সহকারী প্রধান শিক্ষক নিয়োগ না দেয়ার পরিকল্পনা বাস্তবায়নে এক সহকারী শিক্ষক সাময়িক বরখাস্তসহ নানাভাবে হয়রানীর শিকার

নওগাঁ প্রতিনিধি : সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগের জন্য যাতে আবেদন করতে না পারেন সে জন্য এক সহকারী শিক্ষককে কৌশলে মিথ্যা অভিযোগ এনে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ঐ পদে নিয়োগ দেয়ার নামে ঐ শিক্ষকের নিকট থেকে ২০ লক্ষ টাকা দাবী করা হয়েছে। উক্ত টাকা দিতে অস্বীকার করায় প্রধান শিক্ষক দয়ারাম সাহা এবং ম্যানেজিং কমিটির মেয়াদ উত্তীর্ন সভাপতি আব্দুল মান্নান মুহুরী উক্ত সহকারী শিক্ষক মোছাঃ সাইমা ইয়াসমিনকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন ও হয়রানী করছেন বলে অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগি সহকারী শিক্ষক সাইমা ইয়াসমিন গত রবিবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এইঅেভিযোগ করেছেন। জেলার রানীনগর উপজেলার
ত্রিমোহিনী উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা চলছে।

লিখিত বক্তব্যে উল্লেখ করেন গত ১৭ নভেম্বর ২০২১ সহকারী প্রধান শিক্ষক নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। মোছাঃ সাইমা ইয়াসমিন যাতে সে পদে আবেদন করতে না পারেন তার পরিকল্পনার অংশ হিসেবে ১৪ নভেম্বর ২০২১ তারিখে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন একটি ঘটনা তুলে ধরে তাকে শোকজ করা হয়। এর জবাব প্রদান করলেও পরবর্তীতে প্রথম ও দ্বিতীয় শোকজ না করেই নিয়ম বহির্ভূতভাবে সাময়িক বরখাস্ত করে বেতনভাতা বন্ধ করে দেয়া হয়। পরবর্তীতে একটি ফাকা রেজুলেশনে ঐ ভুক্তভোগি সহকারী শিক্ষকসহ সকল শিক্ষকদের স্বাক্ষর গ্রহন করে এই সাময়িক বরখাস্তের প্রক্রিয়া সম্পাদন করে। এরই অংশ হিসেবে ৩০ ডিসেম্বর ২০২১ তারিখে বিদ্যালয়ে হাজির হলে তাকে হাজিরা খাতায় স্বাক্ষর করতে দেয়া হয় নি। এ ব্যপারে সাইমা ইয়্ধাসঢ়;সমিন উপজেলা নির্বাহী অফিসার এবং মাধ্যমিক শিক্ষা অফিসারকে অবহিত করেন।

পরবর্তীতে প্রতিদিন বিদ্যালয়ে হাজির থাকা সত্বেও ১লা জানুয়ারী ২০২২ তেকে ১৬ জানুয়ারী ২০২২ পর্যন্ত অনুপস্থিত দেখিয়ে শোকজ করা হয়। অথচ এই চাকুরীতে প্রবেশের ১৮ বছরে ঐ শিক্ষকের নামে কোন ানিয়ম বা শোকজ-এর ঘটনা নাই এবং সুনামের সাথে চাকুরী করে আসছেন বলে তিনি দাবী করেন।

অপরদিকে উক্ত সহকারী শিক্ষক তাকে স্তাযীভাবে বরখাস্তের বিরুদ্ধে আদালতে মামলা করলে আদালত তার উপর নিষেধাজ্ঞা প্রদান করে।

এদিকে হাইকোর্টের রীট পিটিশন নং ৩৬৫৭/২০১৫ তারেিখর এক রায় এবং শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব মহোদয়ের ৬ আগষ্ট ২০১৭ তারিখের ৬৯৪ স্মারকের এক নির্দেশ মোতাবেক ৬০ দিনের বেশী সাময়িক বরখাস্ত রাখা হলে তাকে বেতনভাতা ও অন্যান্য সকল ভাতাসমূহ সমুদয় প্রদান করতে হবে। এই নির্দেশের প্রেক্ষিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট গেলে তাকে বিদ্যালয় থেকে বের করে দেয়া হয়।

