কুলাউড়ায় ১৩০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় ইয়াবা ট্যাবলেটসহ ১জন মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে। গেল মঙ্গলবার (১৭মে) দিবাগত রাতের দিকে উপজেলার ১১ নং শরীফপুর ইউনিয়নের মনু নদীর ইটারঘাট বেড়িবাঁধের উপর থেকে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ আলাউদ্দিন (২৯)কে আটক করা হয় ও সাথে থাকা ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে থানায় নিয়ে আসা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শরিফপুর ইউপি কালারায়েরচড় গ্ৰামের মৃত ইসমাইল আলীর ছেলে মোঃ আলাউদ্দিন। বর্তমান বসবাস করে ঐ ইউপি লালারচক গ্ৰামে।

এর সত্যতা নিশ্চিতে কুলাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান ভূষণ রায়ের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আসামি একজন পূরনো মাদক ব্যবসায়ী ও আলাউদ্দিন দীর্ঘ দিন ধরে পুলিশের চোঁখে ধুলো দিয়ে ব্যবসা পরিচালনা করছে। গত রাতে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। বুধবার আসামীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরো বলেন, কুলাউড়া থানা মাদক নির্মূলে বদ্ধ পরিকর।

দেড় কেজি গাঁজাসহ স্বামী ও স্ত্রী গ্রেপ্তার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দেড় কেজি গাঁজাসহ দুই জন’কে গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার (১৭ মে) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর পুলিশের এর অভিযানিক দল ৯ নং আমতৈল ইউপির সনকাপন এলাকার মোঃ জসিম উদ্দিনের বসত বাড়ীতে অভিযান পরিচালনা করে  মোঃ জসিম উদ্দিন (৪২) ও  মোছাঃ জেসমিন বেগম (৩৫) কে দেড় কেজি গাঁজা ও মাদক বিক্রয়ের নগদ টাকাসহ আটক করে গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্র মতে জানা যায়, ৯ নং আমতৈল ইউপির সনকাপন গ্ৰামের আরস আলীর ছেলে জসিম উদ্দিন ও একই পরিবারের জসিম উদ্দিনের স্ত্রী মোছাঃ জেসমিন বেগম। আসামিদের গ্রেপ্তারের পর তাদের হেফাজত হইতে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রয়ের নগদ-২৪,১৪০ (চব্বিশ হাজার একশত চল্লিশ) টাকা উদ্ধার করা হয়।

উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করতে মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিনুল হকের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, আসামি দু’জন স্বামী ও স্ত্রী দুই জন’কে দেড় কেজি গাঁজা ও নগদ টাকাসহ আটক করে থানায় নিয়ে আসা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের মাধ্যমে আসামীদ্বয়কে আইনানুযায়ী যথাযথ কার্যক্রম পরিচালনা করে মঙ্গলবার দিনে থানা পুলিশের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। বিজ্ঞ আদালত আসামীদের জেলহাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

লিচু গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় গাছ থেকে পড়ে যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত যুবকের নাম মো. ওয়াহিদ আহমদ (৩৫)। মঙ্গলবার (১৭ মে) সকাল ৭টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ওয়াহিদ উপজেলার গাজীপুরের মাস্টার দোকান এলাকার রেনু মিয়ার ছেলে।

স্থানীয় ইউপি পরিষদের সদস্য ফজলুল আওয়াল জানান, গত সোমবার (১৫ মে) দুপুরে ১টার দিকে ওয়াহিদ মেরিনা চা বাগানে যান। সেখানে গিয়ে লিচু চোঁখে পরতেই লিচু পাড়তে গাছে উঠেন।

হঠাৎ গাছ থেকে ছিটকে পড়ে গুরুতর আহন হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ওয়াহিদকে ঢাকায় প্রেরণ করেন। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মঙ্গলবার সকাল ৭টার দিকে তিনি মারা যান।

ওয়াহিদ ব্যক্তিগত জীবনে বিবাহিত। তার দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে বলে স্থানীয় লোকজনের বরাতে জানা যায়।

