পালিয়ে যান। পরে অবৈধ মাটি পরিবহনে নিয়োজিত একটি ট্রাক জব্দ করে থানা পুলিশ।

সহকারী কমিশনার (ভুমি) মো. জাহাঙ্গীর হোসাইন জানান, টিলা কাটার অপরাধে ট্রাক মালিক সাইরুল ইসলামের বিরুদ্ধে মাটি ব্যবস্থাপনা ও পরিবেশ আইনে মামলা হয়েছে। জব্দকৃত ট্রাকটিও নিলামে বিক্রির প্রক্রিয়া নেয়া হচ্ছে বলে জানান।

মুরাদনগরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের অর্থে যার চিকিৎসা ও ভরণপোষণের উদ্দেশ্যে অটোরিকশা দিলেন এমপি হারুন এফসিএ, সে আজ আর নেই

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃকুমিল্লা জেলা মুরাদনগর উপজেলার ১৫নং নবীপুর পশ্চিম ইউনিয়নের পদুয়া গ্রামের হতদরিদ্র অসুস্থ ১১৫ বছরের দুধনেহের। দীর্ঘদিন থেকে অভাবী সংসারে অসহায় ভাবে মানবেতর জীবন যাপন করছিলেন। এলাকার লোকজন থেকে জানা যায় তার বয়স ছিল প্রায় ১১৫ বছর কিন্তু তার জাতীয় পরিচয় পত্রে তার জন্ম তারিখ দেওয়া ছিল ১৯২০, যার হিসাব অনুযায়ী তার বয়স হয়েছিল ১০১ বছর। তার দেখা দিয়েছিল শ্বাসকষ্ট সহ নানা রোগ।

৫০ বছর আগে তার স্বামী মারা গিয়েছিল। তার স্বামীর মৃত্যুর পর থেকে তার জীবনের সংগ্রাম শুরু হয়েছিল। তিনি মানুষের বাড়ীতে কাজ করে সংসার এবং ছেলে মেয়েদের লালন পালন করে ছিলেন। ভাগ্যের নির্মম পরিহাস তিনি ধীরে ধীরে অসুস্থ হয়ে পরেছিলেন। এরপর থেকেই পরিবারে অস্বচ্ছলতা দেখা দেয়। নুন আনতে পান্তা ফুরায় এমন অবস্থায় তার রোগের চিকিৎসা করানো দায় হয়ে দাড়িয়েছিল।

সরেজিমনে দুধনেহের বাড়িতে গিয়ে দেখা গিয়েছিল, ঝরাঝীর্ণ একটি ঘরের মধ্যে শুয়ে ছিলেন। যে ঘরের মধ্যে অল্প বৃষ্টি হলেই পানি পড়ত, ছিলনা কোন টিউবওয়েল এবং কোন টয়লেট। তিনির ছেলে এবং ছেলের বউ এর কাছে গণমাধ্যম কর্মী পরিচয় দিলে কান্না জড়িত কষ্টের এসব কথা ব্যক্ত করেছিলেন। কোন রকমে পরের বাড়ীতে কাজকর্ম করে পরিবারের সংসার চালাই। নিজেদের চাষযোগ্য কোন জমি নেই। তার উপর মার চিকিৎসা করা। আমি আর চালাতে পারছি না। দুধনেহের বয়স্ক ভাতা প্রতি তিন মাস পর যে টাকা পান তা দিয়ে দুধনেহেরের এক মাসেরও চিকিৎসার টাকাও হতনা। এ কারণে নিদারুণ কষ্টে চলছিল অভাবের সংসার। অসুস্থ মা দুধনেহেরের চিকিৎসা করানো কঠিন হয়ে পড়েছিল।

