কাশ্মীরে শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় আহত সামান্থা-বিজয়

বিনোদন ডেস্কঃ ভারতের কাশ্মীরে শুটিং করার সময় রুতর আহত হয়েছেন দক্ষিণী জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু এবং বিজয় দেভেরাকোন্ডা গু। গত রবিবার শুটিং করার সময় তাদের বহন করা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি নদীতে পড়ে যায়।

ভারতীয় সংবাদমাধ্যমে জানা যায়, কাশ্মীরের পহলগাঁও নামক একটি জায়গায় সিনেমার অ্যাকশন দৃশ্যের শুটিং করছিলেন সামান্থা ও বিজয়। শুটিং করার এক পর্যায়ে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে লিডার নদীতে পড়ে যায়। দুর্ঘটনার পর সামান্থা ও বিজয়কে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় তাদের। এরপর বেশ কিছুক্ষণ শুটিং বন্ধ ছিল। তবে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি তাদের।

তবে দুর্ঘটনার পর আবার শুটিং শুরু করেন দুই অভিনেতা। পিঠে ব্যথা নিয়েই শুটিং চালিয়ে গেছেন সামান্থা ও বিজয়। বর্তমানে কঠোর নিরাপত্তার মধ্যে শুট করছেন তারা।

উল্লেখ্য, কাশ্মীরে ‘খুশি’ সিনেমার শুটিং করছিলেন সামান্থা ও বিজয়। এটি চলতি বছর ২৩ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

ইরানে ভবন ধসে নিহত ৬, ধ্বংসস্তূপের নিচে চাপা ৮০ জন

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের দক্ষিণ–পশ্চিমাঞ্চলে নির্মাণাধীন একটি দশ তলা বিশিষ্ট ভবন ধসে ৬ জন নিহত হয়েছেন। এছাড়াও ৮০ জনের মতো মানুষ ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় গতকাল সোমবার (২৩ মে) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর আবাদানে এ দুর্ঘটনা ঘটে।

রেড ক্রিসেন্টের প্রধান জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচ থেকে এখন পর্যন্ত প্রায় ৩২ জনকে উদ্ধার করা হয়েছে এবং ২৭ জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আটকা পড়াদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা।

রাষ্ট্রীয় টেলিভিশনকে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, শহরের কেন্দ্রস্থলে ব্যস্ততম রাস্তার পাশে অবস্থিত বাণিজ্যিক মেট্রোপল ভবনের বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ৮০ জনের মতো ধ্বংসস্তূপে আটকা পড়ে থাকতে পারেন।

দুর্ঘটনার পর চলমান উদ্ধার অভিযানে সহায়তা করার জন্য ইরানের বিভিন্ন প্রদেশ থেকে উদ্ধারকারী হেলিকপ্টার, যানবাহন এবং কর্মীদের দুর্ঘটনাস্থলে একত্রিত করা হয়েছে। এর মধ্যে তেহরানের ৮০টি বাহিনী দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজে সহায়তার জন্য ৫০ জন অগ্নিনির্বাপক এবং আকাশ থেকে জরুরি সহায়তার জন্য ৩০ জন উদ্ধারকর্মী কাজ করছেন।

অতিরিক্ত তাপমাত্রার কারণে উদ্ধার কাজে ব্যাঘাত ঘটছে। সোমবারও সেখানে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছিল। কি কারণে ভবনটি ধসে পড়েছে প্রাথমিকভাবে তা জানা যায়নি। কর্তৃপক্ষ বলছে, ভবনটি নির্মাণাধীন এবং কয়েকমাস আগে এটি ঝুঁকিপূর্ণ বলে সতর্কতা জারি করা হয়েছিল।

এদিকে, ভবন ধসের ঘটনার সময় দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি রাষ্ট্রীয় সফরে ওমানে রয়েছেন। আর তার অনুপস্থিতিতে দেশটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার স্থানীয় কর্মকর্তাদের উদ্ধার অভিযান চালানো ও ভুক্তভোগীদের সহায়তার জন্য নির্দেশ দিচ্ছেন।

উল্লেখ্য, ভবন ধসের ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাদের নাম প্রকাশ করা হয়নি।

 

দীর্ঘ ৫ বছর পর কমলগঞ্জ ছাত্রলীগ কমিটি

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা শাখা ছাত্রলীগের নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য ৮৭ জন পদপ্রত্যাশী জেলা ছাত্রলীগের কাছে জীবন বৃত্তান্ত (সিভি) জমা দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম। প্রায় ৫ বছর পর মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি হতে যাচ্ছে।

