মার্কিন পরিচালকের সিনেমায় চিত্রনায়ক সিয়াম আহমেদ

বিনোদন ডেস্কঃ দেশের তারকা অভিনেতাদের মধ্যে এখন চিত্রনায়ক সিয়াম আহমেদ খুব কম সময়েই ঢাকাই সিনেমায় নিজের অবস্থান পোক্ত করেছেন। এরইমধ্যে ভিন্ন ভিন্ন চরিত্রে দেখে গেছে তাকে। আর এবার এই চিত্রনায়ককে দেখা যাবে মার্কিন পরিচালকের ভারতীয় হিন্দি সিনেমায়। সিনেমাটি যুক্তরাষ্ট ভিত্তিক একটি প্রযোজনা প্রতিষ্ঠানের।

নতুন এই খবরটি সংবাদ্মাধ্যমকে নিশ্চিত করে সিয়াম আহমেদ বলেন, ভারতের কলকাতার খিদিরপুরের মুসলিম নারী বক্সার শামার ওপর ভিত্তি করে নির্মাণ হতে যাওয়া এ সিনেমার নাম ‘ইন দ্য রিং (স্টোরি অব এ বোরকা বক্সার)’। এই সিনেমাটি পরিচালনা করবেন অলকা রাঘুরাম। তিনি ভারতীয় বংশোদ্ভূত মার্কিন চলচ্চিত্র নির্মাতা। গল্পের কাহিনী ১৭ বছর বয়সী বক্সার শামাকে কেন্দ্র করে। যিনি তার আন্টিকে হত্যার অভিযোগে আটক হন। প্রেক্ষাপটে বক্সিং থাকলেও সিনেমাটি হবে মনস্তাত্ত্বিক থ্রিলার ঘরানার।

অলকা রঘুরামের প্রথম ফিচার ফিল্ম এটি। এর আগে তিনি ‘বোরকা বক্সার্স’ নামে একটি ডকুফিল্ম বানিয়ে প্রশংসা কুড়িয়েছেন। ‘ইন দ্য রিং’ প্রযোজনা করছেন শ্রেয়সী সেনগুপ্ত এবং সৌভিক দাশগুপ্ত। আর ছবিটির নির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন যুক্তরাষ্ট্রের রিক অ্যাম্ব্রোজ। এই ছবির আন্তর্জাতিক পরিবেশক, সহ-প্রযোজনা প্রতিষ্ঠান খুঁজতে ‘ইন দ্য রিং’ প্রজেক্ট নিয়ে বর্তমানে কানে আছেন প্রযোজক শ্রেয়সী সেনগুপ্ত। সব ঠিক থাকলে সিনেমাটির শুটিং শুরু হবে চলতি বছরের ডিসেম্বরে।

প্রসঙ্গত, গেল ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে সিয়াম আহমেদ অভিনীত বহুল প্রতিক্ষীত সিনেমা ‘শান’। এই সিনেমার রেশ কাটতে না কাটতেই গত ২০ মে শুক্রবার মুক্তি পেয়েছে পাপপূণ্য। আর এই মুক্তি দিনে আরও একটি নতুন খবর জানালেন তিনি। সিয়াম অভিনীত মুক্তির অপেক্ষায় রয়েছে ‘অপারেশন সুন্দরবন’, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’, ‘স্বপ্নবাজী’ সিনেমাগুলো।

 

সিবিসির মস্কো অফিস বন্ধের ঘোষণা রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্কঃ মস্কোয় কানাডার টেলিভিশন এবং রেডিও সম্প্রচারকারী সংস্থা ‘কানাডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের (সিবিসি) অফিস বন্ধ করার ঘোষণা দিয়েছে রাশিয়া। গত বুধবার (১৮ মে) রাশিয়ার সরকারি সংবাদমাধ্যম আরটি’কে কানাডায় নিষিদ্ধ করার জের ধরে  দেশটি এ ঘোষণা দেয়।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, কানাডার পদক্ষেপের পাল্টা জবাব হিসেবে কানাডিয়ান টেলিভিশন ও রেডিও সম্প্রচার কোম্পানি সিবিসি’র মস্কো কার্যালয় বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এদিকে মস্কোতে অবস্থান করা কানাডিয়ান সাংবাদিকদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং রাশিয়ার ভিসা বাতিল করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।

