দুবাইয়ের বুর্জ খলিফার দ্বিগুণ বড় গ্রহাণু ধেয়ে আসছে পৃথিবীর দিকে

বিজ্ঞান ডেস্কঃ এবার দুবাইয়ের বুর্জ খলিফার দ্বিগুণ এবং দিল্লির কুতুব মিনারের চেয়ে ২৪ গুণ বেশি বড় গ্রহাণু ধেয়ে আসছে পৃথিবীর দিকে বলে জানালো নাসা।

নাসার সেন্টার ফর নিয়ার আর্থ অবজেক্ট স্টাডিজের (সিএনইওএস) মতে, আগামী ২৭ মে একটি দৈত্যাকার গ্রহাণু পৃথিবীর খুব কাছে দিয়ে যেতে চলেছে। এই গ্রহাণু বুর্জ খলিফার আকারের প্রায় দ্বিগুণ এবং কুতুব মিনারের চেয়ে ২৪ গুণ বড়। যদিও ভয়ের কিছু নেই বলে জানানো হয়েছে।

এই গ্রহাণুটির নাম দেওয়া হয়েছে ৭৩৩৫ (১৯৮৯ জেএ), যা পৃথিবী থেকে প্রায় ৪০ লাখ কিলোমিটার দূরে থাকবে। এই দূরত্ব পৃথিবী ও চাঁদের মধ্যকার গড় দূরত্বের চেয়ে প্রায় ১০ গুণ বেশি। তবুও গ্রহাণুটির বিশাল আকার (১.৮ কিলোমিটার ব্যাস) ও পৃথিবী থেকে এর দূরত্ব দেখে নাসা এটিকে ‘সম্ভাব্য বিপজ্জনক’ বিভাগের আওতায় ফেলেছে। এর মানে হলো- যদি কখনো এই গ্রহাণুটির কক্ষপথ পরিবর্তিত হয় তবে এটি আমাদের পৃথিবীর জন্য বিশাল ক্ষতি হতে পারে।

নাসার মতে, ৭৩৩৫ (১৯৮৯ জেএ) পৃথিবীর সবচেয়ে বড় গ্রহাণু যা পৃথিবীর কাছাকাছি আসে। বিজ্ঞানীদের অনুমান, ঘণ্টায় প্রায় ৭৬ হাজার কিলোমিটার বেগে ধেয়ে আসছে এই গ্রহাণু। ২০৫৫ সালের ২৩ জুনের আগে এই গ্রহাণু পৃথিবীর কাছাকাছি আসবে না। এই গ্রহাণুটি পৃথিবীর ২৯ হাজার এরও বেশি নিয়ার অবজেক্টস (এনইও) এর মধ্যে একটি যা নাসা প্রতি বছর ট্র্যাক করে। এনইও একটি জ্যোতির্বিজ্ঞানের বস্তু যা পৃথিবীর কক্ষপথের প্রায় ৪.৮ মিলিয়ন কিলোমিটারে আসে। এই বস্তুগুলোর বেশিরভাগই খুব ছোট। কিন্তু নাসা বলছে, ৭৩৩৫ (১৯৮৯ সালের জেএ) এনইও’র চেয়ে ৯৯ শতাংশ বড়।

কক্সবাজারের ইনানী বিচ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের সমুদ্র সৈকত থেকে এক অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৪ মে) সকাল ১০ টার দিকে ইনানী বীচের শফির বিল প্রাইমারি স্কুলের পশ্চিম পয়েন্ট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। জেলেরা মাছ শিকার করতে গেলে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ইনানী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) অলিউর রহমান জানান, সকালে জেলেরা মাছ শিকার করতে গেলে সাগরের তীরে মরদেহটি পড়ে থাকতে দেখে। পরে স্থানীয়দের খবর দিলে তারা আমাদের জানায়। ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি।

তিনি আরো জানান, লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

দেশে তাপমাত্রা বৃদ্ধি নিয়ে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস

সিএনবিডি ডেস্কঃ দেশে তাপমাত্রা বৃদ্ধি নিয়ে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস। আগামী দুদিন দেশের কয়েকটি জেলায় তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। আজ মঙ্গলবার আবহাওয়া অফিস এ কথা জানিয়েছে।

আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, রাজশাহী, খুলনা ও যশোর জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে। একই সঙ্গে এসব জায়গায় তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। আগামী দুদিন আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। তবে আগামী পাঁচ দিন বৃষ্টির প্রবণতা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।

পার্বতীপুরে ল্যাম্ব হাসপাতাল কতৃক টর্নেডো কবলিত ১০ পরিবারকে সহায়তা প্রদান

অলিউর রহমান মিরাজ, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ১০ নং হরিরামপুর ইউনিয়নের শকুরডাঙ্গা গ্রামের টর্নেডো কবলিত ১০ টি অতিদরিদ্র পরিবারকে ঘর মেরামতের জন্য ১১৫০০ ( এগারো হাজার পাঁচশত) টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

উল্লেখ যে, পূর্বে টর্নেডো সংঘটিতর পর পরেই ল্যাম্ব হতে কবলিত পরিবার গুলোর মধ্যে খাবারের জন্য ২ হাজার করে টাকা সাময়িক সহায়তা প্রদান করা হয়েছিল।

উক্ত বিতরণ অনুষ্ঠানে সিসিটি ও এসিটি প্রজেক্ট ম্যানেজার – উৎপল মিন্ জ, সিএইচডিপি এডমিন ও লজিস্টিক অফিসার-আলফ্রেড হাসদা, ল্যাম্ব এমভিভি কাউন্সেলর – প্রভাত চন্দ্র দাস,সিসিটি প্রজেক্ট অফিসার-গাব্রিয়েল কিস্কু প্রমুখ উপস্থিত ছিলেন।

আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জাতীয় ডেস্কঃ আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ মঙ্গলবার (২৪ মে) দুপুরে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ওই দিন সকাল ১০টায় প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। পদ্মা সেতুর নাম পদ্মা নদীর নামেই রাখা হবে। বঙ্গবন্ধু পরিবারের কারও নামেই এর নাম রাখা হবে না।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী আরো জানান, উদ্বোধন উপলক্ষে সাজসজ্জা করা হবে। এছাড়া মাওয়া প্রান্তে একটা সুধী সমাবেশ, আর জাজিরা প্রান্তে একটা জনসভা হবে। সবাইকে আমন্ত্রণ জানানো হবে। যারা বেশি বিরুদ্ধে বলছে তাদেরকে আগে দেবো আমন্ত্রণ।

এদিকে ইতোমধ্যে পদ্মা সেতুর টোল নির্ধারিত হয়েছে। মোটরসাইকেল এবং বড় বাস ছাড়াও মাঝারি ধরনের বাসের টোল নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা, কার ও জিপের ৭৫০ টাকা, চার এক্সেল টেইলারের ৬ হাজার টাকা, মাইক্রো বাস ১৩০০ টাকা এবং মিনিবাসের (৩১ সিট বা তার কম) টোল নির্ধারণ করা হয়েছে ১৪০০ টাকা।

মুশফিকের বীরত্বে ৩৬৫ রানে বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ শেষ পর্যন্ত বাংলাদেশ প্রথম ইনিংসে ৩৬৫ রান সংগ্রহ করতে পেরেছে মি. ডিপেন্ডেবল খ্যাত নামের অধিকারী মুশফিকুর রহিমের বীরত্বে। ১১৫ রান নিয়ে দিন শুরু করা মুশফিক ইনিংস শেষে ১৭৫ রানে অপরাজিত থেকেছেন।

ঢাকা টেস্টে প্রথম দিনে মাত্র ২৪ রানে ৫ উইকেট হারানোর পর লিটন দাসকে সাথে নিয়ে ঐতিহাসিক জুটি গড়ে দলকে বিপদমুক্ত করার সঙ্গে বড় স্কোরের স্বপ্ন দেখিয়েছিলেন মুশফিক। আবার দ্বিতীয় দিনের সকালে লঙ্কান পেসারদের তোপে দল যখন আবার বিপদে পরে ঠিক তখনও একপ্রান্ত আগলে লড়াই চালিয়ে গেছেন তিনি।

উল্লেখ্য, ৫ উইকেটে ২৭৭ রান নিয়ে ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে মাঠে নেমেছিলেন বাংলাদেশের দুই ব্যাটার মুশফিক ও লিটন। আগের দিনের ১৩৫ রানের সঙ্গে এদিন আর ৬ রান যোগ করেই কাসুন রাজিথার বলে স্লিপে ক্যাচ দিয়ে ফিরে গিয়েছিলেন লিটন।

প্রায় ৩ বছর পর টেস্ট দলে ফেরা মোসাদ্দেক হোসেন সৈকত নিজের উইকেট বিলিয়ে দিয়েছেন লিটন ফেরার দুই বল পরেই। আর এরপর লেজের দিকের ব্যাটারদের নিয়ে মুশফিক লড়াই করে গেছেন। তাইজুল ভালো সঙ্গ দিলেও ৩৭ বলে ১৫ করে তিনিও ফিরে গিয়েছিলেন লাঞ্চের আগে। শেষ উইকেটে এবাদতের সঙ্গে ৫৬ বলে ১৬ রানের ইনিংসে দলের সংগ্রহকে সাড়ে তিনশর ওপারে নিয়ে গেছেন মুশফিক।

 

কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষে আহত ৩০

রাজনীতি ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটনায় ছাত্রদলের অন্তত ৩০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

আজ মঙ্গলবার (২৪ মে) সকালের দিকে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ছাত্রদলের নেতাকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ ও এর আশপাশের এলাকায় বিক্ষিপ্তভাবে অবস্থান করছেন এবং ছাত্রলীগ কর্মীরা শহীদ মিনার ও টিএসসিতে শক্ত অবস্থানে রয়েছে৷

প্রত্যাক্ষদর্শীরা জানান, ছাত্রদল মিছিল নিয়ে শহীদ মিনারের সামনে এলে ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা শুরু করে। এরপর শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল ছোড়াছুড়ি। একপর্যায়ে ছাত্রদল নেতাকর্মীরা বিক্ষিপ্ত হয়ে পড়ে এবং সংঘর্ষ থেমে যায়।

এর আগে গত ২২ মে টিএসসি এলাকায় ছাত্রদলের কর্মসূচিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তির অভিযোগ ওঠে ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের বিরুদ্ধে। সেই অভিযোগের ব্যাখ্যা দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে আজ সাড়ে ১০টায় একটি সংবাদ সম্মেলন করার কথা ছিল ছাত্রদলের। সংবাদ সম্মেলন করার জন্য করতে ছাত্রদল ঢাকা মেডিকেলের ইমার্জেন্সি গেইট থেকে ক্যাম্পাসের দিকে আসছিলো। শহীদ মিনারে সামনে এলে ছাত্রলীগ নেতাকর্মীরা রামধা, ক্রিজ, হক স্টিক, রড নিয়ে ছাত্রদলের ওপর অতর্কিত হামলা করেন।

সংঘর্ষে ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাশেদ ইকবাল খান, সাংগঠনিক সম্পাদক আবু আফসার মোহাম্মদ ইয়াহিয়া, সাবেক সহ-সাধারণ সম্পাদক আক্তার হোসেন, ঢাবি শাখার যুগ্ম-আহবায়ক এজাজুল কবির জুয়েল, জগন্নাথ হলের সাবেক আহ্বায়ক ও ঢাবি শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক সজীব মজুমদার, আহ্বায়ক সদস্য মানসুরা আলমসহ ৩০ জন নেতাকর্মী আহত হন বলে দাবি করেন তিনি। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এবিষয়ে জানতে চাওয়া হলে ঢাবি ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ছাত্রদল সংগঠনটি রাজাকারদের ডিস্ট্রিবিটর, সন্ত্রাসের ডিস্ট্রিবিটর। তারা সন্ত্রাসীবাদী কর্মকাণ্ডের মধ্য দিয়ে সাধারণ শিক্ষার্থীর মাঝে ভীতি ছড়াচ্ছে। শিক্ষার্থীরা স্বাভাবিক শিক্ষা কার্যক্রম থাকবে কিনা সেই আশংকা করছে। শিক্ষার্থীরা ক্যাম্পাসের স্বাভাবিক ও সুষ্ঠু পরিবেশের স্বার্থে ওদের বিরুদ্ধে রুখে দাড়াচ্ছে।

অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে জরিমানা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে এক ব্যক্তিকে ভ্রাম্যমান আদালত ৫০ হাজার টাকা অর্থদন্ড এবং ১৫০০ ঘনফুট বালু ও বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ করা হয়।

অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে জরিমানা

সোমবার (২৩ মে) বিকেলের দিকে উপজেলার খলগাঁও এলাকায় জেলা প্রশাসক ও জেলার বিজ্ঞ ম্যাজিস্টেট মীর নাহিদ আহসান এর নির্দেশে ও উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুনের তথ্যাবধানে সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) নির্বাহী ম্যাজিস্ট্রেট সন্দীপ তালুকদার অভিযান পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। উত্তোলনকৃত ১৫০০ ঘনফুট বালু, বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুটি সেলো মেশিন ও ৭০ ফুট লম্বা পাইপ জব্দ করেন।

জব্দকৃত মালামাল ঘটনাস্থলে তাতক্ষনিকভাবে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে প্রকাশ্য নিলামের মাধ্যমে ৩৮ হাজার ৪০০ টাকায় বিক্রি করা হয়।

রাণীশংকৈলে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সোমবার (২৩ মে) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ (অনুর্ধ ১৭,বালক ও বালিকা) ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। এ উপলক্ষে এদিন বিকাল সাড়ে তিনটায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।
উদ্বোধনী দু’টি খেলায় ১মটিতে পৌরসভা একাদশ ১-০ গোলে নেকমরদ ইউপি একাদশকে হারিয়ে জয়ী হয়। ২য় খেলায় নন্দুয়ার ইউপি একাদশ ধর্মগড় ইউপি একাদশকে ১-০ গোলে হারিয়ে জয়ী হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন আ’লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, এসি ল্যান্ড ইন্দ্রজিৎ সাহা, ম্যাচ কমিশনার সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান,  ইউপি চেয়ারম্যান আবুল হোসেন ও আবুল কাশেম, জমিরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন ও নজরুল ইসলাম, প্রাথমিক সহকারি কর্মকর্তা ঘনশ্যাম রায়, পৌর কাউন্সিলর হালিমা আক্তার ডলি, রুহুল আমীন, ইসাহাক আলী ও আবু তালেব, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি ফারুক হোসেন, আহবায়ক কুসমত আলী প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক- সামাজিক নেতা, কর্মকর্তা, শিক্ষক, ক্রীড়ামোদী দর্শক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারি অধ্যাপক প্রশান্ত বসাক। প্রসঙ্গত ৮ টি ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা পরিষদসহ মোট ১০টি টিম এ টুর্নামেন্টে অংশগ্রহণ করছে।
খেলার ধারা বর্ণনায় ছিলেন, উপসহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম ও তারেক আজিজ।

মৌলভীবাজার জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে কটুক্তি ও মৃত্যুর হুমকি এবং জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবনের উপর পুলিশী হামলা মামলা এবং ছাত্রদল নেতা আশরাফুল ইসলাম জাসামকে গুম করার অপচেষ্টা ও সারাদেশে সাড়াশি পুলিশের গ্রেফতারের প্রতিবাদে মৌলভীবাজার জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সোমবার ( ২৩ মে ) দুপুরে শহরের টিসি মার্কেট থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শমসেরনগর রোড শাদী মহলের সম্মুখে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া’র নেতৃত্বে জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ রিপন মিয়া’র সভাপতিত্বে ও সহ- সভাপতি ইসহাক আহমদ রাহিন এর পরিচালনায় বক্তব্যে রাখেন-জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোজাম্মেল হোসেন সাজু, জাকির হোসেন অপু, রাকিব আহমদ, জেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক সোহাগ আহমদ, এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক জায়েদ আহমদ, আরাফাত ময়নুল খাঁন, কাওছার আহমদ সাজু, সহ-সাধারণ সম্পাদক শেখ মোঃ ইমন, তাজুদ চৌধুরী, মারজান আহমদ, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুল ইসলাম, পৌর ছাত্রদলের আহবায়ক আজগর আলী, মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মখলিছ মিয়া, জেলা ছাত্রদল নেতা জুনেদ আহমেদ, নাজমুল ইসলাম, সাব্বির আহমদ, আক্তার হোসেন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন অবিলম্বে সরকারের অগণতান্ত্রিক সৈরাচারি আচরণ বন্ধসহ বিরোধীদলীয় নেতৃবৃন্দকে অন্যায়ভাবে গণগ্রেফতার, গুম, খুন ইত্যাদি বন্ধের আহবান করেন এবং অবৈধ সরকারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।