দুই বছর পর ফের চালু হচ্ছে বাংলাদেশ-ভারত মৈত্রী ট্রেন

আন্তর্জাতিক ডেস্কঃ করোনার কারণে প্রায় দুই বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর ফের শুরু হচ্ছে বাংলাদেশ-ভারতের মধ্যে ট্রেন চলাচল। ২০২০ সালের মার্চ থেকে বন্ধ থাকা ঢাকা-কলকাতা রুটের ৩টি যাত্রীবাহী ট্রেন আগামী ১ জুন থেকে ফের চালু হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া গতকাল মঙ্গলবার (১৭ মে) বার্তা সংস্থা টিএনএনের বরাতে এ তথ্য জানিয়েছে। সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যমটি জানিয়েছে, আগামী মাসে ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বাংলাদেশ সফরে আসছেন। তার ওই সফরের সময় দুই দেশের মধ্যে মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস ও নিউ জলপাইগুড়ি-ঢাকা মিতালি এক্সপ্রেস চলাচল আবার শুরু হবে।

মহামারির আগে ঢাকা-কলকাতা রুটে মৈত্রী এক্সপ্রেস সপ্তাহে পাঁচদিন এবং খুলনা-কলকাতা রুটে বন্ধন এক্সপ্রেস দুই সপ্তাহ পরপর চলাচল করতো। কিন্তু করোনার কারণে বন্ধ হয়ে যায় সেগুলো।

একজন কর্মকর্তা বলেন, পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় দুই দেশের যাত্রীদেরই ট্রেন চলাচল ফের শুরু করতে ব্যাপক চাহিদা রয়েছে।

উল্লেখ্য, এই ট্রেন দুটি চালু করার সময় বাংলাদেশ ও ভারত একটি করে রেক দিয়েছিল। সবশেষ চালু হওয়া মিতালী এক্সপ্রেসের রেক দিয়েছে ভারত। ২০২১ সালের মার্চে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যৌথভাবে ঢাকা-নিউ জলপাইগুড়ি রুটের ট্রেনটি উদ্বোধন করেছিলেন।

অবশেষে আগামী ১ জুন থেকে আবারও ট্রেনে যাতায়াত শুরু করতে পারবেন যাত্রীরা।

 

নওগাঁর আত্রাইয়ে শেখ হাসিনার প্রত্যাবর্তন দিবস পালিত

নওগাঁ প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় নওগাঁর আত্রাইয়ে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে শেখ হাসিনার প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। সকালে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে সন্মুথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে উপজেলা ছাত্র লীগের সভাপতি মেহেদী মসনদ সস্বরুপের নেতৃত্বে এক বণার্ঢ্য র‌্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক, উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ আক্কাছ আলী, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী জুয়েল,উপজেলা যুব লীগ সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান হাফিজ, সাধারণ সম্পাদক মোঃ রাফিউল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, কালিকাপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক নাজমূল হক নাদিম, আওয়ামী লীগ নেতা গয়ের আলী, উপজেলা ছাত্র লীগ সভাপতি মেহেদী মসনদ স্বরুপ, সাধারণ সম্পাদক হুমায়ূন কবির সোহাগ সহ বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তাগন বলেন, নিজেদের মধ্যে সকল বিভেদ ভূলে আগামী নির্বাচনে আবারও দলকে ক্ষমতায় আনার জন্য শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।

ফুলবাড়ীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৪১ তম স্বদেশ প্রত‍্যাবর্তন দিবস উপলক্ষে আনন্দ শোভাযাত্রা

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে  মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন‍্যা জননেত্রী শেখ হাসিনা’র ৪১ তম স্বদেশ প্রত‍্যাবর্তন দিবস উপলক্ষে  আনন্দ শোভা যাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৭ মে সকাল ১১ টার দিকে ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের  উদ্যোগে আনন্দ শোভাযাত্রা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সদরের তিনকোণা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপজেলা আওয়ামী লীগের  সভাপতি আতাউর রহমান শেখ, সাধারণ সম্পাদক নুরুল হুদা দুলাল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুবক্কর সিদ্দিক মিলন, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল, সাধারণ সম্পাদক মুসাব্বির  রহমান হ্যাভেন বক্তব্য রাখেন।

