ইউক্রেনে রুশ বোমা হামলায় ফরাসি সাংবাদিক নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের লুহানস্কে রাশিয়ার চালানো বোমা হামলায় ৩২ বছর বয়সী ফরাসি সাংবাদিক ফ্রেডেরিক লেক্লারক-ইমহফ নিহত হয়েছেন। গতকাল সোমবার (৩০ মে) পূর্ব ইউক্রেন থেকে সরিয়ে নেওয়ার সময় বেসামরিক নাগরিকদের বহনকারী একটি গাড়িতে রাশিয়ার বোমা আঘাত হানলে তার মৃত্যু হয়।

বার্তা সংস্থা রয়টার্স ফরাসি ও ইউক্রেনীয় কর্মকর্তাদের বরাত দিয়ে আজ মঙ্গলবার (৩১ মে) এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানায়, রুশ হামলায় প্রাণ হারানো ফরাসি সাংবাদিক ফ্রেডেরিক লেক্লারক-ইমহফ নিউজ চ্যানেল বিএফএম টেলিভিশনে কাজ করতেন। টেলিভিশনটি জানিয়েছে, ফ্রেডেরিক গত ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পেশাগত দায়িত্বপালনের জন্য দ্বিতীয়বার ইউক্রেনে গিয়েছিলেন। পেশাগত দায়িত্বপালনের জন্যই তিনি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর সেভেরোদোনেতস্কের কাছে অবস্থান করছিলেন।

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ তার সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম টুইটারে দেওয়া এক বার্তায় বলেন, ফ্রেডেরিক লেক্লারক-ইমহফ যুদ্ধের বাস্তবতা দেখানোর জন্যই ইউক্রেনে ছিলেন। রাশিয়ার সামরিক বাহিনীর বোমা হামলা থেকে বাঁচতে বেসামরিক নাগরিকদের নিয়ে একটি বাসে করে পালানোর সময় তিনি মারাত্মকভাবে আহত হন।

এরপরেই ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কোলোনা তার টুইটারে জানায়, ফ্রেডেরিক তার দায়িত্ব পালনের সময় রাশিয়ার বোমা হামলায় নিহত হয়েছেন। তিনি ফরাসি সাংবাদিক ফ্রেডেরিকের নিহতের সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, ইউক্রেন সংঘাত নিয়ে প্রতিবেদন করতে গিয়ে এ পর্যন্ত অন্তত ৮ জন সাংবাদিক নিহত হয়েছেন।

 

কমলগঞ্জে প্রবাসীর স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ভেড়াছড়া গ্রামের দুবাই প্রবাসি রহমান মিয়া স্ত্রী রোকসানা আক্তার (২৫) কে নিজ ঘরে জোরপূর্বক ভাবে ধর্ষণ করেছে একই গ্রামের রহমান মিয়া পুত্র মোঃ সোয়েব মিয়া (২৮)। এ বিষয়ে গত ২৯ এপ্রিল কমলগঞ্জ থানা (মামলা নং১৯) নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।
মামলার বিবরণে জানা গেছে, আমি একজন সহজ সরল গ্রামের মহিলা। আমার স্বামী বিগত ১৪ মাস যাবত জীবিকার তাগিতে দুবাই দেশে বসবাস করছেন। বাড়িতে আমার ১ছেলে ও ১মেয়ে নিয়ে বসবাস করিয়া আসতেছি। মোঃ সোয়েব মিয়া অত্যান্ত খারাপ প্রকৃতির লোক। আমাদের বাড়ীর সামনে মোঃ সোয়েব মিয়া ১টি মুদি দোকান রয়েছে। মোঃ সোয়েব মিয়া প্রায় সময় আমাদের বাড়ীতে আসা যাওয়া করত। গত ১০ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে আমার বাড়িতে আসিয়া আমার ইচ্ছার বিরুদ্ধে মোঃ সোয়েব মিয়া জোরপূর্বক ধর্ষণ করে। আমাকে প্রাণে হত্যার ভয়ভীতি প্রদর্শন করিয়া বলে যে, আমি যদি উক্ত বিষয়ে কাউকে কিছু বলি তাহলে আমার বাচ্চাদের হত্যা করে ফেলবে। মোঃ সোয়েব মিয়া আমাকে হত্যার ভয়ভীতি প্রদর্শন করিয়া একাধিক বার জোরপূর্বক ধর্ষণ করে। আমাকে জোরপূর্বক ধর্ষণের ফলে আমি ২মাসের গর্ভধারণ করে ফেলি। গত ১৫ এপ্রিল আমাকে গর্ভনষ্ট করার জন্য ২টি ট্যাবলেট জোর করে খাইয়ে দেয়। ট্যাবলেট খাওয়ার ফলে গত ১৮ এপ্রিল সকাল ১০ঘঠিকার সময় হঠাৎ আমার রক্তক্ষরণ হইতে থাকিলে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার আমার অবস্থা আশংকা জনক দেখে কর্তব্যরত  চিকিৎসক মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করেন। আমাকে গর্ভনষ্ট করার ট্যাবলেট খাওয়ানোর ফলে আমার ২মাসের গর্ভ নষ্ট হয়ে যায়।
মোঃ সোয়েব মিয়ার বিরুদ্ধে রয়েছে আরো একাদিক মামলা রয়েছে। সেই মামলা গুলোতে বর্তমানে জামিনে আছে সে।
এ বিষয়ে কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোঃ আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে বলেন, পলাতক আসামী মোঃ সোয়েব মিয়া’কে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে পুলিশি জোর অভিযান চলছে। অতি শীঘ্রই আসামিকে গ্রেপ্তারের আওতায় আনার জন্য তৎপর আছে কমলগঞ্জ থানা পুলিশ।