এ নিয়ে নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে নেতাকর্মীদের মাঝে। সভাপতি পদে ১৯ জন ও সাধারণ সম্পাদক পদে ৬৮ জন জেলা ছাত্রলীগের কাছে জীবনবৃত্তান্ত (সিভি) জমা দিয়েছেন। চলছে মোটর সাইকেল শোডাউন ও নেতাদের দ্বারে দ্বারে পদপ্রাথীদের আনাগোনা। ভ্রাতৃপ্রতিম সংগঠন উপজেলা ছাত্রলীগের নেতৃত্বে নিজ বলয়ের লোক আনতে মরিয়া হয়ে উঠেছেন উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা। কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে জীবন বৃত্তান্ত (সিভি) আহবানের শেষ দিন ছিল গত শনিবার। পদ প্রার্থীরা নিজেদের সমর্থন দেখাতে মোটর সাইকেল, মাইক্রোবাসসহ শত শত নেতাকর্মীদের সাথে নিয়ে ব্যাপক শোডাউন করে জেলা কমিটির কাছে সিভি জমা দিয়েছেন।

তারপর থেকে সরগরম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। পদপ্রার্থীদের পক্ষে চলছে প্রচারণা। পাশাপাশি শুরু হয়েছে পদ প্রত্যাশী নেতাকর্মীদের মাঝে দৌঁড়ঝাপ। তবে নাম প্রকাশে অনিচ্ছুক সাবেক কয়েকজন ছাত্রলীগ নেতা জানিয়েছেন বিগত ৫ বছর ১৫/২০জন ছাত্রলীগের নেতা ছাড়া কাউকে কোন কর্মসূচীতে দেখা যায়নি অথচ সিভি জমাদানের দিন সভাপতি ও সম্পাদক পদে রাজনীতিতে অপরিপক্ক ও অপরিচিত শত শত কর্মীর পদভারে মুখরিত ছিল মৌলভীবাজার জনমিলন কেন্দ্র।

জানা যায়, কমলগঞ্জ উপজেলা , কলেজ ও পৌর ছাত্রলীগ শাখার কমিটি গত ২০১৭ সালে গঠন করা হলেও তিনটি শাখার পুর্ণাঙ্গ কমিটি গঠনে ব্যর্থ ও মেয়াদ উত্তীর্ন হওয়ায় গত ১০ মে মৌলভীবাজার জেলা ছাত্রলীগ এসব কমিটি বিলুপ্ত ঘোষনা করে ২১ মে পর্যন্ত শুধুমাত্র সভাপতি/সম্পাদক পদে সিভি আহবান করলে শুরু হয় ছাত্রলীগ পদ প্রত্যাশীদের মাঝে প্রানচাঞ্চল্য দেখা দেয়। বিশেষ করে উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী হতে ইউনিয়ন হতে শুরু করে উপজেলা পর্যায়ের কর্মীরা তৎপরতা শুরু করে।

একটি পক্ষ বলছে, হাইব্রিড কর্মীদের আনাগোনা বেড়েছে। সেই হাইব্রিড কর্মীরাই নেতার পদ পেতে মরিয়া হয়ে উঠেছেন। ইউনিয়নে যে নেতা কমিটিতে প্রবেশ করার যোগ্যতা নেই তারাই সিভি জমা দিয়েছে জেলায়। যার উদাহরণ সভাপতি পদে ১৯ জন ও সাধারণ সম্পাদক পদে ৬৮ জন পদপ্রত্যাশীর সংখ্যা।

সিভি জমার মধ্যে এলাকায় সভাপতি পদে আলোচনায় রয়েছেন বিলুপ্ত কমিটির সাবেক সহ-সভাপতি হামিম মাহমুদ জয়, জাকির হোসেন পান্না, সাবেক সাধারণ সম্পাদক সাকের আলী সজিব, সাংগঠনিক সম্পাদক রুবেল চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন বিলুপ্ত কমিটির যুগ্ন সম্পাদক সুমন আহমেদ, সাবেক পৌর কমিটির নেতা রাহাত আদনান সায়েম, সাবেক সাংগঠনিক সম্পাদক জাকেরুল ইসলাম, পাপ্পু আহমদসহ আরো কয়েক জনের নাম উচ্চারিত হচ্ছে এলাকায়। আর এদের পেছনে রয়েছেন আওয়ামীলীগের শীর্ষ নেতারা।