লাউ ক্ষেতে গলায় রশি পেঁচানো অবস্থায় শিশুর লাশ উদ্ধার

সাবিক ওমর সবুজ, শাজাহানপুর, বগুড়া প্রতিনিধি : বগুড়া শাজাহানপুরে ১৭ মে মঙ্গলবার সকাল ৯ঘটিকায় ফসলের ক্ষেত থেকে গলায় রশি পেঁচানো অবস্থা ১০ বছর বয়সী শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থল  আড়িয়া ইউনিয়নের মানিক দিপা উত্তর পাড়ায় গিয়ে পরিদর্শন করেছেন, সার্কেল অফিসার অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম ও শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন।

স্থানীয় সূত্রে জানা যায়, পাঞ্জাবী পরিহিত ফসলের ক্ষেতের বাঁশের সাথে গলায় রশি পেঁচানো অবস্থায় শিশুর লাশ দেখতে পায় লোকজন, পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে ফসলের ক্ষেত (লাউয়ের জমি) থেকে গলায় রশি পেঁচানো অবস্থায় শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।শিশুর পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে পরিচয় বের করতে কাজ শুরু করেছে পুলিশ।
তিনি আরও জানান,ধারণা করা হচ্ছে কে বা কাহারা তাকে শ্বাসরোধে হত্যা করেছে। তবে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। আর যেহেতু এটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে শীঘ্রই এর রহস্য উন্মোচন করা হবে।

বিদ্যুতের দাম ৫৭ দশমিক ৮৩ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছে বিইআরসি

সিএনবিডি ডেস্কঃ দেশে বিদ্যুতের দাম ৫৭ দশমিক ৮৩ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)-এর কারিগরি টিম।

আজ বুধবার (১৮ মে) রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে গণশুনানিতে এ সুপারিশ করে বিইআরসি’র কারিগরি টিম।

এদিকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) প্রস্তাবিত ৬৫ দশমিক ৫৭ শতাংশ বাড়ানোর প্রস্তাবের বিপরীতে ৫৭ দশমিক ৮৩ শতাংশ বাড়ানোর সুপারিশ করে কারিগরি টিম। পাইকারি রেটে প্রতি ইউনিট ৩ টাকা ৩৯ পয়সা বাড়ানোর প্রস্তাব দেয় বিউবো। অন্যদিকে এ প্রস্তাবের বিপরীতে ২ টাকা ৯৯ পয়সা বাড়ানোর সুপারিশ করে কারিগরি টিম।

অন্যদিকে বর্তমানে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পাইকারি রেটে ইউনিট প্রতি বিক্রি করছে ৫ টাকা ১৭ পয়সা। সরকার ভর্তুকি দিচ্ছে আরও ৩ টাকা ৩৯ পয়সা। কিন্তু ভর্তুকিবিহীন প্রতি ইউনিট বাড়িয়ে ৮ টাকা ৫৬ পয়সা করার প্রস্তাব দেয় বিউবো। বিপরীতে ৮ টাকা ১৬ পয়সা করার সুপারিশ করেছে বিইআরসি।

উল্লেখ্য, শুনানিতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, পরিচালক ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা, বিইআরসির চেয়ারম্যান ও সদস্যরা উপস্থিত ছিলেন।

লক্ষ্মীপু‌রে সড়ক দুর্ঘটনায় অ‌টোর ড্রাইভা‌রের করুন মৃত্যু

মোঃ জ‌হির হো‌সেন, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় এক অ‌টো রিক্সা চাল‌কের করুন মৃত্যু হ‌য়ে‌ছে। গতকাল মঙ্গলবার (১৭ মে) আনুমা‌নিক রাত ৯ টায় রায়পুর উপ‌জেলা‌ধীন সরদার বা‌ড়ি নামক স্টেশ‌নে সড়ক দুর্ঘটনা‌টি ঘ‌টে।

জানা যায়, সড়ক দুর্ঘটনায় নিহক অ‌টো‌রিক্সা চাল‌কের নাম মোঃ হেলাল হো‌সেন। তি‌নি অ‌টো‌রিক্সায় ক‌রে মালামাল নি‌য়ে রায়পু‌রে আসার জন্য রওনা দেন। প‌থিম‌ধ্যে সর্দার স্টেশন নামক স্থা‌নে দ্রুতগামী এক‌টি পিকআপভ্যান হেলালের অ‌টো‌রিক্সাটি‌কে চাপা দি‌য়ে দ্রুত গ‌তি‌তে পা‌লিয়ে যায়। এ‌তে ঘটনাস্থ‌লে অ‌টো‌রিক্সা চালক মোঃ হেলা‌লের মৃত্যু হয়।