<<< মুরাদনগরে মানবেতর জীবন যাপন করছেন ১১৫ বছরের দুধনেহের>>>

সাংবাদিক মোঃ খোরশেদ আলম লেখা এই নিউজ ডিজিটাল বাংলা নিউজ ডট কমে প্রকাশিত হয়। পরে তা সাংবাদিক মোঃ খোরশেদ আলমের ফেইসবুকে ভাইরাল হলে উপজেলা প্রশাসনের নজরে আসে এবং মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ দুধনেহেরের বাড়িতে যান এবং তার খোঁজ খবর নিয়ে কিছু সহযোগিতা করেছিলেন এবং দুধনেহেরের চিকিৎসা ও ভরণপোষণের জন্য তার ছেলেকে একটি অটোরিকশা দিবে বলে আশ্বাস দিয়েছিলেন। সেই আশ্বাসের বাস্তবায়ন হয় গত সপ্তাহের বুধবার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বরে আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এবং স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একটি অটোরিক্সা দুধনেহেরের ছেলে হালিমের হাতে তুলে দিয়েছিলেন কিন্তু যার চিকিৎসা ও ভরণপোষণের জন্য অটোরিকশা পেল ছেলে হালিম,সে আজ আর নেই আমাদের মাঝে। সে গত কয়েক মাস আগে মারা যান।

অটোরিকশাটি প্রদানের সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর, ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ তমাল, মহিলা ভাইস চেয়ারম্যান সানোয়ারা বেগম লুনা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কবির আহম্মেদ প্রমুখ।

অভিষেক দাশ বলেন, উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে ‘‘ভিক্ষুক পুর্নবাসন ও বিকল্প কর্মসংস্থান’’ শীর্ষক কর্মসূচীর আওতায় পূর্নবাসিত ভিক্ষুকদের নামের তালিকা করে ৪৫ হাজার ৫শত টাকা ব্যায়ে উপজেলার পদুয়া গ্রামের দুধনেহেরের ছেলে হালিম মিয়াকে একটি অটোরিক্সা প্রদান করা হয়েছিল।

জুড়ীতে দুই প্রাইভেট হাসপাতালকে জরিমানা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে ২টি বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে জরিমানা গুনতে হয়েছে। অভিযান পরিচালনা করে ৫০ হাজার জরিমানা টাকা গুনতে হয় বড়লেখা রোডে অবস্থিত জুড়ী আধুনিক হাসপাতালকে ৪০ হাজার ও জাঙ্গিরাইতে অবস্থিত বদর উদ্দিন জেনারেল হাসপাতালকে ১০ হাজার টাকা।

সোমবার (৩০ মে) মৌলভীবাজার জেলায় জুড়ী উপজেলার বড়লেখা রোড, জঙ্গিরাই, উপজেলা চত্বরসহ বিভিন্ন জায়গায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয় এবং সিভিল সার্জনের অফিস, মৌলভীবাজার কর্তৃক অভিযান পরিচালিত হয়। অভিযানে র‌্যাব-৯ ফোর্সের সদস্যগণ সহযোগিতা করেন।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিনের নেতৃত্বে অভিযানে জুড়ী উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সমরজিৎ সিংহ, আরএমও ডা: প্রদীপ কুমার বিশ্বাস ও ডা: আরিফ উপস্থিত ছিলেন।

নেত্রকোণায় ভ্রাম্যমান আদালতের অভিযানে বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা ও সিলগালা

নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণায় অনুমোদনহীন হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সমূহের তালিকা প্রস্তুত করে অভিযানে নেমেছেন উপজেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য অধিদপ্তর।  ৩০ মে সোমবার দুপুরে নেত্রকোণা পৌর শহরের ২টি হাসপাতাল, ৩টি ডায়াগনস্টিক সেন্টার জরিমানা ও বন্ধ ঘোষনা করা হয়েছে।