আওয়ামীলীগ দলীয় সূত্রে জানা যায়, কমলগঞ্জের আওয়ামী রাজনীতিতে স্বাভাবিক ভাবেই প্রভাব রয়েছে স্থানীয় এমপি ও উপজেলা চেয়ারম্যানের। প্রকাশ্যে বা অপ্রকাশ্যেই হোক এই দুই বলয় বিদ্যমান থাকায় দুই পক্ষ হতেই সভাপতি ও সাধারণ সম্পাদক পদটি পেতে মরিয়া হয়ে উঠেছেন। পাশাপাশি জেলা আওয়ামীলীগের ‘ক‘ ও ‘ফ“ আদ্যাক্ষের প্রভাবশালী দুই নেতার ভক্ত রয়েছেন কমলগঞ্জে। তারাও তাদের পক্ষের ছাত্রলীগ নেতাদের মধ্যে থেকে সভাপতি/সম্পাদক মনোনীত করার জন্য জোর লবিং চালাচ্ছেন। পদ প্রত্যাশীরাও ছুটে চলেছেন নেতাদের ছায়ায়। তিন বলয়ের দিকে দোয়া নিচ্ছেন প্রার্থীরা। বলতে গেলে লড়াই চলছে নেতায় নেতায়। জেলা ছাত্রলীগ কমিটিতেও চলছে তদবির। এখন দেখার বিষয় কারা আসতে পারেন সভাপতি ও সাধারণ সম্পাদক পদে।

তৃনমুল ছাত্রলীগের সাধারণ কর্মীদের দাবী, সম্মেলন এর মাধ্যমে কমিটি গঠিত হলে প্রকৃত নেতা খুঁজে পাওয়া যেত এবং আওয়ামীলীগ নেতারা মুল্যায়িত হতেন।

নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা আওয়ামীলীগের এক শীর্ষ নেতা বললেন, যেভাবে মহড়া দিয়ে পদ প্রত্যাশীরা সিভি জমা দিয়েছেন তা অবাক হয়েছি। শো-ডাউন দেখে মনে হযেছে চেয়ারম্যান বা এমপির নমিনেশন জমা দিচ্ছেন। তাছাড়া শো-ডাউনে অংশ নেয়া অধিকাংশ কর্মী ছাত্রলীগ করে কি না সন্দিহান।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্র নেতা বলেন, সভাপতি-সাধারণ সম্পাদক পদটি পুতুল খেলা নয়। যাকে তাকে দেয়া যায় না। যোগ্যতা দেখেই নির্বাচিত করা প্রয়োজন।

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাধারাণ সম্পাদক মাহবুব আলম জানান, কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদক পদে সিভি জমা নেয়া হয়েছে।। তাদের জীবনবৃন্তান্তে সঠিক তথ্য দিয়েছেন কি না তা যাচাই বাছাই করছি। আগামী কয়েক দিনের মধ্যে কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষনা করা হবে।

আবারো মাঙ্কিপক্স নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্কঃ আবারো মাঙ্কিপক্স নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্কতা জারি করেছে। এই নয়া আতংক মাংকিপক্স নতুন করে আরো একটি দেশে ছড়িয়েছে। ইসরাইল ও সুইজারল্যান্ডের পর অস্ট্রিয়ায় শনাক্ত হয়েছে এ রোগে আক্রান্ত রোগী। এ নিয়ে বিশ্বের ১৫ দেশে ছড়িয়ে পড়েছে রোগটি। খবর বিবিসির।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইল ও সুইজারল্যান্ড জানিয়েছে তাদের দেশে একজন করে রোগী শনাক্ত হয়েছে। তারা সম্প্রতি বিদেশ সফর করে এসেছে। ইসরাইল সন্দেহভাজন আরো কয়েকজন রোগীর পরীক্ষা-নিরীক্ষা করছে।

প্রসঙ্গত, যুক্তরাজ্যে প্রথম মাঙ্কিপক্সে আক্রান্ত রোগী পাওয়া যায়। এরপর ইউরোপের স্পেন, জার্মানি, পর্তুগাল, বেলজিয়াম, ফ্রান্স, নেদারল্যান্ডস, ইতালি ও সুইডেনেও আক্রান্ত রোগী পাওয়া যায়। ইউরোপের দেশগুলোসহ কানাডা ও অস্ট্রেলিয়ায় ৮০ জনের বেশি লোকের মাঙ্কিপক্স সংক্রমণ ধরা পড়ে। সাম্প্রতিক বছরগুলোয় আফ্রিকার পশ্চিম ও মধ্যাঞ্চলে মাঙ্কিপক্সে আক্রান্ত হাজারও রোগী শনাক্ত হলেও ইউরোপ ও উত্তর আমেরিকার দেশগুলোয় এতদিন রোগটির প্রাদুর্ভাব দেখা যায়নি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করে বলেছে, মাঙ্কিপক্স আরো ছড়াতে পারে। তবে মাঙ্কিপক্সের জন্য নির্দিষ্ট কোনো টিকার কথা এখনো বলেননি বিশেষজ্ঞরা। তবে বিবিসি বলছে, কয়েকটি দেশ এরই মধ্যে গুটিবসন্তের টিকা সংরক্ষণ করতে শুরু করেছে।