সড়ক দুর্ঘটনায় নিহত মো. হেলাল হোসেন রায়পুর উপজেলার চরমোহনা ইউনিয়নের কালাজী পাটোয়ারী বাড়ির আবদুল কাদেরের ছেলে এবং তিনটি ছেলে সন্তানের জনক বলে জানা যায়।

এ বিষয়ে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করে ময়নাতদন্তের জন্য মৃতদেহ থানায় নিয়ে আসা হয়েছে এবং পালিয়ে যাওয়া পিকাপের খোঁজে সন্ধান চলছে।

বঙ্গবন্ধু চিত্রাংকন প্রতিযোগিতায় দেশসেরা শৈশব

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর কর্তৃক আয়োজিত দেশব্যাপী এই চিত্রাংকন প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে মৌলভীবাজারের শৈশব সিংহ।

বাবা: শ্যামল সিংহ ও মা সূচন্দা সিনহার একমাত্র পুত্র শৈশব সিংহ।

শৈশব সিংহ এর আগেও মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত প্রতিযোগিতায় দু’বার দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছিল। তার বাবা ও পরিবারবর্গ সকলের নিকট দোয়া প্রার্থনা করেন। একমাত্র ছেলেকে এত বড় আসড়েও সে নিজেকে উপস্থাপন করতে পেরে কৃতজ্ঞতা দেশবাসীর নিকট।

ঠাকুরগাঁওয়ে ভবন ভেঙ্গে মাটি খননের সময় ২৭ টি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁও জেলার শহরের আশ্রমপাড়ার একটি নির্মানাধীন ভবন থেকে মুক্তিযুদ্ধে ব্যবহৃত ২৭ টি আগ্নেয়াস্ত্র ও এক বাক্স গুলি উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ মে) বিকালে মুক্তিযুদ্ধের সময়ে ব্যবহৃত এ ২৭ টি অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের ২৪ টি ত্রি নট ত্রি ও তিনটি এসএলআর বলে নিশ্চিত করেছে পুলিশ। এর সাথে একবক্স গুলিও উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, মুক্তিযুদ্ধের সময়ের আর্মির ব্রিগেডিয়ার নাজির হাওলাদার নামে একজন বীর মুক্তিযোদ্ধার বাড়ি ছিল এটি। সম্প্রতি মুক্তিযোদ্ধার নাতি বাপ্পি হাওলাদার জায়গা সহ বাড়িটি বিক্রি করে দেয়। বাড়িটি হানিফ নামক জৈনিক ব্যক্তি ক্রয় করে এবং পুরাতন ভবন ভেঙ্গে নতুন ভবন বানানোর উদ্দেশ্যে শ্রমিক নিয়োগ করে। ভবন ভেঙ্গে মাটি খনন কাজের সময় একটি ট্রাংকে থাকা ২৭ টি অগ্নেয়াস্ত্র ও একটি লোহার বক্সে থাকা বিপুল পরিমানে গুলি দেখতে পায় শ্রমীকরা।

এ বিষয়ে বাড়ির মালিক হানিফ জানান, আমি নতুন বাসা করার জন্যে শ্রমিক কাজে লাগিয়েছি। তারা এগুলো পেয়ে স্থানিয় রুবায়েত নামে একজনকে জানায় । তার ফোনে পুলিশ এসে এই আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করে তাদের হেফাজতে নেয়।

ঘটনার সত্যতা নিশ্চত করে ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন বলেন, উদ্ধারকৃত অগ্নেয়াস্ত্রগুলো পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। এই স্থানে আরও অগ্নেয়াস্ত্র আছে কিনা তা দেখা হচ্ছে। পুলিশি তত্বাবধনে খনন কাজ চলছে।

ফুলবাড়ীতে মাদকসহ আটক ও ছাড়া পাওয়ার ঘটনায় কলেজ শিক্ষককে শোকজ, এলাকায় চাঞ্চল্য