এর আগে গত মার্চ মাসে আনুষ্ঠানিকভাবে আরটি এবং আরটি ফ্রান্সকে তার সম্প্রচার থেকে নিষিদ্ধ করে কানাডা। এ সময় দেশটির সম্প্রচার মানের সঙ্গে তাদের অনুষ্ঠান সামঞ্জস্যপূর্ণ নয় বলে জানানো হয়।

উল্লেখ্য, এর আগে গত মারর্চে আরটি এবং আরটি ফ্রান্সকে আনুষ্ঠানিকভাবে  তার সম্প্রচার থেকে নিষিদ্ধ করে কানাডা। এ সময় দেশটির সম্প্রচার মানের সঙ্গে তাদের অনুষ্ঠান সামঞ্জস্যপূর্ণ নয় বলে জানানো হয়। তবে ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের পর থেকে বেশিরভাগ পশ্চিমা দেশে রুশ প্রচারমাধ্যম আরটি এবং স্পুটনিককে অপপ্রচার ছড়ানোর অভিযোগে নিষিদ্ধ করা হয়।

টুইটারে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই সিদ্ধান্তের নিন্দা জানিয়ে বলেছেন, দায়িত্বশীল সাংবাদিকতা, নাগরিকদের সঙ্গে আসলে কি ঘটছে তা ভাগ করে নেয়া ভ্লাদিমির পুতিনের জন্য একটি গভীর হুমকি। তাই সাংবাদিকদের অবশ্যই সেন্সরশিপ, ভয়ভীতি এবং তাদের কাজে হস্তক্ষেপ থেকে মুক্ত রাখতে হবে।

সিবিসি নিউজের প্রধান সম্পাদক ব্রডি ফেনলন বলেন, রাশিয়ার এ পদক্ষেপে গণমাধ্যম প্রচণ্ড হতাশ। তার মতে এটি রুশ সীমানার মধ্যে একটি মুক্ত ও স্বাধীন সংবাদমাধ্যমকে রুদ্ধ করার আরেকটি পদক্ষেপ।

 

ধুনটে আবারো কাল বৈশাখী ঝড়ের তান্ডব

সাবিক ওমর সবুজঃ বগুড়ার ধুনট উপজেলায় গত বৃহস্পতিবার (১৯ই মে) দিবাগত রাতে তৃতীয় দফায় আঘাত হানে কাল বৈশাখী ঝড়। প্রথম ঝড়ের ক্ষয় ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই আবারো প্রলয়কারী ঘুর্ণিঝড়ে লণ্ডভণ্ড এই জনপদের অর্ধ শতাধিক ঘরবাড়ি।

শুক্রবার সরেজমিনে দেখা যায়, ঝড়ে উপড়ে পড়েছে গাছপালা, ঘরবাড়ি, বিচ্ছিন্ন হয়েছে বৈদ্যতিক সংযোগ। তীব্র বৃষ্টি ও বর্জ্রপাতে ক্ষতিগ্রস্ত হয়েছে নানা জাতের খাদ্য শস্য। কৃষক শ্রমিক দিনমুজুর শ্রমজীবী মানুষের চোখে মুখে হতাশার ছাপ। একেবারে নিঃস্ব হয়েছে প্রায় পঞ্চাশটি পরিবার। নূন্যতম মাথা গোঁজার ঠাইটুকুও নেই।

উপজেলার মথুরাপুর, কালেরপাড়া ও সদর ইউনিয়ন ঘুরে দেখা যায় ঝড়ের প্রকবে ক্ষয়ক্ষতির পরিমান বর্ণনাতীত। মথুনাপুর ইউনিয়নে বিশেষ করে একই পরিবারে হেলাল মাহমুদের তিনটি ঘর,পল্লি চিকিৎসক হারুনর রশিদের দুইটি ঘর, শাহাদত হোসেনের তিন ঘর, হারানের একটি ঘর, কালেরপাড়া ইউনিয়নের ঈশ্বরঘাট গ্রামের শরিফ মিয়ার ১ টি ঘর ঝড়ে লন্ডভন্ড হয়েছে। এতে প্রায় পঞ্চাশটি পরিবার মানবতার জীবন যাবন করছেন।