তিনি এক লিখিত বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি যোগসাজশে সম্পাদিত অনিয়ম ও দুর্নীতির তালিকা তুলে বলেন টাইম স্কেলের রেজুলেশন করতে তার নিকট থেকে ৮ হাজার টাকা এবং সহকারী শিক্ষক নজুরুল ইসলামের নিকট থেকে ৫০ হাজার টাকা নিয়েছেন। দপ্তরী অছিমুদ্দিনের চাকুরী শেষ না হতেই তার ছেলেকে ঐ পদে চাকুরী দেয়ার অঙ্গিকার করে আরও ৫০ হাজার টাকা গ্রহণ করা হয়েছে। পূর্বের সভাপতি আলমগীর আলম ববি বিদ্যালয় ফান্ডে ৭ লক্ষ টাকা রেখে গেলেও সে টাকা কিভাবে খরচ করা হয়েছে তার কোন হিসাব নাই। শিক্ষকদের বিদ্যারয় ফান্ড থেকে সামান্য ভাতা দেয়ার নিয়ম থাকলেও গত ৬ বছর ধরে দেয়া হয় নি। ২০২০ সালে ব্যাংকে ৫০ হাজার টাকা, ২০২১ সালের ডিসেম্বর মাসে ব্যাংকে ১ লক্ষ ১০ হাজার টাকা এবং শিক্ষার্থীদের নিকট থেকে বেতন পরীক্ষার ফি সেশন ফিসহ বিভিন্ন খাতের প্রচুর টাকা আত্মসাত করা হয়েছে।

নেত্রকোণার খালিয়াজুরীতে পুর্ব শত্রুতার জের ধরে শিশুকে কুপিয়ে হত্যা

নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার খালিয়াজুরী উপজেলাধীন কৃষ্ণপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামে পুর্ব শত্রুতার জের এক কন্যা শিশুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত শিশু কৃষ্ণপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামের মোঃ দিলু মিয়ার মেয়ে সায়েদা আক্তার(৫)।

স্থানীয় সূত্রে জানা পারিবারিক পুর্ব শত্রুতার জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এমন নৃশংস ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনা সূত্রে জানা যায় একই গ্রামের মোঃ দিলু মিয়া ও মোঃ ইউসুফ মিয়া এবং মলু মিয়ার সাথে দ্বন্ধ চলে আসছিল। গত রবিবার( ১৫ মে) সকাল সাড়ে ছয়টার দিকে দিলু মিয়ার বাড়ীর পাশে শিশুটির লাশ দেখতে পেয়ে থানায় খবর দেওয়া হলে খালিয়াজুরী থানার পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে সুরত হাল তৈরী করছে বলে জানা যায়।

এ বিষয়ে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মুজিবুর রহমান বলেন, কে বা কারা ঘটনা ঘটিয়েছে এমন তথ্য এখনো পাওয়া যায় নি। তবে ঘটনার সত্যতা বের করার জন্য চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে কোন অভিযোগ এখনও পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাণীশংকৈলে সড়ক উঠেই দুর্ঘটনায় প্রাণ হারালেন বৃদ্ধ

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল উপজেলায় গত রবিবার (১৫ মে) সকালে নেকমরদ-বালিয়াডাঙ্গি পাকাসড়কে সোলায়মান আলী (৬৪) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। এদিন সকালে ওই সড়কে ঈদগাঁও বাজারের পূর্বপাশে এ দুর্ঘটনা ঘটে। মৃত সোলায়মান আলী চন্দনচহট নয়াবস্তি এলাকার ঘুটু মোহাম্মদের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে ঘটনার দিন সকালে সোলায়মান বাজারে যাবার উদ্দেশ্যে  বাড়ি থেকে বেরিয়ে পাকা সড়কে উঠতে গেলে বালিয়াডাঙ্গী থেকে আসা একটি দ্রুতগামী কোচ এসে তাকে ধাক্কা দেয়।এতে ঘটনাস্থলে তিনি মারা যান।

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। মৃতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই মর্মেও ওসি জানান।