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালারহাট আদর্শ স্কুল এন্ড কলেজের ব্যবস্থাপনা বিষয়ের প্রভাষক মোঃ তৈয়ব আলী গভীর রাতে ইয়াবা ট্যাবলেট সহ আইন-শৃংখলা বাহিনীর হাতে  আটক এবং ছাড়া পাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় প্রতিষ্ঠানের ভাবমূর্তি ও সুনাম ক্ষুন্ন হওয়ায় কলেজের অধ্যক্ষ ওই প্রভাষককে কারন দর্শানোর নোটিশ দিয়েছেন।

গত ১৭ মে মঙ্গলবার বালারহাট আদর্শ স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুজ্জামান সরকার স্বাক্ষরিত কারন দর্শানোর নোটিশ ওই শিক্ষককে প্রদান করা হয় এবং নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে সন্তোষজনক জবাব দিতে বলা হয়েছে।

স্থানীয়রা জানান, গত রবিবার (১৫ মে) গভীর রাতে উপজেলার বালারহাট বাজারের নিমাই চন্দ্র শীলের সেলুনের দোকানে আইন-শৃংখলা বাহিনী অভিযান চালিয়ে ২৬ পিস ইয়াবাসহ নরসুন্দর নিমাই চন্দ্র শীল (৪২) ও কলেজ প্রভাষক তৈয়ব আলী(৪০) কে  আটক করে। পরে স্থানীয় নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বালারহাট আদর্শ স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি হাসেন আলী আইন শৃংখলা বাহিনীর সদস্যদের অনুরোধ করে ওই  প্রভাষককে নিজের জিম্মায় ছাড়িয়ে নেন। আইন- শৃংখলা বাহিনী  ইয়াবা সহ নিমাইকে পুলিশে সোপর্দ করে।

আটক নিমাই চন্দ্র শীল উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের নাওডাঙ্গা বকুলতলা গ্রামের মৃত পোয়াতু চন্দ্র শীলের ছেলে এবং তৈয়ব আলী একই ইউনিয়নের কুরুষা ফেরুষা গ্রামের মৃত ময়নুদ্দিনের ছেলে।

নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাসেন আলী জানান, প্রভাষক তৈয়ব আলী ইয়াবার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন না। বৃষ্টির কারনে তিনি ওই দোকানে আশ্রয় নিয়েছিলেন । এ অবস্থায় অভিযান শুরু হলে তিনিও আটক হন। পরে আইন শৃংখলা বাহিনীকে অনুরোধ করে তাকে ছাড়িয়ে নেয়া হয়।

বালারহাট আদর্শ স্কুল কালেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুজ্জামান সরকার জানান, ওই প্রভাষকের বিরুদ্ধে কারন দর্শানোর নোটিশ প্রদান করাসহ একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে এ বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিল হলে তার বিরুদ্ধে  ব্যবস্থা নেয়া হবে।

ফুলবাড়ী থানার ওসি ফজলুর রহমান জানান, ইয়াবা সহ আটক এক ব্যক্তিকে বিজিবি থানায় সোপর্দ করলে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

শ্রীমঙ্গল পুলিশের জালে ১ মাদক কারবারি ইয়াবাসহ আটক

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ৬ নং আশিদ্রোন ইউপির অন্তর্গত গাজীপুর (আটঘরবস্তি) গ্রাম থেকে ১১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক জনকে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

পুলিশ সুত্র মতে জানা যায়, সোমবার (১৬ মে) দিবাগত রাত প্রায় ৯ টার দিকে আটক করে। আটককৃত মাদক কারবারির নাম আব্দুল্লাহ (৩২)। উপজেলার আশিদ্রোন ইউপি গাজীপুরের আট ঘর বস্তি মৃত নুর মিয়ার ছেলে আব্দুল্লাহ। আসামি আব্দুল্লাহর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) ১০ এর ক ধারায় মামলা দায়ের করা হয়।

এবিষয়ে শ্রীমঙ্গল থানার এস আই আনোয়ার পাঠান মাদকসহ আটক এর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন মঙ্গলবার (১৭ মে) আটককৃত আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন।