ফ্রান্স-ইতালি-স্পেনের ৮৫ কূটনীতিক বহিষ্কার করলো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্কঃ ইউরোপীয় দেশগুলোর শত্রুতামূলক তৎরতার জবাবস্বরূপ ফ্রান্স, ইতালি এবং স্পেনের ৮৫ জন কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া। ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান শুরুর পর থেকে ইউরোপীয় দেশগুলো দফায় দফায় রুশ কূটনীতিকদের বহিষ্কার করেছে। এর জবাব দিতেই গতকাল বুধবার প্রতিশোধমূলক ব্যবস্থা হিসেবে তিন দিশের বিরুদ্ধে এই পদক্ষেপ নিল রাশিয়া।

কূটনীতিক বহিষ্কার প্রশ্নে একটি বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ফ্রান্সের ৩৪ জনকে কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে। রাশিয়া ত্যাগের জন্য তাদের দুই সপ্তাহ সময় দেয়া হয়েছে। রাশিয়ায় নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত পিয়েরে লেভিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করে জানিয়ে দিয়েছে যে ফ্রান্স থেকে রাশিয়ার ৪১ কূটনীতিককে বহিষ্কার করার বিষয়টি স্পষ্টতই উসকানিমূলক এবং অগ্রহণযোগ্য সিদ্ধান্ত।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় পরে আরো জানায়, স্প্যানিশ দূতাবাসেরও ২৭ কর্মকর্তা-কর্মচারীকেও অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে তাদের রাশিয়া ত্যাগ করতে হবে।

রাশিয়ায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত মারকোস গোমেজ মার্টিনেজকে সতর্ক করে বলা হয়েছে, মাদ্রিদ থেকে রাশিয়ার কূটনীতিবিদদের বহিষ্কারের বিষয়টি রাশিয়া-স্পেন সম্পর্কে ভালো ফলাফল বয়ে আনবে না। বিপরীতে স্পেন রাশিয়ার এমন সিদ্ধান্তের সমালোচনা করেছে।

এদিকে, রাশিয়া থেকে ইতালিরও ২৪ কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে রাশিয়ার তরফ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়া না দিলেও ইতালি তাদের কূটনীতিকদের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভাও রাশিয়ার সংবাদমাধ্যমগুলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি রাশিয়ার এই পদক্ষেপকে ‘বৈরী আচরণ’ বলে জানিয়েছেন।

উল্লেখ্য, ইউরোপীয় দেশগুলো থেকে মোট ৩০০’র বেশী রুশ কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে। অনেক দেশই রুশ কূটনীতিকদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনেছে। মস্কো যদিও এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে। রাশিয়াও প্রথম থেকেই পাল্টা ব্যবস্থা নিতে থাকে। এর আগেও পোল্যান্ডের ৪৫ কূটনীতিক এবং জার্মানির ৪০ কূটনীতিককে দেশে ফেরত পাঠিয়েছে রাশিয়া।

দেশেজুড়ে গরমের দাবদাহ আরও দুই দিন থাকতে পারে

সিএনবিডি ডেস্কঃ দেশেজুড়ে চলমান গরমের দাবদাহ আরো দুই থেকে তিনদিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আগামী দুই দিন সার্বিক তাপমাত্রা দিনে সব্বোর্চ ৩৬-৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং রাতে ২৭-২৮ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। তবে দুই দিন পরে আবারও হালকা থেকে ভারি বর্ষণসহ বৃষ্টি শুরু হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আজ বৃহস্পতিবার (১৯ মে) আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সর্বশেষ পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়, মাদারীপুর, টাঙ্গাইল, চাঁদপুর, রাজশাহী, খুলনা, সাতক্ষীরা, যশোর ও বাগেরহাট জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে। আজ বৃহস্পতিবার এবং শুক্রবার (২০ মে) আবহাওয়া অপরিবর্তিত থাকবে। এদিকে আর্দ্রতা বেশি হওয়ায় গরম ভাবটা বেশি থাকবে। আর রাতের দিকে ভ্যাপসা গরম আরো বাড়তে পারে।

দৈনিক ভোরের কাগজের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বাঞ্ছারামপুরে মানববন্ধন

মো. নাছির উদ্দিন, বাঞ্ছারামপুর প্রতিনিধিঃ দৈনিক ভোরের কাগজ পত্রিকার প্রকাশক, সম্পাদক সহ পাঁচ জনের বিরুদ্ধে কুমিল্লার আদালতে মানহানী মিথ্যা মামলা দায়ের করার প্রতিবাদে ও প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন বাঞ্ছারামপুর প্রেসক্লাব।

আজ বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ চত্বরে বাঞ্ছারামপুর প্রেসক্লাবের আয়োজনে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানবন্ধনে সাংবাদিক নেতারা জানান, দৈনিক ভোরের কাগজের বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে কুমিল্লা সিটি কর্পোরেশনের আওয়ামীলীগ মনোনীত মেয়র পার্থী আরফানুল হক রিফাতের সম্প্রতি দায়ের করা মিথ্যা মামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। অবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবী জানান। এসময় উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা স্টাফ রিপোর্টার সাব্বির আহাম্মেদ সুবীর, ইত্তেফাক ও মাই টিভি প্রতিনিধি এম এ আউয়াল, দৈনিক সমকালের আমজাদ হোসেন সজল, দৈনিক কালের কন্ঠের চাঁন মিয়া সরকার, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি শাহআলম সিকদার, বাংলাদেশ প্রতিদিনের আতাউর রহমান সনেট, দৈনিক মানবকন্ঠের ফারুক আহাম্মেদ, দৈনিক দেশ সেবা বাঞ্ছারামপুর হোমনা প্রতিনিধি মো. নাছির উদ্দিন, ভোরের কাগজের রফিকুল ইসলাম, একাত্তর টিভির বাহারুল ইসলাম, এশিয়ান টিভির রিফাত আবির, বাংলা টিভির ফয়সাল আহাম্মেদ, চ্যানেল এস এর আলমগীর হোসেন, সরেজমিন বার্তার জসিম উদ্দিন, নওরোজের রাকিবুল ইসলাম রিয়ান, নয়া শতাব্দীর বশির আল মামুন।

উল্লেখ্য, গত ১৫ই মে ‘কুমিল্লার শীর্ষ মাদক কারবারি রিফাত এখন নৌকার কাণ্ডারি’ শিরোনামে ভোরের কাগজে সংবাদ প্রকাশিত হওয়ায় পত্রিকাটির প্রকাশক সাবের হোসেন চৌধুরী, সম্পাদক শ্যামল দত্ত, বার্তা সম্পাদক ইখতিয়ার উদ্দিন, সিনিয়র রিপোর্টার মুহাম্মদ রুহুল আমিন ও কাগজ প্রতিবেদক (কুমিল্লা) এম ফিরোজ মিয়ার বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেছেন কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত।

রানীশংকৈলে ভূমিসেবা সপ্তাহ শুরু

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ দেশের জনসাধারণের মাঝে ভূমি অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা ও গতিশীলতা আনতে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় আজ বৃহস্পতিবার (১৯ মে) ভূমিসেবা সপ্তাহ শুরু উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‘ভুমি অফিসে না গিয়ে অনলাইনে আপনার ভূমি উন্নয়ন কর পরিশোধ করুন’ এই প্রতিপাদ্য-সামনে রেখে এদিন সকাল ১১টায় র‍্যালি ও ডিজিটাল ভুমি সেবার উদ্বোধন শেষে হলরুমে এক আলোচনা সভা হয়।

উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে  আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরমেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, ভাইস-চেয়ারম্যান শেফালী বেগম, সহকারি কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল হোসেন, আতিকুর রহমান বকুল, শরৎচন্দ্র রায়, আবুল কাশেম, পৌর আ.লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, ইউনিয়ন ভুমি কর্মকর্তা, জাহিরুল ইসলাম, রহমত আলী ও ভুপাল চন্দ্র রায় প্রমুখ।

এছাড়াও রাণীশংকৈল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি ফারুক হোসেন, প্রেসক্লাব পুরাতনের আহব্বায়ক কুশমত আলীসহ উপজেলার বিভিন্ন  কর্মকর্তা- কর্মচারী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্বব্যাপী খাদ্য সংকটের আশঙ্কা জাতিসংঘের

আন্তর্জাতিক ডেস্কঃ  ইউক্রেনে রুশ বাহিনীর হামলার ফলে আগামী মাসগুলোতে বিশ্বব্যাপী খাদ্যসংকট দেখা দিতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। গতকাল বুধবার (১৮ মে) নিউইয়র্কে দেওয়া ভাষণে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এ কথা বলেন।