এসময় আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

রোহিঙ্গা অনুপ্রবেশ রোধে কুলাউড়ার সীমান্ত এলাকায় টহল জোরদার বাড়িয়েছে বিজিবি

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ার পৃথিমপাশা সীমান্তে চোরাকারবারিরা সক্রিয়, এক বছরে ৩৯ রোহিঙ্গা আটক করা হয়েছে। করোনার সংকটের দুই বছর থেকে কুলাউড়ার চাতলাপুর চেকপোস্ট দিয়ে বৈধভাবে যাত্রী পারাপার বন্ধ থাকার কারণে কুলাউড়ার আলীনগর-মুড়াইছড়া সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশ বাড়ছে। পাহাড়ি বিস্তীর্ণ এই সীমান্ত এলাকা দিয়ে মাদকসহ চোরাচালানের দীর্ঘদিনের অভিযোগ থাকলেও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে রোহিঙ্গা অনুপ্রবেশ।

গত বছরের জুলাই থেকে চলতি বছরের মে পর্যন্ত ৩৯ জন রোহিঙ্গাকে আটক করে পুলিশ। তবে আটক রোহিঙ্গারা আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে দালালের মাধ্যমে শিকড়িয়া সীমান্ত দিয়ে প্রবেশের কথা জানালেও বিষয়টি অস্বীকার করেছে বিজিবি। গত এক বছরে পৃথিমপাশার শিকড়িয়া সীমান্ত দিয়ে ৩৯ জন রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। তাদের মৌলভীবাজার শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে আটক করে পুলিশ। পরে তাদের কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়।

এদিকে রোহিঙ্গা প্রবেশের ঘটনায় কুলাউড়ার সীমান্ত এলাকায় টহল জোরদার বাড়িয়েছে বিজিবি। কর্মধা ও পৃথিমপাশা ইউপি সীমান্তবর্তী কয়েকটি এলাকায় ঘুরে জানা যায়, এই দুই সীমান্তের ১৮৪২-১৮৫১ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলার দিয়ে দীর্ঘদিন থেকে ফেন্সডিল, ইয়াবা, নাসির বিড়ি, গাঁজা, অফিসার চয়েজ, ডিশের ছাতা, সিএনজি গাড়ির টায়ার-টিউবসহ বিভিন্ন পণ্যসামগ্রী আসছে অবৈধ ভাবে।

এর সাথে নতুন করে সীমান্তবর্তী আশপাশের এলাকার বাসিন্দাদের নিকটাত্মীয়রা উভয় দেশে অবৈধভাবে দালালদের মাধ্যমে যাওয়া-আসার অভিযোগ থাকলেও বর্তমানে সেটির সাথে যুক্ত হয়েছে রোহিঙ্গা অনুপ্রবেশ। এই কাজের সাথে সীমান্ত এলাকার চোরাকারবারিরা বেশ সক্রিয় হয়ে উঠেছে। অর্থের বিনিময়ে বিজিবির তালিকাভুক্ত ও এলাকার চিহ্নিত চোরাকারবারিরা এসব কাজে সক্রিয় রয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

বিশেষ করে শিকড়িয়া সীমান্তের ১৮৪৬ নম্বর সীমানা পিলারের ভারতের পাহাড়ি সেগুন টিলা এলাকা দিয়ে চোরাচালান ও পাচারকারীরা বেশ সক্রিয় রয়েছে। পাচারকারীরা মাদক ও অনুপ্রবেশকারীদের স্থানীয় রবিরবাজার দিয়ে বিভিন্ন জায়গায় প্রেরণ করছে বলেও জানা গেছে।

ধুনটে কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন

সাবিক ওমর সবুজ : কৃষি কাজে প্রযুক্তি ধুনটের সমৃদ্ধি’ এই স্লোগানে বগুড়ার ধুনটে কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন হয়েছে। মঙ্গলবার উপজেলা চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ধুনটের আয়োজনে এ মেলার উদ্বোধন হয়।

উপজেলা নির্বাহি অফিসার সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধুনট কৃষি কর্মকর্তা কৃষিবীদ আসাদুজ্জামান।

সভায় আরো বক্তব্য রাখেন-ধুনট পৌর সভার মেয়র এজিএম বাদশাহ্, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা, উপজেলা আওয়ামী লীগের একাংশের ভারপাপ্ত সভাপতি গোলাম সোবাহান, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসিন আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম, উপসহকারী কৃষি কর্মকর্তা আরিফুর রহমান, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম ও গ্রীন ওয়ান’র পরিচালক রেজোয়ানুল ইসলাম প্রমুখ।

রায়পুরে ডাকাতিয়া নদীর সং‌যোগ খাল থেকে যুবক ও বৃদ্ধার লাশ উদ্ধার

মোঃ জ‌হির হো‌সেন, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুর জেলার  রায়পুরে পৃথকভাবে ডাকাতিয়া নদীর সংযোগ খাল থেকে এক যুবক ও বৃদ্ধার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল মঙ্গলবার (১৭ মে) উপজেলার চরপাতা ইউপির খাইল্লারপুল এলাকার খাল থেকে এক  যুবক (২৮) এবং সোমবার (১৬ মে) সন্ধায় চরআবাবিল ইউপির হায়দরগঞ্জ বাজারের বাংলাবাজার এলাকার খাল থেকে বৃদ্ধার (৬০) লাশ উদ্ধার করে রায়পুর থানা পুলিশ।