বনোয়াপাড়া এলাকার ১টি ডিজিটাল সেবা প্রাইভেট হাসপাতাল বন্ধ ঘোষনা সহ ৫ হাজার টাকা জরিমানা,  মোক্তারপাড়া মসজিদ কোয়ার্টার এলাকায় ১টি এন. এস. বি চক্ষু হাসপাতাল, মোক্তারপাড়া মসজিদ কোয়ার্টার এলাকার রায়হান ডায়াগনস্টিক সেন্টার, নিউ স্কয়ার ডায়াগনস্টিক সেন্টার বন্ধ এছাড়াও নিউ আল- বারাকা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে লাইসেন্স নবায়ন না থাকায় ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নেত্রকোণা সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার।

এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের প্রসিকিউটর হিসেবে ছিলেন নেত্রকোণা সদর হাসপাতালের ডাক্তার মোঃ শামসুজ্জামান মেডিকেল অফিসার,নেত্রকোণা সদর হাসপাতাল।

নেত্রকোণা জেলায় মোট ১শ ৩১ টি  ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। তার মধ্যে অনুমোদন আছে ৮৩ টি আর অনুমোদনহীন ৪৮ টি।

নেত্রকোণা জেলা স্বাস্থ্য বিভাগ তথ্যমতে, জেলায় প্রাইভেট হাসপাতাল রয়েছে ২৯ টি। অনুমোদন আছে ১৯ টির আর অনুমোদন নেই ১০ টি। অনুমোদনহীন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার গুলোতে অভিযান চলমান থাকবে বলে জানান জেলা সিভিল সার্জন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার লাইসেন্স ছাড়া কোন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার চালু রাখলে তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে এবং জরিমানা করা হবে।

এ ব্যাপারে তিনি আরো বলেন, আমাদের অভিযান কার্যক্রম চলমান থাকবে।

মুরাদনগরে প্রায় ১কোটি ৮০ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত কামাল্লা বিদ্যুৎউপকেন্দ্রটির শুভ উদ্ভোদন

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলার প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে এবং লোডশেডিংয়ের হার কমাতে উপজেলার কামাল্লা এলাকায় আরেকটি বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণ করা হয়েছে।উপকেদ্রটি নির্মানে ব্যায় হয়েছে প্রায় ১কোটি ৮০ লক্ষ টাকা। গেল রবিবার উপকেদ্রটি আনুষ্ঠানিক ভাবে চালু করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা পবিস-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার মোঃ মকবুল হোসেন ও নির্বাহী প্রকৌশলী আবদুল মজিদ, ডিজিএম কোম্পানীগঞ্জ একেএম আজাদ, ডিজিএম টেকনিক্যাল জুয়েল দাশ, সহকারী প্রকৌশলী বিশ্বজিৎ, এজিএম পিএন্ড এম মোঃ ফয়সাল, এনার্জিপ্যাক লিঃ এর প্রকৌশলীগন ও কারিগরী উপদেষ্টা প্রতিষ্ঠানের টিম লিডার সহ পবিস কর্মীদল।

ডিজিএম কোম্পানীগঞ্জ এ কে এম আজাদ জানান, ১০/১৪ এমভিএ ইনডোর উপকেন্দ্র টি চালু হওয়ায় রামচন্দ্রপুর, কামাল্লা অঞ্চলের প্রায় ২০ হাজার বিদ্যুৎ গ্রাহকগনের মানসম্পন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত হবে। দূরবর্তী প্রত্যন্ত অঞ্চলের দীর্ঘদিনের লো-ভোল্টেজ সমস্যার নিরসন হবে।তিনি আরও বলেন কামাল্লার মধ্যনগরে ১৩২ কেভি গ্রীড উপকেন্দ্র নির্মিত হচ্ছে। কেন্দ্রটি চালু হলে এ অঞ্চল টি মুরাদনগরের সবচেয়ে ভালো বিদ্যুৎ সুবিধাজনক এলাকায় পরিনত হবে। বৃহৎ শিল্প প্রতিষ্ঠান গড়ার খুবই অনুকূল পরিবেশ তৈরী হবে।