নেত্রকোনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত

নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মনোনীত হয়েছেন নেত্রকোণার ঐতিহ্যবাহী সবচেয়ে বৃহৎ বিদ্যাপীঠ দত্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম শাহজাহান কবির। ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার মো: আব্দুল গফুর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ উপলক্ষ্যে সারা দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানের সফলতার জন্য শিক্ষা প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের কৃতিত্ব তোলে ধরতে এই প্রতিযোগিতার আয়োজন করে শিক্ষা মন্ত্রণালয়। প্রথমে প্রতিষ্ঠান, তারপর উপজেলা ও পরিশেষে জেলা পর্যায়ে এই প্রতিযোগিতা বিবেচনা করা হয়। জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের সমন্বয়ে গঠিত বাছাই কমিটি শিক্ষাগত যোগ্যতা, শিক্ষকতার অভিজ্ঞতা, বিষয়ভিত্তিক জ্ঞান ও নিষ্ঠা, সৃজনশীল প্রশ্নপত্র তৈরির দক্ষতা, সহযোগিতার প্রবণতা, চারিত্রিক দৃঢ়তা ও সততা, শৃঙ্খলাবোধ, পেশাগত গবেষণামূলক সৃজনশীল প্রকাশনাসহ নানাবিধ বিষয় বিবেচনা করে তাকে এ সম্মান প্রদান করা হয়।

সংবাদটি নিশ্চিত হওয়ার পর থেকে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীসহ অভিভাবকগণ তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।

উল্লেখ্য, এবিএম শাহজাহান কবির ১৯৯৬ সালে সহকারি শিক্ষক হিসাবে দত্ত উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন। ২০১১ সালে তিনি সহকারী প্রধান শিক্ষক পদে পদোন্নতি পান। ২০১৩ সালে তিনি প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব লাভ করেন। তিনি প্রধান শিক্ষক হওয়ার পর বিদ্যালয়ের অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়।

রাণীশংকৈলে মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ “বিজয়ের ময়দানে রাণীশংকৈল” বইয়ের মোড়ক উন্মোচন

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা স্টিভ কবিরের উদ্যোগে ও সম্পাদনায় এবং উপজেলা পরিষদের সহযোগিতায় সোমবার ৩০ মে দুপুর ১২ টায় পরিষদ সভাকক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ “বিজয়ের ময়দানে রাণীশংকৈল” বইয়ের মোড়ক উম্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহাবুবুর রহমান।