ইতোমধ্যে মথুরাপুর ইউনিয়নের চেয়ারম্যান হাসান আহমেদ জেমস্ মল্লিক ক্ষতিগ্রস্ত পরিবার গুলো পরিদর্শন করে সরকারি সহায়তা প্রদানের আশ্বস্ত করেছেন। তৈরি হচ্ছে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর তালিকা। এবিষয়ে উপজেলা প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার গুলো।

ডিজিটাল বাংলায় চায়ের রাজধানীতে উবার‌

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: দেশে এবং প্রতিটি জেলায় উপজেলায় কর্মসংস্থান এখন ‘গিগ অর্থনীতির’ (gig economy) প্রসার ঘটেছে। সেই আলোকেই  উবার রাইড শেয়ারিং যাতায়াতব্যবস্থা প্রথমে বিচার করতে হবে এগিয়ে।

গিগ ইকোনমি হচ্ছে একধরনের খণ্ডকালীন কাজের ব্যবস্থা। সেখানে অনেক প্রতিষ্ঠান স্থায়ী কর্মী নিয়োগ না করে স্বল্প সময়ের জন্য কিছু বিশেষজ্ঞ কর্মী বিশেষ শর্তে নিয়োগ করে। তাঁদের কাজের ধরাবাঁধা সময় হয়তো থাকে না। কর্মী নির্দিষ্ট সময়ে চাহিদা অনুযায়ী কাজ করে দেন। সকালে হয়তো কোনো বিশ্ববিদ্যালয়ে একটি লেকচার দিলেন, দুপুরে কিছুক্ষণ উবার অ্যাপে যুক্ত হয়ে কয়েক ঘণ্টা কাজ করলেন, সন্ধ্যায় কিছুক্ষণ আউটসোর্সিংয়ের কাজ করলেন। এটাই হলো গিগ ইকোনমি। কর্মীর প্রতিটি কাজই সমাজের সবাই সম্মানের চোখে দেখেন। কর্মী খুশি। আয় বেশি। তাঁর কাজের স্বাধীনতাও বেশি।

মৌলভীবাজার জেলার জরিপে দেখা গেছে, এ জেলার মানুষ তাদের সমস্যা হিসেবে উল্লেখ করছেন বেকারত্ব আর দ্বিতীয়টি যাতায়াত সমস্যা। উবার রাইড শেয়ারিং ব্যবস্থা এই দুটি সমস্যার সমাধানে অবদান রাখছে। এখনই অনেক তরুণের খণ্ডকালীন কাজ ও পর্যাপ্ত আয়ের ব্যবস্থা হচ্ছে। অন্যদিকে গ্ৰামে, শহরগুলোতে যাতায়াতের ঝুটঝামেলা কমছে। রাইড শেয়ারিংয়ে যাতায়াতের ব্যয়ও সাধ্যের মধ্যে। তাই পছন্দের তালিকায় উবারকে যুক্ত করে রাখছে।

উবার রাইড শেয়ারিং নীতিমালা সবার কাছে আরও গ্রহণযোগ্য করার জন্য জেলা জুড়ে প্রয়োজনীয় সংশোধন বা পরামর্শের জন্য উবার চায় সাধারণ মানুষের কথা জানতে, শুনতে।

জেলার এক চায়ের দোকানে বসে ক’জন গল্প করছিলেন তাদের ঐ গল্পের মাঝে কান পেতে শুনতে থাকি। ঐ মূহূর্তে বন্ধুদের মাঝে গল্পের কথা বলি। এক জন অন্য জনকে বলছে সেদিন একটি সিএনজিচালিত অটোরিকশা ডাকলাম। মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গল কতটুকু দূরের গন্তব্যে যেতে ভাড়া চাইলেন ২৫০ টাকা। বললাম, উবারে তো ১ কিলোমিটার ৭ টাকায় যাওয়া যায়। অটোরিকশাচালক বললেন, ঠিক আছে ২০০ টাকা।