চাদে স্বর্ণখনিতে ভয়াবহ সংঘর্ষে ১০০ শ্রমিক নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ আফ্রিকার দেশ চাদে উত্তরাঞ্চলের স্বর্ণখনিতে শ্রমিকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় অন্তত ১০০ শ্রমিক নিহত হয়েছেন এবং কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন। গতকাল সোমবার (৩০ মে) এ তথ্য জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী জেনারেল দাউদ ইয়াইয়া ব্রাহিম।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে প্রতিরক্ষামন্ত্রী বলেন, গত ২৩ মে লিবিয়া সীমান্তের কাছে কৌরি বোগৌদিতে ঘটনার সূত্রপাত হয়। দুই শ্রমিকের তর্ক থেকে এই ভয়াবহ সংঘর্ষ শুরু হয় বলে তিনি জানান। তিনি আরো বলেন, এখন পর্যন্ত ওই সংঘাতে অন্তত ১০০ জন শ্রমিক নিহত হয়েছে। রাজধানী এনজামেনা থেকে প্রায় ১ হাজার কিলোমিটার (৬০০ মাইল) দূরে মধ্য সাহারার তিবেস্তি পর্বতমালায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রায় ১০ বছর আগে জায়গাটিতে সোনার খনি আবিষ্কার হলে চাদ এবং প্রতিবেশী দেশগুলো থেকে খনিশ্রমিকরা সেখানে ভিড় জমাতে থাকেন এবং প্রায়ই তাদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। সর্বশেষ সংঘর্ষ মৌরিতানিয়ান ও লিবিয়ানদের মধ্যে সংঘটিত হয়েছে।

চাদের প্রতিরক্ষামন্ত্রী ঘটনাস্থল থেকে জানান, ঘটনাস্থলে বিপুল সংখ্যক সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। আপাতত স্বর্ণখনির কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

উল্লেখ্য, ১৯৬০ সালে মধ্য পশ্চিম আফ্রিকার দেশ চাদ ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করার পর থেকে তিবেস্তি অঞ্চলটি জাতিগত সমস্যা এবং বিদ্রোহ লালনপালন করার জন্য কুখ্যাত।

 

মৌলভীবাজারে অনিয়মের দায়ে ৪ প্রাইভেট হাসপাতালকে জরিমানা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিককে ৭০ হাজার টাকা জরিমানা করেছে মৌলভীবাজার জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। গত রবিবার (২৯ মে) মৌলভীবাজারের সদর উপজেলার বরহাট, সিলেট রোড, বড়কাপন, মোস্তফাপুর রোড, শ্রীমঙ্গল রোডসহ বিভিন্ন জায়গায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয় ও সিভিল সার্জন অফিস সমন্বয়ে মৌলভীবাজার কর্তৃক অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে জেলা গোয়েন্দা পুলিশ পুলিশের সদস্যগণ সহযোগিতা করেন। আরো ও উপস্থিত ছিলেন মৌলভীবাজার সিভিল সার্জন অফিসের জেলা সেনেটারী ইন্সপেক্টর দীপংকর ব্রহ্মচারী এবং ডা: ফারহানা হক শিমু। উক্ত অভিযানের নেতৃত্বে ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন।

অভিযানে সেবার মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ (অপারেশন রুমের) মধ্যে ও ফার্মেসীতে পাওয়া, অপারেশন থিয়েটারের যন্ত্রপাতি যথাযথভাবে সংরক্ষণ না করা, রিএজেন্টের উৎপাদন তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকা, লাইসেন্স নবায়ন না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে বরহাটে অবস্থিত সূর্যের হাসি ক্লিনিককে ১০ হাজার টাকা, বড়কাপনে অবস্থিত হাবিব হেলথ্ কেয়ার হাসপাতালকে ৫ হাজার টাকা, মোস্তফাপুর রোডে অবস্থিত নূরজাহান (প্রা:) হাসপাতালকে ১৫ হাজার টাকা, শ্রীমঙ্গল রোডে অবস্থিত মা-মনি (প্রা:) হাসপাতালকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে মোট ৪টি প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিককে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারি পরিচালক মো. আল আমিন জানান, সকল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে সরকারী নির্দেশনা মোতাবেক লাইসেন্স নবায়ন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। ন্যায্য দামে সেবা প্রাপ্তি নিশ্চিত করা এবং আইন মেনে স্বাস্থ্যসেবা পরিচালনার লক্ষ্যে অভিযান চলমান থাকবে বলেও জানান সহকারি পরিচালক আল আমিন।