রাণীশংকৈল উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের ৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, যুদ্ধকালীন তাদের পরিবারদের প্রতি নির্যাতন এবং বীরাঙ্গনাদের প্রতি যুদ্ধকালীন পাশবিক অত্যাচার এসব বিষয় নিয়ে তাদের কাছ থেকে লিখিত পান্ডলিপি নিয়ে এই বইটি প্রকাশিত।

পরে আয়োজিত অনুষ্ঠানে ইউএনও স্টিভ কবিরের সভাপতিত্বে গেস্ট অব অনার হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার
আজম মুন্না, বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আ.লীগ সভাপতি সইদুল হক, পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান,ভাইস-চেয়ারম্যান শেফালী বেগম, আ.লীগ সম্পাদক তাজউদ্দীন আহাম্মেদ,পৌর আ.লীগ সভাপতি জাহাঙ্গীর আলম।

আরও বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, আব্দুল মোতালেব, রিয়াজুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, প্রেসক্লাব আহবায়ক কুসমত আলী।

এছাড়াও বীর মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা, ইউপি চেয়ারম্যানবৃন্দ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। শেষে বীর মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা, সংবাদকর্মী ও আমন্ত্রিত অতিথিদের মাঝে একটি করে বই দেয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারি অধ্যাপক প্রশান্ত বসাক।

‘জায়ান্ট জার্সি’ নিয়ে গিনেস রেকর্ডে আইপিএল !

স্পোর্টস ডেস্কঃ বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট জার্সি বানিয়ে গিনেস বুকে নাম লেখালো আইপিএল। জায়ান্ট এই জার্সিটি ফাইনালের আগে আহমেদাবাদে ১ লাখ দর্শকের সামনে উন্মোচন করা হয়। বিশ্বের বৃহত্তম এই জার্সি নিয়ে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছে আইপিএল।

বিশ্বের সবচেয়ে বৃহৎ এই ক্রিকেট জার্সি প্রদর্শিত করা হয় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল শুরুর আগে। জার্সিটি লম্বায় ৬৬ মিটার এবং চওড়ায় ৪২ মিটার। ম্যাচ শুরুর আগে বিশাল এই জার্সিটি মাঠে বিছিয়ে রাখা হয়। বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলি ও সেক্রেটারি জয় শাহ এই জার্সির জন্য পাওয়া গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডের প্রশংসাপত্রটি ফাইনালের মঞ্চে গ্রহণ করেন।

জার্সিটির সামনের অংশের বুকের বাম পাশে দেয়া হয়েছে বিসিসিআইয়ের লোগো আর ডান পাশে আছে আইপিএলের লোগো। আর মাঝখানে আইপিএলের পনেরো বছর উদযাপন উপলক্ষে ‘১৫ ইয়ারস অব আইপিএল’ লেখা। আর নিচের অংশতে দশটি আইপিএল দলের প্রতীক দেয়া হয়েছে।

“ডক্টর স্ট্রেঞ্জ” মুভি মার্ভেল এর সেরার সেরা

বিনোদন ডেস্কঃ ব্যবসার দিক থেকে ২০২২ এর সেরা ছবি ‘ডক্টর স্ট্রেঞ্জ’। ব্যাটম্যানকে হারিয়ে সেরার সেরা এবার মারভেল এর এই মুভি। ছবিটি বক্স অফিসে প্রায় ৭০১ কোটির কাছাকাছি আয় করে ফেলেছে।

বেনেডিক্ট কাম্বারব্যাচ ও এলিজাবেথ ওলসেন অভিনীত ‘ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্যা মাল্টিভ্যারস অফ ম্যাডনেস’ মুভিটি পরিচালনা করেন স্যাম রাইমি। গত মার্চে ডিসি-র ‘দ্যা ব্যাট্ম্যান’ ছবিটি রিলিজ করেছিল। বিশ্বজুড়ে এই ছবি বক্স অফিসে ৭৬৯ মিলিয়ন মার্কিন ডলার ব্যবসা করেছিল। সেই ছবির জনপ্রিয়তাকে ফিকে করে প্রথম স্থান দখল করল এবার ‘ডক্টর স্ট্রেঞ্জ’।