পরে তিনি নিজেই বলেন, ভাই–আমিও উবারে যোগ দিমু। যাত্রীও খুশি, চালক ও খুশি। লাভও বেশি। ভাড়া নিয়া ঝগড়াঝাঁটি আর ভালো লাগে না।’সরকার যে ডিজিটাল বাংলাদেশের কথা বলে, পরিবহনে এই নবাগত উবার রাইড শেয়ারিং ব্যবস্থা তারই সুফল। সরকার বোঝে যে রাইড শেয়ারিং ব্যবস্থা অব্যাহত রাখার গুরুত্ব রয়েছে। তাই সরকার চায় এই ব্যবস্থা চলুক।

নিরাপত্তার স্বার্থে যাত্রীদের রাইড শেয়ারিংয়ের সব তথ্য রাখে। ডেটা সিকিউরিটি ও স্টোরেজের ব্যবস্থা আছে। সার্ভারে সব তথ্য সংরক্ষণ ও নিরাপদে তথ্য রাখছে কখনো কোন অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হলে যেভাবে সহজেই সমাধানে বদ্ধ পরিকর।

এখানে আরো লক্ষণীয় বিষয় যারা কাজ করছেন এঁদের সবাই তরুণ। তাঁদের চোখেমুখে অনেক স্বপ্ন। মনে হয় উন্নত বাংলাদেশ তাঁদের হাতের মুঠোয়। এটাই তো তারুণ্যের ধর্ম।

রাইড শেয়ারিং এ যানবাহনের মালিক, যাত্রীসহ সংশ্লিষ্ট সব মহলের প্রতিনিধিদের মধ্যে সংলাপ হতে পারে। জেলায় উবার রাইড শেয়ারিং প্রতিষ্ঠান ই-পরিবহনে বিপ্লব ঘটাতে পারে। একে দ্রুত এগিয়ে নেওয়া আমাদের কর্তব্য।

নেত্রকোণার আটপাড়ায় আন্তঃ প্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার আটপাড়া উপজেলায় ৭নং সুখারী ইউনিয়ন আন্তঃ প্রাথমিক বিদ্যালয় আয়োজনে আন্তঃ প্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার সকাল ১১টায় ৫১নং রাজেন্দ্রগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত  হয়।

সহকারী  উপজেলা শিক্ষা অফিসার সুব্রত বিশ্বাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং সুখারী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহজাহান।

আরোও উপস্থিত ছিলেন ৫১নং রাজেন্দ্রগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ অলি আহাদ, সহকারী শিক্ষক আব্দুস সালাম দরদী, আল মামুন, খন্দকার মোশাদিরু সহ , অন্যান্য সহকারী শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

লোহাগাড়ায় জায়গা দখল চেষ্টার অভিযোগে গৃহকর্ত্রীর সংবাদ সম্মেলন

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ লোহাগাড়ায় বসতঘর ও পারিবারিক কবরস্থানের জায়গা জোরপূর্বক দখল প্রচেষ্টার অভিযোগ তুলেছেন ভুক্তভোগী এক পরিবারের কর্ত্রী বৃদ্ধা নূরজাহান বেগম। গত ১৯ মে বৃহস্পতিবার ২টায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ তুলে ধরা হয়। লোহাগাড়া উপজেলার আধুনগর সীমানার জনপদ আমতলী গ্রামে পরিবারের পক্ষে নিজ বসত ঘরেই এ সম্মান সংম্মেলনের আয়োজন করে বৃদ্ধা নূর জাহান বেগম। সংবাদ সম্মলনে অভিযোগ আনা হয়েছে মাহমুদুল হক বাবুল, সাহাব উদ্দীন, মো. সাঈদ ও মো. গিয়াস উদ্দীনের বিরুদ্ধে।