অ্যান্তোনিও গুতেরেস বলেন, যুদ্ধের কারণে দামের ঊর্ধ্বগতি দরিদ্র দেশগুলোতে খাদ্য নিরাপত্তাহীনতাকে আরও বাড়িয়ে তুলছে। ইউক্রেনের রপ্তানি যদি যুদ্ধ-পূর্ব পর্যায়ে ফিরে না যায়, তবে বিশ্ব দুর্ভিক্ষের মুখোমুখি হতে পারে। আর এই দুর্ভিক্ষ বছরের পর বছর ধরে চলতে পারে।

এই যুদ্ধের কারণে ইউক্রেনের বন্দর থেকে রপ্তানি বন্ধ হয়ে গেছে। একসময়ে এসব বন্দর থেকে বিপুল পরিমাণ সূর্যমুখী তেল, ভুট্টা ও গমের মতো খাদ্যশস্য রপ্তানি হয়েছে। এতে বৈশ্বিক সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে এবং এর বিকল্পগুলোর দাম বেড়ে গেছে।

জাতিসংঘের তথ্যমতে, গত বছরের একই সময়ের তুলনায় এই বছর বিশ্বে খাদ্যের দাম প্রায় ৩০ শতাংশ বেশি।

গুতেরেস বলেন, এই যুদ্ধ লাখ লাখ মানুষকে খাদ্য নিরাপত্তাহীনতার অবস্থায় নিয়ে গেছে। এর ফলে অপুষ্টি, গণক্ষুধা এবং দুর্ভিক্ষের ঝুঁকি তৈরি হয়েছে। তিনি আরো বলেন, পৃথিবীতে এখন যথেষ্ট খাবার আছে যদি আমরা একসঙ্গে কাজ করি। কিন্তু আমরা যদি আজ এই সমস্যার সমাধান না করি, তাহলে আগামী মাসগুলোতে বিশ্বব্যাপী খাদ্য ঘাটতির মুখোমুখি হতে হবে।

সতর্ক করে গুতেরেস বলেন, ইউক্রেনের খাদ্য এবং রাশিয়া ও বেলারুশের উৎপাদিত সার বিশ্ব বাজারে পুনরায় না আসা পর্যন্ত খাদ্য সংকটের কোনো কার্যকর সমাধান নেই। তিনি আরো বলেন, খাদ্য রপ্তানি স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনতে রাশিয়া ও ইউক্রেনের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ‘নিবিড় যোগাযোগ রাখছেন তিনি।

 

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’র রচয়িতা আবদুল গাফ্‌ফার চৌধুরী আর নেই

সিএনবিডি ডেস্কঃ বিশিষ্ট সাংবাদিক, গীতিকার, কলামিস্ট, সাহিত্যিক ও ভাষাসৈনিক আবদুল গাফ্ফার চৌধুরী (৮৮ বছর) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। লন্ডনের স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ মে) সকাল ৭টা ১৫ মিনিটে তিনি মারা যান। আব্দুল গাফ্ফার চৌধুরী বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। তিনি ভাষা আন্দোলনের স্মরণীয় গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’র রচয়িতা।

আবদুল গাফ্‌ফার চৌধুরীর ঘনিষ্ঠ একুশে পদকপ্রাপ্ত সিনিয়র স্বদেশ রায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। এছাড়া আবদুল গাফ্‌ফার চৌধুরীর ঘনিষ্ঠ সাংবাদিক আলী হাবিবও এ তথ্য নিশ্চিত করেছেন। লন্ডনের কয়েকটি সূত্রও এ তথ্য নিশ্চিত করেছে।