মার্ভেল -এর এই ছবি ‘স্পাইডার ম্যানঃ নো ওয়ে হোম’ এর পর থেকেই শুরু হয়। এই ছবিটিতে ডিসনে- এর সিরিজ ‘ওয়ান্ডাভিশন’ এর সঙ্গেও এই ছবির খানিকটা সংযোগ রয়েছে। আমেরিকান এই সুপারহিরো ফিল্ম এখনও বড়পর্দায় বেশ ভালো ব্যবসা করে চলেছে।

আন্তর্জাতিক এক সংবাদমাধ্যমের রিপোর্ট থেকে জানা যায়, শুধুমাত্র আমেরিকায় ৩৫০ মিলিয়ন মার্কিন ডলারের ব্যবসা করেছে ‘ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্যা মাল্টিভ্যারস অফ ম্যাডনেস’ ছবিটি। আর বাকি দেশগুলো থেকে ৪৬৫ কোটি টাকা আয় করেছে। অর্থাৎ মোট প্রায় ৭০১ কোটির কাছাকাছি আয় করেছে এই ছবি। , আগামী কয়েকদিনের মধ্যে ৯৫০ মিলিয়ন মার্কিন ডলার আয় করে ফেলবে এই ছবিটি। তবে চলচ্চিত্র বিশেষজ্ঞদের মতে ছবিটি ব্যবসার দিক থেকে বিলিয়নের কোটা স্পর্শ করতে পারবে কিনা সেটাই দেখার বিষয় এখন।

মার্ভেল ম্যানিয়া-র ডক্টর স্ট্রেঞ্জ ২ সারাবিশ্বে স্টার মার্কস নিয়ে পাশ করেছে। আর এই কারণেই বক্স অফিসে প্রায় ৬ হাজার কোটি টাকার ব্যবসা করতে পেরেছে এই ছবি। ফ্যান্টাসি, হরর, দুর্দান্ত ভিজুয়াল এফেক্ট আর সুপারহিরোদের মধ্যেকার দ্বন্দ্ব সবকিছু একসাথে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন এই মুভিতে তিনি। আর সেই কারণেই এত সহজে প্রথম স্থান দখল করতে পেরেছে এই ছবি।

 

ব্রাজিলে বন্যা-ভূমিধসে মৃত্যু সংখ্যা বেড়ে ৫৭

আন্তর্জাতিক ডেস্কঃ লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের উত্তর পূর্বাঞ্চলে ভারী বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা এ পর্যন্ত ৫৭ জনে দাঁড়িয়েছে। দেশটির সরকার গতকাল রোববার জানিয়েছে, শতাধিক মানুষ নিখোঁজ কিংবা মারা গেছে বলে তারা নিশ্চিত হতে পেরেছে। দেশটির পার্নামবুকো ও আলাগোসের প্রধান দুই শহরে গত কয়দিনে টানা বৃষ্টিপাত আর বন্যায় এসব মৃত্যুর ঘটনা ঘটে।

ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো এক টুইট বার্তায় সোমবার সকালে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত পারনামবুকোর রাজধানী রেসিফে পৌঁছানোর কথা জানিয়েছেন। ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে তাদের সরকার সশস্ত্র বাহিনীসহ সব উপায় ব্যবহার করছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট।

দেশটির ফেডারেল সিভিল ডিফেন্স সার্ভিসের এক টুইটে বলা হয়েছে, রোববার বিকেল পর্যন্ত উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য পারনামবুকোতে ৫৬ জন এবং প্রতিবেশী রাজ্য আলাগোয়াসে আরও একজন মারা গেছেন। পারনামবুকোতে আরো ৫৬ জন নিখোঁজ রয়েছেন।

ব্রাজিলের সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ এক টুইট বার্তায় জানায়, পার্নাম্বুকো রাজ্যের ৭৬০ জন মানুষকে অন্যত্র আশ্রয় নিতে বলা হয়েছে।