লিখিত বক্তব্যে বলা হয়, অভিযুক্তরা ভুক্তভোগী পরিবারের প্রতিবেশী। তারা দীর্ঘদিন হতে ভুক্তভোগী নূরজাহান বেগম পরিবারের বসতঘর ও পারিবারিক কবরস্থানের জায়গা দখলের চেষ্টা চালাচ্ছে। এ ব্যাপারে প্রতিকার পেতে বৃদ্ধার পরিবারের পক্ষ থেকে সাতকানিয়া চৌকির লোহাগাড়া সহকারী জজ আদালতে মামলা দায়ের করা হয়েছে গত ২০২০ সনে। উক্ত জায়গার ব্যাপারে স্থিতাবস্থা বজায় রাখার জন্য আদালত কৃর্তক আদেশ দেয়া হয়েছে। কিন্তু, অভিযুক্তরা সে আদেশ অমান্য করে বসতঘর ও কবরস্থানের জায়গা দখলের পায়তারা চালিয়ে যাচ্ছে। ভুক্তভোগী পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। ফলে, ভুক্তভোগী পরিবারের সদস্যরা প্রাণের ভয়ে ঘরে তালা দিয়ে অন্যত্রে ভাড়া বাসায় দিনযাপন করছে। অভিযুক্তরা সেই ঘরের দরজায় তালায় শীসা ঢুকিয়ে দেয় গত ১৬ মে সকাল বেলায়। এ ব্যাপারে গত ১৭ মে লোহাগাড়া থানায় সাধারণ ডায়েরী (নং-৬৮৪) করা হয়েছে। সাধারণ ডায়েরীর প্রেক্ষিতে ও সংবাদ সম্মেলনের সংবাদ পেয়ে অবশেষে পুলিশ কর্তৃক ঘরের গেটের সেই তালা খুলে দেয়া হয়েছে বলে জানান পরিবার কর্ত্রী।

সংবাদ সম্মলনে ভুক্তভোগী পরিবারের বসতঘর ও পারিবারিক কবরস্থানের জায়গা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। বৃদ্ধা নূরজাহান কর্তৃক বক্তব্য পাঠের সময় উপস্থিত ছিলেন তার পুত্রবধূসহ অন্যান্যরা।

ডিজিটাল বাংলা নিউজ/ ডিআর / মোস্তাফিজুর রহমান

নেত্রকোণায় বাংলা টিভির ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নেত্রকোণা প্রতিনিধিঃ “বিশ্বজুড়ে বাংলা” এই স্লোগানকে ধারণ করে সফলতার সাথে পাঁচটি বছর অতিক্রম করে ৬ষ্ঠ  বর্ষে পদার্পণ করলো বাংলা টিভি।

১৯ মে বাংলা টিভির নেত্রকোণা জেলা প্রতিনিধি ও জেলা ফ্রন্টিয়ার রিপোর্টার্স সোসাইটি অফ বাংলাদেশ (এফ.আর.এস.বি) এর সাধারণ সম্পাদক ইকবাল হাসানের সঞ্চালনায় জেলা ফ্রন্টিয়ার রিপোর্টার্স সোসাইটি অফ বাংলাদেশ (এফ.আর.এস.বি) এর নেত্রকোণা জেলা অফিস মিলনায়তনে জেলার সাংবাদিকদের অংশগ্রহণে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, জেলা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি এ্যাডভোকেট আব্দুল হান্নান রঞ্জন, প্রেসক্লাবের অর্থ সম্পাদক আ.ক.ম আলতাবুর রহমান কাশেম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মিছবাহ উদ্দিন খান আছাদ, খবর নেত্রকোণার সম্পাদক ও জেলা ফ্রন্টিয়ার রিপোর্টার্স সোসাইটি অফ বাংলাদেশ (এফ.আর.এস.বি)এর সভাপতি মোঃ রেজাউল হাসান সুমন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মানিত সদস্য ও জেলা ফ্রন্টিয়ার রিপোর্টার্স সোসাইটি অফ বাংলাদেশ (এফ.আর.এস.বি) এর সহ-সভাপতি প্রণব রায় রাজু, সাবেক যুবলীগ নেতা ও এফ.আর.এস.বি এর দপ্তর সম্পাদক এম এস রতন, জেলা ফ্রন্টিয়ার রিপোর্টার্স সোসাইটি অফ বাংলাদেশ (এফ.আর.এস.বি) এর সাংগঠনিক সম্পাদক ও নতুন সময় টিভির জেলা প্রতিনিধি মিজানুর রহমান ইমন, বিজয় টিভির জেলা প্রতিনিধি জহিরুল ইসলাম কবীর, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-প্রচার সম্পাদক ও এফ.আর.এস.বি এর প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ নাজমুল ইসলাম, জাতীয় দৈনিক দ্যা ইভিনিং নিউজ এর জেলা প্রতিনিধি ও এফ.আর.এস.বি এর সম্মানিত সদস্য খায়রুল ইসলাম, জাতীয় দৈনিক আমার বার্তা এর জেলা প্রতিনিধি কাওসার খান রনিসহ জেলার সাংবাদিকবৃন্দ।

পরে অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বাংলা টিভি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে উত্তর উত্তর সমৃদ্ধি অর্জনের পথে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

মহামারী করোনার পর এবার নয়া আতঙ্ক মাঙ্কিপক্স!