আবদুল গাফ্ফার চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আবদুল গাফ্ফার চৌধুরী ১৯৩৪ সালের ১২ ডিসেম্বর বরিশালের মেহেন্দিগঞ্জের উলানিয়ার চৌধুরীবাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম হাজী ওয়াহিদ রেজা চৌধুরী ও মার নাম জহুরা খাতুন।  ১৯৫০ সালে ‘দৈনিক ইনসাফ’ পত্রিকায় সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। ১৯৫১ সালে ‘দৈনিক সংবাদ’ প্রকাশ হলে গাফ্‌ফার চৌধুরী সেখানে অনুবাদকের কাজ নেন। ১৯৫৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ অনার্স পাস করে ইত্তেফাক সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার রাজনৈতিক পত্রিকা ‘চাবুক’ এর দায়িত্ব নেন।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় প্রবাসী সরকারের মুখপাত্র ‘জয়বাংলা’য় কাজ করেন গাফ্‌ফার চৌধুরী। ১৯৭৪ সালে অসুস্থ স্ত্রীর চিকিৎসার জন্য যুক্তরাজ্যে চলে যান তিনি। এরপর সেখানেই স্থায়ী হন। লন্ডন থেকে দেশের সংবাদপত্রে নিয়মিত কলাম লেখেন তিনি।  ৬০ বছর ধরে মিঠাকড়া, ভীমরুল, তৃতীয় মত, কাছে দূরে, একুশ শতকের বটতলায়, কালের আয়নায়, দৃষ্টিকোণ ইত্যাদি শিরোনামে কলাম লিখেছেন তিনি। কলাম ছাড়াও কবি, নাট্যকার ও ঔপন্যাসিক হিসেবে পরিচিত তিনি। বঙ্গবন্ধু হত্যার ওপর লেখা ‘পলাশী থেকে ধানমণ্ডি’ তার বিখ্যাত নাটক।

আবদুল গাফ্‌ফার চৌধুরী পেশাগত কাজে সফলতার স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক, স্বাধীনতা পদক, ইউনেস্কো পুরস্কার, বঙ্গবন্ধু পুরস্কার, মানিক মিয়া পদকসহ দেশীয় এবং আন্তর্জাতিক পদক ও পুরস্কারে ভূষিত হয়েছেন।

নাগেশ্বরীতে গঙ্গাধর নদের ভাঙ্গন রোধ ও বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা ইউনিয়নের তরীরহাট হতে বেলায়েত হাজীর ঈদগাহ মাঠ পর্যন্ত গঙ্গাধর নদের ভাঙ্গন রোধ ও বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার দুপুরে তরীরহাট এলাকায় নদের তীরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন কচাকাটা ইউপি চেয়ারম্যান শাহদৎ হোসেন মন্ডল, সাবেক জেলা পরিষদ সদস্য একরামুল হক বুলবুল, ছাত্র সমাজের জেলা আহ্বায়ক ফারুক হোসেন প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, প্রতিবছর বর্ষা মৌসুমে আগ্রাসী হয়ে উঠে গঙ্গাধর নদের ভাঙ্গন। এ বছর নদের ভাঙ্গনে ভিটেমাটি হারিয়েছে অনেকে। এখন নদের দুই তীরের আবাদী জমি ভাঙ্গছে। বিশেষ করে নদের পশ্চিম তীরের কয়েক শত বিঘা জমি ইতিমধ্যে নদের গর্ভে চলে গেছে। এখন হুমকির মূখে রয়েছে তরিরহাট বাজার, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, ইন্দ্রগড় সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ অনেক স্থাপনা।

বক্তারা ভাঙ্গন রোধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানান।

মোবাইলে কল পেয়েই তাৎক্ষণিকভাবে বাল্য বিবাহ বন্ধ করলেন ইউএনও

অলিউর রহমান মেরাজ, দিনাজপুর প্রতিনিধি : গতকাল বুধবার বিকালে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দাউদপুরের আমবাড়ি গ্রামে লামিয়া নামে ১০ম শ্রেণিতে পরুয়া স্কুল ছাত্রী বিয়েতে রাজী না থাকাও হঠাৎ মেয়েটির পরিবার বিদেশে থাকা এক ছেলের সাথে বিয়ে ঠিক করে এমন অবস্থায় মেয়েটি উপায় না পেয়ে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম কে ফোন দেন এবং তিনি ফোন পেয়েই সাথে সাথে মেয়েটির বাসায় যায় এবং বিয়ে বন্ধ করে দেয়।

ঘটনাটি উপজেলার দাউদপুরের আমবাড়িত গ্রামে মেয়েটি এই গ্রামেরই বালিকা স্কুলে পড়তো মেয়েটির বয়স না হওয়ার পরেও হঠাৎ মেয়েটির পরিবার বিদেশে থাকা এক ছেলের সাথে বিয়ে ঠিক করে।