ফুলবাড়ীতে ভুয়া নিয়োগ পত্র দিয়ে সাড়ে ৬ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে হাসপাতালের পরিচ্ছন্ন কর্মী পদে ভুয়া নিয়োগ পত্র দিয়ে দুই যুবকের সাড়ে ৬ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতারনার শিকার যুবক দ্বয়ের পিতা ও শ্বশুর বাদী হয়ে ফুলবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সুত্রে জানা গেছে, চক্রের সদস্য উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে মোঃ রেজাউল ইসলাম রেজা (৫০) ও অপর সদস্য মোঃ ফয়সাল-উন-নবী (৫২), প্রকল্প পরিচালক জিইডি ফাউন্ডেশন, রেজি নং এস ৮৯৮১, উত্তরা ঢাকা, পুর্ব পরিচয়ের সুত্র ধরে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পুর্ব ফুলমতি গ্রামের তোফাজ্জল হোসেনের বাড়ীতে যান। তারা তোফাজ্জল হোসেনের ছেলে শরিফুল ইসলাম ও জামাতা আশরাফুল হককে হাসপাতালের পরিচ্ছন্ন কর্মী পদে চাকুরীর দেওয়ার নামে সাড়ে ৬ লক্ষ টাকা চুক্তি করেন। চুক্তি অনুযায়ী কয়েকদিনের মধ্যে তোফাজ্জল হোসেন সাড়ে ৬ লক্ষ টাকা পরিশোধ করলে তারা তাকে দুইটি নিয়োগ পত্র প্রদান করেন। উক্ত নিয়োগ পত্রে ১৫/০৭/২০২০ ইং তারিখের মধ্যে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে যোগদান করার বিষয় উল্লেখ ছিল। ওই তারিখ মোতাবেক শরিফুল ইসলাম ও আশরাফুল হক নিয়োগ পত্র নিয়ে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে যোগদান করার জন্য গেলে হাসপাতাল কতৃপক্ষ নিয়োগপত্র
দুইটি ভুয়া বলে জানায়।

হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানায় যে জিইডি ফাউন্ডেশনের কোন ধরনের নিয়োগপত্র বা কোন কাগজপত্র তারা পাননি। পরে উপায়ন্তর না দেখে শরিফুল ইসলাম ও আশরাফুল হক বাড়ীতে ফিরে আসেন। তারপর দীর্ঘ সময় ধরে তাদের পিছনে ঘুরে টাকা তুলতে ব্যর্থ হয়ে অবশেষে ফুলবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ প্রসঙ্গে জিইডি ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক মোঃ ফয়সাল-উন-নবীর সাথে ০১৭৫৯৭৭৯৯০৪ মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে তিনি জানান, ওই যুবকদেরদকে চাকুরী দেয়ার সময় আমি জিইডি ফাউন্ডেশনে চাকুরী করতাম, এখন করিনা। ওনাদেরকে জিইডি ফাউন্ডেশনের গাইবান্ধা অফিসে যোগাযোগ করতে বলেন।

ফুলবাড়ী থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আবুবক্কর সিদ্দিক অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে জানান, তদন্ত সাপেক্ষে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

আজ ১৭ই মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস

সিএনবিডি ডেস্কঃ আজ মঙ্গলবার (১৭ মে) জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা ও আওয়ামী লীগ সভাপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪১তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস। দীর্ঘ নির্বাসন শেষে ১৯৮১ সালে এইদিনে বিকেল সাড়ে ৪টায় ইন্ডিয়ান এয়ারলাইন্সের বোয়িং বিমানে তিনি ভারতের রাজধানী দিল্লি থেকে কলকাতা হয়ে দেশের মাটিতে ফিরে আসেন। দিবসটি উপলক্ষে সারা দেশ জুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলো।

প্রসঙ্গত, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। শেখ হাসিনা তখন তার ছোট বোন শেখ রেহানা, স্বামী ও দুই সন্তানসহ তখনকার পশ্চিম জার্মানিতে অবস্থান করছিলেন। ফলে তারা প্রাণে বেঁচে যান। বঙ্গবন্ধু হ্ত্যাকাণ্ডের পর প্রায় ছয় বছর নির্বাসিত জীবন কাটিয়ে ১৯৮১ সালের ১৭ মে দেশে ফেরেন তার জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা।