নওগাঁর পত্নীতলায় গণমাধ্যম কর্মীদের সাথে ১৪ বিজিবি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর ব্যাটালিয়ন সদরে গতকাল সোমবার বেলা ১১টায় নওগাঁ জেলাধীন নওগাঁ সদর, পত্নীতলা, ধামইরহাট, সাপাহারের জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের নিয়ে একটি মতবিনিয়ম সভার আয়োজন করা হয়।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হামিদ উদ্দিন, পিএসসি এর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় ১৪ বিজিবি এর আওতাধীন পত্নীতলা, ধামইরহাট, সাপাহার সীমান্তবর্তী এলাকায় নিরাপদ সীমান্ত, মাদক পাচার রোধ, চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু পাচার রোধ, অবৈধ অনুপ্রবেশ রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার ব্যাপারে আলোচনা করা হয়।

বিশেষ করে বলপূর্বক বাস্তচ্যুত মায়ানমারের নাগরিক অনুপ্রবেশ এর ব্যাপারে স্থানীয় প্রশাসনসহ জনসাধারণ, গন্যমান্য ব্যক্তিবর্গ, নির্বাচিত জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট সকলকে সংগে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) অধিনায়ক।

এ সময় উপস্থিত ছিলেন পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) উপ-অধিনায়ক মেজর সামসুজ্জামান মোঃ আরিফুল ইসলাম, ১৪ বিজিবি’র মেডিক্যাল অফিসার মেজর মসলে উদ্দীন, ১৪ বিজিবি’র সহকারী পরিচালক মোঃ সেলিম রেজা, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি ইমরুল কায়েশ, পত্নীতলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, ধামইরহাট প্রেসক্লাবের সভাপতি আব্দুল আজিজ, সাপাহার প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গির আলম, পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর পত্নীতলা, ধামইরহাট, সাপাহার বিওপির প্রধানগণ সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ সুধীজন প্রমুখ।

এ সময় উপস্থিত সাংবাদিকবৃন্দ সীমান্ত সংক্রান্ত অপরাধ প্রতিকারসহ অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন।

বাংলাদেশে জ্বালানি তেল বিক্রির প্রস্তাব দিয়েছে রাশিয়া: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

সিএনবিডি ডেস্কঃ রাশিয়া বাংলাদেশের কাছে অপরিশোধিত জ্বালানি তেল বিক্রির প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

তিনি বলেন, কিভাবে ক্রয় করা যায় তা পর্যালোচনা করা হচ্ছে। গতকাল সোমবার বিদ্যুৎ ভবনে বিপিএমআই আয়োজিত ‘বিদ্যুৎ খাতে সাইবার নিরাপত্তা-নীতি এবং অপারেশনাল দৃষ্টিকোণ’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, রাশিয়ার পক্ষ থেকে তেল বিক্রির প্রস্তাব এসেছে। বিশেষ করে ক্রুড অয়েল বিক্রির কথা বলছে তারা। রাশিয়ার কাছ থেকে এখন তেল কেনার দরকার আছে কি না, সেটি আমরা বিবেচনা করে দেখছি।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের পরে বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ রাশিয়া আগে প্রতিদিন প্রায় ৫ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল রফতানি করত, যার অর্ধেকের বেশি যেত ইউরোপে। তবে গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে যুদ্ধ বাঁধিয়েছে রাশিয়া। এর পরিপ্রেক্ষিতে ইউরোপীয় দেশগুলো একের পর এক অবরোধ আরোপ শুরু করেছে রাশিয়ার ওপর। যুক্তরাষ্ট্রও রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

গাজীপুরে স্কয়ার ফার্মায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট

সিএনবিডি ডেস্কঃ গাজীপুরের কালিয়াকৈরে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কারখানায় আগুন এই রিপোর্ট লেখা পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। তবে  বর্তমানে ফায়ার সার্ভিসের ১০টির বেশি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। আজ সোমবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টায় স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কারখানার নতুন একটি ইউনিটে আগুনের সূত্রপাত হয়।

গাজীপুরে স্কয়ার ফার্মায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট

ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল হালিম বলেন, আগুনের খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিনটি ও টাঙ্গাইলের মির্জাপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রথমে কাজ শুরু করে। আগুন বাড়তে থাকায় পরে একাধিক ইউনিট কাজে যোগ দেয়। তবে ১০টির বেশি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

এ বিষয়ে পরবর্তী সময়ে গনমাধ্যমকে জানানো হবে বলেও জানান উপপরিচালক আব্দুল হালিম।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার সাইফুল ইসলাম জানান, স্কয়ার ফার্মাসিউটিক্যালস কারখানার এলভিপি ইউনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে কালিয়াকৈরের তিনটি ও মির্জাপুরের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের তথ্য পাওয়া যায়নি।

বিজ্ঞানীদের চেষ্টায় চাঁদের মাটিতে জন্মালো গাছ!