রাজ্য সিভিল ডিফেন্সের নির্বাহী সচিব লেফটেন্যান্ট কর্নেল লিওনার্দো রদ্রিগেস ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিওতে জানান, রাজ্যে প্রায় ৩২ হাজার পরিবার ভূমিধস বা বন্যার ঝুঁকিপ্রবণ এলাকায় বসবাস করছে। রেসিফ শহরের স্কুলগুলো বন্যাদুর্গত এলাকার মানুষের আশ্রয়ের জন্য খুলে দেয়া হয়েছে। ওই অঞ্চলের আরেক রাজ্য আলাগোয়াসে শুক্রবার নদীর পানি উপচে সৃষ্ট বন্যায় ভেসে গিয়ে দুজনের মৃত্যু হয়েছে। গত কয়েক দিনের ভারী বৃষ্টির প্রভাবের কারণে আলাগোয়াসে রাজ্য সরকারের পক্ষ থেকে ৩৩টি পৌর এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

পার্নাম্বুকো ওয়াটার অ্যান্ড ক্লাইমেট এজেন্সি জানিয়েছে, রাজ্যে বৃষ্টি অব্যাহত থাকলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

আন্তর্জাতিক গণমাধ্যমের বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা যায়, বন্যায় বহু ঘরবাড়ি, রাস্তাঘাট ও স্থাপনা পানিতে ডুবে গেছে। ঘরবাড়ি ভেঙে পড়েছে। ঘটেছে ভূমিধসের ঘটনাও।

উল্লেখ্য, এবারের বন্যা নিয়ে গত পাঁচ মাসে দেশটিতে চার বার বড় ধরনের বন্যা দেখা দিয়েছে। ঘন ঘন বন্যার কারণে ব্রাজিলের নিম্ন আয়ের মানুষের জন্য স্থাপিত শহরগুলোর পরিকল্পনা নিয়ে প্রশ্ন উঠেছে। গেল ডিসেম্বরের শেষ এবং জানুয়ারির শুরুর দিকে ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলের বাহিয়া রাজ্যে বৃষ্টিপাতের কারণে কয়েক ডজন মানুষের মৃত্যু হয়। বাস্তুচ্যুত হয় ১০ হাজার মানুষ।

দেবীদ্বারে ইউপি সদস্য প্রার্থীর বাড়িতে ২ দফা ডাকাতি, ১০ লক্ষাধিক টাকার মালামাল লুটসহ আহত ১৬

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ কুমিল্লার দেবীদ্বারে দূর্ধর্ষ ডাকাতি ১৫/১৬জনকে কুপিয় জখম, নগদ টাকা স্বর্নাল্কারসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট হওয়ার সংবাদ পাওয়া গেছে। ডাকাতির ঘটনাটি ঘটে গত শনিবার দিবাগত রাত ১টা ৩০ মিঃ থেকে ২টা পর্যন্ত সময়ে, উপজেলার ভাণী ইউনিয়নের সাহারপাড় গ্রামের খন্দকার বাড়ির ইউপি সদস্য প্রার্থী আবুল খায়েরের বাড়িতে।

স্থানীয়, ভোক্তভোগী ও পুলিশ জানান, ১৫ থেকে ২৮ বছর বয়সী মুখুশ ও কালো গেঞ্জী প্যানট পরিহিত দেশীয় অস্ত্র নিয়ে প্রায় ২০/২৫ জনের একটি ডাকাতদল খন্দকার বাড়ির আব্দুল আলিম খন্দকার,আব্দুর রাজ্জাক খন্দকার, আক্তারুজ্জামান খন্দকার ও মোস্তফা খন্দকারসহ ৪ পরিবারের ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে লুটপাট চালায়। এসময় বাড়ির লোকদের হাত- পা বেঁধে নগদ ২ লক্ষ ৫০ হাজার টাকা, ১২ ভরি স্বর্ন ও অন্যান্যন্য মালামালসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এসময় বাড়ির লোকজন চিৎকার শুরু করলে নারী, পুরুষ ও শিশুদের কুপিয়ে জখম করে ডাকাতদল পালিয়ে যায়।