আন্তর্জাতিক ডেস্কঃ ইউরোপ আর কানাডার পর এবার আমেরিকায় হানা দিয়েছে মাঙ্কিপক্স। ইউরোপে এই সংক্রামক ব্যাধিতে বহু মানুষ আক্রান্ত হয়েছেন। কানাডায়ও চিকিৎসাধীন অন্তত ১২ জন। এবার এই সংক্রামক ব্যাধি হানা দিল মার্কিন মুলুকেও। গেল বুধবার সে দেশের এক নাগরিকের দেহে ধরা পড়েছে এই ভাইরাসের উপস্থিতি। ভাইরাসঘটিত মাঙ্কিপক্স অত্যন্ত ছোঁয়াচে। গুটি বসন্ত গোত্রেরই ভাইরাস এটি।

এ প্রসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) জানিয়েছে, সংক্রমিত ব্যক্তি কিছুদিন আগেই কানাডা সফর থেকে ফিরেছেন। সেখান থেকেই তিনি আক্রান্ত হয়েছেন বলে প্রাথমিক ধারনা চিকিৎসকদের। সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে আরও কতজন এসেছেন, তা খতিয়ে দেখছেন তাঁরা। এদিকে কানাডার কিউবেক শহরে ১৩ জন সংক্রমিতের হদিস মিলেছে। ইউরোপেও আক্রান্ত হয়েছেন বহু। তবে আমেরিকার সংক্রমিত ব্যক্তি আপাতত হাসপাতালে চিকিৎসাধীন। সুস্থ আছেন তিনি।

              সংক্রমিত হলে কী কী লক্ষ্মণ দেখা দিতে পারে?

    • দেহে ভাইরাসের প্রবেশের তিনদিনের মাথায় প্রবল জ্বর আসে।
    • জ্বর আসতে পারে কাঁপুনি দিয়ে।
    • শুরু হয় সারা শরীরজুড়ে অসম্ভব ব্যথা।
    • পেশিতে খিঁচুনি হতে পারে।
    • চিকেনপক্সের মতো মুখ এবং শরীরজুড়ে বড় বড় ফোস্কার মতো ব়্যাশ বের হবে।
    • ব়্যাশের জায়গায় চুলকানি, জ্বালা হতে পারে।
    • ত্বক শুকিয়ে, খসখসে হয়ে যাবে।
    • দুর্বল হয়ে যাবে শরীর।
    • দু-চারসপ্তাহ ভোগাবে এই অসুখ।

              কীভাবে ছড়ায় মাঙ্কিপক্স?

    • সংক্রমিত ব্যক্তির দেহ তরল থেকে ছড়াতে পারে এই রোগ।
    • তবে আক্রান্তের পোশাক বা বিছানা ব্যবহার করলেও ছড়াতে পারে সংক্রমণ।
    • কেউ কেউ অবশ্য বলছেন, সংক্রমিতের সঙ্গে যৌন মিলন করলেও আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকছে।

প্রসঙ্গত, এই ভাইরাস তুলনামূলক ভাবে বিরল হলেও এর সংক্রমণে গুরুতর ক্ষতি হতে পারে শরীরের। মূলত মধ্য ও পশ্চিম আফ্রিকাতেই এই ভাইরাসের সংক্রমণ দেখা যায় বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সাধারণত বাঁদর কিংবা ইঁদুর জাতীয় প্রাণীর শরীরেই এদের বাস। তবে কখনও কখনও সেখান থেকে মানবশরীরেও তা ছড়িয়ে পড়ে।