মেয়েটি ইউএনও মহোদয় কে জানার সাথে সাথে মেয়েটির বাসায় যান তিনি এবং বিয়ে বন্ধ করেন ও মেয়েটির পরিবার কে সতর্ক করেন যে ১৮ বছর না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দিবেন না দিলে আপনাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে জানতে চাইলে ইউএনও অনিমেষ সোম জানান, হঠাৎ বাল্য বিবাহর খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধ করি ও মেয়ের পরিবার কে সতর্ক করেছি এবং খোঁজ খবর রাখছি বিয়ে দেওয়ার চেষ্টা করলে সাথে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা নিব। এবং আমরা খবর পাওয়া মাত্রই বাল্য বিবাহ বন্ধ করবো ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দেয়া এটি একটি বড় অপরাধ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভুমি অফিসার মনিরুজ্জামান ও ভুমি অফিসের পেশাকার মোঃ বিপ্লব ও উপজেলা বিট অফিসার খাইরুল ইসলাম ও নবাবগঞ্জ থানার পুলিশ সদস্য ও সাংবাদিক অলিউর রহমান মিরাজ প্রমুখ।

মানবতাবিরোধী অপরাধে মৌলভীবাজারের ৩ জনের মৃত্যুদণ্ড

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: ৭১ মহান মুক্তিযুদ্ধের সময় সংগঠিত হত্যা, গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধে মৌলভীবাজারের বড়লেখার আব্দুল আজিজ ওরফে হাবুলসহ তিনজনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছেন ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (১৯ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অপর সদস্যরা হলেন, বিচারপতি আবু আহমেদ জমাদার ও কেএম হাফিজুল আলম।

মানবতাবিরোধী অপরাধে মৌলভীবাজারের ৩ জনের মৃত্যুদণ্ড

দণ্ডপ্রাপ্ত অপর দুই আসামি হলেন- আব্দুল মান্নান ও আব্দুল মতিন। এর মধ্যে আব্দুল মতিন পলাতক রয়েছেন।

এর আগে গত ১২ এপ্রিল এ মামলায় রাষ্ট্র ও আসামি উভয় পক্ষের শুনানি শেষে ট্রাইব্যুনাল মামলাটির রায়ের জন্যে অপেক্ষমাণ করে (সিএভি) আদেশ দেন। তিন জনের বিরুদ্ধে রায় ঘোষণার জন্য মঙ্গলবার (১৭ মে) ট্রাইব্যুনাল এ দিন ধার্য করেন।

২০১৪ সালের ১৬ অক্টোবর এ তিন জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত শুরু হয়। ২০১৬ সালের ১৪ নভেম্বর তা শেষ হয়। তিন আসামির বিরুদ্ধে একাত্তরে মৌলভীবাজারের বড়লেখা এলাকায় হত্যা, গণহত্যা, ধর্ষণ, নির্যাতনের মতো পাঁচটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারি মানবতাবরোধী অপরাধের মামলায় বড়লেখার তিন জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। ওই বছর ১ মার্চ মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর ২ মার্চ আব্দুল আজিজ ও আব্দুল মান্নানকে ট্রাইব্যুনালে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

একাত্তরে দুই সহোদর আব্দুল আজিজ ও আব্দুল মতিন ছাত্রলীগ করতেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তারা প্রশিক্ষণ নিতে ভারতের বারপুঞ্জিতে যান। কিন্তু প্রশিক্ষণরত অবস্থায় পালিয়ে এসে তারা রাজাকার বাহিনীতে যোগ দেন। অপর আসামি আব্দুল মান্নান একাত্তরে স্থানীয় মুসলিম লীগের নেতা ছিলেন।

আফতাবগঞ্জে কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য বিষয়ক ওরিয়েন্টশন

অলিউর রহমান মেরাজ, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জে ৯ নং কুশদহ ইউনিয়ন পরিষদের হলরুমে কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, স্কুল থেকে ঝড়ে পড়া, বাল্য বিবাহ, শিশু নির্যাতন ও যৌন হয়রানি প্রতিরোধে ওরিয়েন্টশন সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মে) সকাল ১১ টায় বেসরকারি সংস্থা ল্যাম্বের এ্যাডলোসেন্ট এন্ড কমিউনিটি ট্রান্সফরমেশনল প্রজেক্টের আয়োজনে ৯নং কুশদহ ইউনিয়নের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

ল্যাম্বের টেকনিকেল অফিসার জয় উইলিয়াম হাসদা সহ আরও অনেকেই বক্তব্য সভায় বক্তব্য রাখেন।

ওরিয়েন্টশন সভায় ৯ নং কুশদহ ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ারুল আজিম আনু ও আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই রেজাউল ইসলাম ও সাংবাদিক অলিউর রহমান মিরাজ সহ অনান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।