১৯ বছর পর ৩১ই মে রায়পুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

মোঃ জ‌হির হো‌সেন, লক্ষ্মীপুর: ১৯ বছর পর মঙ্গলবার ৩১ই মে সকাল ১০টায় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২টি অধিবেশন ও সম্মেলন অনুষ্ঠিত হবে রায়পুর সরকারি মার্চেন্টস একাডেমী মাঠে।  অনুষ্ঠিত  এ সম্মেলনকে ঘিরে উজ্জীবিত হয়ে উঠেছেন নেতাকর্মী ও কাউন্সিলরগণ। উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন নিয়ে তৃণমূলের নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। সম্মেলন সফল করার সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।যদিও ১০ টি ইউনিয়ন ও পৌরসভার কাউন্সিলর তালিকা নিয়ে ক্ষুব্ধ নেতা -কর্মী সমর্থকরা।

২০০৩ সালের সেপ্টেম্বর মাসে ০৩ বছরের জন্য নির্বাচনের মাধ্যমে উপজেলা কমিটি গঠন করা হয়েছিল।  ২০১৩ সালে চার বার সম্মেলনের তারিখ ঘোষণা করা হলেও দলীয় কোন্দলের কারণে শেষ পর্যন্ত সম্মেলন করা যায়নি। সর্বশেষ ২০২২ সালের বর্ধিত সভায় জেলা আওয়ামীলীগের সভায় বিষয়টি গুরুত্বের সাথে আলোচনায় উঠে আসে।

পুরো উপজেলা জুড়ে বিরাজ করছে সাঁজ সাঁজ রব। মঙ্গলবার রায়পুর সরকারি মার্চ্চেন্টস একাডেমীর মাঠে সকাল ১০টায় এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের চেয়ে কাউন্সিল, কর্মী সমর্থকদের মাঝে হিসাব নিকাশ বেশি চলছে। চায়ের দোকান, দলীয় কার্যালয় ও সামাজিক যোগাযোগের মাধ্যমে নিজ নিজ নেতাদের পক্ষে প্রচারণা চালাচ্ছেন দলীয় নেতাকর্মীরা ।

রায়পুর পৌর মেয়র ও সাধারণ সম্পাদক প্রার্থী মেয়র গিয়াসউদ্দীন রুবেল ভাট সম্মেলন নিয়ে বলেন, ১৯ বছর পর সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। নেতা – কর্মীরা উজ্জীবিত। কেন্দ্রীয় নেতৃবৃন্দের পদচারণায় মুখরিত হবে উপজেলা আওয়ামীলীগ এর সম্মেলন।

সভাপতি পদে হেভিওয়েট দুই প্রার্থী এডভোকেট মিজানুর রহমান  মুন্সী এবং মামুনুর রশিদ আলোচনায় রয়েছেন।সাধারণ সম্পাদক পদে পদে প্রবীণদের সাথে ভোটযুদ্ধে নবীনরাও।

রায়পুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক প্রার্থী মারুফ বিন জাকারিয়া বলেন, ১৯ বছর ধরে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের দিয়ে আওয়ামীলীগ এর কর্মকাণ্ডের পরিধি ও ভোট বাড়েনি। তাই নতুন নেতৃত্বের আবির্ভাব জরুরী। নবীন ও শেখ হাসিনা বান্ধব নেতা তৈরিতে কাউন্সিলররা অর্থ নয় বিবেক দিয়ে সর্বোচ্চ চেষ্টা করবে।

উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি পদে যারা প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে তারা হলেন, মামুনুর রশীদ(এম,এ) বর্তমানে ভারপ্রাপ্ত সভাপতি, উপজেলা আওয়ামীলীগ। এড. মিজানুর রহমান মুন্সী(এম,এস,সি), সদস্য, উপজেলা ও জেলা আওয়ামীলীগ তিনি সাবেক সাঃ সম্পাদক, জেলা আইনজীবী সমিতি। যিনি আগের সম্মেলনে সভাপতি পদে মরহুম দুলাল চৌধুরীর সাথে ৩ ভোটে হেরেছেন।

সাইয়েদুল বাকিন ভূইয়া(এম,এ), সাবেক ছাত্রনেতা। বিশিষ্ট ব্যাবসায়ী, শিক্ষানুরাগী তিনি সাবেক বিমানমন্ত্রী শাহজাহান কামাল এমপির জামাতা।মামুনুর রশীদ (বি,এ), উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি (১৯৮৯-১৯৯১)। নবী মাহেনুর করিম মান্নু চৌধুরী (বি,এ)  কেন্দ্রীয় হকার্স লীগের নেতা। রায়পুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাঃ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বকুল চৌধুরীর সহোদর।

আলতাফ হোসেন হাওলাদার (বিএসসি), সাবেক উপজেলা চেয়ারম্যান, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান। সাবেক সভাপতি, ২ নং চরবংশী ইউনিয়ন।তবে বিদ্রোহী করে ক্ষমা পেলেও কাউন্সিলর করেনি নিজ ইউনিয়ন আওয়ামীলীগ কমিটি উপজেলা আওয়ামীলীগ সাবেক উপজেলা চেয়ারম্যান মাষ্টার আলতাফ হোসেন হাওলাদেরকে।তার প্রার্থীতা ঘোষণা করলেও কেন্দ্রীয় নেতৃবৃন্দের নতুন নির্দেশনার পরে নিস্তেজ হয়ে পড়েছেন রায়পুর আওয়ামীলীগ এর ভোটব্যাংক খ্যাত আলতাফ মাষ্টার।

সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন,  উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক হাজী ইসমাইল খোকন, জেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল হায়দার বাবুল পাঠান, সাংগঠনিক সম্পাদক কাজি নাজমুল কাদের গুলজার,যুগ্ম সাধারণ  সম্পাদক হারুনুর রশিদ,  বর্তমান মেয়র গিয়াস উদ্দীন রুবেল ভাট, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মারুফ বিন জাকারিয়া,যুবলীগের সাবেক আহবায়ক কামরুল হাসান রাসেল,  সাবেক ছাত্রলীগ নেতা শফিক খান ,ইউছুপ আজম সিদ্দিকী এবং সাজ্জাদুল ইসলাম তুষার  ১০ জন  মাঠে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন।

রিয়ালকে চ্যাম্পিয়নস লিগে সেরা দল মানতে নারাজ মেসি

স্পোর্টস ডেস্কঃ সেরা দল অনেক সময় শিরোপা জেতে না বলে মনে করেন লিওনেল মেসি। আর এই কথাটা তিনি বলেছেন চ্যাম্পিয়নস লিগ নিয়ে। ইউরোপ সেরা রিয়াল মাদ্রিদকে তিনি এবারের চ্যাম্পিয়নস লিগের সেরা দল মনে করেন না।

সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, টুর্নামেন্টের সেরা দলই যে শিরোপা জিতবে ব্যাপারটা আসলে তেমন নয়। চ্যাম্পিয়নস লিগ পুরোপুরি নির্ভর করে বিভিন্ন পরিস্থিতিতে কী ধরনের খেলা খেলছে সেটির ওপর। কিছু নির্দিষ্ট মুহূর্ত আছে যেখানে আপনার সঙ্গে অন্যের মানসিক লড়াই থাকবে আর সেটি জিততে হবে। আর এই ধরনের পরিস্থিতিতে সামান্য ভুলের মাশুল দিতে হয়। ওই পরিস্থিতিগুলো নিয়ে যে দলের প্রস্তুতি সবচেয়ে ক্ষুরধার হয় চ্যাম্পিয়নস লিগ তারাই জিততে পারে।

সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়ন্স লিগে ১-০ গোলে পিএসজির কাছে প্রথম লেগে হেরে যায় রিয়াল মাদ্রিদ। তবে দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ায় তারা। সান্তিয়াগো বার্নাব্যুতে বেনজেমার হ্যাটট্রিকেই সে ম্যাচ ৩-১ গোলে জিতে দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায় রিয়াল। এদিকে রিয়ালের কাছে সেই ম্যাচে হারের পর দলের খেলোয়াড়রা আঘাত পেয়েছেন বলে জানান মেসি। আর্জেন্টাইন এই  তারকা বলেন, রিয়াল সে ম্যাচে তাদের শেষ করে দিয়েছিল। সে ম্যাচের ফল তাদের জন্য বিরাট একটা আঘাত ছিল।

উল্লেখ্য, দীর্ঘ ২১ বছর মেসি রিয়াল এর বিপক্ষে অনেক ম্যাচ খেলেছেন বার্সেলোনার হয়ে। তবে প্রথম লেগে ন্যূনতম ব্যবধানে জয়ের পর দ্বিতীয় লেগে যে এমন কিছু হতে যাচ্ছে তা জানতেন তিনি। মেসি বলেন, তিনি আগেই জানেন রিয়াল মাদ্রিদ কী জিনিস! তিনি জানতেন যে এমনটা হতে পারে।

 

আইপিএলের মঞ্চে মুক্তি পেল আমির খানের ‘লাল সিং চাড্ডা’র ট্রেলার

বিনোদন ডেস্কঃ অবশেষে বহুল আলোচিত সিনেমা ‘লাল সিং চাড্ডা’র ট্রেলার মুক্তি দিয়েছেন বলিউড অভিনেতা আমির খান। গত রবিবার (২৯ মে) আইপিএলের ফাইনাল ম্যাচের বিরতিতে প্রকাশ করা হয় ট্রেলারটি।

২০২১ সালের ১৬ সেপ্টেম্বর ‘লাল সিং চড্ডা’ ছবির শুটিং শেষ হয়। তারপর থেকে ট্রেইলারের অপেক্ষায় ছিলেন দর্শকরা। আইপিএলের ফাইনাল ম্যাচ চলাকালেই ট্রেইলার প্রকাশ হবে এমন প্রতিশ্রুতিও দেন আমির খান। আর সেই প্রতিশ্রুতি রেখেই গত রবিবার রাতে টেলিভিশনের পর্দায় ট্রেইলারটি দেখানো হয়। পরবর্তীতে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি আপলোড করা হয়।

২ মিনিট ৪৫ সেকেন্ডের ভিডিওতে লাল সিং চাড্ডার আকর্ষণীয় কিছু ঝলক তুলে ধরা হয়েছে। সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন আমির। প্রকাশের পর থেকে সিনেমাপ্রেমীদের আলোচনার কেন্দ্রে রয়েছে ট্রেলারটি। আমির ভক্তদের অনেকেই ট্রেলারের প্রশংসা করছেন। আবার অনেকেই হতাশা প্রকাশ করছেন।

হলিউডের টম হ্যাঙ্কস অভিনীত ‘ফরেস্ট গাম্প’ সিনেমার হিন্দি রিমেক ‘লাল সিং চাড্ডা’। ভারতীয় দর্শকদের জন্য উপযোগী করে তৈরি করা হয়েছে এই সিনেমার কাহিনি। সিনেমাটিতে আমিরের সঙ্গে দেখা যাবে কারিনা কাপুরকে। এছাড়া গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী তারকা নাগা চৈতন্য। আগামী ১১ আগস্ট সকল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।