বিজ্ঞান ডেস্কঃ বিজ্ঞানীদের চেষ্টায় চাঁদের মাটিতে জন্মালো গাছ! আসলে যা ভাবছেন তা না। চাঁদে তো আর কোন গাছ জন্মানো সম্ভব নয়। কিন্তু চাঁদ থেকে সংগ্রহ করা মাটিতে তো গাছ জন্মানো যেতে পারে। তাই চাঁদ থেকে আনা ১২ গ্রাম মাটিতেই বিজ্ঞানীদের চেষ্টায় জন্মেছে গাছ। চাঁদের মাটিতেও গাছের চারা অঙ্কুরিত ও বাড়তে পারে তা এক গবেষণার মাধ্যমে স্পষ্ট হলো।

‘কমিউনিকেশন বায়োলজি’ সাময়িকীতে প্রকাশিত নতুন এক গবেষণা প্রতিবেদনে এমনটাই উল্লেখ করেছেন ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। গবেষণাপত্রে তারা দেখিয়েছেন, চাঁদের মাটিতে গাছ অঙ্কুরিত হয় এবং বাড়তে থাকে। এছাড়া লুনার রিগোলিথ নামে পরিচিত চাঁদের মাটিতে গাছগুলো কীভাবে জৈবিকভাবে সাড়া দেয় এই গবেষণাটিতে সে বিষয়টিও অনুসন্ধান করে দেখেছেন বিজ্ঞানীরা। তবে পৃথিবীর তুলনায় চাঁদের মাটি অনেকটাই ভিন্ন।

চাঁদের মাটিতে গাছ লাগানোর পরীক্ষাটি শুরুতে কঠিন ছিলো। ইউনিভার্সিটি অব ফ্লোরিডার পক্ষ থেকে বলা হয়েছে, তাদের গবেষকরা গত ১১ বছরে মোট তিনবার নাসা’কে চাঁদ থেকে মাটি এনে দেওয়ার অনুরোধ করেছিলেন। অবশেষে চাঁদ থেকে তাদেরকে মাত্র ১২ গ্রাম (কয়েক চা চামুচ) মাটি এনে দেয়া হয়। এই মাটি দিয়েই তারা গাছ লাগানোর পরীক্ষাটি সম্পন্ন করেন। বিশেষভাবে নির্মিত পাত্রে রাখা চাঁদের মাটিতে গাছগুলো জন্মাতে পানি, প্রয়োজনীয় পুষ্টি এবং সূর্যালোক ছাড়া কিছুই ব্যবহৃত হয়নি।

তবে গবেষকরা জানিয়েছেন, তারা মনে করেন এই বর্হিজাগতিক মাটিতে গাছগুলো সঠিকভাবে বৃদ্ধি পায়নি। তারা আরো জানিয়েছেন, চাঁদের মাটিতে জন্ম নেয়া কিছু কিছু গাছ অনেক ছোট এবং খুব ধীরে ধীরে বাড়ছে।

মৌসুমী ফল কাঁঠালের পুষ্টির উপকারিতা

স্বাস্থ্য ডেস্কঃ কাঁঠাল সুস্বাদু ও মিষ্টির জন্য সর্বত্র সমাদৃত। পুষ্টি ও খনিজ পদার্থে ভরপুর কাঁঠাল নিঃসন্দেহে সব ফলের সেরা ফল কাঁঠাল। এটি বহিরাগত, গ্রীষ্মমন্ডলীয় ফল যা দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলিতে কয়েক শতাব্দী ধরে চাষ করা হচ্ছে। কাঁঠাল প্রচুর স্বাস্থ্য সুবিধা প্রদান করে যার মধ্যে রয়েছে ইমিউনিটি বৃদ্ধি, হজমের উন্নতি এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে। এটি কার্ডিওভাসকুলার স্বাস্থ্যের উন্নতি করে এবং কোলন ক্যান্সার এবং পাইলস থেকে সুরক্ষা প্রদান করে। কাঁঠাল আপনার কোলেস্টেরলের মাত্রা না বাড়িয়ে তাৎক্ষণিক শক্তি বাড়াতেও পরিচিত এবং চোখের সুরক্ষা প্রদান করে, হাঁপানির উপসর্গ কমায় এবং হাড়ের ভালো স্বাস্থ্যে অবদান রাখে।

এছাড়া সাধারণ মানুষের ভাষায়, কাঁঠালকে ‘সমস্ত ফলের জ্যাক’ বলা হয়। ভিটামিন, খনিজ পদার্থ, ফাইটোনিউট্রিয়েন্টস, কার্বোহাইড্রেট, ইলেক্ট্রোলাইট, ফাইবার এবং প্রোটিনের একটি সমৃদ্ধ উৎস, কাঁঠাল দ্রুত শক্তি বৃদ্ধির জন্য একটি দুর্দান্ত খাদ্য উত্স হিসাবে বিবেচিত হয়। যদিও কাঁঠালের ক্যালরি বেশি, তবুও এটি কোলেস্টেরল বা স্যাচুরেটেড ফ্যাট মুক্ত।