টহলরত পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের প্রথমে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে মারাত্মক আহত আব্দুল আলীম(৬৫), অবসরপ্রাপ্ত সেনা সদস্য মাহববুল আলম খন্দকার(৫৫), সফিকুল ইসলাম ভূইয়া (৪৮), নাজিম উদ্দিন ভূইয়া (৪২), তানভির আহমেদ শান্ত খন্দকার(২৩), শান্ত’র বড় বোন আফনা আসনিক নুপুর(২৫), সান্তর মা’ সামসুন্নাহার (৪২), আয়শা বেগম(৬০)সহ ৬জনকে কুমিল্লা ট্রমা হাসপাতালে ভর্তি করা হয়। অপর আহত গাফ্ফার উদ্দিন খন্দকার(৪৫), রাজ্জাক খন্দকার(৬৫), সূর্যপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তফা খন্দকার ও মিসেস খন্দকারসহ অন্যান্যদের চান্দিনা হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হয়।

ডাকাতের কবলে পড়া আসন্ন ভাণী ইউপি নির্বাচনে সদস্য প্রার্থী আবুল খায়ের খন্দকার জানান, গত বৃহস্পতিবার রাতে আমাদের বাড়িতে ডাকাতি হয়েছিল। আমার ঘর থেকে ১৪ হাজার টাকা ও ২টি মোবাইল নিয়ে যায়। টহল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে যান। গত রাতে আবারো আমাদের বাড়িতে ৪ পরিবারের লোকদের কুপিয়ে যখম করে নগদ টাকা, স্বর্নালংকার ও অন্যান্য মালামালসহ প্রায় ১০/১২ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়, ওই টাকার মধ্যে আমার নির্বাচনী পোষ্টারের ৭০ হাজার টাকাও ছিল। আহতদের মধ্যে ৬জনকে মুমুর্ষবস্থায় ট্রমা হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যপারে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ মারুফ রহমান রোববার বিকেলে ডাকাতি হওয়া ঘটনাস্থল থেকে মোবাইল ফোনে ডাকাতির সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় এখনো মামলা হয়নি। গত রাতে ২০/২৫ জনের একটি ডাকাত দল ডাকাতিকালে সংবাদ পেয়ে দেবীদ্বার সার্কেল এএসপি আমিরুল্লাহ স্যারসহ আমরা ঘটনাস্থলে যেয়ে ডাকাতদের ধাওয়া করি। ডাকাতরা বিলের উপর দিয়ে ইলিয়েটগঞ্জের দিকে পালিয়ে যায়। পরে আহতদের আমাদের ভ্যানে করে স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা সেবা দেয়ার ব্যবস্থা করি।

বিশ্বের ২৩ দেশে ছড়িয়েছে মাঙ্কিপক্স

আন্তর্জাতিক ডেস্কঃ এখন পর্যন্ত মাঙ্কিপক্স বিশ্বের ২৩ দেশে ছড়িয়েছে। এসব দেশে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন আড়াই শতাধিক মানুষ। এছাড়া আরো শতাধিক মানুষ সংক্রামক এই ভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে। মাঙ্কিপক্সে আক্রান্ত রোগীদের বেশিরভাগকেই যুক্তরাজ্য, স্পেন এবং পর্তুগালে শনাক্ত করা হয়েছে। এই পরিস্থিতিতে মাঙ্কিপক্স ভাইরাসটি সামগ্রিকভাবে জনস্বাস্থ্যের ওপর মাঝারি মাত্রার ঝুঁকি তৈরি করেছে বলে গতকাল রোববার জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

আজ সোমবার সংবাদমাধ্যম রয়টার্স তাদের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ডব্লিউএইচও জানিয়েছে, মাঙ্কিপক্স রোগের ভাইরাস যদি হিউম্যান প্যাথোজেন বা মানব রোগজীবাণু হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে এবং এরপর সেটি ছোট শিশু ও গুরুতর রোগের ঝুঁকিতে থাকা ব্যক্তিদের মধ্যে ছড়িয়ে পড়তে শুরু করে তাহলে সেটি বড় ধরনের জনস্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি করতে সক্ষম হবে। এদিকে গত ২৬ মে পর্যন্ত মাঙ্কিপক্স ভাইরাস ডব্লিউইচও এর ২৩টি সদস্য দেশে ছড়িয়ে পড়েছে। এসব দেশ ও অঞ্চলে মোট ২৫৭ জন মাঙ্কিপক্সে আক্রান্ত বলে নিশ্চিত হওয়া গেছে এবং প্রায় ১২০ জন সন্দেহভাজন রোগীর তথ্য পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত ভাইরাসে আক্রান্ত রোগীদের প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি।