পরবর্তী সময়ে ১৯৮১ সালের ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল অধিবেশনে শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয়। এরপরেই তিনি ১৭ মে দেশে ফিরে আসেন।

আর এদিন শেখ হাসিনাকে বিমানবন্দরে স্বাগত জানানোর জন্য উপস্থিত প্রায় ১৫ লাখ মানুষের হৃদয় ছোঁয়া ভালবাসার জবাবে তিনি বলেন, ‘বাংলার মানুষের পাশে থেকে মুক্তির সংগ্রামে অংশ নেয়ার জন্য আমি দেশে এসেছি। আমি আওয়ামী লীগের নেত্রী হওয়ার জন্য আসিনি। আপনাদের বোন হিসাবে, মেয়ে হিসাবে, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী আওয়ামী লীগের কর্মী হিসাবে আমি আপনাদের পাশে থাকতে চাই।’

এদিকে, শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে রয়েছে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল। দেশের সব মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল। একই সঙ্গে মন্দির, প্যাগোডা, গির্জাসহ সব উপাসনালয়ে বিশেষ প্রার্থনা।

দলের কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে আজ মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা হয়। সভায় জাতীয় নেতৃবৃন্দ ও বরেণ্য বুদ্ধিজীবীরা বক্তব্য দেন।

অন্যদিকে, প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক বিবৃতিতে দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির সাথে সামঞ্জস্য রেখে বিভিন্ন কর্মসূচি গ্রহণের জন্য সারাদেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

ঠাকুরগাঁওয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রেলওয়ে ষ্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনে কাটা প‌ড়ে রশিদা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত‌্যু হ‌য়ে‌ছে। স্টেশনে রেলের চাকার নিচের থেকে নিহত বৃদ্ধার দেহ তিন টুকরো উদ্ধার করা হয়। গত শনিবার (১৪ মে) দুপুর ১ টায় পঞ্চগড় এক্সপ্রেস নামের ট্রেনটি ঠাকুরগাঁও রেল স্টেশন থেকে ছাড়ার সময় এ দুর্ঘটনা ঘটে। মৃত বৃদ্ধা সদর উপজেলার বকসের হাট এলাকার ইউসুফ আলীর স্ত্রী।

স্থানীয়রা ও নিহতের বড় ছেলে রশিদ জানান, আমার ছোট ভাই রবিউলকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে ট্রেনে উঠিয়ে দিতে আমি ও আমার মা ট্রেনে উঠি। কিছুক্ষন পর ট্রেন ছেড়ে দেয়ায় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে আমার মা পা স্লিপ করে পড়ে গিয়ে ট্রেনে কাটা পড়ে মারা যায়।

ঠাকুরগাঁও রোড রেলওয়ে স্টেশন মাস্টার আক্তারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়‌টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। তদন্ত কমিটি এসে ব্যবস্থা গ্রহণ করবেন।

কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি: সারাদেশে আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামে জেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  গত শনিবার (১৪ মে) শনিবার দুপুরে মোক্তারপাড়াস্থ জেলা বিএনপি কার্যালয় থেকে মিছিল বের হলে পুলিশ বাঁধা দেয়ার পরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উমর ফারুক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল হক রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মাহবুবার রহমান, সহ সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লেবু, অর্থনৈতিক সম্পাদক এ্যাডঃ আশরাফ আলী, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রানা, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম, জেলা যুবদল সভাপতি রায়হান কবির, সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক রজব আলী,  পৌর যুবদল আহবায়ক শহিদুল ইসলাম শিমুল, সাবেক সাধারন সম্পাদক ইনসান আলী, যুগ্ম আহবায়ক রাশেদুজ্জামান কাজল, সদর থানা যুবদলের সদস্য সচিব তাইজুল হক সাজু, জেলা ছাত্রদল সভাপতি আমিমুল ইহসান, যুগ্ম সম্পাদক সোহেল, সাওন এ্যাডঃ শিথিল, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক নাহিদ আহমেদ প্রমুখ।