কাঁঠাল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়ঃ কাঁঠালে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, এটি একটি অপরিহার্য পুষ্টি যা এর অ্যান্টিঅক্সিডেন্ট সম্পত্তির জন্য পরিচিত। নির্দিষ্ট অণুর সাথে অক্সিজেনের প্রতিক্রিয়ার কারণে শরীরে উত্পাদিত ফ্রি র‌্যাডিক্যাল কমাতে আমাদের দেহের অ্যান্টিঅক্সিডেন্টের প্রয়োজন। এই মুক্ত ফ্রি র‌্যাডিক্যালগুলি যদি নিয়ন্ত্রিত না হয়, তাহলে একটি চেইন প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে যা কোষের ঝিল্লি এবং ডিএনএকে ক্ষতিগ্রস্ত করে। ফ্রি র‌্যাডিক্যালগুলি প্রায়শই প্রাথমিক বার্ধক্যের লক্ষণগুলির জন্য, সংক্রমণ ও ক্যান্সার এবং বিভিন্ন ধরণের টিউমারের মতো রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস করার জন্য দায়ী। ভিটামিন সি-এর প্রাকৃতিক উৎস হওয়ায়, কাঁঠাল সর্দি এবং কাশির মতো সাধারণ রোগের বিরুদ্ধে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে উন্নত করতে পারে।

কাঁঠাল সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়ঃ অস্বাস্থ্যকর হৃদপিণ্ডের অন্যতম প্রধান কারণ হল শরীরে সোডিয়ামের মাত্রা বেড়ে যাওয়া। পটাসিয়ামের ঘাটতি অবস্থাকে আরও বাড়িয়ে তুলতে পারে কারণ পটাসিয়াম শরীরে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করতে পরিচিত। কাঁঠাল পটাসিয়ামের একটি বড় উৎস এবং শরীরের দৈনিক পটাশিয়ামের চাহিদার ১০% পূরণ করে। তাই, কাঁঠাল রক্তচাপ নিয়ন্ত্রণে এবং হার্ট অ্যাটাক প্রতিরোধে সাহায্য করতে পারে।

কাঁঠালের ফাইবার হজমে উন্নতি ঘটায়ঃ কাঁঠাল ফাইবারের একটি সমৃদ্ধ উৎস। এই খাদ্যতালিকাগত ফাইবার উল্লেখযোগ্য পরিমাণে রাফেজ প্রদান করে, অর্থাত্ প্রতি ১০০ গ্রাম পরিবেশনে প্রায় ১.৫ গ্রাম রুফেজ। কোষ্ঠকাঠিন্য রোধ এবং হজমের উন্নতির জন্য এই রুটিজ প্রাকৃতিক রেচক হিসেবে কাজ করে।

কাঁঠাল ক্যান্সার এবং পাইলস থেকে সুরক্ষা দেয়ঃ কাঁঠালে থাকা অ্যান্টিঅক্সিডেন্টের উচ্চ উপাদান কোলন পরিষ্কার করে। যদিও এটি কোলন ক্যান্সারের চিকিৎসায় সরাসরি প্রভাব ফেলে না, তবে এটি অবস্থার অগ্রগতি কমাতে সাহায্য করে। পাইলস উপশম ও প্রতিরোধেও এই ফলটি বেশ কার্যকরী। দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য পাইলসের দিকে পরিচালিত করে এবং এর উচ্চ খাদ্যতালিকাগত ফাইবার সামগ্রী সহ, কাঁঠাল কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে।

কাঁঠাল চোখের জন্য ভালোঃ কাঁঠাল ভিটামিন এ-এর একটি বিস্ময়কর উৎস, একটি পুষ্টি যা চোখের ভালো স্বাস্থ্যের জন্য অপরিহার্য। এই অ্যান্টি-অক্সিডেন্ট দৃষ্টিশক্তির উন্নতি ঘটায় এবং চোখকে ফ্রি র‌্যাডিক্যাল থেকে রক্ষা করে। শ্লেষ্মা ঝিল্লিকে শক্তিশালী করে যা কর্নিয়ায় একটি স্তর তৈরি করে, কাঁঠাল যে কোনও ব্যাকটেরিয়া বা ভাইরাল চোখের সংক্রমণও প্রতিরোধ করতে পারে। এতে লুটেইন জিক্সানথিন রয়েছে যা ক্ষতিকারক আল্ট্রাভায়োলেট রশ্মি থেকে চোখকে রক্ষা করে। এই উপাদানটি ম্লান বা কম আলোতে আপনার দৃষ্টিশক্তি উন্নত করতে উল্লেখযোগ্যভাবে অবদান রাখে। কাঁঠাল ম্যাকুলার ডিজেনারেশন প্রতিরোধেও সাহায্য করতে পারে। রাতকানা রোগ প্রতিরোধেও ফলটি কার্যকর বলে জানা যায়।