ডব্লিউএইচও আরো জানিয়েছে, পর্যবেক্ষণ সম্প্রসারিত করা হলে মাঙ্কিপক্সে আক্রান্ত আরো রোগী খুঁজে পাওয়া যাবে। মাত্র কয়েক সপ্তাহ আগে মানুষের শরীরে এ ভাইরাসের সংক্রমণ শুরু হয়েছে। এছাড়া মাঙ্কিপক্সকে মধ্য পর্যায়ের সংক্রামক রোগ হিসেবে চিহ্নিত করেছে সংস্থাটি। মাঙ্কিপক্স মূলত গুটিবসন্ত বা চিকেনপক্স গোত্রেরই রোগ। তবে, এটি গুটিবসন্তের থেকে কম মারাত্মক, মৃত্যুর হার ৪ শতাংশেরও নিচে। বেশিরভাগ রোগীই কয়েক সপ্তাহের মধ্যে চিকিৎসা ছাড়াই সুস্থ হয়ে ওঠে। মূলত এক জন অন্য জনের ঘনিষ্ঠ সংস্পর্শে এলে বিশেষ করে ত্বক থেকে ত্বকের সংস্পর্শে এলে এই রোগ ছড়িয়ে পড়ে। এছাড়াও এখনও পর্যন্ত যারা মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন তাদের সংক্রমণ বা উপসর্গগুলো সাধারণত বেশ মৃদু। তবে, এর আগে কখনও আফ্রিকার বাইরে মহামারি আকারে এই রোগ ছড়াতে দেখা যায়নি।

উল্লেখ্য, মাঙ্কিপক্স ভাইরাসটি মধ্য ও পশ্চিম আফ্রিকার প্রত্যন্ত অঞ্চলে সবচেয়ে বেশি দেখা যায়। এই ভাইরাস মানুষের মধ্যে সহজে ছড়িয়ে পড়ার প্রবণতা নেই এবং অসুস্থতা সাধারণত হালকা হয়। যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের মতে, ভাইরাসে আক্রান্ত বেশিরভাগ মানুষ কয়েক সপ্তাহের মধ্যেই সুস্থ হয়ে ওঠেন।

রাজধানীর হাতিরঝিলে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর হাতিরঝিল এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবক নিহত হয়েছেন। এর মধ্যে শাহীন (২০) নামে এক যুবকের নাম জানা গেলেও অন্যজনের পরিচয় এখনো অজ্ঞাত বলে পুলিশ জানিয়েছে।

আজ সোমবার (৩০ মে) সকাল ১০টার দিকে মগবাজার-মধুবাগ সংলগ্ন হাতিরঝিল ওভার ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে।

হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) মেজবা উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) মেজবা উদ্দিন বলেন, মগবাজার-মধুবাগ সংলগ্ন হাতিরঝিল ওভার ব্রিজ থেকে দ্রুত গতিতে আসা মোটরসাইকেলটি নামার সময় ব্রিজের ঢালে আইল্যান্ডের সঙ্গে বাড়ি খেয়ে উল্টে। এতে করে মোটরসাইকেল থাকা দুই যুবক ছিটকে রাস্তা পড়ে। ফলে ঘটনাস্থলেই শাহীন মারা যায় ও অজ্ঞাতপরিচয়ে যুবক মারাত্মক আহত হয়। পরে আহত যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, শাহীনকে মৃত অবস্থায় আনা হয়েছিল। অন্য অজ্ঞাত পরিচয়ের  যুবককে গুরুতর আহত অবস্থায় আনা হয়। দুর্ঘটনায় তার মাথা থেতলে গিয়েছে। অল্প কিছুক্ষণ পর ওই যুবকও মারা গেছে। ময়নাতদন্তের জন্য হাতিরঝিল থানা পুলিশ শাহীনের মরদেহ শহীদ সোহ্‌রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে গেছে।