চট্টগ্রাম সমিতি কানাডার উদ্যোগে অনুষ্ঠিত হলো ক্রিকেট টিম “চিটাগাং ভাইকিংস” এর জার্সি উদ্বোধন অনুষ্ঠান

প্রবাস ডেস্কঃ গত ১৪ইমে ২০২২, শনিবার চট্টগ্রাম সমিতি কানাডার উদ্যোগে ক্রিকেট টিমের জার্সি উদ্বোধন অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো “চিটাগাং ভাইকিংস” ক্রিকেট টিমের। সেই সাথে চট্টগ্রাম সমিতি কানাডার সফলতার ঝুড়িতে যুক্ত হলো  আরেক সাফল্যের স্বর্ণপালক! “চিটাগাং ভাইকিংস” ক্রিকেট টিমের জার্সি স্পন্সার করেছেন কানাডার ব্যবসায়ীদের আইকন, “কানাডা ন্যাশনাল সিকিউরিটি” এর প্রেসিডেন্ট ও ডিজিটাল বাংলা নিউজ ডট কমের সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ হাসান।  

বিপুল জনমানুষের উপস্থিতিতে ৩১০৮, ডেনফোর্থ এভিনিউ, টরন্টো, কানাডাতে অনুষ্ঠিত এই অনুষ্ঠানটি ছিল অত্যন্ত জমজমাট। সমিতির সদস্যবৃন্দ ও টরন্টোতে বসবাসরত চট্টগ্রামবাসী ছাড়াও স্থানীয় অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এই বিশেষ অনুষ্ঠানে। তাঁদের মধ্যেঃ এন আর বি টিভির চেয়ারম্যান আব্দুল হালিম মিয়া, এন আর বি টিভির সিইও শহীদুল ইসলাম মিন্টু, বাংলা কাগজ পত্রিকার সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর, ক্যান বাংলা টিভির চেয়ারম্যান এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশন কানাডার সভাপতি ডঃ হুমায়ূন কবির, প্রাক্তন ছাত্র নেতা এবং চাকসুর প্রাক্তন জি এস আজিম উদ্দিন আহমেদ, এছাড়াও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন স্বনামধন্য খেলোয়াড় মাহফুজুর রহমান মুন্না এবং জিয়াউর রশিদ রুপম অনুষ্ঠানে উপস্থিত থেকে চট্টগ্রাম সমিতি কানাডার সবাইকে সম্মানিত করেছেন। 

যথারীতি সমিতির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস মিয়ার সভাপতিত্বে ও সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় সন্ধ্যা ৮ টায় অনুষ্ঠান শুরু হয়। তিনটি পর্বে সাজানো ছিলো পুরো অনুষ্ঠানটি। আলোচনা পর্ব, খেলোয়াড়দের পরিচিতি পর্ব ও জার্সি উদ্বোধন পর্ব।

"কানাডা ন্যাশনাল সিকিউরিটি" এর প্রেসিডেন্ট ও ডিজিটাল বাংলা নিউজ ডট কমের সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ হাসান
চট্টগ্রাম সমিতি কানাডার যুগ্ম-আহ্বায়ক, “কানাডা ন্যাশনাল সিকিউরিটি” এর প্রেসিডেন্ট ও ডিজিটাল বাংলা নিউজ ডট কমের সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ হাসান