উদ্ধার হওয়া লাশ দুটি হলো, মোঃ হান্নান রায়পুর পৌরসভার খাজুরতলা নামক এলাকার মোল্লা বাড়ির মৃত অলিউল্লার ছেলে। সে ইট ভাঙ্গার শ্রমিকের কাজ করতেন।। অন্যজন চরআবাবিল ইউপির হাজি বাড়ীর সোনা মিয়ার মেয়ে হাজেরা বেগম (৬০)। তিনি স্ট্রোকের রুগী ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে রায়পুর-চাঁদপুর মহাসড়কের পাশে চরপাতা ইউপির খাইল্লারপুলের নাজির আলী বাড়িতে বোনের বাড়িতে বেড়াতে যায় হান্নান। ওই বাড়িতে থেকে নীজের বাড়ি ফেরার পথে একই এলাকার খালের মধ্যে হান্নানের লাশ ভাসতে দেখে স্বজন ও পুলিশকে খবর দেয়া হয়। তিনি দীর্ঘদিন থেকে মৃগী রোগে ভূগছিলেন ব‌লে জানা যায়। সোমবার দুপুরে বোনের বাড়িতে এসে খাবার শেষে নিজ বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বিদায় নেয়।

অপরদিকে, সোমবার সন্ধায়  চরআবাবিল ইউপির হায়দরগঞ্জ বাজারের বাংলাবাজার এলাকার খালের পাশ দিয়ে বাজারে এসে কাজ বাজার করে বাড়ি যাচ্ছিলেন হাজেরা বেগম (৬০)। হঠাৎ ষ্টোক করায় মাটিতে লুটে পড়ে খালে পড়ে যান। পরে স্থানীয়রা পুলিশ খবর দিলে হায়দরগঞ্জ ফাঁড়ি পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শিপন বড়ুয়া ডিজিটাল বাংলা নিউজকে বলেন, সোমবার সন্ধায় রায়পুরে হায়দরগঞ্জবাজারের পাশে খাল থেকে বৃদ্ধার লাশ উদ্ধার করলেও পরিবারের কাছে হস্তান্তর করা হয়। মঙ্গলবার সকালে চরপাতা গ্রামের খাল থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়। ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।রিপোট আসলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

লিটন-মুশফিক লাঞ্চে গেলেন আশির ঘরে থেকে

স্পোর্টস ডেস্কঃ চট্টগ্রাম টেস্টের আজ ৪র্থ তম দিনে আশির ঘরে থেকে লাঞ্চে গেলেন মুশফিকুর রহিম ও লিটন দাস। এই দুই ব্যাটসম্যানের ব্যাটে লিড নেওয়ার পথে রয়েছে বাংলাদেশ। আজ বুধবার (১৮ মে) সকাল থেকে ধীরগতিতে ব্যাটিং করেছে টাইগার দুই ব্যাটসম্যান। যার ফলে প্রথম সেশনে লিড নেওয়া হয়নি টাইগারদের।

তবে বাংলাদেশ লঙ্কানদের থেকে আর মাত্র ১২ রানে পিছিয়ে আছে। লাঞ্চে যাওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৩৮৫ রান। মুশফিক মাইলফলক স্পর্শ করে অপরাজিত আছেন ৮৫ রানে। অন্যদিকে লিটনের সংগ্রহ ৮৮ রান। এই দুই ব্যাটসম্যান গড়েছেন ১৬৫ রানের জুটি।

উল্লেখ্য, চট্টগ্রামে আজ সকালে বৃষ্টির কারণে খেলা শুরু হতে ৩০ মিনিট বিলম্ব হয়। খেলা শুরু হওয়ার পর সব আকর্ষণ ছিল মুশফিকের দিকে। কারণ, মুশফিক প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে পাঁচ হাজার রানের চেয়ে মাত্র ১৫ রান দূরে ছিলেন।

আর আজকের এই সেশনে বাংলাদেশ ২৭ ওভারে রান তুলেছে ৬৭ রান। যদিও কোনো উইকেট হারায়নি তারা।

 

শ্রীমঙ্গলে তিন প্রতিষ্ঠান সিলগালা ও লাখ টাকা জরিমানা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউপির শমশেরগঞ্জবাজার ও ধোবারহাটবাজারে অভিযান চালিয়ে ৬০৫০লিটার ভোজ্যতেল জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যলয়। গত সোমবার (১৬ মে) দুপুরে শুরু হওয়া অভিযান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যলয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন অভিযান পরিচালনা করে তিনটি প্রতিষ্ঠান থেকে এসব সয়াবিন তেল জব্দ করেন।

এসময় ৩টি প্রতিষ্ঠান সাময়িক সিলগালা করেন। জব্দ করা সয়াবিন তেল পূর্বের মুল্যে স্থানীয়দের কাছে বিক্রি করে দেন ভোক্তা কর্মকর্তা। সহকারী পরিচালক মো. আল-আমিন জানান, তেল মজুদ রেখে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করার দায়ে আগনসি ভেরাইটিজ স্টোরকে ৩০হাজার, পিন্টু ভেরাইটিজ স্টোরকে ৩০হাজার টাকা, মেসার্স মামুন স্টেশনারীকে ৩০হাজার, আটঘর এন্টারপ্রাইজকে ৩০হাজার টাকা জরিমানা করা হয়। ৩টি প্রতিষ্ঠান সাময়িক সিলগালা করা হয়। অভিযানে ৪টি প্রতিষ্টানকে ৩০ হাজার টাকা করে মোট এক লক্ষ বিশ হাজার টাকা জরিমানা করা ও তাৎক্ষনিক জরিমানার অর্থ আদায় করা হয়। এসময় ভোক্তা পরিচালনা অভিযানে র‌্যাব-৯ এর একটি দল সহায়তা করে।

পরীমণিকে ধর্ষণ-হত্যাচেষ্টার মামলায় নাসিরসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

বিনোদন ডেস্কঃ ঢাকার বোট ক্লাবে পরীমণিকে ধর্ষণ-হত্যাচেষ্টার মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। আজ বুধবার (১৮ মে) অভিযোগ গঠনের ফলে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে।

ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক হেমায়েত উদ্দিন আসামিদের বিরুদ্ধে এ অভিযোগ গঠন করেন।

মামলার বাদী চিত্রনায়িকা পরীমণি গত ১৯ এপ্রিল ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ নম্বর আদালতে উপস্থিত হন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক ১৮ মে এ বিষয় আদেশের জন্য দিন ধার্য করেন।

উল্লেখ্য, এর আগে গত ৩ মার্চ চার্জ গঠনের জন্য দিন ধার্য করা হয়। গত বছরের ১৩ ডিসেম্বর বিচারক হেমায়েত উদ্দিন অভিযোগপত্র গ্রহণ করেন।২০২১ সালের ৬ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা কামাল হোসেন ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নাসিরসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। ওই বছরের ১৪ জুন ধর্ষণ-হত্যাচেষ্টার অভিযোগে নাসির উদ্দিন ও তার বন্ধু অমির নাম উল্লেখ করে চারজনকে অজ্ঞাত আসামি করে পরীমনি ঢাকার সাভার থানায় মামলা করেন। এরপর বিষয়টি নিয়ে তৎপর হয় পুলিশ।

 

কুড়িগ্রামে পুনাক এর উদ্যোগে মাসব্যাপী শিল্প-বাণিজ্য মেলা শুরু

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যোগে মাসব্যাপী শিল্প-বাণিজ্য মেলা শুরু হয়েছে। গত সোমবার (১৬ মে) সন্ধ্যায় ঐতিহ্যবাহী কুড়িগ্রাম আউটার স্টেডিয়ামে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যোগে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মােঃ পনির উদ্দিন আহম্মেদ।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি মেলা আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে মেলার সার্বিক সফলতা কামনা করেন। কুড়িগ্রাম পুনাক এর সভানেত্রী ও পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা বলেন, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যোগে মাসব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় বিভিন্ন পণ্যের বাহারি স্টল রয়েছে, কেনাকাটার পাশাপাশি শিশু কিশোরদের সুস্থ বিনোদনের ব্যবস্থা রাখা হয়েছে। সবাইকে মেলায় আসার জন্য আহবান জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে পুনাক সভানেত্রী ও পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মোঃ জাফর আলী, কুড়িগ্রাম-২২ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল মোত্তাকিম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মন্জু প্রমুখ।

আলোচনা শেষে আমন্ত্রিত অতিথিদেরকে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেন পুলিশ সুপার। মেলায় দেশের স্বনামধন্য প্রতিষ্ঠানসমূহ অংশগ্রহণ করেন। পুনাক সভানেত্রী ও পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা আমন্ত্রিত অতিথিদের নিয়ে মেলার স্টলসমূহ পরিদর্শন করেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুৃষ্ঠান অনুষ্ঠিত হয়।