কাঁঠাল হাঁপানিতে উপশম দেয়ঃ কাঁঠালের নির্যাস হাঁপানির উপসর্গ যেমন শ্বাসকষ্ট, শ্বাসকষ্ট এবং আতঙ্কের আক্রমণ উপশম করতে সাহায্য করে বলে পরিচিত। কাঁঠালের শিকড় সিদ্ধ করে নির্যাস সেবন করলে হাঁপানির উপসর্গ কমাতে কার্যকরী ফল পাওয়া যায়।

কাঁঠাল শরীর থেকে ক্যালসিয়াম ক্ষয় রোধ করেঃ উচ্চ পরিমাণে ক্যালসিয়াম থাকায় কাঁঠাল হাড় সম্পর্কিত অসুস্থতা যেমন আর্থ্রাইটিস বা অস্টিওপোরোসিসের জন্য একটি চমৎকার প্রতিকার। এই ফলের উচ্চ পটাসিয়াম উপাদান কিডনি থেকে ক্যালসিয়ামের ক্ষয় কমায় যার ফলে হাড়ের ঘনত্ব বৃদ্ধি পায় এবং হাড় মজবুত হয়।

কাঁঠাল রক্তশূন্যতা প্রতিরোধে সাহায্য করেঃ অ্যানিমিয়া হল এমন একটি অবস্থা যা শরীরের লোহিত রক্তকণিকা হ্রাস দ্বারা চিহ্নিত করা হয় যা শরীরে অক্সিজেনের ধীর পরিবহনের দিকে পরিচালিত করে, যার ফলে অলসতা, অত্যধিক ক্লান্তি, ফ্যাকাশে ত্বক এবং ঘন ঘন কালো হয়ে যাওয়া। কাঁঠাল হল আয়রনের একটি সমৃদ্ধ উৎস যা শরীরে লোহিত রক্তকণিকা এর ঘাটতির সাথে লড়াই করে এবং ফলের ভিটামিন সি উপাদান শরীরে আয়রন শোষণে সহায়তা করে।

কাঁঠাল ত্বক উজ্জ্বল করেঃ কাঁঠালের বীজ শুধু খাওয়ার জন্যই দুর্দান্ত নয় কিন্তু এটি আপনার স্বাস্থ্যকর ত্বকের জন্য একটি চমৎকার এবং প্রাকৃতিক পণ্য হতে পারে। কাঁঠালের বীজ বিশেষ করে ফাইবার সমৃদ্ধ যা আপনার সিস্টেমকে ডিটক্সিফাই করতে পারে এবং আপনাকে একটি উজ্জ্বল ত্বক দিতে পারে। এমনকি আপনি একটি স্বাস্থ্যকর উজ্জ্বলতার জন্য আপনার মুখে কাঁঠালের বীজ এবং দুধের পেস্ট লাগাতে পারেন।

কাঁঠাল রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণর করেঃ কাঁঠালের এই পুষ্টিতে সমৃদ্ধ যার ফলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে, ম্যাঙ্গানিজের অভাবের কারণে শরীরে উচ্চ রক্তে শর্করার মাত্রা প্রভাব ফেলতে পারে।

কাঁঠাল থাইরয়েডের ভারসাম্য নিয়ন্ত্রণ করেঃ দেহে থাইরয়েড সঠিকভাবে পরিচালিত না হলে বেশ বিরক্তিকর হতে পারে। কপার হল কাঁঠালের মধ্যে উপস্থিত একটি অপরিহার্য পুষ্টি যা থাইরয়েড বিপাক এবং হরমোনের ভারসাম্য নিয়ন্ত্রণের জন্য অত্যাবশ্যক।