আলোচনা পর্বে বক্তব্য রাখেন-চট্টগ্রাম সমিতি কানাডার যুগ্ম-আহ্বায়ক কাজী ওসমান, যুগ্ম-আহ্বায়ক মাহবুবুল ইসলাম চৌধুরী সাইফুল, যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ হাসান, যুগ্ম-আহ্বায়ক এমদাদ হোসেন, সদস্য সচিব মঞ্জুর চৌধুরী, যুগ্ম সদস্য সচিব হাসান তারেক, সদস্য প্রকোশলী সিরাজুল ইসলাম, প্রকোশলী তপন বড়ুয়া, শেখ জসিম উদ্দিন, লায়ন নাঈমা ফেরদৌসী (প্রাক্তন লায়ন ডিস্ট্রিক গভর্ণর), উজ্জল চৌধুরী, প্রাক্তন ক্রিকেটার কামরুল ইসলাম এবং টরন্টো লিগের নিয়মিত ক্রিকেটার ফয়সল দস্তগীর। বক্তারা চট্টগ্রাম সমিতির এই ব্যতিক্রমধর্মী এবং গঠনমূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। সেই সাথে ভবিষ্যতে উনাদের পক্ষ থেকে যেকোন ধরণের সাহায্য-সহযোগীতার আশ্বাস প্রদান করেন। বক্তব্যে ক্রিকেট খেলা ও “চিটাগাং ভাইকিংস” ক্রিকেট দল কানাডা নিয়ে বিভিন্ন বিষয় ফুটে উঠে। ক্রিকেট বর্তমান বিশ্বে একটি জনপ্রিয় খেলা। কানাডাতেও ক্রিকেটের বিভিন্ন টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম সমিতি কানাডা সামাজিক, সাংস্কৃতিক ও জনকল্যাণমূলক কর্মকান্ড করে আসছে। “চিটাগাং ভাইকিংস” ক্রিকেট টিম কানাডাকে পৃষ্ঠপোষকতাসহ সকল প্রকার সহযোগীতা করার ঘোষণা দিয়ে ক্রীড়া ক্ষেত্রেও সমিতি তাদের কার্যক্রমকে বিস্তৃত করেছে। বক্তারা সকলেই এই ক্রিকেট টিমকে অভিনন্দন জানান এবং আগামী দিনের সাফল্য কামনা করেন।

দ্বিতীয় পর্বে তরুণ ক্রিকেটারদের মঞ্চে ডাকা হয় এবং পরিচয় করিয়ে দেওয়া হয়। মুহুর্মুহু করতালি দিয়ে তাঁদেরকে বরণ করে নেওয়া হয়। সেই সাথে রচিত হয় চট্টগ্রাম সমিতি কানাডার আরেক স্বর্ণময় মাইলফলক। এই পর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ক্রিকেট টিমের সংগঠক আনোয়ার সালাম এবং এই টিমের অধিনায়ক স্বাক্ষর বড়ুয়া।

তৃতীয় পর্বে সমিতির নেতৃবৃন্দ অথিতিদেরকে নিয়ে “চিটাগাং ভাইকিংস” দলের জার্সি উন্মোচন করেন। উপস্থিত ক্রিকেটাররা সবাই জার্সি পরিধান করেন। শুভেচ্ছার নিদর্শনস্বরূপ চট্টগ্রাম সিমিতি কানাডা বাংলাদেশ  জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন দুই ক্রিকেটার মাহফুজুর রহমান মুন্না এবং জিয়াউর রশিদ রুপম কে “চিটাগাং ভাইকিংস” এর জার্সি উপহার দেওয়া হয়। সংগঠনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস মিয়া, সদস্য সচিব মঞ্জুর চৌধুরী, যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ হাসান এবং মাহবুবুল ইসলাম চৌধুরী সাইফুল উনাদেরকে জার্সি পরিয়ে দেন।

পরিশেষে আহ্বায়ক উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে নৈশভোজ গ্রহণের আহবান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

মুখরোচক ও সুস্বাদু খাবারের স্পন্সর ছিলেন মঞ্জুর চৌধুরী। ব্যবস্থাপনায় ছিলেন মাহবুবুল ইসলাম চৌধুরী সাইফুল এবং রান্নায় ছিলেন চট্টগ্রাম সমিতির ইয়ুথ টিমের জনি। নৈশভোজ পরিবেশনে সহায়তা করেন আহসান বারী লাভলু, মোঃ সেকান্দর আলী, সুমন, এরশাদ, আমিন মিয়া প্রমূখ।

উল্লেখ্য, অত্যন্ত পরিচ্ছন্ন এবং সফল একটা অনুষ্ঠান উপহার দিলো চট্টগ্রাম সমিতি কানাডা ইন্ক।

তিন বছর পর চট্টগ্রামে তামিমের দাপুটে সেঞ্চুরি

স্পোর্টস ডেস্কঃ তিন বছর পর আবার টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি পেলেন তামিম ইকবাল খান। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে শতক পেয়েছিলেন এই টাইগার ওপেনার। এবার নিজের ঘরের মাঠ চট্টগ্রামে ক্যারিয়ারের দশম টেস্ট সেঞ্চুরি তুলে নিলেন বাঁহাতি এই ওপেনার।