বাদামখেতে কাজ করার সময় বজ্রপাতে তিন শিশুর মৃত্যু

সিলেট বিভাগীয় প্রতিনিধিঃ সিলেট বিভাগের সুনামগঞ্জের তাহিরপুরে বাদামখেতে কাজ করার সময় বজ্রপাতে তিন শিশুর মৃত্যু এবং কমপক্ষে ১০ জন বাদামচাষি আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় জেলার তাহিরপুর উপজেলার সুন্দরপাহাড়ি গ্রামের পাশে বজ্রপাতে এই হতাহতের ঘটনা ঘটে। গুরুতর আহতদের বাদাঘাট, তাহিরপুর ও সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, পাহাড়ি ঢলে বাদামখেত ভাসিয়ে নিয়ে যাচ্ছে। এই অবস্থায় সুন্দরপাহাড়ি গ্রামের বাদাম চাষিরা পরিবারের শিশু-নারীসহ সবাইকে নিয়ে বাদাম তুলতে যান। বৃহস্পতিবার দুপুর ১২টায় ঝড়ের সময় বজ্রপাতে ঘটনাস্থলেই সুন্দরপাহাড়ি গ্রামের কৃষক আব্দুল হালিমের মেয়ে তাওহিদা বেগম (১১), ফজর আলীর মেয়ে রিপা বেগম ও আবুল আজিজের ছেলে আমিরুলের (১১) মৃত্যু ঘটে।

এ ঘটনায় ১০ জন আহত হয়েছেন। আহতদের তাহিরপুর, বাদাঘাট ও সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ব্যক্তিগতভাবে নিহতদের পরিবারের হাতে ৫ হাজার করে নগদ টাকা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

চাঞ্চল্যকর আফতাব উদ্দিন হত্যা মামলার মূল দুই আসামি জেলহাজতে

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় চাঞ্চল্যকর প্রাক্তন স্কুলশিক্ষক আপ্তাব উদ্দিন হত্যা মামলার মূল পরিকল্পনাকারী রাজনগর আইডিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক শাহীদুল ইসলামসহ দুই আসামিকে কারাগারে প্রেরণ করেছে বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। গত বুধবার (১৮ মে) নির্ধারিত তারিখে চার্জসীটভুক্ত দুই আসামি শাহীদুল ইসলাম ও শাব্বির আহমদ আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিজ্ঞ জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোহাম্মদ জিয়াউল হক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ জারি করেন।

আদালত সূত্র মতে জানা গেছে, উপজেলার সফরপুর গ্রামের বাসিন্দা ও দক্ষিণভাগ গার্লস হাইস্কুলের প্রাক্তন শিক্ষক আপ্তাব উদ্দিনের সাথে তারই ছোটভাই রাজনগর আইডিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক শাহীদুল ইসলামের জমিজমা সংক্রান্ত পূর্ব-বিরোধ চলছিল। এর জেরধরে গত বছরের ১৬ মে সকালে বসতঘরের সম্মুখের রাস্তায় ছোটভাই প্রধান শিক্ষক শাহীদুল ইসলামের পরিকল্পনায় ও নির্দেশে প্রাক্তন স্কুলশিক্ষক আপ্তাব উদ্দিনের ওপর অতর্কিত হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই হাসপাতালে তিনি মারা যান। কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের ছেলে তানভীর আহমদ হামলাকারীদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা (জি.আর-৮৬/২১) দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা ইয়াকুব হোসেইন দীর্ঘ তদন্ত শেষে আপ্তাব উদ্দিন হত্যায় সম্পৃক্ততার প্রমাণ পেয়ে রিপন খাঁন, শাব্বির আহমদ, নিহতের ছোটভাই প্রধান শিক্ষক শাহীদুল ইসলাম, জসিম খাঁন ও লায়লা বেগমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। গেল বুধবার ধার্য তারিখে চার্জসীটের ওপর শুনানি অনুষ্ঠিত হয়।

আদালত পুলিশের জি.আর.ও পিযুষ কান্তি দাস চাঞ্চল্যকর আপ্তাব উদ্দিন হত্যা মামলার দুই আসামী প্রধান শিক্ষক শাহীদুল ইসলাম ও শাব্বির আহমদকে বিজ্ঞ আদালত কারাগারে পাঠানোর আদেশ প্রদানের সত্যতা স্বীকার করেছেন।