কাঁঠালের অপকারিতাঃ যদিও কাঁঠালের এত গুন রয়েছে তবুও এর কিছু অপকারিতাও রয়েছে। পরাগ রেণু জাতীয় এলার্জিযুক্ত লোকদের জন্য ফলটি বিশেষভাবে পরামর্শ দেওয়া হয় না। যারা রক্ত ​​সম্পর্কিত ব্যাধিতে ভুগছেন তাদের জন্য ফলটি খাওয়ার জন্যও সুপারিশ করা হয় না, কারণ এটি জমাট বাড়াতে পারে এছাড়া।যদিও সাধারণত ফলটি ডায়াবেটিস রোগীদের জন্য ভাল কিন্তু এটি তাদের গ্লুকোজ সহনশীলতার মাত্রায় পরিবর্তন ঘটাতে পারে। তাই ডায়াবেটিস রোগীদের সীমিত পরিমাণে কাঁঠাল খাওয়া উচিত। ইমিউনোসপ্রেসিভ থেরাপির অধীনে থাকা রোগীদের এবং টিস্যু ট্রান্সপ্ল্যান্টের রোগীদের ক্ষেত্রে, কাঁঠালের বীজ একটি ইমিউন-উদ্দীপক হিসেবে প্রভাব ফেলতে পারে। তবে গর্ভাবস্থায় কাঁঠাল খাওয়ার বিষয়ে বিভিন্ন মতামত রয়েছে। যদিও কোন বৈজ্ঞানিক প্রমাণ নেই, তবে সাধারণ ধারণা রয়েছে যে কাঁঠাল গর্ভপাত ঘটাতে পারে। যাইহোক, গর্ভাবস্থায় সীমিত পরিমাণে ফল খাওয়ার পরামর্শ দেওয়া হয় এর শক্তিশালী রেচক বৈশিষ্ট্য এবং ভিটামিন সামগ্রীর জন্য।

গ্রীষ্মে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে পানির ভূমিকা!

লাইফস্টাইল ডেস্কঃ গ্রীষ্মে ত্বকের জন্য চাই পর্যাপ্ত পুষ্টি। প্রখর রোদ, শুষ্ক বায়ু এবং সূর্য রশ্মি ত্বক থেকে সমস্ত আর্দ্রতা কেড়ে নেয়। এর ফলে ত্বক হয়ে ওঠে নিস্তেজ। সঠিক খাওয়াদাওয়া, ময়শ্চারাইজার, ফেসপ্যাক, ফেসিয়াল ইত্যাদির মাধ্যমে এই আর্দ্রতা পূরণের চেষ্টা করা হলেও এগুলোর প্রভাব বেশিদিন স্থায়ী হয় না।

আমরা অনেকেই জানিনা ত্বক ভালো রাখতে পানির যে কতটা ভূমিকা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, শরীর হাইড্রেটেড থাকলে ত্বকের উজ্জ্বলতা আর ইলাস্টিসিটি দুটোই বাড়বে। তাই তারা রোজ ৬-৮ গ্লাস পানি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। আর সাথে কিছু নিয়ম মেনে চলাটা জরুরি। চলুন তাহলে জেনে নেয়া যাক ত্বকের আর্দ্রতা বজায় রাখতে পানির ভূমিকাঃ

  • ত্বক ভালো রাখতে ত্বকের PH-এর ভারসাম্য সঠিক রাখা প্রয়োজন। কারণ PH-এর পরিমাণ কম বা বেশি হলেই অনেক রকম সমস্যা দেখা দিতে শুরু হয়। আর তাই বিশেষজ্ঞদের মতে PH-এর পরিমাণ ৭ থাকা স্বাভাবিক। পর্যাপ্ত পরিমাণে পানি খেলেই PH- ভারসাম্য ঠিক রাখা সম্ভব।
  • আমাদের শরীরে টক্সিন থাকে। যেগুলি আমাদের শরীরের ক্ষতি করে সাথে ত্বকেরও ক্ষতি করতে সাহায্য করে। তাই এই ক্ষতিকারক টক্সিন বের করে দেওয়া একান্ত প্রয়োজন। পর্যাপ্ত পানি পান করলে এগুলি শরীর থেকে বেরিয়ে যেতে সাহায্য করে।
  • বিশেষজ্ঞরা দিনে অন্তত ৮ গ্লাস পানি খাওয়ার পরামর্শ দেন। পর্যাপ্ত পরিমাণে পানি খেলে ত্বকে আর্দ্রতার ঘাটতি হয় না। শুষ্ক হয়ে যায় না। যাঁদের ত্বক শুষ্ক প্রকৃতির, তাঁদের পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়া খুবই জরুরি।
  • স্বাস্থ্যজ্জ্বল ত্বক পেতে হলে পানির ভূমিকা অনস্বীকার্য। এ ছাড়া পানি দিয়ে মুখ ধোয়ার সময় ত্বকে হালকা মাসাজ করুন। এক্ষেত্রে উষ্ণ জল ব্যবহার করুন। হালকা কুসুম গরম পানি ফেসে ব্যবহার করলে মুখের পোরস খুলে ময়লা বের হয়ে যায়। আবার বরফ পানি ব্যবহারে পোরস এর মুখ বন্ধ করে দেয়।

উষ্ণ জল নিয়মিত ব্যবহার করলে ত্বক থেকে বলিরেখা দূর হবে। রাতে শোয়ার আগে অবশ্যই চোখে, মুখে এবং গলায় জলের ঝাপটা দিন। এতে ত্বক আর্দ্র হবে। যাঁদের ত্বক তৈলাক্ত, তাঁরা বার বার মুখ ধুয়ে নিন। দেখবেন এতে সমস্যা দূর হবে।