শ্রীলঙ্কার বিপক্ষে ওপেনিংয়ে নেমেই বেশ সাবলীল ব্যাট করছেন তামিম। ছন্দ ধরে রেখে তুলে নিয়েছেন সেঞ্চুরি। শতক হাঁকাতে বাঁহাতি ওপেনারের লেগেছে ১৬২ বল। এর মধ্যে হাঁকিয়েছেন ১২টি বাউন্ডারি।

সবশেষ ২০১৯ সালের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টনে সেঞ্চুরি করেছিলেন তামিম। নিজের ঘরের মাঠ চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন বছর পর আবার পেলেন শতকের দেখা।

এদিকে, তামিমের সঙ্গে জুটি বেধে আজ জয়ও পেয়েছেন হাফসেঞ্চুরির দেখা। আসিথা ফার্নান্দোর বল লেগ সাইডে পাঠিয়ে দুই রান নিয়ে ৫০ স্পর্শ করেন জয়। হাফসেঞ্চুরি পেতে জয় খেলেন ১১০ বল। ৫ টেস্টের ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় হাফসেঞ্চুরি। দুই ওপেনারের ব্যাটে প্রথম সেশন দারুণভাবে পার করে বাংলাদেশ। তবে লাঞ্চের পর বিদায় নিয়েছেন জয়। আর টিকে থেকে তামিম তুলে নিয়েছেন সেঞ্চুরি।

 

‘মুজিব’ সিনেমার ট্রেইলার নিয়ে আরিফিন শুভর প্রথম কানযাত্রা

বিনোদন ডেস্কঃ পৃথিবীর অন্যতম প্রাচীন এবং প্রভাবশালী কান চলচ্চিত্র উৎসবে এবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর ‘মুজিব’ সিনেমার ট্রেইলার প্রদর্শন হবে। বহুল আলোচিত এই সিনেমার ট্রেইলার প্রদর্শন উপলক্ষে আজ মঙ্গলবার ফ্রান্সের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন সিনেমাটিতে বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করা ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ।

কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে আগামী ১৯ মে কানসৈকতে ভারতীয় প্যাভিলিয়নে বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমাটির ট্রেইলার প্রদর্শন হবে। এটিই আরিফিন শুভর প্রথম কানযাত্রা।

এই প্রসঙ্গে আরিফিন শুভ বলেন, এই প্রথম আমার কান চলচ্চিত্র উৎসবে যাওয়া। এটা একটা স্বপ্নের মতো। আমার জন্য অনেক বড় সম্মান শুধু নয়, পুরো দেশের জন্য সম্মানের। আমার এই সম্মান আমার ভক্ত এবং সকল বাংলাদেশিদের সঙ্গে ভাগ করে নিচ্ছি, যাঁরা আমাকে আরিফিন শুভ বানিয়েছেন।

আরিফিন শুভর সঙ্গে কানে যাওয়ার কথা রয়েছে ‘মুজিব’ সিনেমায় বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন নেছার বড়বেলার চরিত্রে অভিনয় করা নুসরাত ইমরোজ তিশা এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের। এ ছাড়াও ভারতের তথ্যমন্ত্রীসহ দেশটি থেকে সিনেমাটির টিমের কয়েকজন উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘মুজিব’ সিনেমার অফিশিয়াল টিজার পোস্টার প্রকাশ করা হয়। সেই পোস্টারে ১৯৭১ সালের ৭ মার্চে সোহরাওয়ার্দী উদ্যানে দেওয়া বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের মুহূর্তটিই তুলে ধরা হয়েছে। জনতার উদ্দেশ্যে বঙ্গবন্ধুর হাত নাড়ার দৃশ্যটিই পোস্টারে রাখা হয়েছে। যদিও দেখানো হয়নি কারও লুক। ট্যাগ লাইনে লেখা, ‘একটি জাতির রূপকার’

এদিকে সিনেমাটির সবশেষ অবস্থা প্রসঙ্গে খ্যাতনামা পরিচালক শ্যাম বেনেগাল জানিয়েছেন, সিনেমাটি এখন দীর্ঘ ভিএফএক্স প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে।